Posts

Showing posts from October, 2025

গাড়ির বদলে হেঁটে পৌঁছালেন গন্তব্যে ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার

Image
যুগান্ত বার্তাঃ ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ও উন্নয়ন পরিচালক জেমস গোল্ডম্যান সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর পানি ভবনে অনুষ্ঠিত ‘ইউকে-বাংলাদেশ কোলাবোরেশন অন ইকোলজি-বেইসড অ্যাডাপটেশন অ্যান্ড হাইড্রোমেট সার্ভিসেস’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হন। জানা যায়, গোল্ডম্যান প্রথমে অনুষ্ঠানে যাওয়ার জন্য তাঁর গাড়িতে রওনা দেন। তিনি এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করছিলেন। কিন্তু নাখালপাড়া ও মহাখালীর মধ্যে এক কাভার্ডভ্যানের চাকা ফেটে যাওয়ার কারণে এক্সপ্রেসওয়েতে তীব্র যানজট সৃষ্টি হয়, যা প্রায় দুই ঘণ্টা চলছিল। এই দুর্ঘটনায় কেউ আহত হননি। যানজটের কারণে গাড়ি দিয়ে এগোতে না পারায় অনুষ্ঠানসম্মুখে পৌঁছানোর জন্য জেমস গোল্ডম্যান পায়ে হেঁটেই গন্তব্যে পৌঁছান। এক্সপ্রেসওয়েতে হাঁটার সময় তিনি বলেন, “আমরা যুক্তরাজ্য-বাংলাদেশের একটি জলবায়ু বিষয়ক অনুষ্ঠানে যাচ্ছিলাম। কিছুটা ট্র্যাফিক ইস্যু হয়েছে, তাই আমরা সমাধানে হাঁটার সিদ্ধান্ত নিলাম। পুরোটা তীব্র জ্যাম হয়ে আছে, কিন্তু কোনো কিছুই আমাদের অনুষ্ঠানে যেতে বাধা দিতে পারবে না।” পরে এক্সপ্রেসওয়েতে হাঁটার একটি ভিডিও সামাজিক মা...

৯৭ দিন পর জীবন ফিরল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী নাভিদের, ৩৬ বার অপারেশনের পর সুস্থ হয়ে বাড়ি

Image
যুগান্ত বার্তাঃ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী নাভিদ নেওয়াজ (১৩) ৯৭ দিন পর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে। নাভিদকে সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে ছাড়পত্র দেওয়া হয়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক ডা. মারুফুল ইসলাম জানান, গত ২১ জুলাই রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নাভিদের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল। দুর্ঘটনার পরপরই তাকে সিএমএইচ থেকে বার্ন ইনস্টিটিউটে আনা হয়। সেই সময় তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় পরিবারকে দুইবার মানসিকভাবে প্রস্তুতি নিতে বলা হয়েছিল। নাভিদ মোট ২২ দিন আইসিইউতে ছিল, যার মধ্যে ১০ দিন লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। এরপর ৩৫ দিন হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) এবং পরবর্তীতে ৪০ দিন কেবিনে চিকিৎসা চলছিল। ডা. মারুফুল ইসলাম জানান, নাভিদের চিকিৎসার অংশ হিসেবে মোট ৩৬ বার ছোট-বড় অপারেশন করা হয়েছে এবং তার শরীরে ৮ বার চামড়া প্রতিস্থাপন করা হয়েছে, যা অন্য কোনো দুর্ঘটনায় আক্রান্ত দগ্ধ শিক্ষার্থীর ক্ষেত্রে হয়নি। ইনস্টিট...

জাতীয় সংসদ নির্বাচনে এই দুই পার্থী জয়যুক্ত হলে সাধারণ মানুষ কতটা ভালো থাকবেন"জনতার প্রশ্ন?

Image
জাতীয় সংসদ নির্বাচনে এই দুই পার্থী  জয়যুক্ত হলে সাধারণ মানুষ কতটা ভালো থাকবেন"জনতার প্রশ্ন? যুগান্ত বার্তাঃ (বিঃপ্রঃ- কামরুল হাসান বিপ্লব)  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বাছাই প্রক্রিয়ার অংশ হিসেবে রবিবার(২৬ অক্টবর),বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে আমন্ত্রিত হয়েছেন ফরিদপুর জেলার সকল সংসদ সদস্য মনোনয়ন প্রতাশী পার্থী। তাদের সঙ্গে বৈঠক করবেন দলের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র নেতারা। লন্ডন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও ভার্চুয়ালি এই বৈঠকে যুক্ত হতে পারেন। ফরিদপুর-৩ ফরিদপুর সদর উপজেলাকে ঘিরে গঠিত ফরিদপুর-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী তিনজন। এরা হলেন- জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ মোদাররেছ আলী ঈছা, কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি মাহবুবুল হাসান পিংকু।  নায়াব ইউসুফের বাবা প্রয়াত চৌধুরী কামাল ইবনে ইউসুফ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।  তিনি ফরিদপুর-৩ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়া বিএনপির শাসনামলে তিনি মন্ত্রী হিসেবেও দায়িত্ব পাল...

