Posts

Showing posts from December, 2024

হবিগঞ্জে আকিজের কারখানায় বিস্ফোরণ, নিহত ৪

Image
যুগান্ত বার্তাঃ হবিগঞ্জের বাহুবল উপজেলায় আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় বিস্ফোরণে চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলার ডুবাঐ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন ডিপ্লোমা প্রকৌশলী এবং বাকি তিনজন আকিজের শ্রমিক বলে পুলিশ নিশ্চিত করেছে। নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলাম বাংলানিউজকে জানান, দায়িত্বরতরা কারখানায় গ্যাসের চাপ পরীক্ষা করছিলেন, এসময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে ঘরের চালা উড়ে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। এএসপি আরও জানান, নিহত ডিপ্লোমা প্রকৌশলীর নাম জানা যায়নি। নিহত শ্রমিকরা হলেন- মিজান গাজী (৩৬), মাহফুজ মিয়া (৩৫) ও রিয়াজ উদ্দিন (২৮)। বিস্ফোরণে আহত একজনের অবস্থা আশঙ্কাজনক, তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

শিক্ষার্থীদের মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলা, সংঘর্ষে রণক্ষেত্র

Image
যুগান্ত বার্তাঃ বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 'মার্চ ফর ইউনিটি' কর্মসূচির গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী ২৫টি বাস ঢাকার উদ্দেশে যাত্রা করে। বাগেরহাটের মোল্লাহাট মাদরাসাঘাট এলাকায় পৌঁছালে স্থানীয় সন্ত্রাসীরা গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করে। পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। ঘণ্টাব্যাপী সংঘর্ষে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে। শিক্ষার্থীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে মোল্লাহাট অতিক্রম করার সময় আগে থেকে প্রস্তুত হয়ে থাকা সন্ত্রাসীরা হামলা চালান। স্থানীয়রা তাদের সহযোগিতা করেছে বলেও অভিযোগ শিক্ষার্থীদের। থানার সামনে ঘটনা ঘটলেও পুলিশ নিরব ভূমিকায় ছিল বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী আন্দোলন খুলনার সমন্বয়ক জহুরুল তানভীর বলেন, "খুলনা থেকে শান্তিপূর্ণভাবে আমাদের বহর ঢাকায় যাচ্ছিল। পথে আমাদের ওপর হামলা করে। অনেকে আহত হয়েছেন। ফ্যাসিবাদীদের দোসররা এই আক্রমণ...

জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের খসড়ায় যা আছে

Image
যুগান্ত বার্তাঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে আগামী ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) কেন্দ্রীয় শহিদ মিনারে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশ করবে। সেই ঘোষণাপত্রে পরবর্তী বাংলাদেশের স্বপ্ন, আকাঙ্ক্ষা, অভিপ্রায়, লক্ষ্য ও ইশতেহার লিপিবদ্ধ থাকার কথা জানা গেছে। ইতোমধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের খসড়ার একটি কপি গণমাধ্যমের হাতে এসেছে। খসড়াটির সত্যতা নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম প্রকাশ না করার শর্তে এক সমন্বয়ক। তিনি জানান, এটি ঘোষণাপত্রের খসড়া।  সব দলের প্রতিনিধির সঙ্গে আলোচনা করে চূড়ান্ত ঘোষণাপত্র প্রস্তত করা হবে। তাছাড়া ঘোষণাপত্রটি ৩১ ডিসেম্বর ঘোষণার সময় মঞ্চে সব দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। খসড়ায় যা লেখা আছে- যেহেতু বাংলাদেশের মানুষ ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির জন্য ১৯৪৭ সাল যুদ্ধ করেছে, যেহেতু পাকিস্তান ১৯৭১ সালে বাংলাদেশের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেছে, যেহেতু ১৯৭২-এর সংবিধান আমাদের জাতির আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারেনি, যেহেতু মার্শাল ল’ এবং সাংবিধানিক সংশোধনীসমূহ ক্রমান্বয়ে রাষ্ট্রকে দুর্বলতম করেছে। এই উত্থান-পতনের মধ্যদিয়ে বাংল...

দক্ষিণ কোরিয়ায় উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত অন্তত ৮৫

Image
যুগান্ত বার্তাঃ দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার সকালে (স্থানীয় সময়) ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনায় অন্তত ৮৫ জন নিহত হয়েছেন। জেজু এয়ারের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি ব্যাংকক থেকে ১৮১ জন আরোহী নিয়ে মুয়ানে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং দেয়ালে ধাক্কা খেয়ে অগ্নিগোলকে পরিণত হয়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফ্লাইট ৭সি২২১৬-এ ১৭৫ জন যাত্রী এবং ৬ জন ক্রু ছিলেন। নিহতদের মধ্যে ৪৬ জন নারী ও ৩৯ জন পুরুষ। বাকি আরোহীদের ভাগ্য এখনও অজানা। উদ্ধার অভিযানে দুজন ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে। বিমানবন্দরে অবতরণের সময় পাখির সঙ্গে সংঘর্ষের ফলে ল্যান্ডিং গিয়ারে ত্রুটি দেখা দেয় বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। তবে দুর্ঘটনার কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে। দুর্ঘটনার পর মুয়ান বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটি চাকা ছাড়াই রানওয়ে দিয়ে ছেঁচড়ে গিয়ে দেয়ালে ধাক্কা খায় এবং বিস্ফোরণে আগুন ধরে যায়। জেজু এয়ারের একজন মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং ক্ষতিগ্রস্তদের পরিবারকে সহায়তা করতে তারা সর্বাত্মক চেষ্টা করছেন। দক্ষিণ কোরিয়ার ভার...

