Posts

Showing posts from September, 2025

পুলিশ কি ক্ষমতাসীনদের লাঠিয়াল হয়েই থাকবে

Image
 করুন ভিন্নমত দমনের কাজে পুলিশকে ব্যবহার করা হয়। এ জন্য কি পুলিশ দায়ী? ফাইল ছবি যুগান্ত বার্তাঃ বাংলা ও বাঙালি আন্দোলনপ্রিয় জাতি। আন্দোলনের ঠেলায় ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে সরিয়ে নেওয়া হয়েছিল। ব্রিটিশরা তৈরি করেছিল নয়াদিল্লি, যা সুলতানি ও মোগল আমলের রাজধানীর লাগোয়া। তখন থেকেই বাংলার পতনের শুরু। তখনই একদার সবচেয়ে সমৃদ্ধ অর্থনীতির অঞ্চল হয়ে পড়ে ঘাটতির এলাকা। ১৯৪৭ সালে বাংলা ভাগ হলেও আন্দোলনের জনপ্রিয়তায় ভাটা পড়েনি। আমরা পূর্ববঙ্গ ও পূর্ব পাকিস্তান পেরিয়ে বাংলাদেশে এসেছি। তবে পশ্চিমবঙ্গের রাজনীতির আসর থেকে বেরিয়ে আসতে পারিনি। আমরা জানি, সেখানে দল ভাঙলে এখানেও ভাঙে। পশ্চিমা বায়ুর প্রভাবে অনেক তত্ত্ব পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে আসত। অনেক সময় ওদের লিফলেটগুলো গুটি কয়েক শব্দ অদলবদল করে আমরা হুবহু ছাপিয়ে দিতাম। সত্তরের দশকের পরে তাতে ভাটা পড়েছে। আন্দোলন মানেই রাস্তা আটকে মিছিল, ভাঙচুর, মারামারি। শান্তিশৃঙ্খলা রক্ষার দায় পুলিশের। তো পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের হাতাহাতি-মারামারি হয়। ছোড়া হয় ইটপাটকেল। পুলিশ তো পিটুনিতে প্রশিক্ষণ পাওয়া বাহিনী। তারা চড়াও হয়। আন্দোলনকারীরা ছত্রভঙ্...

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় অনুষ্ঠিত হলো জাকের পার্টির জনসভা

Image
কামরুল হাসান বিপ্লব (বিশেষ প্রতিনিধি): জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের  এর নির্দেশক্রমে সারা দেশের প্রতিটি ইউনিয়নে  জাকের পার্টির জনসভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার বেলা ৩ ঘটিকা হতে এর অংশ বিশেষ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার  আওতাধীন কাশিপুর ইউনিয়নের জাকের পার্টি  ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে নারায়ণগঞ্জ বাংলাবাজার গোলাম ডাইং সংলগ্ন মাঠে জনসভা এবং র‍্যালী অনুষ্ঠিত হয়। এ সময় বক্তরা জাকের পার্টির নেতৃত্ব ও ইতিহাস তুলে ধরে বলেন, আসমানী শান্তি, কল্যাণ ও শ্বাশত সাম্যের তরী জাকের পার্টি। গতানুগতিক ধারার বাইরে প্রকৃত ইসলামের উদারনৈতিক মানবিক মূল্যবোধের বিকাশ, পরমত সহিষ্ণুতা, সকল ধর্ম মত ও পথের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান এবং সহজাত কর্মমুখর ও গতিশীল জীবন সংস্কৃতির বিকাশই জাকের পার্টির লক্ষ্য। সবচাইতে বড় কথা, বিভেদ ও অনৈক্যের অবসান ঘটিয়ে ঐক্য ও স্নিগ্ধ শান্তির ঝরণাধারা রচনার কাজই করছে জাকের পার্টি। মানুষে মানুষে সৌহার্দ্য, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব, আস্থা এবং ভালোবাসার বন্ধন তৈরীর সুরভিত সংস্কৃতি রচনায় বদ্ধপরিকর জাকের পার্টি। এক কথায়, সত্য ও সুন্দরের মহাসড়কে স...

