Posts

Showing posts from July, 2025

মুন্সীগঞ্জে জামাত নেতাদের চাপে কারখানার ১২ কর্মীকে চাকরিচ্যুত

Image
  মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় মব সৃষ্টি করে একটি কারখানায় কর্মরত হেযবুত তওহীদ আন্দোলনের ১২ জন সদস্যকে চাকরিচ্যুতের ঘটনা ঘটেছে।  একটি উগ্রবাদী গোষ্ঠীর হামলা ও ভাঙচুরের হুমকির মুখে কারখানা কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে জানা গেছে। পরে চাকরিচ্যুতদের ওপর হামলার আশঙ্কায় স্থানীয়দের সহায়তায় তারা নিরাপদে কারখানা ত্যাগ করেন। বুধবার (৩০ জুলাই) দুপুরে গজারিয়া উপজেলার হোসেন্দী এলাকার কনফিডেন্ট শিপ এন্ড স্টিল বিল্ডার্স এ ঘটনা ঘটে। চাকরিচ্যূতদের মধ্যে রয়েছেন- হেযবুত তওহীদের সদস্য মো. মান্নান, মো. মোতাহার, মো. মনজুর মোল্লা, মো. এনামুল, মো. মনির হোসেন, মো. জাকির, মো. আক্কাস। অভিযুক্তরা জামায়াতের মুন্সীগঞ্জ জেলা সাধারণ সম্পাদক হুসাইন আহমাদ ইসহাকের ইন্ধনে এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ভুক্তভোগী সূত্রে জানা যায়, হেযবুত তওহীদের ১২ জন সদস্য বেশ কিছুদিন ধরে গজারিয়ার একটি কারখানায় কর্মরত ছিলেন। অভিযোগ অনুযায়ী, জামায়াত নেতা হুসাইন আহমাদ ইসহাকের ইন্ধনে স্থানীয় জামায়াত-হেফাজতের নেতৃত্বে একটি স্থানীয় গোষ্ঠী বেশ কিছুদিন ধরেই হেযবুত তওহীদের সদস্যদের বি...

৩ আগস্ট শহিদ মিনার থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা: নাহিদ

Image
ছবি: সংগৃহীত যুগান্ত বার্তাঃ বিগত এক বছরে দেশে নানা ষড়যন্ত্র হয়েছে, নানাভাবে বাঁধাগ্রস্ত করা হয়েছে জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘নতুন সংবিধান প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি, ফ্যাসিস্টের রাষ্ট্রপতিকে অপসারণ করতে দেওয়া হয়নি। সংস্কারে বাঁধা দেওয়া হয়েছে। আমরা কিছুই বলি নাই, আমরা দাবি থেকে সরে দাঁড়ায় নাই। আমরা আবারও সংগঠিত হয়ে জনগণের এসব দাবি আদায় করে ছাড়ব। বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে আগামী ৩ আগস্ট শহীদ মিনারে আমরা জড়ো হবো এবং সেখান থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা হবে।’ নরসিংদীতে আজ বুধবার বিকালে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার শপথে দেশ গড়তে জুলাই পদযাত্রা শেষে এক সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম। এ সময় নাহিদ ইসলাম আরও বলেন, ‘আপনারা জানেন যে, অন্তর্বর্তীকালীন সরকারে আমাদের জুলাই বিপ্লবের দুজন ছাত্র প্রতিনিধি রয়েছে, যদিও তারা আমাদের নাগরিক পার্টির কেউ নয়। জুলাই আন্দোলনের ছাত্র প্রতিনিধিদের অপসারণ করতে ষড়যন্ত্র করা হচ্ছে।’ তিনি বলেন, ‘দেশে আওয়ামী লীগের সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে যে বিপ্লব হয়েছিল, সে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিপ্লবের পর আমাদ...

