Posts

Showing posts from August, 2024

পদত্যাগের চাপ, হেনস্থা, অপমান ও আতঙ্কে কাটছে শিক্ষকদের দিন

Image
যুগান্ত বার্তাঃ  বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদের হেনস্থা, অপমান এবং পদত্যাগের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বেশ কয়েকজন শিক্ষককে শিক্ষার্থীদের চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। এমনকি তাদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার ঘটনাও ঘটছে। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক, যিনি নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক, তিনি জানান, শিক্ষার্থীদের চাপে তিনি পদত্যাগ করেছেন। তবে শিক্ষার্থীরা অফিসে পদত্যাগ পত্র পাঠানোতে সন্তুষ্ট না হয়ে সরাসরি তাদের সামনে পদত্যাগ করার জন্য চাপ দিতে থাকে। পরিস্থিতির অবনতির আশঙ্কায় তিনি তার বাড়ি ছেড়ে অন্য স্থানে চলে যেতে বাধ্য হন। এ ধরনের ঘটনা শুধু একজন শিক্ষকের ক্ষেত্রে নয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগপন্থী বা আন্দোলনে সক্রিয় না থাকা শিক্ষকদের হেনস্থা করা হচ্ছে। উদাহরণস্বরূপ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক চন্দ্রনাথ পোদ্দার শিক্ষার্থীদের চাপের মুখে পড়েছেন, যারা তার ক্লাস বয়কটের হুমকি দিয়েছে এবং স্থায়ীভাবে অবসর নেওয়ার দাবি জানিয়েছে। শিক্ষকদের বাসায় গিয়ে হুমকি দেওয়ার ঘটনাও উদ্বেগজনকভাবে বেড়ে চ...

নামছে বন্যার পানি, ভেসে উঠছে সড়ক ও জনপদের ক্ষতচিহ্ন

Image
যুগান্ত বার্তাঃ কুমিল্লা, ফেনীসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে, তবে ক্ষয়ক্ষতি স্পষ্ট হয়ে উঠছে। ভারত থেকে নেমে আসা পানির ঢল ও টানা বৃষ্টিতে কুমিল্লার ১৪টি উপজেলার অনেক গ্রাম প্লাবিত হয়। এখন পানি কিছুটা কমতে শুরু করলেও বিপদ পুরোপুরি কাটেনি। বন্যার প্রভাবে রাস্তা ও ঘরবাড়ির অবস্থা ভীষণ নাজুক। ফেনী জেলার দাগনভূঞা উপজেলার তাহেরা বেগমের ঘরবাড়ি বানের পানিতে তলিয়ে যায়, এবং এখনো তাদের বাড়ির অবস্থা বাসযোগ্য নয়। ঘরের মাটির মেঝে নরম হয়ে গেছে, আর ঘরের অন্যান্য জিনিসপত্র নষ্ট হয়েছে। শুধু তাহেরা বেগমই নয়, অনেক পরিবারের একই অবস্থা। কুমিল্লা জেলার বিভিন্ন গ্রামে বন্যায় সড়কগুলোর মারাত্মক ক্ষতি হয়েছে। কংক্রিটের সড়কগুলো ভেঙে পড়েছে, আর কাঁচা সড়কগুলো পুরোপুরি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এর ফলে অনেক গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, এবং সেসব এলাকায় ত্রাণ সহায়তাও পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। বন্যার কারণে মাছ চাষি ও খামারিরাও ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। মনোহরগঞ্জ উপজেলার মাছের খামারগুলোতে বন্যার স্রোতে মাছ ভেসে গেছে। একইভাবে, মুরগি ও গবাদি পশুর খামারগুলোতেও ক্ষতি হয়েছে। পশুদ...

শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে এখন যে রাস্তাগুলো খোলা

Image
যুগান্ত বার্তাঃ গত মাসেও যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ছিলেন, সেই শেখ হাসিনা ভারতে এসে অবস্থান করছেন তিন সপ্তাহেরও ওপর হয়ে গেল। চরম গোপনীয়তা ও কড়া সুরক্ষার মধ্যে ভারত সরকার আপাতত তার (সঙ্গে তার ছোট বোন শেখ রেহানার) থাকার ব্যবস্থা করেছে ঠিকই– কিন্তু তার সম্বন্ধে কী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছুই জানানো হয়নি। এরই মধ্যে গত সপ্তাহে বাংলাদেশ সরকার শেখ হাসিনার ‘ডিপ্লোম্যাটিক’ বা অফিশিয়াল পাসপোর্ট প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়ায় ভারতে এখন তার অবস্থানের বৈধ ভিত্তিটা কী, সে প্রশ্নও উঠতে শুরু করেছে। এই পটভূমিতে দিল্লিতে ভারতের শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা ও বিশ্লেষকদের সঙ্গে কথা বলে বিবিসি যেটা আভাস পেয়েছে, তা হলো এই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে কার্যত তিনটি ‘অপশন’ বা রাস্তা খোলা আছে। প্রথম রাস্তাটা হলো, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য তৃতীয় কোনও দেশে আশ্রয়ের ব্যবস্থা করা, যেখানে তিনি নিরাপদে ও সুরক্ষিত পরিবেশে থাকার নিশ্চয়তা পাবেন। দ্বিতীয় অপশনটা হলো, শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় (‘পলিটিক্যাল অ্যাসাইলাম’) দিয়ে ভারতেই এখনকার মতো রেখে দেও...

ফের রিমান্ডে সালমান, আনিসুল হক, সাদেক খান ও জিয়াউল আহসান

Image
যুগান্ত বার্তাঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সুমন সিকদার নামে এক যুবককে হত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের চতুর্থ দফায় পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে রাজধানীর আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খান এবং চাকরিচ্যুত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানেরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালত তাদের রিমান্ডের আদেশ দেন।

ফেনীতে বন্যায় কৃষিতে ৪৫১ কোটি ২০ লাখ টাকার ক্ষতি

Image
  যুগান্ত বার্তাঃ ফেনীতে বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। বিভিন্ন ক্ষেতের মাচান থাকলেও সবুজ গাছ নেই। পানির নিচ থেকে ভেসে উঠছে হলুদ, আদা, আউশ, আমন ও শরৎকালীন বিভিন্ন সবজির ক্ষতিগ্রস্ত ক্ষেত। দেড় মাসের ব্যবধানে তৃতীয় দফায় স্মরণকালের ভয়াবহ বন্যায় জেলার ছয়টি উপজেলায় শুধুমাত্র কৃষিতেই ক্ষতি হয়েছে ৪৫১ কোটি ২০ লাখ টাকার বেশি। এতে প্রায় দুই লক্ষাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বন্যায় জেলার ৩০ হাজার ৩৫২ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। যা মোট ফসলি জমির ৭৯ দশমিক ৬৯ শতাংশ। ক্ষতিগ্রস্ত জমির মধ্যে রয়েছে ১ হাজার ৮৬৫ হেক্টর আমন বীজতলা, ২৬ হাজার হেক্টর আমন, ১ হাজার ৮৫৪ হেক্টর আউশ, ৫২৫ হেক্টর শরৎকালীন সবজি, ৬৯ হেক্টর ফলবাগান, ৭ হেক্টর আদা, ১৬ হেক্টর হলুদ এবং ১৬ হেক্টর আখ। পরশুরামের কাউতলি গ্রামের কৃষক আলী আহম্মদ জানান, বছরের প্রথম দফায় বন্যায় তার আমন বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে আবার বীজ বপন করে আমন আবাদের কিছুদিন পরই বন্যার পানিতে সবকিছু ভেসে যায়। দেড় মাসের ব্যবধানে তৃতীয় দফার বন্যায় তার সব ফসলি জমি এখন বালুর স...