আমির হামজার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে যা বললো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Image
যুগান্ত বার্তাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া শাখার নেতা মুফতি আমির হামজার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।। রোববার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আমির হামজা নামের একজন বক্তার বক্তব্য বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষের দৃষ্টিগোচর হয়েছে। আমির হামজা তার বক্তব্যে দাবি করেছেন, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি হয়েছিলেন এবং আবাসিক হলে সকালে ‘মদ’ দিয়ে কুলি করতে দেখেছেন। তিনি আরও বলেছেন, এ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিক্ষকদের লাঠি দিয়ে পেটায়। প্রকৃতপক্ষে তার কোনো বক্তব্যই সত্য নয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১১ সালে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ চালু হয়। ২০১১-১২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে এই বিভাগে প্রথম শিক্ষার্থী ভর্তি করানো হয়। সুতরাং আমি...

দুবাই রিসোর্টসহ সাড়ে তিনশ বিঘা জমির মালিক নাসা গ্রুপ চেয়ারম্যান

Image
যুগান্ত বার্তাঃ নাসা গ্রুপের মালিক নজরুল ইসলাম মজুমদার ও তার পরিবারের নামে বিপুল সম্পদের খোঁজ মিলেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সভায় উপস্থাপিত তথ্যে জানা যায়, তার স্ত্রী, ছেলে ও মেয়ের নামে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় জমি, বাড়ি, প্লট, মার্কেট, হাসপাতাল, ওয়ারহাউজ এবং বিদেশে রিসোর্টসহ বিপুল সম্পদের তালিকা পাওয়া গেছে। উল্লেখযোগ্য সম্পদের তালিকা ১. রাজধানীর গুলশান-১ এ ১২ তলা বিশিষ্ট দুটি ব্যাংক ভবন। ২. গুলশান-১ এ আরও একটি বাড়ি, যেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ৩. গুলশানে শান্ত মারিয়মের পাশে বাউন্ডারি করা প্রায় ১০ বিঘা জমি। ৪. গুলশানে ১ বিঘা জমি, যা পারটেক্স গ্রুপ থেকে ক্রয় করা। ৫. গুলশান-১ এ ব্যাংক বিল্ডিং ছাড়াও মেয়ে আনিকার নামে একাধিক প্লট। ৬. নিকেতনে প্রায় ১০ বিঘা জমি। ৭. মহাখালী ডিওএইচএস এলাকায় ১০ কাঠার উপর একটি বাসা। ৮. মহাখালী বাস স্ট্যান্ডের পাশে তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এলাকায় ৩ বিঘা জমির উপর নাসা হেড অফিস। ৯. একই এলাকায় আড়ং এর বিপরীতে ৭ বিঘা জমি এবং পাশেই গাজী গ্রুপ থেকে কেনা আরও ৭ বিঘা জমি। ১০. জলসিঁড়ি সেক্টর-১৭ তে একটি কাঁচা মার্কেট, ...

'শয়তানের নিঃশ্বাস': বুড়িচংয়ে ব্যাংকের ভেতর থেকে নারীর এক লক্ষ টাকা উধাও

Image
যুগান্ত বার্তাঃ কুমিল্লার বুড়িচংয়ে সোনালী ব্যাংকের ভেতর 'শয়তানের নিঃশ্বাস' নামে পরিচিত অভিনব প্রতারণার ফাঁদে পড়ে ঋণের কিস্তির এক লক্ষ টাকা হারিয়েছেন এক নারী গ্রাহক। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে বুড়িচং সদরের ইসলাম কমপ্লেক্সে অবস্থিত সোনালী ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মোসাম্মৎ সামসুন নাহার (৪৫) বিকেলে বুড়িচং থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি পীরযাত্রাপুর ইউনিয়নের গোসাইপুর গ্রামের আব্দুল মালেকের স্ত্রী। অভিযোগ সূত্রে জানা যায়, সামসুন নাহার ঋণের কিস্তি পরিশোধের জন্য সকাল ১১টার দিকে ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়ে ছিলেন। এসময় একটি প্রতারক চক্রের সদস্য তার পাশে এসে নাকে-মুখে কিছু স্প্রে করে অথবা কৌশলে তার মনোযোগ অন্যদিকে সরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই তিনি কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েন এবং এই সুযোগে প্রতারকরা তার হাতে থাকা এক লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, "আমরা অভিযোগ পেয়েছি এবং তদন্ত শুরু করেছি। ব্যাংকের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে প্রতারক চক্রটিকে শনাক্ত করার চেষ্টা চল...

