Posts

Showing posts from July, 2024

হামাস প্রধান ইসমাইল হানিয়া নিহত

Image
  যুগান্ত বার্তাঃ হামাস নেতা ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। ইরানের রাজধানী তেহরানে তার নিজ বাড়িতে হামলায় তিনি নিহত হন। বুধবার (৩১ জুলাই) এক বিবৃতিতে এমনটি জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। খবর রয়টার্সের। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর একটি বিবৃতি উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, তারা যে ভবনে অবস্থান করছিলেন তাতে হামলা চালানো হলে হানিয়া এবং তার একজন দেহরক্ষী নিহত হয়েছেন। আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়েছে, মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া তেহরানে গিয়েছিলেন। এর আগে সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানায় ফিলিস্তিনি ইসমাইল হানিয়ার পারিবারিক বাসস্থানে গতমাসের ২৫ জুন বিমান হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। সেই হামলায় তার বোনসহ অন্তত ১০ জন নিহত হন। গত এপ্রিলে ঈদুল ফিতরের দিন ইসরায়েলি বিমান হামলায় ইসমাইল হানিয়ার তিন ছেলে ও বেশ কয়েকজন নাতি-নাতনি প্রাণ হারিয়েছিলেন। ঈদের দিনে একটি বেসামরিক গাড়িতে চড়ে এক স্বজনের বাড়িতে যাচ্ছিলেন ইসমাইল হানিয়ের ছেলে, নাতি-নাতনিরা। এ সময় গাড়িটি লক্ষ্য করে ইসরায়েলি বিমান থেক...

পুরোপুরি ১৪ দিন পর বাংলাদেশে চালু হলো ফেসবুক

Image
  যুগান্ত বার্তাঃ কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতামূলক কনটেন্ট প্রচার ও নিজেদের কমিউনিটি গাইডলাইন না মানায় দেশে ১৪ দিন বন্ধ ছিল ফেসবুক, টিকটকসহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম। বুধবার (৩১ জুলাই) দুপুর ২টার পর থেকে বাংলাদেশ থেকেও স্বাভাবিক নিয়মে ব্যবহার করা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। এর আগে গত ১৭ জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। এর পাঁচদিন পর ব্রডব্যান্ড ও ১০ দিন পর মোবাইল ইন্টারনেট চালু হলেও বন্ধ ছিল ফেসবুক, টিকটকসহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম। তবে ব্রডব্যান্ড সংযোগ চালুর পর থেকে ভিপিএন ব্যবহার করে একটি বড় সংখ্যক মানুষ ফেসবুক ও বন্ধ থাকা সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ব্যবহার করতে পেরেছেন। পুরো সময়টা ফেসবুকে সক্রিয় ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও। বুধবার সকালে ভার্চুয়ালি বিটিআরসিতে ওই সকল সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে বৈঠক হয়। এতে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। ত...

মন্ত্রিসভার বৈঠকে মঙ্গলবার সারাদেশে ‘শোক’ পালনের সিদ্ধান্ত

Image
  যুগান্কোতটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতার মধ্যে নিহতদের স্মরণে মঙ্গলবার সারা দেশে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানিয়েছেন। বৈঠকের পর এক ব্রিফিংয়ে তিনি বলেন, সারা দেশে শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করা হবে। মসজিদে দোয়া, মন্দির, গির্জা ও প্যাগোডায় প্রার্থনা করা হবে। “সরকারি বেসরকারি সব নাগরিক এই কর্মসূচি পালন করতে পারবেন। তবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখায় বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।” শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের আন্দোলন গত ১৬ জুলাই সহিংস রূপ পাওয়ার পর এ পর্যন্ত দুই শতাধিক মৃত্যুর খবর সংবাদমাধ্যমে এসেছে। তবে সরকারের তরফ থেকে রোববার পর্যন্ত ১৪৭ জনের মৃত্যুর তথ্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ২০১৮ সালে সরকারি চাকরিতে কোটা বাতিল করে জারি করা পরিপত্র হাই কোর্ট অবৈধ ঘোষণা করলে ছাত্ররা চলতি জুলাই মাসের শুরু থেকে ফের মাঠে। ধীরে ধীরে তাদের আন্দোলনের মাত্রা ও ব্যপ্তি বাড়তে থাকে। ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সঙ্গে কোটা আন্দোলন...