অন্তর্বর্তী সরকারে ফের দপ্তর পুনর্বণ্টন

Image
যুগান্ত বার্তাঃ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানসহ পাঁচ উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। এর মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহামদ ইউনূস ছয়টি মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব পেয়েছেন। মঙ্গলবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এই প্রজ্ঞাপন জারি করেন। প্রজ্ঞাপন অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে ১০টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব থাকলেও চারটি ছেড়ে দিয়েছেন তিনি। সেগুলো হলো- ভূমি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, নৌ-পরিবহন মন্ত্রণালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এসব মন্ত্রণালয়ে চারজনকে উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সালেহ উদ্দিন আহমেদকে নতুন করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। উপদেষ্টা হাসান আরিফকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি ভূমি মন্ত্রণালয়, ড. এম সাখাওয়াত হোসেনকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাশাপাশি নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্র...

গাজীপুরে হাসিনা-কাদেরসহ ১৫৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা

Image
যুগান্ত বার্তাঃ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৫৫ জনের নামে গাজীপুরে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ২০ জুলাই নিহত নজরুল ইসলামের (৩২) স্ত্রী মোছা. পূর্ণিমা বেগম আজ বুধবার বাসন থানায় মামলাটি করেন। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ২০০ জনকেও আসামি করা হয়েছে। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম এই তথ্য নিশ্চিত করেছেন। অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, সিমিন হোসেন রিমি, রুমানা আলী টুসি, সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খানসহ আরও অনেকে। নিহত নজরুল ইসলাম সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি গাজীপুর মহানগরের বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। এজাহারে বাদী উল্লেখ করেছেন, ২০ জুলাই দুপুরে তাঁর স্বা...

হাতিরঝিলের লেক থেকে সাংবাদিক রেহনুমার মরদেহ উদ্ধার

Image
যুগান্ত বার্তাঃ রাজধানীর হাতিরঝিল লেক থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভির (জিটিভি) সাংবাদিক রেহনুমা সারাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মৃত রেহনুমা গাজী টিভিতে নিউজরুম এডিটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি কল্যাণপুরে থাকতেন বলে জানা গেছে। সারাহ নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার ইসলামবাগ কৃষ্ণপুর গ্রামের বখতিয়ার শিকদারের মেয়ে। তার স্বামীর নাম সায়েদ শুভ্র। এদিকে মঙ্গলবার রাতে ফেসবুকে একটি পোস্ট দেন রেহনুমা। তাতে ফাহিম ফয়সাল নামে তার এক বন্ধুকে ট্যাগ করে কয়েকটি ছবি পোস্ট করেন। এর ক্যাপশনে তিনি লেখেন, তোমার মতো বন্ধু থাকা খুবই ভাগ্যের ব্যাপার। আশাকরি খুব শিগগিরই তোমার স্বপ্ন পূরণ করবে। আমি জানি, আমাদের অনেক পরিকল্পনা ছিল। দুঃখের বিষয় হলো পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারলাম না। আল্লাহ তোমার জীবনের সব আশা বাস্তবায়ন করুন। শেষে তিনি দুটি ভালোবাসার ইমোজি জুড়...

বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে বাইডেনর সঙ্গে মোদির ফোনালাপ

Image
যুগান্ত বার্তাঃ   বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে মার্কিন       প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন ভারতের       প্রধানমন্ত্রী       নরেন্দ্র       মোদি। টেলিফোনে       বাংলাদেশ       পরিস্থিতি       আলাপ করেন তারা।   সোমবার   (   ২৬       আগস্ট   )    ভারতের       প্রধানমন্ত্রী       সামাজিক       যোগাযোগ       মাধ্যম       এক্স       হ্যান্ডলে       লিখেছেন   ,    আজ       মার্কিন       যুক্তরাষ্ট্রের       প্রেসিডেন্ট       জো       বাইডেনের       সঙ্গে       কথা       হলো।   আঞ্চলিক ও বিশ্বের নানা বিষয়ে মতের আদান-প্রদান হয়েছে। ইউক্রেনে যাতে দ্রু...