নাশকতার পরিকল্পনার অভিযোগে গাজীপুরে যুবক গ্রেপ্তার

Image
যুগান্ত বার্তাঃ গাজীপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগে মো. সোহেল রানা (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) প্রথম প্রহরে টঙ্গী পশ্চিম থানার কামারপাড়া ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃত সোহেল রানা পাবনা জেলার ফরিদপুর থানার রুলদহ গ্রামের মো. জহিরুল ইসলামের ছেলে। তিনি ঢাকার তুরাগ থানার বামনারটেক নতুন রাস্তা এলাকায় ভাড়া থাকতেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, জিএমপির গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১২টা ১০ মিনিটের দিকে কামারপাড়া ব্রিজ সংলগ্ন পাকা রাস্তায় অভিযান চালায়। এসময় সোর্সের শনাক্তমতে সোহেল রানাকে আটক করা হয়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা তার সহযোগীদের নিয়ে ইন্টারনেট ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার কথা স্বীকার করেছেন। তিনি জননিরাপত্তা বিঘ্...

চুয়াডাঙ্গা প্রেসক্লাবে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক, ইসলামই গণমাধ্যমকে অবাধ স্বাধীনতা দিয়েছে

Image
যুগান্ত বার্তাঃ চুয়াডাঙ্গা প্রেসক্লাবে হেযবুত তওহীদের উদ্যোগে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত এই বৈঠকে জেলার সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব, শিক্ষক, আইনজীবী, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং তাদের মতামত উপস্থাপন করেন। চুয়াডাঙ্গা জেলা সভাপতি জুয়েল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোখলেছুর রহমান সুমন। তিনি তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার রূপরেখা তুলে ধরে বলেন — “ একটি রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা নির্ভর করে তার গৃহীত ব্যবস্থার উপর। সিস্টেম ত্রুটিপূর্ণ হলে সেখানে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। ইতিহাস সাক্ষী, মানবসৃষ্ট কোনো মতবাদ পৃথিবীতে শান্তি আনতে পারেনি; বরং সংঘাত সৃষ্টি করেছে। একমাত্র স্রষ্টার জীবনব্যবস্থাই ন্যায়, সাম্য ও সুবিচার প্রতিষ্ঠা করতে পারে।” তিনি আরও বলেন, আল্লাহর প্রদত্ত নীতিতেই নিহিত আছে প্রকৃত বাকস্বাধীনতা ও মুক্ত গণমাধ্যমের অঙ্গীকার। ইসলামই একমাত্র ধর্ম যা সত্য, স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে গণমাধ্যমকে প্র...

পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার জব্দ, এনবিআর তদন্তে

Image
যুগান্ত বার্তাঃ পূবালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি ব্যাংক লকারের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালেই লকারটি জব্দ করা হয়েছে। সিআইসির মহাপরিচালক আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের শাখায় শেখ হাসিনার নামে থাকা লকারের দুটি চাবির মধ্যে একটি তার কাছে রয়েছে। এনবিআরের একটি বিশেষ টিম লকারটি জব্দ করেছে। সূত্রে জানা গেছে, লকারটির নম্বর ১২৮। ধারণা করা হচ্ছে, এতে গুরুত্বপূর্ণ নথি, স্বর্ণালংকার বা অন্যান্য মূল্যবান বস্তু থাকতে পারে। তবে লকারের ভেতরের সঠিক বিষয়বস্তু এখনই প্রকাশ করা সম্ভব নয়। আহসান হাবীব বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লকারটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে লকার খোলা হবে এবং ভেতরের বিষয়বস্তু বিস্তারিত জানা যাবে।” এই ঘটনায় এখন পর্যন্ত কোনো সরকারি বা রাজনৈতিক পক্ষ থেকে মন্তব্য পাওয়া যায়নি। তবে ব্যাংক লকার জব্দের বিষয়টি মিডিয়ার নজরে আসার পর থেকেই এ নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ...