ঝালমুড়ি বিক্রেতার এক মাসের বিদ্যুৎ বিল এলো ১১ লক্ষ টাকা

Image
যুগান্ত বার্তাঃ বাড়িতে মাত্র দুটি বৈদ্যুতিক বাল্ব, দুটি সিলিং ফ্যান ও একটি ফ্রিজ চালিয়ে ঝালমুড়ি বিক্রেতা মো. আবদুল মান্নানের বাড়িতে এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ১০ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা। এ ‘ভুতুড়ে বিল’ পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী। এ ঘটনায় স্থানীয়দের মাঝেও ক্ষোভ বিরাজ করছে। ভুলবশত এমনটি হয়েছে বলে জানিয়েছে  ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ শ্রীপুর জোনাল অফিস । গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারণ এলাকার মোঃ আব্দুল মান্নাননের স্ত্রী মর্জিনা বেগমের  নামের এক বিদ্যুৎ গ্রাহকের ক্ষেত্রে ঘটেছে এমনই তুঘলঘি ঘটনা। গত রোববার(২৭ জুলাই) দুপুরে জুলাই মাসের বিল নিয়ে পল্লী বিদ্যুৎকর্মীরা বাড়িতে গেলে দেখা যায়, বিদ্যুৎ বিলের পরিমাণ ১০ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা। অথচ এপ্রিল মাসে তাঁর বিল এসেছিল ১৪০ টাকা, মে মাসে ১১৫ টাকা ও জুনে ১২৬ টাকা। আবদুল মান্নান বলেন, ‘আমরা গরিব মানুষ, এমন বিল পেয়ে মাথা ঘুরে গেছে। এখন আবার পল্লী বিদ্যুৎ অফিসের দরজায় দরজায় ঘুরতে হবে। এটা মারাত্মক হয়রানি। সারা জীবনেও এত বিদ্যুৎ ব্যবহার করা সম্ভব না আমার। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারসহ এলাকাবাসী অসন্তোষ প্রকাশ করেছেন। সংশ...

গাছ কাঁটাকে কেন্দ্র করে চাটখিলে তিন জন আহত

Image
যুগান্ত বার্তাঃ   (জেলা প্রতিনিধি, নোয়াখালী): ২৬ জুলাই শনিবার চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে পাটোয়ারী বাড়ীতে গাছ কাটাকে কেন্দ্র করে বাবুল হোসেন এর সাথে জুয়েলের কথা কাটাকাটি হয়। পরবর্তীতে তা সংঘাতে রুপ নেয়। এ সময় একই পরিবারের তিন জন আহত হয়। আহত বাবুল হোসেন, নাজমা বেগম ও সাংবাদিক ফরহাদ হোসেন সাংবাদিকদের জানান, কথা কাটাকাটি প্রেক্ষিতে শনিবার দুপুরে জসিমের ছেলে জুয়েল, রহিমা বেগম, জিনিয়া আক্তার সহ একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়। এতে বাবুল হোসেন, নাজমা বেগম ও সুমাইয়া আক্তার গুরতর আহত হয়। বাবুল হোসেন ও নাজমা বেগমের অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয় লোকজন।  পরবর্তীতে ফরহাদ হোসেনের স্ত্রী সুমাইয়া আক্তার বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের জেরে, একই দিনে চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আনিস আহমেদ হানিফের সাথে দেখা করতে গেলে, তার অফিসেই ফরহাদ হোসেন ও তার স্ত্রী উপর হামলা চালায় জুয়েল সহ একদল সন্ত্রাসী। ফরহাদ হোসেনের অবস্থা আশঙ্কা জনক দেখে দ্রুত সা...

ভেড়ামারায় ব্র্যাক ব্যাংক এজেন্টকে কুপিয়ে ১৫ লাখ টাকা লুটের অভিযোগ!

Image
যুগান্ত বার্তাঃ কুষ্টিয়ার ভেড়ামারার সাতবাড়িয়ায় ব্র্যাক ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং আউটলেটে হামলা চালিয়ে প্রায় ১৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে একদল দুর্বৃত্ত এই ঘটনা ঘটায়। হামলাকারীরা আউটলেটের স্বত্বাধিকারী রিপন আহমেদকে গুরুতর আহত করে এবং তার বাড়িতেও তাণ্ডব চালায়। এ ঘটনায় নারীসহ মোট চারজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রবিবার দুপুর ১২টার দিকে সাতবাড়িয়া এলাকার মোফাজ্জেল হোসেনের ছেলে নাজিরুলের নেতৃত্বে একদল দুর্বৃত্ত রিপন আহমেদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। রিপন ঘর থেকে বের হলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো ও লাঠিসোঁটা দিয়ে বেদম প্রহার করা হয়। এসময় তাকে বাঁচাতে এগিয়ে এলে রিপনের মা রানুয়ারা বেগমকে (৬৫) হেনস্থা করা হয় এবং তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। হামলাকারীরা রিপনের ভাই রুবেল আহমেদ (৩২) ও ভাবি রেশমা খাতুনকেও (২৫) মারধর করে আহত করে। এক পর্যায়ে তারা ঘরের গ্যাসের সিলিন্ডারের মুখ খুলে দিয়ে আতঙ্ক সৃষ্টি করে।পরে হামলাকারীরা বাড়ির পাশেই অবস্থিত ‘রিপন এন্টারইস’ নামক ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটে...

তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদ এর নেতৃত্বে বিএনপির মিছিল

Image
যুগান্তর বার্তাঃ (সানজিদা খানম মুক্তা):- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যাবসায়ি ও মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদ এর নেতৃত্বে নারায়ণগঞ্জ   জেলা সকল  বিএনপির নেতাকর্মী।  শনিবার (১৯ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের বরফকল মাঠে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। পরে শহরের নবাব সলিমুল্লা ও বঙ্গবন্ধু সড়কে,চাষাঢ়াতে,মন্ডলপাড়াতে, মিছিল করে দলটির নেতৃবৃন্দ।  মডেল গ্রুরুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদ এর সভাপতিত্বে ও তার পিএস মনির ভায়ের নেতৃত্বে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন  ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুসহ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদল, শ্রমক দলসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।  সমাবেশে বক্তারা বলেন, ‘তারেক রহমানের সাথে লন্ডনে ড.ইউনুস মিটিং করে নির্বাচনের দিন তারিখ ঠিক করেছেন। সেই নির্বাচন বাধাগ্রস্থ করা হচ্ছে। খুব শীঘ্রই তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবেন। তাই ষড়যন্ত্রকারীদের মাথা খারাপ হয়ে গেছে। এরপর যদি ...

রাজধানীতে গ্যাস বিস্ফোরণ: একে একে প্রাণ গেল রাঙ্গাবালীর একই পরিবারের ৫ জনের

Image
যুগান্ত বার্তাঃ রাজধানীর সূত্রাপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ পটুয়াখালীর রাঙ্গাবালীর একই পরিবারের পাঁচ সদস্যের সবাই মারা গেছেন। হাসপাতালে ৮ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত সাড়ে ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিবারের কর্তা ভ্যানচালক রিপন প্যাদা (৩৫)। তার মৃত্যুর মধ্য দিয়ে এই মর্মান্তিক ঘটনায় একটি পরিবারের সবাই পৃথিবী থেকে বিদায় নিলেন। নিহতরা হলেন: ভ্যানচালক রিপন প্যাদা (৩৫), তার স্ত্রী চাঁদনী আক্তার (৩৫), তাদের দুই ছেলে রোকন (১৪) ও তামিম (১৮) এবং এক বছরের শিশুকন্যা আয়শা। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের নেতা বাজার সংলগ্ন যুগির হাওলা গ্রামে। ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে জানান, বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের সবাই মারা গেছেন। সর্বশেষ আইসিইউতে চিকিৎসাধীন রিপন প্যাদার শরীরের ৬০ শতাংশ দগ্ধ ছিল। জানা যায়, গত ১০ জুলাই দিবাগত রাত ১টার দিকে পুরান ঢাকার সূত্রাপুরের কাগজিটোলা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই পরিবারের পাঁচজনই গুর...

নির্বাচন নিয়ে কোন অনিশ্চয়তা নেই : কুমিল্লায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব

Image
যুগান্ত বার্তাঃ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, নির্বাচন নিয়ে কোন অনিশ্চয়তা নেই। প্রধান উপদেষ্টা যে সময় বলেছেন সে সময়ই নির্বাচন হবে।   নির্বাচনের জন্য যে পরিবেশ সেটা ঠিক করা হবে এবং সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। অতীতের যে কোন নির্বাচনের তুলনায় ভালো নির্বাচন হবে। আজ শনিবার (১৯ জুলাই) সকালে কুমিল্লা বার্ডে ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ইভেন্ট ল অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা জানান। পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন বিষয়ে প্রেস সচিব বলেন,  বিষয়টি নিয়ে সকল রাজনৈতিক দল ও কমিশন গুলো কথা বলছে এবং সবাই খুব আন্তরিকতার সাথেই বিষয়টি আলোচনা করছে।   "The Next Wave" প্রতিপাদ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দ্বিতীয়বারের মত আয়োজিত TEDxComilla University অনুষ্ঠানে স্পিকার হিসেবে ছিলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  প্রফেসর ড. হায়দার আলী,  এসট্রো ফটোগ্রাফার জুবায়ের কাওলিন, চরকির সিইও রেদওয়ান রনি, লেখক ডেলএইচ খান, গায়ক আসিফ আকবর, সংবাদ উপস্থাপক ফারাবি হাফিজ সহ অন্যান্য।