আওয়ামী লীগের দোসর হাজী শফিকুল ইসলাম শফিক এখনো প্রকাশ্যে! জনমনে ক্ষোভ, আইনশৃঙ্খলা বাহিনী এখনো নিরব!!

Image
যুগান্ত বার্তাঃ নারায়ণগঞ্জ জেলার  ফতুল্লা থানাধীন ভূইগড় এলাকায় আওয়ামী লীগের দোসর হাজী শফিকুল ইসলাম শফিক এখনো  প্রকাশ্যে!  (৫ই আগষ্ট),বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র হত্যা মামলার একাধিক আসামী এই হাজী শফিকুল ইসলাম শফিক এখনো প্রকাশ্যে ঘুড়ে বেড়ালেও খুজেঁ পাচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী তাকে! এসব আওয়ামী লীগের দোসর হত্যা মামলার আসামী হয়েও প্রকাশ্যে কি ভাবে চলাফেরা করেন তারা সাধারণ জনগনের প্রশ্ন? এই হাজী শফিকুল ইসলাম শফিক নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক এমপি আওয়ামী লীগের দোসর আলহাজ্ব এ. কে. এম. শামীম ওসমানে একান্ত ঘনিষ্ঠ শাহ্ নিজাম যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ, এর একান্ত ঘনিষ্ঠ লোক ছিলেন। বিভিন্ন প্রোগরাম গুলুতে তার সাথে একাধি ছবি রয়েছে তার। এ-বিষয়ে তথ্য প্রযুক্তি একটি মাধ্যম বেবহার করে তার সাথে কথা হলে তিনি বলেন আমি আওয়ামী লীগের দল করেছি সত্যি, তবে দীর্ঘ এতো বছরে আমি কোনো খারাপ কাজ করেনি, আপনার সংবাদ কর্মী সত্য যাচাই করেই নিউজ প্রকাশ করবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া। এ-বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ ওসি আনোয়ার এর সাথে কথা বললে,  তিনি ...

নোয়াখালীতে হুজুরকে দাওয়াত না দেওয়া নিয়ে বিয়েবাড়িতে সংঘর্ষ, আহত ১১

Image
যুগান্ত বার্তাঃ নোয়াখালীর হাতিয়ায় বিয়েবাড়িতে এক হুজুরকে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন। গুরুতর আহত দুজনকে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (২০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার নলচিরা ইউনিয়নের লামছড়ি গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে শাহাবউদ্দিনের ভাইয়ের মেয়ের বিয়েতে স্থানীয় সমাজের হুজুরকে বাদ দিয়ে বাইরের এক হুজুরকে দাওয়াত দেওয়া হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হন প্রতিবেশী হেলাল মাঝি ও তার অনুসারীরা। বিষয়টি নিয়ে রোববার বিকেলে গ্রামে এক বৈঠক বসে। বৈঠকের একপর্যায়ে তর্কবিতর্ক থেকে হাতাহাতি ও পরে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতি। সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন—হেলাল উদ্দিন, ইমতিয়াজ, ফরিদ উদ্দিন, ওমর ফারুক, কোহিনুর বেগম, উম্মে কুলসুম, নাজিম উদ্দিন, মারজান উদ্দিন, সাইফুজ্জামান, শাহাবউদ্দিন ও মহিমা বেগম। আহত শাহাবউদ্দিন, যিনি একজন উপসহকারী কৃষি কর্মকর্তা, জানান—“আমরা আমাদের পারিবারিক হুজুরকে দাওয়াত দিয়েছিলাম। এতে হেলাল মাঝির লোকজন ক্ষিপ্ত হয়ে বিয়ের দিন বাধা দেয়। আজ দোকানে গেলে তাদের সঙ্গে কথা কাটাকাটি হ...