নুরাল পাগলার লাশ তোলার নির্দেশদাতা গ্রেফতার-

Image
যুগান্ত বার্তাঃ    রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল হক ওরফে নুরাল পাগলার মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশদাতা আব্দুল লতিফকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) শরীফ আল রাজীব এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় গ্রেফতার আসামি অপু কাজীর দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে আব্দুল লতিফের বিষয়ে তথ্য পাওয়া যায়। তার নির্দেশেই কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়েছে। অভিযান চালিয়ে তাকে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, লতিফ নুরাল পাগলার বাড়ি ও দরবারে হামলা, অগ্নিসংযোগ, চুরি, জখম, হত্যা ও কবর থেকে মরদেহ উত্তোলন করে পোড়ানো মামলার আসামি। এই মামলায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এছাড়া পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় এখন পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আব্দুল লতিফ মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড় ঠাকুরকান্দির মাওলানা বাহাউদ্দিনের ছেলে। এছাড়া এই মামলায় অভি মন্ডল রঞ্জু (২৯) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গ...

“মি. সিদ্দিকী, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না”

Image
  যুগান্ত বার্তাঃ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকীর বিরুদ্ধে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন টাঙ্গাইলের করটিয়ার ঐতিহ্যবাহী পন্নী পরিবারকে ঘিরে বিস্ফোরক অভিযোগ তুলেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট রিয়াদুল হাসান। রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) রিয়াদুল হাসান নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পন্নী পরিবারের প্রতি কাদের সিদ্দিকীর আচরণকে ‘অবিচার’ ও ‘অমানবিক’ বলে উল্লেখ করেছেন এবং এর পেছনে জমি দখলের উদ্দেশ্য ছিল বলে দাবি করেছেন। রিয়াদুল হাসানের এই ফেসবুক পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং এ নিয়ে ব্যাপক আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো- মি. সিদ্দিকী, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। একশ বছর আগে করলেও না, একশ বছর পরে করলেও না। মুক্তিযুদ্ধের সময়ের ভূমিকার জন্য মানুষ আপনাকে চিনে। কিন্তু সেসময় বহু নির্দোষ মানুষেরও প্রাণহানি আপনি ঘটিয়েছেন, জীবন ধ্বংস করেছেন, সম্মানহানি ঘটিয়েছেন। কোনো মবকে সমর্থন করি না। আপনার বাড়ি হামলা হয়েছে, সর্বত্র মবের রাজত্ব চলছে- এটা উদ্বেগজনক। কিন্তু এহেন মবের সূত্রপাত আপনারা ঘটিয়েছেন। আপ...

নেতাদের তেল দিও না, জনসেবায় থাকো: স্বরাষ্ট্র উপদেষ্টা

Image
যুগান্ত বার্তাঃ ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি রোববার (৭ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এই বার্তা দেন। স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, রাজনৈতিক কোনো দলের বিশেষ সুবিধা গ্রহণ করবেন না এবং নিজেকে কখনো রাজনৈতিক কর্মী মনে করবেন না। তিনি জোর দিয়ে বলেন, "পেশি শক্তি কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। আপনাদের সব কাজ জনস্বার্থ ও আইন অনুযায়ী পরিচালিত হওয়া উচিত।" তিনি আরও উল্লেখ করেন, পুলিশ যেন রাজনৈতিক নেতাদের তোষামোদে অংশ না নেন। তিনি বলেন, "আমি বারবার বলছি, আপনি যদি এখনই ‘তেল’ দেওয়া শুরু করেন, তাহলে নির্বাচনের পর সেই ‘তেল’ শেষ হয়ে যাবে। তাই এখন যা আছে, সেটি সংরক্ষণ করুন। পরে তা কাজে লাগানো সম্ভব হবে।" মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশের প্রতি নির্দেশ দেন, কোনো রাজনৈতিক দলের দিকে ঝুঁকবেন না। তিনি বলেন, পুলিশ জনগণের প্রত্যাশা ও আস্থা পূরণে মনোনিবেশ করবে এবং সকল কাজ সৎ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করবে। ...