আজও ১১ ঘণ্টা শিথিল থাকছে কারফিউ

Image
  যুগান্ত বার্তাঃ রোববারের মতো ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর এ তিন জেলায় আজ সোমবারও (২৯ জুলাই) ১১ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। এদিন সকাল ৭টা থেকে বিকেল ৬টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ। একই সঙ্গে বিকেল ৬টা থেকে সকাল ৭টা পর্যন্ত চলমান কারফিউ বলবৎ থাকবে। গত শনিবার (২৭ জুলাই) রাতে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোববার, সোমবার ও মঙ্গলবার ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে কারফিউ চলবে। তবে সকাল ৭টা থেকে বিকেল ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এছাড়া বাকি জেলাগুলোর কারফিউয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীসহ সারাদেশে সংঘাত-সংঘর্ষ শুরু হলে শুক্রবার (১৯ জুলাই) দিনগত রাত ১২টা থেকে রোববার (২১ জুলাই) সকাল ১০টা পর্যন্ত কারফিউ জারি করে সরকার। এরপর অনির্দিষ্টকালের জন্য কারফিউ বাড়ানো হয়। যদিও প্রতিদিনই কয়েক ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হচ্ছে।

রাণীনগর-আত্রাইয়ে বিএনপি-জামায়াতের ১৭ নেতাকর্মী গ্রেফতার

Image
যুগান্ত বার্তাঃ নওগাঁর রাণীনগর এবং আত্রাই থানাপুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৭নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। গত ১৯জুলাই থেকে ২৫জুলাই রাত পর্যন্ত অভিযাপন চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদেরকে নাশকতা চেষ্টা এবং বিষ্ফোরক মামলায় জরিত সন্দেহে গ্রেফতার দেখিয়ে আদালতে সোর্পদ করা হয়েছে। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, গত ১৯জুলাই রাতে উপজেলার পশ্চিমবালুভরা এলাকার বিএনপি নেতা মেজবাউল হক লিটন (৫২)কে গ্রেফতার করা হয়েছে। এর পর ধারাবহিকভাবে পূর্ববালুভরা গ্রামের হাফিজুর রহমানের ছেলে জিল্লুর রহমান(৪৫), উত্তর রাজাপুর গ্রামের এবাদুল ইসলামের ছেলে হুমায়ন কবির (২৮), কামতা গ্রামের আবুল হোসেনের ছেলে এমতাজ হোসেন(৫০), কচুয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে ইসরাফিল আলম (৪২), চকমুনু গ্রামের আব্দুস সালামের ছেলে আশিক মাহমুদ (৩৩) এবং সবশেষ বৃহস্পতিবার রাতে সিংড়াডাঙ্গা গ্রামের মফিজ উদ্দীনের ছেলে হামিদুল ইসলাম(৪৫)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সবাই বিএনপি ও সহযোগি অংগসংগঠনের নেতা-কর্মী বলে জানাগেছে। পুলিশের এই কর্মকর্তা আরো জানান, গ্রেফতারকৃতদের গত ২০২৩সালে দায়েরকৃত একটি নাশকতা...