গাজীপুরের কেমিক্যাল ড্রাম বিস্ফরণে দগ্ধ ৪জন

Image
যুগান্ত বার্তাঃ গাজীপুরে একটি কেমিক্যাল কারখানায় কেমিক্যাল ভর্তি ড্রাম বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়েছেন ৪ জন। দগ্ধরা ওই কারখানার শ্রমিক। শনিবার বিকেলে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকার ব্রিষ্টল ফার্মা নামের কারখানার এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় অগ্নিদগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দগ্ধরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন হরিণাচালা এলাকার মৃত জাহেদুল ইসলামের ছেলে রেদোয়ান আহমেদ (২৫), একই থানার বাইমাইল এলাকার দেলোয়ার হোসেনের ছেলে হৃদয় আহমেদ স্বাধীন (১৭), একই এলাকার রফিকুল ইসলামের ছেলে খালিদ আব্দুল্লাহ (১৯) ও আরমান হোসেন (২২)। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কোনাবাড়ী বিসিক এলাকায় ব্রিষ্টল ফার্মা লিমিটেড কারখানার ওই ৪জন শ্রমিক নামাজ পড়তে ওযু করতে যায়। এসময় পাশে টিনশেডের একটি কক্ষে বিদ্যুতের সুইচের পাশেই রাখা কেমিক্যালের একটি ড্রাম বিস্ফোরণ হয়। এতে ওই ৪ শ্রমিক দগ্ধ হয়। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে  পৌঁছার আগেই কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলে। দগ্ধ ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ব্রিষ্টল ফ...

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ, অস্থায়ী পাসও বাতিল

Image
যুগান্ত বার্তাঃ সচিবালয়ে নিরাপত্তা জোরদার করতে সরকারের নির্দেশনায় সাংবাদিকদের প্রবেশাধিকার সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একই সঙ্গে, অস্থায়ী পাসধারী বেসরকারি ব্যক্তিদের সব ধরনের পাস বাতিল করা হয়েছে। শুক্রবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সচিবালয়ে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকি এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সচিবালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্থায়ী এবং অস্থায়ী পাস ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়মাবলী হলো- সচিবালয়ে শুধুমাত্র কর্মকর্তা-কর্মচারীদের স্থায়ী ডিজিটাল এক্সেস কন্ট্রোল সিস্টেম পাস এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অস্থায়ী প্রবেশ পাস কার্যকর থাকবে; সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড দ্বারা প্রবেশাধিকার স্থগিত করা হয়েছে; বেসরকারি অস্থায়ী পাসধারীদের পাস বাতিল করা হয়েছে। বাতিল হওয়া পাসধারীরা আগামী ১৫ দিনের মধ্যে নতুন করে অস্থায়ী প্রবেশ পাসের জন্য আবেদন করতে পারবেন। এ প্রক্রিয়া বাংলাদেশ পুলিশের ক্রাইম...

ভোটার হওয়ার বয়স ১৭ বছর হওয়া উচিত: ড. ইউনূস

Image
যুগান্ত বার্তাঃ তরুণদের আগ্রহ এবং ভবিষ্যৎ নিয়ে মতামত বিবেচনা করে ভোটার হওয়ার বয়স ১৭ বছর নির্ধারণের পরামর্শ দিয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত ‘ঐক্য, সংস্কার ও নির্বাচন’ শীর্ষক জাতীয় সংলাপে ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি। ড. ইউনূস বলেন, “তরুণরা দেশের ভবিষ্যৎ নিয়ে আগ্রহী এবং তাদের সংখ্যা উল্লেখযোগ্য। তাদের মতামতকে গুরুত্ব দিতে হলে ভোটার হওয়ার বয়স ১৭ বছর নির্ধারণ করা উচিত। তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতে প্রস্তুত।” নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, “কমিশনের সুপারিশ জনগণের মতের সঙ্গে মিললে তা মেনে নেওয়া উচিত। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে চলবে। নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতির কাজ দেখবে, আর সংস্কারের কাজে সকলে অংশ নেবেন, বিশেষত তরুণরা।” ড. ইউনূস জানান, সরকারের গঠিত ১৫টি সংস্কার কমিশন জানুয়ারিতে তাদের প্রতিবেদন জমা দেবে। এসব প্রতিবেদন ভবিষ্যৎ রচনায় নাগরিকদের মতামত স্থির করতে সহায়ক হবে। তিনি আরও বলেন, “কমিশনের সুপারিশ মানা বা না মানা নাগরিকদের উপর নির্ভর করে। তবে দ্রু...

হেলিকপ্টারে সফর নিয়ে বিতর্ক, ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

Image
যুগান্ত বার্তাঃ অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সাম্প্রতিক উত্তরবঙ্গ সফর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা দেখা যাচ্ছে। কেউ কেউ ফেসবুকে লিখছেন, তিনি গত ছয় দিনে ২৮ বার হেলিকপ্টারে চড়েছেন। যেমন, মেহেদী হাসান নামক একজন ফেসবুক ব্যবহারকারী কটাক্ষ করে এক পোস্টে লিখেছেন, ‘নয় কিলো রাস্তা, উনি চাইলে রকেটে চড়েও যেতে পারত।’ ওই ফেসবুক পোস্টটি এখন অনেকেই তাদের নিজ নিজ প্রফাইলে শেয়ার করছেন। চলমান এই বিতর্ক প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদের ভেরিফায়েড পেজ থেকে পোস্ট দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দেওয়া পোস্টে বলা হয়েছে, ‘প্রথমে গাড়িতে সফর প্ল্যান করা হলে ছয় দিনে শুধু ১০টি উপজেলায় সফর করা যাচ্ছিল।’ এবারের সফরের উদ্দেশ্য ছিল ‘উত্তরবঙ্গের উন্নয়নের লক্ষ্যে স্থানীয় জনগণ এবং সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় এবং প্রস্তাবিত উন্নয়ন কার্যক্রম পরিদর্শন, পাশাপাশি শীতবস্ত্র বিতরণ’- এমনটা উল্লেখ করে পোস্টে বলা হয়েছে, ‘উপদেষ্টা মহোদয় কম সময়ের মধ্যে সর্বোচ্চ পরিমাণ উপজেলার জনসাধারণের কথা শুনতে চেয়েছেন। ফলে ছয় দিনে ২২টি উপজেলা ভ্রমণের সিদ্ধা...