জ্ঞান ফিরেছে সায়েমের, মাথার খুলি ছাড়া লড়ছেন মামুন

Image
যুগান্ত বার্তাঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রক্তাক্ত সংঘর্ষের ছয় দিন পর নতুন আশার আলো দেখা গেল। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমদ সায়েম অবশেষে লাইফ সাপোর্ট থেকে সাড়া দিয়েছেন। দীর্ঘ ছয় দিন নিথর হয়ে পড়ে থাকা সায়েম এখন হাত-পা নাড়াচ্ছেন, এমনকি চিনতে পারছেন পরিবারের সদস্যদেরও। অন্যদিকে সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মামুন মিয়া এখনও বড় ধরনের শঙ্কা কাটিয়ে উঠতে পারেননি। তার মাথার খুলির একটি অংশ অস্ত্রোপচারের পর কেটে ফ্রিজে সংরক্ষণ করা হয়েছে। মাথা মোড়ানো সাদা ব্যান্ডেজে স্পষ্ট করে লেখা রয়েছে —  “ হাড় নেই, চাপ দেবেন না।” শনিবার বেলা ১১টায় পার্কভিউ হাসপাতালে সায়েমকে ঘিরে দ্বিতীয়বার মেডিকেল বোর্ড বসে। এতে ছিলেন নিউরোসার্জন কামাল উদ্দিন, মো. ইসমাইল, মো. মনজুরুল ইসলাম ও নিউরোমেডিসিন বিশেষজ্ঞ হাসানুজ্জামান। তাদের সিদ্ধান্তেই পরীক্ষামূলকভাবে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। সায়েমের চেতনার মাত্রা (কনশাস লেভেল) এতদিন ৫ থেকে ৯ – এর মধ্যে ওঠানামা করছিল। বর্তমানে এটি ১০ – এর কাছাকাছি পৌঁছেছে। তবে চিকিৎসকদের মতে, ১০ – এর ওপরে উঠলে তবেই তাকে আশঙ্কামুক্ত বলা যাবে। একজন সুস্থ মানুষের কনশাস...

গাইবান্ধায় বাসর রাতেই নববধূ কেটে দিলেন স্বামীর গোপনাঙ্গ

Image
যুগান্ত বার্তাঃ গাইবান্ধার সাদুল্লাপুরে এক অদ্ভুত ও চাঞ্চল্যকর ঘটনায় ধুমধামে বিয়ে করার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে নববধূ মোরশেদা আক্তার (২০) তার স্বামী নজরুল ইসলাম (২৫)-এর গোপনাঙ্গ কেটে দিয়েছেন। ঘটনার পর স্বামী গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পাইকা গ্রামে এই ঘটনা ঘটে। পলাশবাড়ি উপজেলার মাঠের হাটের রাজনগর গ্রামের আইয়ুব আলী প্রধানের মেয়ে মোরশেদা আক্তারকে পার্শ্ববর্তী পাইকা গ্রামের ময়নুল শেখ ওরফে কুরালু শেখের ছেলে নজরুল ইসলামকে বিয়ে করা হয়। বিয়ের রাতেই আনন্দ-উল্লাসের মধ্যেই নববধূকে বাড়ি আনা হয়। বাসর ঘরে অবস্থানকালে মোরশেদা ধারালো ব্লেড দিয়ে তার স্বামীর পুরুষাঙ্গ কেটে দেয়। নজরুল ইসলাম রক্তাক্ত অবস্থায় আত্নচিৎকার করলে স্বজনরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। স্বামীর গোপনাঙ্গের কিছু অংশ কেটে ফেলার ফলে ঘটনাস্থল ও আশপাশে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ নববধূকে আটক করে সাদুল্লাপুর থানায় ...