টাঙ্গাইলে হেযবুত তওহীদের নারী সম্মেলন: ‘নারীর প্রকৃত মুক্তি কেবল তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় সম্ভব’

Image
যুগান্ত বার্তাঃ টাঙ্গাইলে হেযবুত তওহীদের উদ্যোগে ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১৮ জুলাই) সকাল ১০টায় টাঙ্গাইল ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে টাঙ্গাইল জেলা হেযবুত তওহীদ। অনুষ্ঠানে উদ্বোধন করেন হেযবুত তওহীদের প্রধান উপদেষ্টা খাদিজা খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী বিভাগের প্রধান রুফায়দাহ পন্নী। তিনি তার বক্তব্যে বলেন, ‘পশ্চিমা পলিসি আমদানি করে বা কিছু কমিশন গঠন করে নারীর প্রকৃত মুক্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। বর্তমানে সমাজে নারীদেরকে যেভাবে ভোগ্যবস্তুতে পরিণত করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। একমাত্র তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থাই নারীদের প্রকৃত সম্মান ও অধিকার নিশ্চিত করতে সক্ষম। ইনশাআল্লাহ, তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হলে নারীরা মাথা উঁচু করে আত্মমর্যাদার সঙ্গে বাঁচতে পারবে। এর জন্য প্রয়োজন ব্যবস্থার আমূল পরিবর্তন, যা বাংলাদেশের মানুষের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ।’ তিনি আরো বলেন, হেযবুত তওহীদের প্রস্তাবিত তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্...

মাইকে ঘোষণা দিয়ে বাজারে চাঁদাবাজি করা সেই পিন্টুকে পুলিশে দিলেন বিএনপি নেতা ডা. বাচ্চু

Image
যুগান্ত বার্তাঃ গাজীপুরের শ্রীপুরে আলোচিত চাঁদাবাজ ও সন্ত্রাসী জাহাঙ্গীর আলম মিন্টু ওরফে পিন্টুকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. রফিকুল ইসলাম বাচ্চু। বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রাম থেকে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়। মিন্টু সম্প্রতি মাইকে ঘোষণা দিয়ে, মাথায় লাল কাপড় বেঁধে ও অস্ত্রের মহড়া দেখিয়ে একটি বাজারে চাঁদাবাজি করেন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তিনি আলোচনায় আসেন। আটক জাহাঙ্গীর আলম মিন্টু (৪২) তেলিহাটি ইউনিয়নের মো. নূরুল ইসলামের ছেলে। তিনি শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তবে চাঁদাবাজির ওই ঘটনার পর দল থেকে তাকে বহিষ্কার করা হয়। এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “একজন চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ কোনো রাজনৈতিক দলের নেতা হতে পারে না। সে প্রকাশ্যে মাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজি করেছে, অথচ পুলিশ তাকে ধরতে পারছিল না। বুধবার সকালে আমার নেতাকর্মীদের মাধ্যমে তার আত্মগোপনের খবর পাই। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে পুলিশে খবর...

সংঘর্ষের পর গোপালগঞ্জে রাত্রিকালীন কারফিউ জারি, শহরজুড়ে থমথমে পরিস্থিতি

Image
যুগান্ত বার্তাঃ গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে দিনভর ব্যাপক সংঘর্ষ, অগ্নিসংযোগ ও প্রাণহানির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার রাত্রিকালীন কারফিউ জারি করেছে। বুধবার রাত ৮টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। দিনভর দফায় দফায় সংঘর্ষ এবং একাধিক প্রাণহানির ঘটনায় ১৪৪ ধারা জারির পরও পরিস্থিতি শান্ত না হওয়ায় এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হলো। বুধবার সকাল থেকেই এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয়। সমাবেশের আগে ও পরে দফায় দফায় হামলা ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশের গাড়ি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দুপুরে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সমাবেশ শেষে নেতাকর্মীরা ফেরার পথে তাদের ওপর পুনরায় হামলা চালানো হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দিনভর শহরে গোলাগুলি, ককটেল বিস্ফোরণ ও টিয়ারগ্যাস নিক্ষেপের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই সহিংসতায় অন্তত দুজন নিহত এবং সাংবাদিক ও পুলিশসহ বহু মানুষ আহত হয়েছেন বলে বিভিন্ন স...