সচিবালয়ে আগুন: ৮ তলায় মিলেছে কুকুরের পুড়ে যাওয়া দেহ

Image
যুগান্ত বার্তাঃ বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের ৬ ঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ৫মিনিটে নিয়ন্ত্রণে আসে আগুন। পুরোপুরি নিভে দুপুর পৌনে ১২টার দিকে। এদিকে ঘটনার পর ভবনের ৮ তলায় একটি কুকুরের পুড়ে যাওয়া দেহ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে রাত ১টা ৫৪ মিনিট থেকে। এর কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৯ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কেন ও কীভাবে আগুন লেগেছে তার তদন্ত হচ্ছে। নাশকতা কি না, তা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানা গেছে, রাত একটার দিকে সচিবালয়ের ৭ নম্বর ভবনের ডাক ও টেলিযোগাযোগ, এলজিআরডি এবং সড়ক পরিবহন মন্ত্রণালয়ে আগুন লাগে। এ ঘটনার পর সচিবালয় এবং এর আশপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে। আগে থেকে থাকা সেনা ও পুলিশের সাথে মোতায়েন করা হয়েছে বিজিবি সদস্য। সচিবালয়ে একটি খোলা রেখে অন্যগুলো গেট বন্ধ...

রাষ্ট্র সংস্কারে লিখিত প্রস্তাবনা দিল হেযবুত তওহীদ

Image
যুগান্ত বার্তাঃ সংবিধান সংস্কার কমিশনের আহবানে লিখিত প্রস্তাবনা পেশ করেছে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ। জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের প্রধান কমিশনার অধ্যাপক আলী রিয়াজের কার্যালয়ে নিজেদের ৪৯টি বিষয়ের উপর লিখিত প্রস্তাবনা পেশ করেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির ৭ সদস্যের একটি প্রতিনিধি দল। পরে সংসদ ভবন প্রাঙ্গণে প্রস্তাবনার বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলে হেযবুত তওহীদের মুখপাত্র মো. মশিউর রহমান। এ সময় তিনি বলেন, রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি হবে আল্লাহর বিধান এবং তওহীদ ভিত্তিক। এছাড়াও রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে কিভাবে আল্লাহর বিধান অনুসরণ করা হবে, সেই প্রস্তাবনা তুলে ধরা হয়েছে। হেযবুত তওহীদের কেন্দ্রীয় তথ্য সম্পাদক এস এম সামসুল হুদা বলেন, তথ্য পরিবেশনের ক্ষেত্রে কিভাবে আল্লাহর হুকুম অনুসরণ করতে হবে, সে বিষয়ে প্রস্তাবনা দেওয়া হয়েছে এবং কিভাবে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা যায়, সে প্রস্তাবনাও ৪৯টি বিষয়ের মধ্যে পেশ করা হয়েছে। হেযবুত তওহীদের কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক রুফায়দাহ পন্নী বলেন, নারীদের ক্ষেত্রে ইসলাম যতটুকু স্বাধীনতা দিয়েছে, সেই বিষয়ে প্রস্তাবনা করা ...

জাহাজে হামলা: ৫ গলাকাটা লাশ উদ্ধার, হাসপাতালে মারা গেলেন আরও ২

Image
যুগান্ত বার্তাঃ চাঁদপুরে মেঘনা নদীতে নোঙর করা সারবাহী জাহাজে ডাকাতের হামলায় ৭ জন নিহত হয়েছেন। সোমবার বিকালে নৌ পুলিশ ও কোস্ট গার্ড যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে ৫ গলাকাটা মরদেহ এবং গুরুতর আহত ৩ জনকে উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়ার পর আহতদের মধ্যে আরও ২ জন মারা যান। নৌ-পুলিশ জানায়, চাঁদপুরের হাইমচর উপজেলার ইশানবালা খালের মুখে নোঙর করা এমভি আল-বাখেরা নামের জাহাজে এই হামলা চালানো হয়। জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল, যাদের বেশিরভাগের গলাকাটা অবস্থায় পাওয়া গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে দুর্বৃত্তরা জাহাজটিতে হামলা চালিয়ে চালকসহ কর্মীদের হত্যা করে। একজন আহত ব্যক্তি, যিনি আংশিক গলাকাটা অবস্থায় বেঁচে ছিলেন, কাগজে লিখে নিজের নাম জুয়েল বলে জানান। চাঁদপুরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার আনিসুর রহমান জানান, আহতদের মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে। চাঁদপুর নৌ-পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, ঘটনাস্থল থেক...

চিরকুট লিখে বীর মুক্তিযোদ্ধার আত্মহত্যা

Image
যুগান্ত বার্তাঃ চট্টগ্রামে ‘চিরকুট লিখে’ ক্যান্সার আক্রান্ত এক মুক্তিযোদ্ধা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। ক্যান্সারের শারীরিক যন্ত্রণা সইতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে চিরকুটে লিখে গেছেন। ডবলমুরিং থানার ওসি কাজী মো. রফিক আহমেদ বলেন, রোববার বিকালে নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার বাসা থেকে বীর মুক্তিযোদ্ধার নাম আবু সাইদ সরদারের (৭০) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আবু সাইদ সরদারের দুই ছেলে এবং এক মেয়ে সন্তান আছে। তিনি ওই বাসায় তার এক ছেলের পরিবারের সঙ্গে থাকতেন। ডবলমুরিং থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. বায়েজিদ মিয়া জানান, জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ সন্ধ্যা ৬টার দিকে তিনতলা ভবনটির ভাড়া বাসার একটি কক্ষের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। ওই কক্ষ থেকে বেশ কয়েকটি সুইসাইড নোট পাওয়া গেছে। সেগুলো দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। পরিবারের বরাত দিয়ে ওসি রফিক আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ সরদার দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত ছিলেন। বাসায় তিনি ছাড়াও ছেলে, ছেলের বৌ থাকতেন। আজকে তারা দাও...