ছুটি কমতে যাচ্ছে সরকারী প্রাথমিকের।

Image
যুগান্ত বার্তাঃ দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বাৎসরিক ছুটি কমানোর কথা ভাবছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।  রোববার (৭ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ছুটি কমানোর ভাবনার পেছনে কারণ হিসেবে তিনি বলেন, বছরে ৩৬৫ দিনের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে মাত্র ১৮০ দিন ক্লাস হয়। শিক্ষা বহির্ভূত অনেক কাজে শিক্ষকদের ব্যস্ত রাখা হয়, এর ফলে গোটা শিক্ষা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ছে। এ সময় এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সাপ্তাহিক ছুটি কমিয়ে নয়। শিক্ষা ক্যালেন্ডারে থাকা ছুটির মধ্যে থেকে প্রাথমিকের ‍ছুটি কমানো হবে। এরপর শিক্ষকদের পদোন্নতির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলার জন্য অনেক শিক্ষকের পদন্নোতি দেওয়া যাচ্ছে না। ৩২ হাজার শিক্ষক প্রধান শিক্ষক হিসেবে পদোন্নোতি পাওয়ার জন্য অপেক্ষমাণ আছে। তাহলে একই পরিমাণ নতুন পদও সৃষ্টি হবে। ডা. বিধান রঞ্জন আরও বলেন, ১৫০টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। চলতি সেপ্টেম্...

প্রেমিকের সঙ্গে উধাও স্ত্রী, ফিরে পেতে সবার কাছে দোয়া চাইলেন স্বামী

Image
যুগান্ত বার্তাঃ জামালপুরে চার বছরের দাম্পত্য জীবন ছেড়ে আয়েশা খন্দকার (২২) নামে এক গৃহবধূ স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে প্রেমিকের হাত ধরে চলে গেছেন। এ ঘটনায় স্বামী তানজিদ ইসলাম সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে জামালপুর পৌর শহরের পাথালিয়া বকুলতলা এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্ত্রীকে ফিরে পেতে কান্নায় ভেঙে পড়েন স্বামী তানজিদ ইসলাম অন্তর। সবার কাছে চাইলেন স্ত্রী ফিরে আসার দোয়া। জানা গেছে, প্রায় চার বছর আগে পারিবারিকভাবে আয়েশা ও অন্তরের বিয়ে হয়। বিয়ের দুই বছরের মধ্যে আয়েশার জীবনে অন্য পুরুষের উপস্থিতিতে পরিবারে অশান্তি দেখা দেয়। ধীরে ধীরে সেই পুরুষের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যার প্রেক্ষিতে সে পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে অন্তর দেখেন, স্ত্রী বিছানায় নেই। ঘরের জিনিসপত্র এলোমেলো, ওয়ারড্রোবে রাখা তিন ভরি ওজনের স্বর্ণালংকার এবং নগদ দুই লাখ ত্রিশ পাঁচ হাজার টাকা নিয়ে উধাও হয়ে গেছে। স্ত্রীর খোঁজে শহরের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও ব্যর্থ হওয়ায় থানায় লিখিত অভিযোগ করেছেন। জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, একটি লিখি...

আবিদার পরিবারের সদস্যদের হত্যার চেষ্টায় গুরুতরভাবে জখম, এখনও হুমকির মুখে পরিবার।