এইচএসসিতে ২০২ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল

Image
  এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি। অর্থাৎ এসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের পাসের হার শূন্য। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। সেইসাথে, রাজধানীর বকশিবাজারের আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি তুলে ধরে বিস্তারিত ফলাফল। সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে শতভাগ পাস করেছে এমন প্রতিষ্ঠান ৩৪৫টি। ২০২৪ সালে এইচএসসিতে শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৬৫টি। এবার তা বেড়ে হয়েছে ২০২টি। অর্থাৎ এবার শূন্য পাস প্রতিষ্ঠান বেড়েছে ১৩৭টি। এছাড়াও গত বছর গড় পাসের হার ছিল ৭৭.৭৮ শতাংশ, যা এবার প্রায় ১৯ শতাংশ কমেছে। আর জিপিএ ফাইভ কমেছে প্রায় ৭৮ হাজার। অপরদিকে, এবারও পাসের হারে এগিয়ে আছে মেয়েরা। ছেলেদের চেয়ে ৫৯ হাজার ২৩২ জন বেশি নারী শিক্ষার্থী পাস করেছে। আর জিপিএ ফাইভ বেশি পেয়েছে ৪ হাজার ৯৯১ জন। উল্লেখ্য, এবারের মতো এত কম পাশের হার ছিল ২০০৫ সালে। এরপর থেকেই বেড়েছে পাসের হার। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্...

আজ বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫: পরিচ্ছন্ন হাতেই সুস্থ জীবনের নিশ্চয়তা

Image
যুগান্ত বার্তাঃ আজ ১৫ অক্টোবর, বিশ্ব হাত ধোয়া দিবস। সংক্রামক রোগ প্রতিরোধে হাত পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরতেই ২০০৮ সাল থেকে বিশ্বের নানা প্রান্তে এই দিনটি উদযাপিত হয়ে আসছে। মূল লক্ষ্য—সবার মধ্যে সচেতনতা তৈরি করা, যেন হাত ধোয়া একটি নিয়মিত অভ্যাসে পরিণত হয়। এবারের প্রতিপাদ্য—“It Might Be Gloves. It’s Always Hand Hygiene”, যার অর্থ, ‘পরিষ্কার হাত, নিরাপদ জীবন’। এই বার্তায় স্পষ্টভাবে জানানো হয়েছে, গ্লাভস বা অন্য কোনো সুরক্ষা উপকরণ কখনোই হাত ধোয়ার বিকল্প হতে পারে না; বরং হাত পরিচ্ছন্নতাই সংক্রমণ প্রতিরোধের সবচেয়ে কার্যকর ও মৌলিক উপায়। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হাত ধোয়া একটি ছোট অভ্যাস হলেও এর প্রভাব বিশাল। পরিষ্কার পানি ও সাবান দিয়ে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধুলে জীবাণুর সংক্রমণ অনেকাংশে রোধ করা সম্ভব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র তথ্য অনুযায়ী, নিয়মিত হাত ধোয়ার মাধ্যমে ডায়রিয়াজনিত রোগের ঝুঁকি ৪০ শতাংশ পর্যন্ত এবং শ্বাসকষ্টজনিত রোগের ঝুঁকি প্রায় ২০ শতাংশ পর্যন্ত কমানো যায়। এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে শিক্ষার্থীদের অনুপস্থিতিও প্রায় ৫৭ শতাংশ পর...

পুষ্টির প্রতীক ডিম, আজ তারই বিশ্ব দিবস!

Image
যুগান্ত বার্তাঃ প্রতি বছর অক্টোবরের দ্বিতীয় শুক্রবার বিশ্বজুড়ে উদ্‌যাপিত হয় এই দিনটি—ইন্টারন্যাশনাল এগ কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী। এ বছরের প্রতিপাদ্য, ‘শক্তি ও পুষ্টিতে ভরপুর ডিম’—এই স্লোগানকে সামনে রেখে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। বাংলাদেশে দিনটি পালন করছে দেশের পোল্ট্রি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) এবং ওয়াপসা-বাংলাদেশ শাখা। তাদের উদ্যোগে আজ রাজধানীসহ বিভিন্ন জেলায় আলোচনা সভা, প্রদর্শনী ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) জানায়, পুষ্টি চাহিদা পূরণ ও সুস্বাস্থ্যের জন্য একজন মানুষের বছরে অন্তত ১০৪টি ডিম খাওয়া প্রয়োজন। বর্তমানে প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশে গড়ে একজন মানুষের জন্য বছরে ১৩৭টি ডিম সহজলভ্য। সরকার ২০৩১ সালের মধ্যে মাথাপিছু ডিমভোগ ১৬৫টি, এবং ২০৪১ সালের মধ্যে ২০৮টি-তে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বিশ্ব ডিম দিবস উপলক্ষে এবারও নানা দেশের উদ্যোগ দেখা গেছে। কানাডায় খামারিদের অবদানকে সম্মান জানিয়ে জাতীয় প্রচারণা চালানো হচ্ছে, ফ্রান্সে স...