আনন্দ উল্লাসের মধ্য দিয়ে দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতির নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

Image
  যুগান্ত বার্তাঃ সকলের অংশ গ্রহণে, নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে ভোটাররা। বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে এই সমিতিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছে প্রার্থীরা। শনিবার (২১ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিভাগে সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকাল ৪টা পর্যন্ত। মোট ভোটার সংখ্যা প্রায় ১২০০ জন। এই নির্বাচন ৩১ টি পদে মোট ৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১০ টি পদে ১০ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।  বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সভাপতি পদে ড. বদরুল ইমাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান রানা, সহকারী সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহ মোঃ মাহাতাব-উল-আলম, সহকারী প্রচার সম্পাদক মোঃ রাশেদুল হাসান, সহকারী প্রকাশনা সম্পাদক কে এম ইমাম হোসেন, সহকারী শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ রিসালাত রফিক, ক্রীড়া সম্পাদক জোবায়ের মাহমুদ, সহকারী ক্রীড়া সম্পাদক ইফতেখার আলম ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সোহেল রানা। প্রতিদ্বন্দ্বিতা করছেন সহ-সভাপতি পদে আসমা হক, ড. ইউনুস আহমেদ খান, ড. মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া, নিজাম উদ্দিন আহমেদ, মুনির ...

মেহেরপুরে নিহত আইনজীবীর দাফন সম্পন্ন, পরিকল্পিত হত্যার দাবি

Image
যুগান্ত বার্তাঃ মেহেরপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রোমানা আক্তার ছবি নামে নিহত শিক্ষানবিশ নারী আইনজীবীর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে জানাজা শেষে মেহেরপুর পৌর গোরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে গত বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১২টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহসড়কের গাঁড়াডোব নামক স্থানে 'মোটরসাইকেল চাপায় '’ নিহত হন তিনি। নিহত রোমানা আক্তার (৩৫) মেহেরপুর শহরের ক্যশবপাড়া এলাকার খোকন মোল্লার মেয়ে। এদিকে নারী আইনজীবী নিহতের ঘটনায় তার এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে এটিকে পরিকল্পিত হত্যা বলে ধারণা করছেন। অভিযোগের তীর নিহতের বড় বোনের স্বামী মো. নুরুল ইসলামের দিকে। জানা যায়, নিহত আইনজীবীর বড় বোনকে পরিকল্পিতভাবে খুন করেছিলেন তার স্বামী মো. নুরুল ইসলাম। তিনি চুয়াডাঙ্গা ডিসি কোর্টের পেশকার হিসেবে কর্মরত আছেন এবং কৌশলে নিহতের মাতার  সম্পতি ভোগ করছেন বলে জানা গেছে। জানা যায়,  ১৮ ডিসেম্বর রোমানা আক্তার ছবি মোটরসাইকেলে মেহেরপুর থেকে গাংনীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ  সময়  গাংনী উপজেলার গাঁড়াডোব নামক স্থানে পৌঁছালে সামনের দিক থেকে আসা অ...

আনন্দ উল্লাসের মধ্য দিয়ে গবর্নমেন্ট ল্যাবরটরি হাইস্কুলের ছাত্রদের সংগঠন ওল্ড ল্যাবরেটেরিয়েন্স এসোসিয়েশন (ওলসা) এর দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে

Image
  যুগান্ত বার্তাঃ  আনন্দ উল্লাসের মধ্য দিয়ে গবর্নমেন্ট ল্যাবরটরি হাইস্কুলের ছাত্রদের সংগঠন ওল্ড ল্যাবরেটেরিয়েন্স এসোসিয়েশন (ওলসা) এর দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ছোট বড় সকলের অংশ গ্রহণ জমে উঠেছে পুরো স্কুল ক্যাম্পাস। শুক্রবার (২০ ডিসেম্বর) স্কুলটির প্রাঙ্গণে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। মোট ভোটার সংখ্যা ২১০০ জন। এর মধ্যে সারাবিশ্বে অনলাইনে ভোট প্রয়োগ করবেন ৮০০ ভোটার ও স্বশরীরে ভোট প্রয়োগ করবেন ১২০০ ভোটার। নির্বাচনের ৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দুইজন। ২৫ টি পদে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের সভাপতি পদে মোসাদ্দেক আজম সিদ্দিকী ও মসুদ মান্নান, সহ-সভাপতি দস্তগীর মোঃ আদিল, খন্দকার কামরুজ্জামান, মোহাম্মদ শাহিদুজ্জামান, সাইদুর রহমান, ফারুক আহমেদ, ওয়াকার আহমেদ চৌধুরী, মোহাম্মদ ইমরুল হক, মোহাম্মদ শাহজালাল, তারেক ভূঁইয়া জুন ও তানভীর হায়দার পাভেল, যুগ্ম সাধারণ সম্পাদক এ এস এম জিল্লুর রহমান, সায়েদ মোহাম্মদ আন্দালিব, মাসুদ পারভেজ ও সামিউন নবী, কোষাধ্যক্ষ আহমেদ ইউসুফ আব্বাস ও ...

বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি, বৃহত্তর মিরপুর আঞ্চলিক কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দের (৯টি থানা) অভিষেক অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে

Image
যুগান্ত বার্তাঃ বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি, বৃহত্তর মিরপুর আঞ্চলিক কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দের (৯টি থানা) অভিষেক অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। জমকালো আয়োজনের মাধ্যমে এই অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে রাজধানীর মিরপুর ৮নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বিজয়ীদের শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ সমিতি কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ রফিকুল ইসলাম রঞ্জু। বৃহত্তর মিরপুর আঞ্চলিক কমিটির নবনির্বাচিত সভাপতি মোঃ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ সমিতি কেন্দ্রীয় কমিটির  সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ সমিতি কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ খায়ের উদ্দীন মন্টু।  ৯টি থানার নবনির্বাচিত নেতৃবৃন্দ হলেন, বৃহত্তর মিরপুর আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ আলম, সহ-সভাপতি মোঃ সুলতান, মোঃ সাগর, মোহাম্মদ আলী, মোঃ সায়েম মাহমুদ, সাধারণ সম্পাদক আল আমিন সিকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ নূর...

উপদেষ্টা এএফ হাসান আরিফ আর নেই

Image
যুগান্ত বার্তাঃ অন্তর্বর্তীকালীন সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।   ২০ ডিসেম্বর শুক্রবার বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানী ঢাকার ল্যাবএইড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. আবেদ চৌধুরী মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৮৩ বছর।  এ.এফ. হাসান আরিফ বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী ছিলেন। তিনি বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল এবং ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দিনাজপুরে একই রশিতে মা ও শিশুর মরদেহ উদ্ধার!

Image
যুগান্ত বার্তাঃ দিনাজপুরের খানসামা উপজেলায় একই রশিতে গলায় ফাঁস দেওয়া মা ও শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের ঘরে একটি চিঠি পাওয়া গেলেও, হাতের লেখা নিয়ে নিশ্চিত হওয়া যায়নি। বুধবার রাত ১০টার দিকে খানসামা উপজেলার আরাজী যুগিরঘোপা গ্রামের রেনুপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত সুজাতা রায় (২৪) ও তার ছয় বছর বয়সী মেয়ে নীলাদ্রি রায়। সুজাতা ওই এলাকার ভক্ত রায়ের স্ত্রী এবং ভক্ত রায় পেশায় দর্জি। খানসামা থানার ওসি নজমুল হক জানান, বুধবার সন্ধ্যার পর পরিবারের সদস্যরা সুজাতা ও নীলাদ্রির মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং পুলিশকে খবর দেন। পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃত্যুর স্থান থেকে একটি দুই পৃষ্ঠার চিঠি উদ্ধার হয়েছে, যাতে লেখা ছিল যে তাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তবে চিঠির হাতের লেখা মৃতদেরই কিনা, তা নিশ্চিত হতে হবে পরীক্ষার মাধ্যমে। এদিকে, সুজাতার পরিবার দাবি করছে যে এটি একটি পরিকল্পিত হত্যা। তাদের মতে, ঘটনা পরবর্তী সময় থেকে নিহতের স্বামী ভক্ত রায়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। ওসি নজমুল হক আরও জানান, ম...

ফরিদপুর উপজেলা পরিষদের দুর্নীতির আর এক আতংকের নাম মিজানুর রহমান মিজান!

Image
বিশেষ প্রতিনিধিঃ ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত একটি জেলা ফরিদপুর, সেই ফরিদপুর জেলার উপজেলা পরিষদের উপ- প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান মিজানের দূর্নীতির শেষ কোথায়? মিজানুর রহমান মিজানের রয়েছে আলিশান বাড়ি, নামে-বেনামে কৃষি জমি, দুই একর জায়গায় জুড়ে রংঙ্গিন মাছ চাষের পুকুর, শহরের প্রাণকেন্দ্রে বিভিন্ন স্থানে শপিংমল ও দোকান। তিনি কোনো অভিজাত পরিবারের সন্তান না হয়েও ইতিমধ্যে তার অর্থের-পাহাড় দেখলেই চোখ কপালে উঠার মতো অবস্থা। এ যেন ‘আলাদিনের চেরাগ’ হাতে পাওয়ার মতো।রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে জাওয়া।  ফরিদপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. মিজানুর রহমানের মিজানের কথা। ০৩/০৬/২০২৪ইং তারিখে মোঃ বাকাহীদ হোসেন,প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ ফরিদপুর। তার সাক্ষরিত এক এনওসিতে যার স্বারক নাম্বার(২১৩), মিজানুর রহমানের পারসোনাল যে তথ্য পাওয়া জায়।তা হলো।মোঃ মিজানুর রহমান, পিতাঃ আঃ মাজেদ খান, ফরিদপুর জেলা পরিষদ উপ- সহকারী।গ্রামঃ গোবিন্দপুর, ডাকঘরঃ গৌড়দিয়া,উপজেলাঃ সালতা,জেলাঃ ফরিদপুর। জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন নাম্বারঃ ৭৭৭৬৯৯৩০১১। অবসর গ্রহণের তা...