সরকার ইন্টারনেট বন্ধ করেনি, বন্ধ হয়ে গেছে : পলক

Image
  যুগান্ত বার্তাঃ দেশে ইন্টারনেট সরকার বন্ধ করেনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শনিবার (২৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে ডাকভবনে সজীব ওয়াজেদ জয়ের ৫৪তম জন্মদিন উপলক্ষ্যে সারাদেশে এক লক্ষ গাছের চারা রোপণের কর্মসূচি ‘শান্তির জন্য বৃক্ষ Trees for Peace‘ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিএনপি জামাতের একটি মহল দেশে, বিদেশে অপপ্রচার করছে যে সরকার ইন্টারনেট বন্ধ করেছে কিন্তু তিনটি ডেটা সেন্টারসহ সাবমেরিন ক্যবল, বিভিন্ন জায়গার অপটিক্যাল ক্যাবল পুড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু সরকার ইন্টারনেট বন্ধ করেনি বন্ধ হয়ে গেছে। তিনি আরও বলেন, সরকারের সাথে সাধারণ ছাত্রছাত্রীদের দূরত্ব তৈরি করার ষড়যন্ত্র করছে একটি মহল। লাশের রাজনীতি করে গভীর ষড়যন্ত্র করে হত্যাযজ্ঞ, অগ্নি সংযোগ করছে তারা। অবকাঠামোগত যে ক্ষতি তা কোন সাধারণ ছাত্র করেনি। সাধারণ নিরীহ শিক্ষার্থীদের ব্যানার নিয়ে পেছন থেকে সন্ত্রাসী কার্যযক্রম চালিয়েছে বিএনপি জামাত। তারা অতীতের মত পরিকল্পিত ভাবে সহিংসতা সৃষ্টি করতে চাচ্ছে। ছাত্রদের শান্তিপূর্ণ যৌক্তিক আন্দ...

রাজাকার ব্যতীত ৭১ সালের সব নাগরিককে মুক্তিযোদ্ধা ঘোষণার নির্দেশনা চেয়ে রিট:

Image
  যুগান্ত বার্তা:  ১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলার সময় পাকিস্তানের পক্ষে সহায়তাকারী রাজাকার বাহিনী ব্যতীত বাংলাদেশের সব নাগরিককে মুক্তিযোদ্ধা ঘোষণা করে নতুনভাবে সবার নামসহ মুক্তিযোদ্ধা তালিকা প্রস্তুত করার নির্দেশনা চেয়ে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। মঙ্গলবার (১৬ জুলাই) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের বিবাদী করে এ রিট দায়ের করেন। রিটে বলা হয়, বর্তমানের মুক্তিযোদ্ধা তালিকা বাতিল করে ১৯৭১ সালের বাংলাদেশের সকল নাগরিকদের মুক্তিযোদ্ধা হিসাবে ঘোষণা করে নতুনভাবে সকলের নামসহ মুক্তিযোদ্ধা তালিকা করার নির্দেশনা দেওয়া হোক। রিটকারী আইনজীবী বলেন, সংবিধানে বলা হয়েছে, ‘আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা, যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে; আমরা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে, আমরা যাহাতে স্বাধীন সত্তায় সমৃদ্ধি লাভ করিতে পারি এবং মানব...

ভালো অবস্থানে আছে আটটি ব্যাংক,

Image
যুগান্ত বার্তা:- দেশের মাত্র আটটি ব্যাংক ভালো অবস্থায় রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি ২০২৩ সালের জুন থেকে অর্ধ-বার্ষিক আর্থিক কর্মক্ষমতার ভিত্তিতে ব্যাংকের স্বাস্থ্য সূচক তৈরি করে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা বিভাগ। প্রতিবেদনে বলা হয়, আটটি দেশি ও আটটি বিদেশি অর্থাৎ মোট ১৬টি ব্যাংক ভালো অবস্থায় রয়েছে। তারা হলো- প্রাইম ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, এনসিসি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ব্যাংক এশিয়া, সীমান্ত ব্যাংক, যমুনা ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ব্যাংক আলফালাহ, উরি ব্যাংক, এইচএসবিসি, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, সিটি ব্যাংক এনএ, হাবিব ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। প্রতিবেদনে আরও বলা হয়, মাত্র ১৬টি ব্যাংক গ্রিন জোনে স্থান পেয়েছে। এর মধ্যে আটটিই বিদেশি ব্যাংক। অর্থাৎ গ্রিন জোনে দেশীয় ব্যাংকের সংখ্যা মাত্র আটটি। ৫৪টি ব্যাংকের মধ্যে ১২টির অবস্থা অত্যন্ত নাজুক, যার নয়টি ইতোমধ্যে রেড জোনে চলে গেছে। ইয়েলো জোনে আছে ২৯টি ব্যাংক; এর মধ্যে তিনটি ব্যাংক রেড জোনের খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। রেড জোনে থাকা ব্যাংকগুলো হলো- বাংলাদেশ কমার্স ...