সুদানে বাঁধ ধসে অন্তত নিহত ৩০, বহু নিখোঁজ

Image
যুগান্ত বার্তাঃ সুদানের পূর্বাঞ্চলীয় লোহিত সাগর রাজ্যে বাড়তে থাকা পানির চাপে একটি বাঁধ ধসে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ নিখোঁজ হয়েছেন, সোমবার জানিয়েছে জাতিসংঘ। রবিবার প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যার চাপে পোর্ট সুদান থেকে ৪০ কিলোমিটার উত্তরে থাকা আরবাত বাঁধ ভেঙে পড়ে, এতে ২০টির মতো গ্রাম ভেসে যায়। রয়টার্স জানায়, গৃহযুদ্ধ কবলিত দেশটির রাজধানীর কার্যক্রম এখন পোর্ট সুদান শহর থেকেই চালানো হচ্ছে। এখানে দেশটির সরকার, কূটনীতিক, সাহায্য সংস্থাগুলোসহ হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছেন। হোয়াটসঅ্যাপে কর্মীদের প্রতি দেওয়া এক বার্তায় লোহিত সাগর রাজ্যের পানি সম্পদ কর্তৃপক্ষের প্রধান ওমর ঈসা হারুন বলেছেন, “এলাকাটিকে আর চেনা যায় না। বৈদ্যুতিক খুঁটি ও পানির পাইপগুলো ধ্বংস হয়ে গেছে।” দুর্যোগ মোকাবেলা বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, ১৫০ থেকে ২০০ জনের মতো নিখোঁজ রয়েছেন। তিনি জানান, বাঁধ ভেঙে নেমে আসা ঢলের পানিতে তিনি সোনার খনির শ্রমিকদের মৃতদেহ ও তাদের নষ্ট হয়ে যাওয়া যন্ত্রপাতি দেখেছেন। গত বছরের সেপ্টেম্বরে লিবিয়ার দের্না শহরে বাঁধ ভেঙে যাওয়ার পর যে ব্যাপক মৃত্যু ও ধ্বংসযজ্ঞের ঘটনা ঘট...

শিক্ষার্থী-সেনাদের ওপর হামলা: ৩৮৮ আনসার সদস্য কারাগারে

Image
যুগান্ত বার্তাঃ চাকরি স্থায়ীকরণের দাবিতে সচিবালয় অবরুদ্ধ করে ভাঙচুর এবং শিক্ষার্থী ও সেনা সদস্যদের ওপর হামলার মামলায় রাজধানীর পৃথক চার থানার মামলায় ৩৮৮ জন আনসার সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৬ আগস্ট) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন মধ্যে রমনা, শাহবাগ, পল্টন ও বিমানবন্দর থানার পৃথক চার মামলায় তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।   আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে জানা গেছে, শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার ১৮৯ জন, রমনা থানায় ৯৮ জন, পল্টন থানায় ৯৫ জন ও বিমানবন্দর থানার মামলায় ছয় আনসার সদস্যকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে আনা হয়। এ চার থানার মামলায় অন্তত ৪২৬ জনের নামোল্লেখ করে আসামি করা হয়। এছাড়াও অন্তত ১০ হাজার অজ্ঞাতপরিচয় আনসার সদস্যদের আসামি করা হয়। এসব মামলার অভিযোগে বলা হয়েছে, ২৫ আগস্ট রাত ৯টার দিকে সচিবালয়ের সামনে সাধারণ আনসার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় কিছু আনসার সদস...

