‌‘কেউ ভোট কাটতে একটি ব্যালটে হাত দিলে একটি বুলেট খরচ করা হবে’

 

‌‘একটি ব্যালটে হাত দিলে একটি বুলেট খরচ করা হবে’
 যুগান্ত বাংলা বার্তা:
বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসনাত খান বলেছেন, একটি ব্যালটের বিপরীতে একটি বুলেট ব্যবহার করা হবে। কেউ ভোট কাটতে একটা ব্যালটে হাত দিলে চাইলে তার জন্য একটি বুলেট খরচ করা হবে। ভুলে যান, এবার অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, কাউকেই ছাড় দেওয়া হবে না।
সোমবার দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৪টি সংসদীয় আসনে ২৬ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে বক্তৃতায় বাগেরহাটের এসপি আরও বলেন, এখন থেকে সার্বক্ষণিক পুলিশসহ আইনশৃৃঙ্খলা বাহিনীর সদস্য, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন। 
নির্বাচনী সকল আচরণ বিধি মেনে প্রচার-প্রচারণা চালাতে হবে। আচারণবিধি না মানলে কেউ ছাড় পাবেন না। 
বাগেরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহম্মদ খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার ছাড়াও জেলা নির্বাচন কর্মকর্তা শেখ জালাল উদ্দিনসহ নির্বাচনে অংশ নেওয়া ৯টি রাজনৈতিক দল আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, জাসদ, বিএনএম, এনপিপি, বাংলাদেশ কংগ্রস, জাকের পার্টি, বাংলাদেশ সাংস্কৃতক মুক্তিজোট, আওয়ামী লীগের দুইজন বিদ্রোহীপ্রার্থী ও ৩ জন স্বতন্ত্র প্রার্থীসহ তাদের প্রতিনিধিরা প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বিপ্লব গুরুতর আহত, সুযোগ বুঝে সর্বস্ব লুটলো চালক

জনসচেতনতা বৃদ্ধি করলেই ডেঙ্গুর প্রকোপ ও এর ভয়াবহতা দূর করা সম্ভব : সাখাওয়াত হোসেন খান

গণতন্ত্র হুমকির মুখে? গণতন্ত্রে বিশ্বাস না করা শক্তির উত্থান হচ্ছে- মির্জা ফখরুলের সতর্ক বার্তা