নরসিংদীর রায়পুরাতে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১।

Image
  যুগান্ত বার্তা (নরসিংদী প্রতিনিধি):- নরসিংদীর রায়পুরা উপজেলার চর অঞ্চলের যেন ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে টেটা যুদ্ধ। সাথে এখন  যুক্ত হয়েছে অস্ত্র। অস্ত্রের ঝনঝনানিতে প্রাণ হারাচ্ছে এলাকার নিরীহ খেটে খাওয়া মানুষ। সাধারণ মানুষের প্রশ্ন, কবে বন্ধ হবে এই দ্বন্দ্ব? আর কত নিরীহ মানুষের প্রাণ গেলে শান্ত হবে এই চরাঞ্চল! এই আধিপত্য ও পূর্ব শত্রুতার দ্বন্দ্বের জের ধরে প্রাণ হারিয়েছে শত শত  নিরীহ মানুষ। এমনই একটি ঘটনা ঘটে উপজেলার  চরমধুয়া ইউনিয়নের সমিবাদ গ্রামে প্রাণ হারান  দুলাল মিয়া নামের এক কৃষক।  সরজমিনে গিয়ে জানা যায়, মাত্র পনেরশত টাকার সূত্র ধরে এই ঘটনা ঘটে । স্থানীয়  আওয়ামিলীগ নেতা খোকা আলম মেম্বারের মোবাইল থেকে  পনেরশত টাকা নিয়ে যায় জাকির মিয়ার সমর্থক রুবেল নামের এক ব্যক্তি। এরই জের ধরে খোকা আলম মেম্বার রুবেলকে মারধর করলে উভয় গ্রুপের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। তাহাদের দ্বন্দ্ব স্থানীয় সালিশ দরবারের মাধ্যমে মিমাংসা করা হয় কিন্তু দরবারের রায় মানেননি খোকা আলম। স্থানীয় আধিপত্য বিস্তারের জন্য এলাকায় অস্ত্রের মহড়া দিতে থাকে সমীবাদের দুই পরিবার সরকার বা...

জামায়াতে ইসলামীকে ভোট না দেওয়ার আহ্বান হেফাজত আমিরের

Image
যুগান্ত বার্তাঃ আগামী সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী।   শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে শানে রেসালত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা শাখা এই সম্মেলনের আয়োজন করে। হেফাজত আমির আগামী সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট না দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, কুফরি যাতে প্রতিষ্ঠা করতে না পারে, সামনের নির্বাচনে ভোট দেওয়া যাবে না। যারা পূজা আর রোজা একই বলে, এগুলো কি ইসলাম। আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, নবী ও রাসুলদের দেখানো সোজা রাস্তায় চলতে হবে। তাহলে দুনিয়া ও আখিরাত ঠিক থাকবে। সাহাবা কেরাম সত্যের মাপকাঠি। তাদের দেখানো রাস্তা সোজা রাস্তা।

শাপলা প্রতীক নিয়ে মান্নার স্পষ্ট বার্তা, কৃতজ্ঞতা সারজিসের

Image
যুগান্ত বার্তাঃ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যদি শাপলা প্রতীক পায়, তাহলে এ নিয়ে কোনো মামলা করবেন না বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বৃহস্পতিবার (২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। মান্না পোস্টের কমেন্টে লিখেছেন, “আমাকে যদি জাতীয় প্রতীকের কারণে শাপলা না দেওয়া হয়, তাহলে নির্বাচন কমিশন আর কাউকে দিতে পারবে না। ওরা (এনসিপি) আমার কাছে এসেছিল। যারা জুলাই অভ্যুত্থান করেছে, তাদের বয়স, অভিজ্ঞতা এবং শেখ হাসিনার ফ্যাসিবাদ উৎখাতের লক্ষ্য বিবেচনা করে আমি তাদের প্রতি দরদী। শাপলা প্রতীক যদি তাদের দেওয়া হয়, আমি অঙ্গীকার করতে পারি যে কোনো মামলা করব না।” মান্নার এই পোস্ট নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এর আগে, বুধবার (১ অক্টোবর) রাতে সিরাজগঞ্জের একটি রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায়ও মান্না একই বক্তব্য দিয়েছেন।