গৌরবের বিজয় দিবস

Image
যুগান্ত বার্তাঃ ১৬ ডিসেম্বর, বাংলাদেশের গৌরবের বিজয় দিবস। পৃথিবীর মানচিত্রে লাল-সবুজের পতাকা তুলে ধরা, স্বাধীনতার স্বাদ অর্জন এবং একটি নতুন দেশের জন্মের দিন। ১৯৭১ সালের এই দিনে বীর বাঙালি দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে মুক্তির বিজয় ছিনিয়ে এনেছিল। ২৫ মার্চ রাতের নির্মম গণহত্যার প্রতিশোধ নিতে শুরু হওয়া মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের দিন ১৬ই ডিসেম্বর। সেদিন পাকিস্তানি বাহিনী ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে। দেশব্যাপী দিবসটি স্মরণে আয়োজন করা হয়েছিল নানা কর্মসূচি। ভোরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাভার জাতীয় স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য, বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন এবং সাধারণ মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন এবং আলোকসজ্জার মাধ্যমে সরকারি, আধাসরকারি ও বেসরকারি ভবনগুলো সাজানো হয়েছে। শহরের প্রতিটি সড়ক, কার্নিশ এবং ছাদে উড়ছে লাল-সবুজের পতাকা। রাজধানীর পাড়া-মহল্লায় বাজছে মুক্তিযুদ্ধের গান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার বাণীতে স্বাধীনতার সুফল সবার কা...

পাগলা এলাকায় অবৈধভাবে মৎস্য খামার জবর দখল ও লুটপাট থানায় অভিযোগ

Image
  যুগান্ত বার্তাঃ   নারায়নগঞ্জের সদর উপজেলা ফতুল্লা  থানাধীন পাগলায় অবৈধভাবে মৎস্য খামার জবর দখল কেন্দ্র করে নারায়ণগঞ্জ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের কেয়ারটেকারের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।  সোমবার ( ১৬ ডিসেম্বর ) সকাল  ১১ ঘটিকার দিকে ফতুল্লার  পাগলা এলাকায়  মসৎ খামার  জবর দখলনও হামলা সহ লুটপাটের ঘটনা ঘটে। পরে এ ঘটনায় সোমবার  বিকেল ৫ টায় ফতুল্লা মডেল থানায় ১১ জন ও ২০/২৫ জন অজ্ঞাত সহ অভিযোগ দায়ের করেন কেয়ারটেকার সাইফুল ইসলাম মৃদুল। অভিযোগ কারীরা হলেন, ১। মাসুদ (৩৮) ২। সোহাগ (৪২) ৩। সাখাওয়াত (৫২) ৪। সুমন (৪৫) ৫। স্বরন (৩২) ৬। মুকুল (৩৬) ৭। রুবেল (৩২) ৮। নুরে আলম (২৭)  ৯।  আজমীর (২৮)  ১০।  সানী (২৮)  ১১। শাওন  ( ২৬) সর্ব সাং পাগলার আলীগঞ্জ ফতুল্লা নারায়ণগঞ্জ।  অভিযোগ সূত্রে জানা গেছে , ফাতেমা মনির নারায়নগঞ্জ জেলা পরিষদ ও সড়ক ভবন  হইতে পাগলা মেরী অ্যান্ডার্সন এর পূর্ব পাশে ২২.৫০ একর সম্পত্তি  লিজ নেন।   সম্পত্তিতে পুকুর খনন করিয়া মৎস্য খামার স্থাপন করিয়া দীর্ঘদিন যাবৎ মৎস্য খামারের...

তালাকের ফতোয়া জানতে গিয়ে ‘হিল্লা বিয়ে’: মসজিদের ভেতরে যৌন মিলনের ঘটনায় ইমাম বরখাস্ত

Image
যুগান্ত বার্তাঃ গাজীপুরের শ্রীপুরে তালাকের ফতোয়া জানতে গিয়ে দুই ঘণ্টার চুক্তিভিত্তিক বিয়ের পর মসজিদের ভেতরে যৌন মিলনের অভিযোগ উঠেছে এক মাদ্রাসা মুহতামিমের বিরুদ্ধে। অভিযুক্ত মুহতামিম ময়মনসিংহের ধোবাউরা উপজেলার কামালপুর গ্রামের বাসিন্দা ইসমত আলী আশেকী। ঘটনাটি সংঘটনে সহযোগিতা করায় টেপিরবাড়ি পশ্চিম পাড়া আরফান আলী শাহী জামে মসজিদের ইমাম কফিল উদ্দিনকে তাৎক্ষণিক বরখাস্ত করা হয়েছে। জানা গেছে, নোয়াখালীর এক গৃহবধূকে তার স্বামী তিন তালাক দেওয়ার পর চাচাতো ভাই তাকে শ্রীপুরে নিয়ে আসেন ফতোয়া নিতে। সেখানে মাদ্রাসার মুহতামিম ইসমত আলী আশেকী জানান, ওই নারীকে অন্যত্র বিয়ে দেওয়া ছাড়া পূর্বের স্বামীর জন্য হালাল হবে না। এরপর চুক্তিভিত্তিক এক বিয়ের নাটক সাজানো হয় এবং মসজিদের ভেতরে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, মসজিদের লাইট বন্ধ করে অভিযুক্ত ইমাম কফিল উদ্দিন সহযোগিতা করেন। যৌন মিলনের পর মুহতামিম ইসমত আলী আশেকী ওই নারীকে তালাক দেন এবং বলেন যে তিনি এখন আগের স্বামীর জন্য হালাল। অভিযুক্ত ইসমত আলী আশেকী নিজেকে নির্দোষ দাবি করে বলেন, "আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ওই নারী ও ...