প্রশ্নপত্র ফাস চক্রের শিকড় কতদূর বিস্তৃত! কেচো খুড়তেই বেরিয়ে এলো সাপ।

Image
  যুগান্ত বার্তাঃ- নারায়ণগঞ্জ পাসপোর্ট কার্যালয়ের ব্যাপক দূর্ণীতির কারনে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে অপরাধীদের গ্রেফতার করলেও কোন সময়ই থামানো যায় নাই অপরাধ। খোদ পাসপোর্ট অফিসের কর্মকর্তা কর্মচারীচক্র মিলিতভাবে দূর্ণীতির আখড়ায় পরিণত করেছে সরকারি এই সংস্থাটি। এমন দূর্ণীতির সংবাদে বারবার শাক দিয়ে মাছ ঢেকে রাখার চেষ্টা করে, নিজের অনিয়ম আর দুর্নীতি ঢাকতে চান নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে উপ-পরিচালক গাজী মাহমুদুল হাসান। যিনি নামে বেনামে গড়ে তুলেছেন অঢেল সম্পদ। ওই সম্পদ ও চাকরী রক্ষায় মরিয়া হয়ে উঠছেন তিনি। পাসপোর্ট অফিসের এমন চরম অপরাধের পর এবার চাঞ্চল্যকর প্রশ্নফাঁসের ঘটনায় ফেঁসে গেছে পাসপোর্ট অফিসের সেই অসাধু চক্রের সদস্য। যা নিয়ে ব্যাপকভাবে সমালোচনায় অনেকেই বলেছে, “এখন কি বলবেন পাসপোর্ট কর্তা মাহমুদুল হাসান?” খোঁজ নিয়ে জানা যায়, শাহাদত হোসেন নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত। বেতন পান ১২ হাজার টাকা। এই বেতনের চাকরি করে ঢাকার মিরপুরে করেছেন বাড়ি। এছাড়া, নিজ গ্রামে তিন বিঘা ফলের বাগান, পাঁচ বিঘা জমি এবং সিংড়া উপশহরে ও সর্দার পাড়ায় কিনেছেন আট...

বাবার সম্পত্তি ভাগ চাইতে গিয়ে ভাইদের হাতে রক্তাক্ত জখম বড় বোন

Image
যুগান্ত বার্তাঃ-   লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বাবার সম্পত্তি ভাগ চাইতে গিয়ে ভাইদের হাতে রক্তাক্ত জখম হয়েছেন বড় বোন মোসাম্মদ বেগম। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ভাইদের কাছে পৈতৃক সম্পত্তি ভাগ চাইতে গেলে বুড়িমারী ইউনিয়ন ৮নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আব্দুল করিমের ছেলে সাত্তার (৪৫) রাজ্জাক (৪২) সিদ্দিক (৪০) মোসাম্মদ বেগমকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে মাথায় ফাটিয়ে দেয়। মোসাম্মদ বেগম বলেন, জমি আমাদেরকে দেওয়া দূরের কথা উল্টো আমাকে এবং আমার মেয়েকে মাথা ফাটিয়ে দিয়েছে। দশ-বারোটা সেলাই পড়েছে আমার মেয়ের মাথায়। আমার ডাইন পাশে কাঁধে পাখনা বাঁশ দিয়ে আঘাত করেছে। রক্তাক্ত অবস্থায় আমারা যখন মেডিকেলে আসার জন্য চেষ্টা করি কিন্তু কিছুতেই আসতে দিচ্ছিল না পরে ত্রিপল নাইনে ফোন দিয়ে পুলিশের সহযোগিতায় মেডিকেলে গিয়ে ভর্তি হলে গুরুত্ব অসুস্থ হওয়ায় পাটগ্রাম সদর হাসপাতাল থেকে রংপুরের রেফার্ড করেছে। এ নেক্কারজনক ঘটনার সঠিক বিচার চেয়ে বেগম খাতুন বলেন, আমার ভাইদের বিচার আমি প্রশাসনের কাছে চাই। আর কোন ভাই জেনো এরকম ভুল করতে সাহস না পায় এবং আমার জমি আমাকে ফিরিয়ে দেওয়া হোক। মামলার প্রস্তুতি ...