৪৩ হাজার পৃষ্ঠার নথিতেও এনসিপি টেকেনি ইসির প্রাথমিক বাছাইয়ে

Image
যুগান্ত বার্তাঃ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) ৪৩ হাজার পৃষ্ঠার নথিসহ আবেদন করেছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কিন্তু ইসির নিবন্ধন শর্ত পূরণ না হওয়ায় প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি তরুণদের নিয়ে নবগঠিত দলটি। মঙ্গলবার (১৫ জুলাই) ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ এসব তথ্য জানান। গত ২২ জুন পর্যন্ত এনসিপিসহ ১৪৪টি রাজনৈতিক দল ইসির নিবন্ধনের জন্য আবেদন করেছিল। কিন্তু নানা ত্রুটিবিচ্যুতির জন্য প্রাথমিক বাছাইয়ে কোনোটিই টেকেনি। ত্রুটি সংশোধনের জন্য চিঠি দেবে ইসি। অতিরিক্ত সচিব বলেন, প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দেওয়া হবে। পরবর্তী ধাপে দেয়া হবে অন্য দলগুলোকেও। নিবন্ধন সব শর্ত পূরণের জন্য যেসব ত্রুটিবিচ্যুতি আছে, তা সংশোধনের জন্য ১৫ দিন সময় দেওয়া হবে, এর মধ্যে পূরণ করতে হবে দলগুলোকে। গত ২২ জুন শেষ দিনে আবেদন জমা দিয়েছিল এনসিপি। নিবন্ধন শর্ত পূরণ করতে যেসব কাগজপত্র প্রয়োজন, এমন ৪৩ হাজার ৩১৬ পৃষ্ঠার নথিপত্র ট্রাকে করে নিয়ে আবেদনপত্রের সঙ্গে নির্বাচন ভবনে জমা দেয় দলটি। কিন্তু নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি তারা। এখন এনসিপিকে ইসির চাহিদামতো ত্রুট...

বিএনপি এখন ‘চাঁদাবাজদের দল’ ও ‘মুজিববাদের নতুন পাহারাদার’: নাহিদ ইসলাম

Image
যুগান্ত বার্তাঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বিএনপিকে ‘চাঁদাবাজদের দল’ বলে অভিযুক্ত করেছেন। তিনি আরও বলেন, বিএনপি এখন ‘মুজিববাদের নতুন পাহারাদার’ হিসেবে আবির্ভূত হয়েছে এবং এই শক্তিকে প্রতিহত করতে হবে। সারাদেশে ‘জুলাই যাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীতে আয়োজিত এক পথসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। নিজের দলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, “যখন আমরা পদযাত্রা করে প্রতিটি জেলায় যাচ্ছি এবং মানুষের বাঁধভাঙা সমর্থন পাচ্ছি, তখনই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমরা এর জবাব জনসমর্থন দিয়েই দেবো।” তিনি আরও অভিযোগ করেন, “গণ-অভ্যুত্থানের সময় শেখ হাসিনা সরকার আমাদের বিরুদ্ধে যে ধরনের ষড়যন্ত্র করেছিল, অভ্যুত্থানের পর সেই একই শক্তি—দুর্নীতিবাজ মাফিয়া, আমলাতন্ত্র এবং সেনাবাহিনীর ভেতরের একটি অংশ—এখনও আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ডিজিএফআইসহ দেশের এস্টাবলিশমেন্ট অভ্যুত্থানের নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাদের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে।” সবশেষে তিনি অভ্যন্তরীণ বিভেদ এড়িয়ে জাতীয় ঐক্যের ডাক দেন। নাহিদ ইসলাম বলেন, “আমাদের আসল শত্রু...