Image
এইচ এম কামরুল হাসান (বিশেষ প্রতিনিধি): নারায়ণগঞ্জের নাসিক ১৮ নং ওয়ার্ডের তোলারামের মোর এলাকায় ভোক্তভোগী আবিদার পরিবার কে হতাহতের ঘটনা বেশ কয়েকজন কে হত্যার চেষ্টায় আহত করে হুমকি প্রদান করেন। গতকাল ০৩/০৯/২৫) রাতে  নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভোক্তভোগী আবিদা সুলতানা। এ বিষয়ে বাদী আবিদা সুলাতানা অভিযোগে উল্লেখ করেন, মোঃ ওয়াসিম সুকুম (৪১), পিতা- মৃত জমশের আলী সুকুম, মাতা-সুফিয়া বেগম, সাং- সুকুম বাড়ী, ৪২ বি.কে রোড, তোলারাম মোড়, থানা ও জেলা- নারায়ণগঞ্জ। ২। রিপন সুকুম (৫০), উভয় পিতা- মৃত জমশের আলী সুকুম, মাতা-সুফিয়া বেগম, সাং- সুকুম বাড়ী, ৪২ বি.কে রোড, তোলারাম মোড়, থানা ও জেলা- নারায়ণগঞ্জ। ৩। লিতুন সুকুম (২২), পিতা-রিপন সুকুম, মাতা-লিজা আফরোজা, সর্ব সাং- ভোলারাম মোড়, নিতাইগঞ্জ, সাং- সুকুম বাড়ী, ৪২ বি.কে রোড, তোলারাম মোড়, থানা ও জেলা- নারায়ণগঞ্জ। ৪। কামরুল (৪৭), পিতা- অজ্ঞাত, সাং- শহিদনগর ডিয়ারা, থানা ও জেলা- নারায়ণগঞ্জ। ৫। নুরুন নাহার (৫০) স্বামী- মৃত আব্দুল খালেক, মাতা- মৃত সাবনা খাতুন, বর্তমান ঠিকানা- সুকুম বাড়ী, ৪২ বি.কে রোড, তোলারাম মোড়, থানা ও জেলা নারায়...

নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক এমপি আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিন এর নেতৃত্বে পালিত হলো বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী

Image
সানজিদা খানম মুক্তাঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক এমপি আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিন এর নেতৃত্বে পালিত হলো বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী, বর্ণাঢ্য আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার(৩ আগষ্ঠ) সকাল১০ঘটিকায় সিদ্ধিরগঞ্জ থেকে মিছিলটি শুরু হয়ে, আদমজী,চৌধুরী বাড়ি, চাষাঢ়া, ঝাল কুড়ি, সাইনবোর্ড, মাতাইল মেডিকেল,মেঘনা ব্রিজ, প্রদক্ষিণ শেষে সিদ্ধিরগঞ্জ এসো এলাকায় এসে মিছিলটি শেষ করেন। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় নারায়ণগঞ্জ ৪আসনের সাবেক এমপি আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিন বক্তব্য রাখেন এবং বিএনপির  অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। সভায় বক্তারা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিএনপি’র আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের অহংকার তারেক রহমানের সাহসী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, বিএনপি এ দেশের জনগণের আস্থার প্রতীক। তাই সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দলকে সুসংগঠিত করে আগামী নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনই হবে বিএনপি’র প্রধান লক্ষ্য।

শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে মাঠে নামছে ১৮ দফা নির্দেশনা

Image
যুগান্ত বার্তাঃ হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হবে চলতি মাসের শেষে। উৎসবকে ঘিরে সম্ভাব্য নাশকতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ প্রস্তুতি নিয়েছে সরকার। এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় অনলাইনে (জুম প্ল্যাটফর্মে) এক বিশেষ সভা অনুষ্ঠিত হচ্ছে। সভায় আট বিভাগের কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, ডিআইজি, পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন। সচিবালয় থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম ও সিনিয়র সচিব নাসিমুল গণি সরাসরি বক্তব্য দেবেন। জানা গেছে, পূজাকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের জন্য ১৮ দফা নির্দেশনা দেওয়া হবে।   মন্ত্রণালয় সূত্র জানায়, নির্দেশনার মূল বিষয়গুলো হলো   —   পূজামণ্ডপে পুলিশ   –   র‌্যাব   –   আনসার ও ভিডিপির টহল জোরদার করা, প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা ও স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখা, গুজব রোধে সামাজিক যোগাযোগমাধ্যমে কঠোর নজরদারি এবং প্রতিমা বিসর্জনের সময় বিশেষ নিরাপত্তা ...