ফারাক্কা বাঁধের সব গেট খুলে দিয়েছে ভারত, পদ্মায় বাড়ছে পানি

Image
যুগান্ত বার্তাঃ ফারাক্কা বাঁধের সব গেট খুলে দেওয়ার পর থেকে পদ্মা নদীতে হু হু করে পানি বাড়ছে। পদ্মার রাজশাহী পয়েন্টে বিপৎসীমা ১৮ দশমিক ০৫ মিটার। সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৬টায় সেখানে পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ৩০ মিটার। অর্থাৎ বিপৎসীমার ১ দশমিক ৭৫ মিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উত্তরাঞ্চলীয় পানিবিজ্ঞান পরিমাপ বিভাগ জানিয়েছে রোববার দুপুরের পর থেকেই পদ্মা নদীর পানি বাড়ছে। এখনও তা অব্যাহত রয়েছে। পাশের জেলা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাংখা পয়েন্টে সোমবার ভোর ৬টা ও সকাল ৯টায় পানির উচ্চতা ছিল ২০ দশমিক ৪৮ মিটার। বিকেল ৩টায় তা বেড়ে দাঁড়ায় ২০ দশমিক ৫০ মিটারে। পাংখায় বিপৎসীমা ২২ দশমিক ০৫ মিটার। পাংখার ভাটিতে থাকা রাজশাহী নগরীর শহর রক্ষাবাঁধ সংলগ্ন বড়কুঠি পয়েন্টে পদ্মা নদীর পানির বিপৎসীমা নির্ধারণ করা রয়েছে ১৮ দশমিক ০৫ মিটার। সোমবার ভোর ৬টায় এখানে পানির উচ্চতা পাওয়া যায় ১৬ দশমিক ২৭ মিটার। সকাল ৯টায় পানির উচ্চতা আরও এক সেন্টিমিটার বেশি পাওয়া যায়। এরপর বিকেল ৩টায় ও সন্ধ্যা ৬টায় পদ্মার এই পয়েন্টে পানির উচ্চতা পাওয়া যায় ১৬ দশমিক ৩০ মিটার।   অপরদিকে বড়কুঠির আর...

গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন: উদ্ধার ১৪, নিখোঁজ ১৭৬

Image
যুগান্ত বার্তাঃ রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় অবস্থিত সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর টায়ার ফ্যাক্টরিতে দ্বিতীয়বারের মতো আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ফ্যাক্টরির ভেতরে থাকা ছয়তলা বিশিষ্ট একটি ভবনে আগুন দেওয়া হয়। সোমবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলেন। জানা গেছে, গাজী টায়ার ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট টানা কাজ করেছে। এর মধ্যে একদল দুর্বৃত্ত ফ্যাক্টরিতে থাকা মালামাল লুটপাট করতে যায়। তাদের মধ্যে ১৭৬ জন নিখোঁজ হয়েছেন। তাদের স্বজনরা ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের কাছে নিখোঁজদের নাম-পরিচয় দিয়েছেন। রূপসী এলাকায় গোলাম দস্তগীরের মালিকানাধীন টায়ার কারখানা; কর্ণগোপ এলাকায় ও পাইপ ট্যাংক কারখানা রয়েছে। এ দুটি প্রতিষ্ঠানে প্রায় ২৫ হাজার শ্রমিক-কর্মচারী কাজ করে জীবিকা নির্বাহ করত। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর বিক্ষুব্ধ লোকজন ও লুটপাটকারীরা লাঠিসোটা নিয়ে গাজী টায়ার, পাইট ও ট্যাংক কারখানায় হামলা চালায়। তারা সেখানকার কক্ষ ও গুদাম ঘরে লুটপাট ও ভাঙচুর করে। পরে দু...