জুলাই সনদ কী, কেন সেটি নিয়ে এত আলোচনা

Image
যুগান্ত বার্তাঃ বাংলাদেশে সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য কমিশন গত কয়েকমাস ধরে দফায় দফায় আলোচনার পরও মৌলিক অনেক বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য দূর করা যায়নি। এমনকি যে সব বিষয়ে ঐকমত্য হবে, সেগুলো বাস্তবায়নে গণভোট না কি সংসদ নির্বাচন-সেই বিতর্কও এখন সামনে এসেছে। ঐকমত্য কমিশন শিগগিরই দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ ঘোষণার আশা করছে। তবে জুলাই সনদ আসলে কী, কেন এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মতবিরোধ, অন্যদিকে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের মধ্যে পার্থক্য কী-এসব প্রশ্ন এখন আলোচনায় আসছে। কমিশন দাবি করছে, কয়েক দফার আলোচনায় এরই মধ্যে বেশ কিছু সংস্কার প্রস্তাবে ঐকমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। তবে, এখনো আনুপাতিক নির্বাচন ব্যবস্থা, জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠনসহ বেশ কিছু সাংবিধানিক সংস্কার প্রস্তাবে দলগুলোর মধ্যে নানা মতবিরোধও দেখা দিচ্ছে। ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বিবিসি বাংলাকে বলেছেন, মত ভিন্নতা থাকলেও এই মাসের শেষ নাগাদ দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে তারা জুলাই সনদ চুড়ান্ত করবে। তবে, এখনো বেশ কিছু বিষয়ে ঐকমত্য না হওয়ায় সময়মতো জুলাই সনদ তৈরি নিয়ে শঙ্কা দেখা...

জাতীয় প্রেসক্লাবে "তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার" উপর মুক্ত আলোচনা’ করলো অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ

Image
যুগান্ত বার্তাঃ শনিবার (১২ জুলাই, ২০২৫) সকাল ১০ টায় আল্লাহর হুকুম তওহীদের ভিত্তিতে একটি আধুনিক রাষ্ট্রব্যবস্থা গঠনের রূপরেখা নিয়ে জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে হেযবুত তওহীদ । জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত এই গোলটেবিল বৈঠকে মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি তাঁর রচিত ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ গ্রন্থের আলোকে একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রব্যবস্থার রূপরেখা তুলে ধরেন।  হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে সুচিন্তিত মতামত পেশ করেন- সাবেক বিচারপতি এমদাদুল হক আজাদ, সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ লেবার ফেডারেশনের প্রেসিডেন্ট শাহ মোহাম্মদ আবু জাফর, সুপ্রিম কোর্টের এ্যাড. গোলাম মোহাম্মদ চৌধুরি আলাল, ঢাবির ওর্য়াল্ড রিলিজিয়নস ও কালচার বিভাগের প্রফেসর ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী নুরুল ইসলাম, ঢাবির ফিলোসপি বিভাগের প্রফেসর ও চেয়ারম্যান ড. শাহ কাওসার মুস্তাফা আবুল উলায়...

এসএসসির ফল ২০২৫: এবারও পাসের হারে এগিয়ে ছাত্রীরা

Image
  যুগান্ত বার্তাঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় এ ফল প্রকাশ করা হয়। এ বছর গড়  পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। এবারও এসএসসিতে পাসের হারে এগিয়ে ছাত্রীরা। তার মধ্যে ছাত্রীদের পাসের হার ৭১.০৩ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৬৫.৮৮ শতাংশ। সেই হিসাবে এবারও পাসের হারে এগিয়ে রয়েছে ছাত্রীরা। এ নিয়ে টানা ১০ বছর এসএসসিতে পাসের হারে এগিয়ে ছাত্রীরা। বিগত ১১ বছরের এসএসসি ও সমমানের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সবশেষ ২০১৫ সালে ছাত্রীদের চেয়ে পাসের হারে এগিয়ে ছিল ছাত্ররা। সে বছর ১১টা শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৮৭ দশমিক ০৪ শতাংশ। তার মধ্যে ছাত্রদের পাসের হার ছিল ৮৭ দশমিক ৪১ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ছিল ৮৬ দশমিক ৬৪ শতাংশ। এরপর থেকে প্রতিবছর পাসের হারে এগিয়ে ছাত্রীরা। ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু শুক্রবার এসএসসির ফল প্রকাশের পরদিন থেকেই শিক্ষার্থীরা পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন। শুক্রবার (১১ জুলাই) সকাল থেকে নির্ধারিত নিয়ম মেনে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। এ প্রক্রিয়া চলবে আগামী ১৭ জুলাই পর্যন্ত। শুধু টেলিটক সিম ব্যব...