রুটিন প্রকাশ ২০২৫ সালের এসএসসি পরীক্ষার,১০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে পরীক্ষা।

Image
ষ্টাফ রিপোর্ট (মোঃ আশিকুর সরকার):- মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি)২০২৫ পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে । আগামী ১০ এপ্রিল বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এই পরীক্ষা শুরু হবে। আজ বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এ পরীক্ষার সূচি প্রকাশ করেছে। এতে বলা হয়, এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা পূর্ণমান ও পূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে।  ১০ এপ্রিল থেকে এসএসসি শুরু হয়ে চলবে ৮ মে পর্যন্ত। তত্ত্বীয় পরীক্ষা হবে নির্ধারিত তারিখে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ১০ মে থেকে ১৮ মে পর্যন্ত হবে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১০ মে, ১৮ মে–এর মধ্যে সব ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।পরীক্ষার্থীরা কেন্দ্রে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ব্যবহার করতে পারবেন না।

মিরপুরের স্বাধীন বাংলা মার্কেট এখনও আওয়ামী সন্ত্রাসীদের দখলে।

Image
যুগান্ত বার্তাঃ রাজধানীর মিরপুরে আওয়ামী লীগের সাবেক এক কাউন্সিলর সহ বেশ কয়েক জনের বিরুদ্ধে এখনো মার্কেট দখলে রেখে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। গত ৫ই আগস্টের পর আত্মগোপনে থেকেও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন তিতু, তার ভাই আনোয়ার হোসেন লিটু, ছোট ভাই মহিউদ্দিন শিকদার কামাল ওরফে কিলার কামাল, শামসুল হক,ফখরুল ইসলাম ফরহাদ সহ বেশ কয়েকজন মিরপুরের একটি মার্কেট দখলে রেখে চাঁদাবাজির রমরমা বাণিজ্যে লিপ্ত।  জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মিরপুর ১ নম্বর সেকশনে ১৯৯০ সালে বরাদ্দ দেয়া হয় ১৪ জনকে। পরে  জেলা প্রশাসন থেকে অধিগ্রহণের ৬৬ দশমিক ছয় ছয়  কাঠা জায়গায় ১৯৯০ সালে অনুমোদিত নকশা অনুযায়ী ১৪টি প্লট তৈরি করা হয়। পরবর্তীতে ২০০৬ সালে ১৪ জনের প্লটের পাওয়ার নিয়ে নেন শমশের আলী ও তার ভাই সৈয়দ আলী। কিন্তু   আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০০৯ সালে জোরপূর্বক জায়গাটি দখলে নেন আওয়ামী লীগের নামধারী শীর্ষ সন্ত্রাসীরা। তখন থেকেই আর নিজেদের জায়গায় যেতে পারেননি ভুক্তভোগী পরিবার । ভুক্তভোগী শমসের আলীর মেয়ে সামসাদ আরা সাথী জানান নিয়মিত তা...

ভারত থেকে ১০০ মেট্রিক টন চাল আসলো বাংলাবান্ধা দিয়ে

Image
যুগান্ত বার্তাঃ পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১০০ মেট্রিক টন আতপ চাল বাংলাদেশে আমদানি করা হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে বন্দরটি দিয়ে আমদানি করা হয় চালগুলো। রাতে চাল আমদানির বিষয়টি নিশ্চিত করেন বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ। জানা গেছে, বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট প্রহর ইন্টারন্যাশনালের (জাহাঙ্গীর আলম) মাধ্যমে চালগুলো আমদানি করেছেন চট্রগ্রামের প্রতিষ্ঠান সালমা ট্রেডিং এর আমদানিকারক ও মালিক সামসুল আলম। বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, বন্দরটি দিয়ে সব থেকে বেশি পাথর আমদানি হয়ে থাকলেও, এর পাশাপাশি আমদানিকারকদের আগ্রহ থাকলে সরকারের অনুমোদন সাপেক্ষে বিভিন্ন পণ্য ও মালামাল আমদানি-রফতানি কার্যক্রম হয়ে আসছে। এরই পরিপ্রেক্ষিতে রোববার (৮ ডিসেম্বর) দুপুরে বন্দরটি দিয়ে ভারত থেকে চারটি ট্রাকে ১০০ মেট্রিক টন আতপ চাল আমদানি হয়েছে। বন্দর সূত্রে আরো জানা গেছে, এর আগে গত মঙ্গলবার (২৬ নভেম্বর) বন্দরটি দিয়ে ভারত থেকে চারটি ট্রাকে ১০০ মেট্রিক টন আতপ চাল সিঅ্যান্ডএফ এজেন্ট প্রহর ইন্টারন্যাশনালের (জাহাঙ্গীর আলম) মাধ্যমে আমদানি...

শত পার্থক্য থাকলেও আমরা পরস্পরের শত্রু নই: ড. ইউনূস

Image
যুগান্ত বার্তাঃ  বাংলাদেশের বিভিন্ন ধর্ম, বর্ণ, এবং মতাদর্শের ভিন্নতা থাকা সত্ত্বেও সবাই একই পরিবারের সদস্য বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন ধর্মের নেতাদের সঙ্গে বৈঠকে সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। ড. ইউনূস বলেন, "আমাদের ভিন্ন মত, ভিন্ন ধর্ম, এবং ভিন্ন রীতিনীতি থাকতে পারে, কিন্তু আমরা সবাই একই পরিবারের। শত পার্থক্য থাকা সত্ত্বেও আমরা পরস্পরের শত্রু নই। আমরা সবাই বাংলাদেশি, একই পরিবারের সদস্য।" তিনি আরও বলেন, "শপথ গ্রহণের পর থেকে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের খবর শুনে মনটা খারাপ হয়ে গিয়েছিল। তাই ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছিলাম এবং বলেছিলাম, আমরা একই পরিবারের সদস্য।" অধিকার সম্পর্কে তিনি বলেন, "সব দাবিদাওয়া বাদ দিলেও সবার সমান অধিকার নিশ্চিত হওয়া দরকার। এটা সংবিধান থেকেই এসেছে। নাগরিক হিসেবে এটা আমাদের প্রাপ্য, এবং রাষ্ট্রের দায়িত্ব তা নিশ্চিত করা।" সংখ্যালঘুদের ওপর নির্যাতন প্রসঙ্গে ড. ইউনূস বলেন, "এখনো হামলার খবর শুনছি। তাই সবাইকে নিয়ে বস...

