Posts

Showing posts from July, 2026

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্বে আসছেন স্পিকার!

Image
যুগান্ত বার্তাঃ রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে সংসদ সচিবালয়ে তিনি তার পদত্যাগপত্র জমা দেন। রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি নিয়ে বিকেল ৫টায় সংবাদ সম্মেলন করার কথা রয়েছে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের। সংবিধানের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে পদটি শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি জোরালো হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির প্রারম্ভিক ভাষণের সময় বিরোধী দলের সংসদ সদস্যরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানান। দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বঙ্গভবনের দায়িত্ব গ্রহণ করেন। স্বাভাবিক নিয়মে ২০২৮ সালের এপ্রিলে তার পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়াল...

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন : অতিরিক্ত পুলিশ সুপার

Image
যুগান্ত বার্তা (কামরুল হাসান বিপ্লব):  ফতুল্লার পঞ্চবটি এলাকায় অবস্থিত বিসিকে প্রভাব বিস্তার ও ব্যবসায়ীদের কাছ থেকে অনৈতিক সুবিধা নিতে ব্যবসায়ী নেতা ও বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম একটি প্রভাবশালী মহলের টার্গেটে পরিণত হয়েছে। এমনটাই অভিযোগ নারায়ণগঞ্জের গার্মেন্টস ব্যবসায়ীদের। তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হওয়া হত্যা মামলার আসামি দাবি করা হলেও পুলিশ বলছে মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন। গত ১৬ জুলাই নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভায় হাতেমের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে বলে দাবী করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। এসময় হাতেম হত্যা মামলার আসামি বলেও দাবী করেন তিনি। আল আমিন বলেন, ওসমানদের ক্যাশিয়ার কে? সেই হাতেমদের নাম বলা যাবে না। তারা জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলার আসামি। হাতেমের বিরুদ্ধেও মামলা রয়েছে। তবে হাতেমের বিরুদ্ধে কোন মামলা নেই বলে জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, মোহাম্মদ হাতেমের বিরুদ্ধে নারায়ণগঞ্জে কোন মামলা নেই। নারায়ণগঞ্জের বাইরের কোন মামলার তথ্য...

গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত

Image
যুগান্ত বার্তা ( নিজস্ব প্রতিবেদক ): মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের গোসাইর চর গ্রামের ৫নং ওয়ার্ডে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত ও উৎসবমুখর প্রীতি ফুটবল ম্যাচ।  খেলাটিতে অংশগ্রহণ করেন আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক গ্রুপের খেলোয়াড়রা, যা স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে। খেলার শুরু থেকেই মাঠজুড়ে ছিল দর্শকদের উচ্ছ্বাস, সমর্থকদের স্লোগান এবং উৎসবের আবহ। দুই দলের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য, ক্রীড়াসুলভ মনোভাব ও পারস্পরিক সৌহার্দ্যের মাধ্যমে ম্যাচটিকে স্মরণীয় করে তোলেন এবং ০১ গোলে ব্রাজিল জয়লাভ করে। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার মুরুব্বিগণ সহ নেতৃবৃন্দ উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন।  এ সময় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,  বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব গজারিয়া উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সিদ্দিকুল্লাহ ফরিদ। আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের ঠাকুর, জামসেদ উল্লাহ আখন্দ, ফিরুজ মোল্লাহ, মিলন গাজী, মহিউদ্দিন ঠাকুর, মোক্তার হোসেন ভূঁইয়া, আব্দুর রব ঠাকুর, , আশিক সিকদার,  হারুণ সিকদার,  রবিউল আলম...

রতন ও মালেকের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার আসামিদের প্রকাশ্য চলাফেরা নিয়ে জনমনে নানা প্রশ্ন

Image
যুগান্ত বার্তা (নারায়ণগঞ্জ প্রতিনিধি): বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যা, হামলা ও সহিংসতার বিভিন্ন মামলার কয়েকজন আসামির প্রকাশ্য চলাফেরা ও স্থানীয় পর্যায়ে সক্রিয় উপস্থিতি নিয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় জনমনে প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে আলোচিত এসব মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম চলমান থাকা অবস্থায় অভিযুক্তদের প্রকাশ্যে দেখা যাওয়ার বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে আলোচনা বাড়ছে। মামলার তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক কুড়েরপাড় এলাকার বাসিন্দা রতন,  পিতা, আব্দুল কাদের, সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং ১৬(০৮)২৪-এর ৪০ নম্বর আসামি হিসেবে উল্লেখ রয়েছেন। মামলায় দণ্ডবিধির ( ১৪৩, ১১৪, ১০৯, ৩০২ ও ৩৪ ) ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারাসমূহ অন্তর্ভুক্ত রয়েছে। অপরদিকে, একই এলাকার মালেক, পিতা হাবিবুল্লাহ, ফতুল্লা থানার মামলা নং ১৫(০৯)২৪-এ আসামি হিসেবে উল্লেখ রয়েছেন বলে মামলার নথিতে জানা যায়। মামলার এজাহারে তার বিরুদ্ধে সহিংস ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে। বিষয়গুলো বর্তমানে বিচারিক ও তদন্ত প্রক্রিয়ার আওতায় রয়েছে। স্থানীয়দের একাংশের দ...