ফেনী এলাকায় ৯০ শতাংশ মোবাইল টাওয়ার এখন অচল।

Image
যুগান্ত বার্তাঃ ভয়াবহ বন্যায় ফেনীতে ৯০ শতাংশ মোবাইল নেটওয়ার্কের টাওয়ার কাজ করছে না। বিদ্যুৎ সংযোগ না থাকায় এই জেলার প্রায় সব এলাকা টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে উদ্ধারকাজ ও ত্রাণ তৎপরতা চালাতে হিমশিম খাচ্ছেন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও স্বেচ্ছাসেবকরা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভি-স্যাট ব্যবহারসহ বিকল্প উপায়ে প্রচেষ্টা চালানোর পরও মোবাইল টাওয়ারগুলো সচল করতে পারেনি। বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের তথ্যানুযায়ী, ভয়াবহ বন্যায় এ পর্যন্ত দেশের  ১২ জেলায় মোবাইল টাওয়ার বা সাইট অচল হওয়ার তথ্য পাওয়া গেছে। জেলাগুলো হলো—ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও রাঙামাটি। গতকাল শুক্রবার সকাল ৯টার তথ্যানুযায়ী, বন্যায় দেশের ১২টি জেলার এক হাজার ৮০৭টি মোবাইল টাওয়ার অচল হয়ে পড়েছে। এর আগে, বৃহস্পতিবার রাতের রিপোর্ট অনুযায়ী ১২ জেলায় দুই হাজার ২৫টি মোবাইল টাওয়ার অচলের তথ্য জানিয়েছিল নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। সেই হিসাবে বিশেষ ব্যবস্থায় ২১৭টি টাওয়ার সচল করা সম্ভব হয়েছে। বিটিআরসির তথ্যানু...

আকাশের দিকে তাকিয়ে আছে নোয়াখালীবাসী

Image
যুগান্ত বার্তাঃ ভারী বৃষ্টি ও ফেনীর মহুরী নদীর বাঁধ ভেঙে নেমে আসা পানির ঢলে ভেসে গেছে নোয়াখালীর অধিকাংশ এলাকা। টানা বৃষ্টিতে বন্যার পানি আরো ফুলে-ফেঁপে উঠেছে। এতে অনেকগুলো গ্রাম বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। গ্রামীণ সড়কগুলো পানিতে ভেসে যাওয়ায় সব ধরনের যোগাযোগও বিচ্ছিন্ন। এতে চরম দুর্ভোগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। প্রয়োজনীয় সহায়তা না পাওয়ায় আকাশ পানে আল্লাহর সাহায্যর জন্য তাকিয়ে আছে অসহায় বন্যার্তরা।  আজ শুক্রবার (২৩ আগস্ট) নোয়াখালীর চাষীরহাট এলাকা ঘুরে দেখা গেছে, চাষীরহাট ইউনিয়র পরিষদ ও বাজার হাঁটু পানির নিচে তলিয়ে গেছে। চাষীরহাট উন্নয়ন প্রকল্পের অধীন মৎস্য প্রকল্পের একাধিক ঘেরের প্রায় ২০ লক্ষ টাকার মাছ বন্যার পানিতে ভেসে গেছে। চাষীরহাট শহীদী জামে মসজিদে হাঁটু পরিমাণ পানি জমেছে। প্রায় প্রতিটি বসতঘরেই হাঁটু-কোমড় সমান পানি উঠেছে।   চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের মাঠে গলা সমান পানি। যে মাঠে প্রতিদিন বিকালে খেলাধুলা করত শিক্ষার্থীরা সেই মাঠ যেন এখন বিশাল দিঘী। বিদালয়ের ঢোকার রাস্তাকে দেখে খাল মনে হয়। পানি স্কুল ভবনের ছাদ ছুঁই ছুঁই করছে। স্কুলের আসবাবপত্র থেকে শু...

নোয়াখালীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চাষীরহাট নুরুল হক উচ্চবিদ্যালয়