নালিতাবাড়ীতে শিক্ষক কারাগারে, স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা,।

Image
যুগান্ত বার্তাঃ- শেরপুরের নালিতাবাড়ীতে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে মাথা ব্যথার ওষুধ দিতে গিয়ে জ্বর মাপা ও পরীক্ষা করার নামে শরীরের বিভিন্ন স্পর্শকাতর অঙ্গে স্পর্শ করে ধর্ষণ চেষ্টার অভিযোগে রেজাউল করিম (৪৫) নামে এক স্কুল শিক্ষককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে অভিযুক্ত ওই শিক্ষককে শেরপুর আদালতে পাঠানো হয়েছে। জানা যায়,  নালিতাবাড়ীর সমশ্চুড়া উচ্চ বিদ্যালয়ের গ্রন্থাগারিক এবং পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রেজাউল করিম শিক্ষকতা পেশার পাশাপাশি সমশ্চুড়া বাজারে ফার্মেসীর ব্যবসা করেন। তার কর্মস্থল একই বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী মাথা ব্যথার ওষুধের জন্য বুধবার সকালে ফার্মেসী বন্ধ থাকায় ফার্মেসী সংলগ্ন রেজাউল করিমের বাড়িতে যায়। পরে রেজাউল ওই শিক্ষার্থীকে নিয়ে তার ফার্মেসীতে প্রবেশ করে থার্মোমিটার বগলে দেন। এসময় ওই কিশোরী মাথা ব্যথার কারণ জানালেও জ্বর আছে কিনা দেখতে হবে বলে রেজাউল শরীরের আরও সম্পর্শকাতর অঙ্গে হাত দেন। এতে ওই কিশোরী শিক্ষকের মতলব টের পেয়ে চিৎকার দিলে ঘটনা প্রকাশ পায়। পরবর্তীতে ওই শিক্ষার্থী তার অভিভাবকদের নিয়...

অপরাধ কখনো গোপন থাকেনা, নির্বাচন কে কেন্দ্র করে কেও কারো পিছনে লাগতে পারবেন না- সেলিম ওসমান

Image
যুগান্ত বার্তাঃ   নারায়ণগঞ্জ ৫ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব একে কে এম সেলিম ওসমান বলেন, অনেক লোক আল্লাহতালার ভয় পেয়ে আল্লাহ কে স্বরণ করছে, ধর্ম পালন করছে, পর্দা করছে, আবার অনেক জালেম গন এই বিষয় কে পুজি করে অনেক অর্থে মালিক হচ্ছে। এখনে প্রায় ৬০ থেকে ৭০ জন বাচ্চা আছে। আমরা এদের দায়িত্ব নিবো। আমার একটি এতিম খানা আছে, এরাই একদিন দেশের হাল ধরবে এবং দেশটা অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে।আমাদ এতিম খানার ইমাম সাহেব একজন পিতার বাবা তিনি দুইটি বিয়ে করেছেন। সংসদ সদস্য সেলিম ওসমান বলেছেন এতিম খানায় যাতে দূর্নীতি না হয় সেই কারনে আমি অনুদান স্বরূপ এতিম খানায় ৩৮ লাক্ষ টাকা অনুদান দিয়েছি।আমাকে অনেকই ওয়াদা করেছেন এতিমখানার জন্য আমাদের কে সহজগিতা করবেন। সংসদ সদস্য বলেছেন আপনার প্রতিদিন ১০০ টাকা করে এতিম খানায় দন করেন, দেখবেন এক সাপ্তাহে অনেক টাকা হয়েছে এবং এক মাসে আরো অনেক টাকা হয়ে যাবে। এ ব্যাপারে নবীগঞ্জ ইসলামি আলিম মাদ্রাসার পরিচালক কমিটির সভাপতি ও ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফাজ হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ, বন্দর উপজেলার ওসি ও চেয়্যারমেন সহ আ...

পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে অবরোধ শিক্ষার্থীদের

Image
  যুগান্ত বার্তা:- কোটা সংস্কারের দাবিতে ব্লকেড কর্মসূচি পালনে রাজধানীর শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে সড়ক অবরোধ করল আন্দোলনকারী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ জুলাই) সাড়ে ৩টার সময় ব্লকেড কর্মসূচি শুরু করার কথা থাকলেও বিকেল ৫টার দিকে মিছিল নিয়ে শাহবাগ অভিমুখে আসে তারা। এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তবে জননিরাপত্তা নিশ্চিতের কথা জানিয়ে সেখানে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। এসময় তারা পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন। তবে ছাত্ররা সেই ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যায়। এসময় পুলিশ কোনো আক্রমণ করেনি। ব্যারিকেড ভাঙার পর দায়িত্বরত পুলিশ সদস্যরা পেছনে সরে যায় এবং আন্দোলনকারী শিক্ষার্থীরা পুরো শাহবাগ এলাকা নিজেদের দখলে নেন। এদিকে, বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় কোটা সংস্কার আন্দোলনের ব্লকেড কর্মসূচি ঘিরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষের ঘটনায় পুলিশ, সাংবাদিক, শিক্ষার্থীসহ অন্তত ২০ জন আহত হন। তাদের...

সন্ত্রাসী হামলায় আহত ২ , থানায় অভিযোগ

Image
  যুগান্ত বার্তাঃ নারায়ণগঞ্জ, ফতুল্লা থানাধীন শিবু মার্কেট, কায়েমপুর,  এলাকায় রাতের আধারে পরিকল্পিত ভাবে ভুক্তভোগীর উপরে হামলা চালায় এক দল  সন্ত্রাসী বাহিনী।  ভুক্তভোগীর পিতা :- চাঁন শরীফ(৫৩),পিতার মৃত:- সাবেদ আলী শেখ, সাং- পূর্ব ইসদায়ির বুড়ির দোকান,থানা-ফতুল্লা,জেলা- নারায়ণগঞ্জ, নিজে থানায় এসে ছয় জনের নাম  উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের  করেন। অভিযুক্তরা হল- ১.বশির(৩০), পিতা-লুকমান গাজী, সাং- কায়েমপুর জেলখানার  পিছনে, ২. সোহেল ওরফে ঘারকাটা সোহেল(৩৫), পিতা-অজ্ঞাত , সাং-দক্ষিণ সস্তাপুর, ৩. রুবেল(২৯), পিতা- অজ্ঞাত ,সাং-পশ্চিম সস্তাপুর, খোন্দকার টাওয়ার, ৪. ফয়সাল(২৮), পিতা-মো.মজিবর রহমান, সাং-পশ্চিম সস্তাপুর শিবু মার্কেট, ৫. কাশেম (৩০), পিতা-মো.আজাদ,সাং-পূর্ব সস্তাপুর, ৬. রনি (২৮),পিতা -অজ্ঞাত। সাং- শিবু মার্কে কায়েমপুর, থানা ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ সহ-আরো অজ্ঞাত ৪ থেকে ৫ জনের নাম দিয়ে লিখিত অভিযোগ  করেন। অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরধরে গত (২২ জুন) পূর্বপরিকল্পিতভাবে ভুক্তভোগী মুসলেহ উদ্দিন সাইফ(২৯), ও তার  বন্ধু মো. জনি(২৭),...