নরসিংদীতে গোষ্ঠী দ্বন্দ্বে সাবেক ও বর্তমান ইউপি সদস্য নিহত

Image
যুগান্ত বার্তাঃ নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে সাবেক ও বর্তমান দুই ইউপি সদস্য নিহত হয়েছেন। এই সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শনিবার সকালে রায়পুরা উপজেলার মেথিকান্দা-নজরপুর এলাকায় এই সহিংস ঘটনা ঘটে। নিহতরা হলেন চান্দেরকান্দি ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মানিক মিয়া (৫৫) এবং সাবেক নারী ইউপি সদস্য কল্পনা বেগম (৩২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল এবং রায়পুরা পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুন অর রশিদের সমর্থকদের মধ্যে গোষ্ঠীগত দ্বন্দ্ব চলছিল। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার ভোরে দুই পক্ষের সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের সময় কল্পনা বেগম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। একই সময়ে যুবলীগ নেতা রুবেলের চাচা এবং চান্দেরকান্দি ইউনিয়নের বর্তমান মেম্বার মানিক মিয়া পাশের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার বশির উদ্দিনের বাড়িতে আশ্রয় নেন। পরে হারুন অর রশিদের সমর্থকরা বশির উদ্দিনের বাড়ির উঠানে তাকে কুপিয়ে হত্যা করে। এই সংঘর্ষে আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে কয়েকজনে...

বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ছড়াচ্ছে ৪৯টি ভারতীয় গণমাধ্যম

Image
  যুগান্ত বার্তাঃ গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৫ বছরের শাসনামলের অবসান হয়। এর পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। গত ১২ আগস্ট থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ভারতীয় অন্তত ৪৯টি গণমাধ্যমে অন্তত ১৩টি ভুয়া খবর প্রচারিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানিয়েছে, আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতীয় গণমাধ্যমগুলোতে বাংলাদেশের বিষয় নিয়ে ছড়ানো হচ্ছে একের পর এক গুজব। রাষ্ট্র ক্ষমতার পটপরিবর্তনের পর ১২ আগস্ট থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ভারতীয় গণমাধ্যমে প্রচারিত অন্তত ১৩টি ভুয়া খবর পাওয়া গেছে। এমন ভুয়া খবর প্রচারের তালিকায় ভারতের অন্তত ৪৯টি গণমাধ্যমের নাম উঠে এসেছে। এর মধ্যে রিপাবলিক বাংলা সর্বাধিক ৫টি গুজব প্রচার করেছে। পরবর্তী অবস্থানে রয়েছে হিন্দুস্তান টাইমস, জি নিউজ ও লাইভ মিন্ট, যারা প্রত্যেকে অন্তত ৩টি করে গুজব প্রকাশ করেছে। এছাড়া, রিপাবলিক, ইন্ডিয়া...

গাজায় হাসপাতাল ও শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ৫০ জন নিহত

Image
  যুগান্ত বার্তাঃ ইসরায়েলি বাহিনীর হামলায় গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে ছয় শিশু ও পাঁচ নারীসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। পাশাপাশি উত্তরের গাজার কামাল আদওয়ান হাসপাতালের কাছে একাধিক বিমান হামলায় আরও অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছেন। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা’র বরাতে আল জাজিরা জানিয়েছে, নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানায়, উত্তরের গাজার বেইত লাহিয়ায় কামাল আদওয়ান হাসপাতালের আশপাশে ইসরায়েলি বিমান হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। কামাল আদওয়ান হাসপাতালের নার্সিং পরিচালক ডা. ঈদ সাব্বাহ জানান, শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে ইসরায়েলি ট্যাঙ্কগুলো হাসপাতালের মাত্র ৫০ মিটারের মধ্যে চলে আসে। অস্ত্রধারীরা হাসপাতালে প্রবেশ করে রোগী ও চিকিৎসকসহ সবাইকে হাসপাতাল খালি করতে বলে। পরবর্তী হামলায় হাসপাতালের ভেতরে ৩০ জন নিহত হন, যাদের মধ্যে চারজন হাসপাতাল স্টাফ ছিলেন। নিহতদের অনেককে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানান তিনি। ইসরায়েলের এই আগ্রাসনে গাজায় মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে। ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৪৪ হা...

অনুষ্ঠিত হলো বাংলাদেশের স্থপতিদের সংগঠন 'বাস্থই'র ২৬ তম নির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৪

Image
  যুগান্ত বার্তাঃ আনন্দ উল্লাসের মধ্য দিয়ে সারা বাংলাদেশের স্থপতিদের সংগঠন 'বাস্থই'র ২৬ তম নির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সারা বাংলাদেশ সহ বিদেশে যারা বর্তমানে অবস্থান করছেন, তারাও অনলাইনে ভোট প্রয়োগ করেছেন আজকের নির্বাচনে। শুক্রবার (০৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে আইএবি সেন্টারে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এতে ১ হাজার ৪শত জনের বেশি ভোটার রয়েছে। নির্বাচনে ১৩টি পদের বিপরীতে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি পদে তিনজন নির্বাচিত হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি (আন্তর্জাতিক সম্পর্ক) খান মোঃ মাহফুজুল হক, সম্পাদক (শিক্ষা) মোঃ মারুফ হোসেন, সম্পাদক (সেমিনার ও কনভেশন) সাইদা আক্তার নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সভাপতি পদে খন্দকার সাব্বির আহমেদ ও আবু সাঈদ এম আহমেদ, সহ-সভাপতি (জাতীয় বিষয়াদি) নুরুর রহমান খান ও নওয়াজিশ মাহবুব, সাধারণ সম্পাদক নাজমুল হক বুলবুল ও মাসুদ উর রশিদ, সহ সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হাবিব, মোঃ জিয়াউল শরীফ ও মোঃ নওরোজ ফাতেমী, কোষাধ্যক্ষ চৌধুরী ...