গাইবান্ধায় পেনশন মেলা অনুষ্ঠিত

Image
যুগান্ত বার্তাঃ পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন- এই স্লোগান নিয়ে বুধবার গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গণে দিনব্যাপী পেনশন মেলা অনুষ্ঠিত হয়। জাতীয় পেনশন কর্তৃপক্ষ, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতায় ও গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমেদ। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)শারমিন আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা, অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের উপসচিব সৈয়দ আলী বিন হাসান, জাতীয় পেনশন কর্তৃপক্ষের অর্থ বিভাগের ব্যবস্থাপক (সি. সহ সচিব) লিটন চন্দ্র দে প্রমুখ। শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পেনশন মেলা উপলক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। মেলায় ৪০টি স্টল বসানো হয়েছে।

শ্রীপুরে স্কুলশিক্ষার্থীকে অপহরণ ছাত্রলীগ নেতার

Image
যুগান্ত বার্তাঃ গাজীপুরের শ্রীপুরে ফিল্মি স্টাইলে পিস্তল ঠেকিয়ে  স্কুলের সামনে থেকে এক স্কুলছাত্রকে অপহরণ করেছেন এক ছাত্রলীগ নেতা। ২২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা। গত মঙ্গলবার বিকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের হাজি প্রি-ক্যাডেট স্কুলে এ ঘটনা ঘটে। সন্ধ্যার পরপরই ২২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভুক্তভোগি স্কুলছাত্র ফেরদৌস আহমেদ  (১৪) উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে। অভিযুক্ত অস্ত্রধারী মো. কাওসার আহমেদ (৩০) উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের ইমান আলীর ছেলে। এ ছাড়া এমদাদুল হক, নূরুল হক, মোস্তফাসহ কয়েকজন স্কুলছাত্রকে তুলে নিতে সহযোগিতা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা এক স্কুলছাত্রকে কয়েকজন যুবক মারতে মারতে নিয়ে যাচ্ছেন। স্কুলশিক্ষক রুবেলসহ কয়েকজন শিক্ষার্থী তাকে রক্ষা করতে চেষ্টা করেন। এ সময় টি-শার্ট পরা অস্ত্রধারী ক্ষিপ্ত হয়ে স্কুলের শিক্ষক রুবেল হোসেনের দিকে পিস্তল তাক ক...

ফুলগাজীতে কাওমী মাদ্রাসায় ছাত্রকে বলৎকার, শিক্ষক ইব্রাহিম পলাতক

Image
যুগান্ত বার্তাঃ ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট দারুল উলুম মাদ্রাসায় ১৩ বছর বয়সী এক কিশোর ছাত্রের উপর বলৎকারের অভিযোগ উঠেছে মাদ্রাসার শিক্ষক হাফেজ ইব্রাহিমের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ফুলগাজী থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, ৩ জুলাই মুন্সিরহাট দারুল উলুম মাদ্রাসায় দায়িত্ব পালনরত শিক্ষক হাফেজ ইব্রাহিম (৪৩), ভিকটিমকে তার কক্ষে ডেকে নিয়ে তার উপর বলৎকারের ঘটনা ঘটান। ভিকটিমের মা জানায়, থানায় অভিযোগের পূর্বে আমরা মাদ্রাসার মুহতামিম নুরুল ইসলামের নিকট  অভিযুক্ত শিক্ষকের বিচার দাবী করি, কিন্তু তিনি ঘটনা দামাচাপা দেয়ার জন্য আমাদেরকে ফেনীতে ডাকে এবং কাউকে না জানানোর জন্য অনুরোধ করেছেন।একপর্যায় মুহতামিমের সাথে কথা বলতে বলতে সুকৌশলে পালিয়ে যায় অভিযুক্ত ইব্রাহিম। পরবর্তীতে  আমরা থানায় অভিযুক্তকে সহযোগিতা ও এতো বড় জঘন্য ঘটনা দামাচাপা দেয়ার দায়ে মুহতামিমের ব্যাপারে লিখিত অভিযোগ করতে চাইলে প্রশাসন তা গ্রহন করেনি। এক ছাত্র জানায়, মুহতামিম নুরুল ইসলাম হেলালী অতীতে ও এ ধরনের ঘটনা দামাচাপা দিতে আওয়ামী লীগের নেতাদের সাথে ঘন...

ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে (আইডিইবি) এ কর্মীসম্মেলন করলো হেযবুত তওহীদ

Image
যুগান্ত বার্তাঃ   রাজধানীতে হেযবুত তওহীদের উদ্যোগে ‘আগ্রাসন থেকে মুসলমানদের রক্ষার উপায় তওহীদের উপর ঐক্যবদ্ধ হওয়া’ শীর্ষক আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) সকাল ১০ টায় রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে (আইডিইবি) এ অনুষ্ঠানের আয়োজন করে হেযবুত তওহীদ ঢাকা মহানগর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দোলনের সর্বোচ্চ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। নির্ধারিত সময়ের পূর্বেই সহস্রাধিক কর্মীর উপস্থিতিতে হলরুম পরিপূর্ণ হয়ে যায়। সকাল ১০ টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। তেলাওয়াত করেন হেযবুত তওহীদের সদস্য ক্বারি আসাদ আলী। নওশীন আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ঢাকা মহানগরীর আমির ডা. মাহবুব আলম মাহফুজ। দুপুর ১ টায় অনুষ্ঠানের প্রথম অধিবেশন শেষ হয়। দুপুরে নামাজ ও লাঞ্চের পরে দ্বিতীয় অধিবেশনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। এরপর হেযবুত তওহীদের নিজস্ব চিকিৎসা ব্যবস্থার উপরে একটি প্রমাণ্যচিত্র প্রদর্শিত হয়। দ্বিতীয় অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হে...

পরীক্ষার ধারণা এবং আধুনিক পরীক্ষা পদ্ধতি প্রবর্তন করেন কে?

Image
যুগান্ত বার্তাঃ   পরীক্ষার ধারণা প্রথম চালু করেন আমেরিকান সমাজসেবী ও ব্যবসায়ী হেনরি ফিশেল (Henry Fischel)। তিনি ১৯ শতকে পরীক্ষার ধারণা এবং একটি মানসম্মত পরীক্ষা পদ্ধতি প্রবর্তন করেন, যার মাধ্যমে একটি নির্দিষ্ট বিষয়ে শিক্ষার্থীদের জ্ঞান যাচাই করা যেত।  এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হলো:  পরীক্ষার ধারণা: হেনরি ফিশেল পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান যাচাই করার একটি পদ্ধতি তৈরি করেন।  পরীক্ষার উদ্দেশ্য: এই পদ্ধতির মূল উদ্দেশ্য ছিল একটি নির্দিষ্ট বিষয়ে শিক্ষার্থীদের জ্ঞান এবং দক্ষতা মূল্যায়ন করা।  প্রাচীন পরীক্ষা: যদিও হেনরি ফিশেল পরীক্ষার আধুনিক রূপটি প্রবর্তন করেন, তবে প্রাচীনকালেও বিভিন্ন ধরনের পরীক্ষা প্রচলিত ছিল, যেমন চীনে সরকারি কর্মচারী নিয়োগের জন্য পরীক্ষা।  সুতরাং, পরীক্ষার ধারণা এবং আধুনিক পরীক্ষা পদ্ধতি প্রবর্তনের কৃতিত্ব হেনরি ফিশেলের।

৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’, সাধারণ ছুটি ঘোষণা

Image
যুগান্ত বার্তাঃ ৫ আগষ্ট সরকারি ছুটি।  বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। অবশ্য এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে আগেই সিদ্ধান্ত হয়। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, দিবসটি পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন–সংক্রান্ত পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া পৃথক প্রজ্ঞাপনে বলা হয়, সরকার প্রতিবছর ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে। দিবসটি ‘খ’ শ্রেণিভুক্ত করা হয়েছে। অন্যদিকে ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ উদ্‌যাপন বা পালন না করার সিদ্ধান্ত হয়েছে বলে আরেক প্রজ্ঞাপনে জানানো হয়েছে। এর আগে গত ২৫ জুন মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’, আওয়ামী লীগ সরকার পতনের পর নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের দিন ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ এবং গণ-আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ ঘোষণা করা হয়েছিল। এরপর ৮ আগস্টকে ‘নতুন ব...