Image
যুগান্ত বার্তাঃ চলমান বন্যার পানিতে রাস্তাঘাট ঘরবাড়ি যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে তেমনি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও। অনেক ২ তলা ৩ তলা বিদ্যালয় ভবনগুলো বন্যার্তদের আশ্রয়কেন্দ্রে পরিণত হলেও একতলা বিদ্যালয় ভবনগুলো মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নোয়াখালীর সোনাইমুড়ীর চাষীরহাট নুরুল হক উচ্চবিদ্যালয়।  আজ শুক্রবার (২৩ আগস্ট) নোয়াখালীর চাষীরহাট এলাকা ঘুরে দেখা গেছে, চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের মাঠে গলা সমান পানি। যে মাঠে প্রতিদিন বিকালে খেলাধুলা করত শিক্ষার্থীরা সেই মাঠ যেন এখন বিশাল দিঘী। বিদ্যালয়ে ঢোকার রাস্তাকে দেখে মনে হবে জোয়ারের পানিতে দুকূল ছাপিয়ে যাওয়া কোনো খাল। পানি স্কুল ভবনের ছাদ ছুঁই ছুঁই করছে। স্কুলের আসবাবপত্র থেকে শুরু করে প্রায় সবকিছুই পানিতে ডুবে আছে। ক্লাসরুমগুলো বিভিন্ন সরীসৃপ ও উভচর প্রাণীর আবাসস্থলে পরিণত হয়েছে। ক্লাসরুমের চেয়ার, টেবিল ও শিক্ষার্থীদের বেঞ্চগুলো পানিতে তলিয়ে আছে। দুই একদিনে পানি নেমে না গেলে এগুলোতে পচন ধরার শঙ্কা রয়েছে।  বিদ্যালয়ের একমাত্র টিউবয়েলটিও তলিয়ে গেছে। এই টিউবয়েল থেকে শুধু শিক্ষার্থীরা...

বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্মদিন পালন তারেক জিয়ার প্রজন্ম দল নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে

Image
যুগান্ত বার্তাঃ   বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দল নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে অনুষ্ঠান বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্মদিন, তার সুস্থ্যতা কামনা এবং স্বৈরাচার ও বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত, অসুস্থ্যদের সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ আগষ্ট) বাদ আছর হোসিয়ারী সমিতি কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দল নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলার সভাপতি নুর মোহাম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ টিপু। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ভাবতেন বাংলাদেশ হলো ভারতের অঙ্গরাজ্য। এজন্য উনি ঐ দেশের ইশারায় গত ১৭টি বছর বাকস্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, গণতন্ত্র হরণ করেছিলেন। আপনারা দেখতে পেরেছেন খুনি হাসিনার কি অবস্থা হযেছিলো। ছাত্র-জনতা ও শ্রমিকদের আন্দোলনে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন। যদি আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসে আর জনগণের কাছে ভোট চাওয়ার জন্য যাই তা...

গণমাধ্যমের স্বাধীনতায় আইন পরিবর্তন হবে: তথ্য উপদেষ্টা

Image
  যুগান্ত বার্তাঃ অন্তর্বর্তী সরকারের নতুন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা এবং অবাধ তথ্য প্রবাহের জন্য কিছু আইনের পরিবর্তন করতে হতে পারে, সেগুলো দ্রুত করা হবে। স্বাধীন গণমাধ্যমের জন্য যা যা করা প্রয়োজন সবার সঙ্গে আলোচনা করে তা করবো। রবিবার (১৮ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে দফতর প্রধানের সঙ্গে বৈঠক করেন তথ্য উপদেষ্টা। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ‘পুরো কাঠামোগত একটা সংস্কার করতে চাই। সাংবাদিকরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারেন, সেটা নিশ্চিত করবো। এ জন্য কয়েকটি আইন রয়েছে, সেগুলোর সংস্কার করা হবে।’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাগর-রুনি হত্যা মামলার বিচার নিয়ে প্রহসন হয়েছে। যত দ্রুত সম্ভব এ মামলার বিচার হবে।’ তথ্য উপদেষ্টা বলেন, ‘গণমাধ্যমকে দলীয়করণ করা যাবে না। সাংবাদিকদের মধ্যে বিভেদ থাকা উচিত নয়। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’ তিনি বলেন, ‘তথ্য উপদেষ্টা হয়েছি বলে গণমাধ্যমে আমাকে বেশি বেশি দেখাতে হবে, এমনটা নয়। আমাকে যত কম দেখানো যায়, আমি সেটাই চাইবো।’