ডাকসু নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট

Image
যুগান্ত বার্তাঃ  ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট। ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কেন্দ্রীয় কমিটি ও হল সংসদগুলোর নির্বাচন আগমী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।  সোমবার (১ সেপ্টেম্বর) বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এক রিট আবেদনের ওপর শুনানিতে এ আদেশ দেওয়া হয়। এই নির্বাচনের জন্য ইতিমধ্যে ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্রসংসদ আলাদা প্যানেল দিয়েছে। বামপন্থী ছাত্রসংগঠনগুলো দুটি প্যানেলে দিয়েছে। পূর্ণ ও আংশিক মিলিয়ে মোট প্যানেল ১০টির মতো। এবার ডাকসুর ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সদস্যপদে সবচেয়ে বেশি ২১৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ১৮টি হলে ১৩টি পদে মোট ১ হাজার ৩৫ প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

নুরের শারীরিক অবস্থার উন্নতি, আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর

Image
যুগান্ত বার্তাঃ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। চিকিৎসকদের পরামর্শে আজ সোমবার (১ সেপ্টেম্বর) তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে নেওয়া হচ্ছে। ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সকালে এক সংবাদ সম্মেলনে জানান, নুরকে সার্বক্ষণিক তত্ত্বাবধানে রাখা হচ্ছে এবং বর্তমানে তার অবস্থা আশাব্যঞ্জক। তিনি বলেন, নুরের নাকের হাড় ও চোয়ালের হাড় পুরোপুরি সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। এছাড়া চোখের ভেতরে জমে থাকা রক্ত স্বাভাবিক হতে আরও এক থেকে দুই সপ্তাহ সময় লাগতে পারে। চিকিৎসকরা জানিয়েছেন, নুরকে এখন থেকে স্বাভাবিক খাবার খেতে বলা হয়েছে। তবে খাওয়ার সময় তিনি ব্যথা অনুভব করছেন, যা ধীরে ধীরে কমে যাবে। এর বাইরে আঘাতজনিত কারণে নাক থেকে হওয়া রক্তক্ষরণের কিছু অংশ শ্বাসনালীতে চলে গিয়েছিল। গতকাল কাশির সঙ্গে দু’বার সে রক্ত বের হয়ে এসেছে। তবে এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে চিকিৎসকরা আশ্বস্ত করেছেন। মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, নুরকে আজই আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে।

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বৈঠক

Image
যুগান্ত বার্তাঃ রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার সকালে তিনি প্রথমে প্রধান উপদেষ্টার সঙ্গে এবং পরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। সেনাবাহিনীর একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সাক্ষাৎকালে সেনাপ্রধান সম্প্রতি সমাপ্ত চীন সফরের বিভিন্ন দিক রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। পাশাপাশি দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। গত ২১ আগস্ট সরকারি সফরে চীন গিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। চার দিনের সফর শেষে তিনি বুধবার রাতে দেশে ফেরেন। সফরকালে তিনি পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) স্থলবাহিনীর পলিটিক্যাল কমিসার জেনারেল চেন হুইসহ চীনের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় দ্বিপক্ষীয় সহযোগিতা, কৌশলগত সম্পর্ক জোরদার, জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে চীনের সহায়তার বিষয়ে আলোচনা হয়। আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ আগস্ট সেনাপ্রধানকে পিএলএ সদরদপ্তরে পৌঁছালে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। পর...

সাত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

Image
যুগান্ত বার্তাঃ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল (মঙ্গলবার) আরো সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল ৫টায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছেন। এর অংশ হিসেবে তিনি এবার সাত দলের সঙ্গে বসছেন। এই বৈঠকে অংশ নেবে জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলগুলো। আলোচনায় অংশগ্রহণকারীদের কাছ থেকে নির্বাচনকালীন সরকারের প্রতি মতামত ও প্রস্তাবনা শোনার পাশাপাশি শান্তিপূর্ণ নির্বাচনের রূপরেখা নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে গতকাল (রবিবার) দেশের প্রধান তিনটি রাজনৈতিক দল—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ন্যাশনাল কমিউনিস্ট পার্টির (এনসিপি)—নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে তিনি সুস্পষ্টভাবে জানান, আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বৈঠকে প্রধান উ...