নরসিংদীতে হেযবুত তওহীদের নারী কর্মীদের উপর হামলাকারী রুবেলের জামিন নামঞ্জুর
যুগান্ত বার্তা: নরসিংদীর রায়পুরায় হেযবুত তওহীদের নারী কর্মীদের উপর হামলা, অপহরণচেষ্টা, হত্যাচেষ্টা ও শ্লীলতাহানির ঘটনার মূল হোতা রুবেলের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার বেলা ১২টার দিকে আসামি রুবেলের পক্ষে আইনজীবীর করা জামিন আবেদন নামঞ্জুর করেন নরসিংদী জুডিশিয়াল মেজিস্টেট আদালতের বিচারক রাকিবুল ইসলাম। আসামি রুবেল বর্তমানে নরসিংদী কারাগারে আছে। রুবেল আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ এলাকার খোরশেদ মিয়ার ছেলে। তিনি চরমোনাই পীরের রাজনৈতিক দলের স্থানীয় নেতা বলে জানা গেছে। মামলার অন্য আসামীরা হলো- হাসনাবাদ গ্রামের বকুল মিয়ার ছেলে সোহরাব মিয়া, একই গ্রামের ইব্রাহিম, আব্দুল আল মামুন, রাসেল, পলাশ সহ অজ্ঞাত ১০-১২ জন। মামলা সূত্রে জানা যায়, গত ১৮ জুন হাসনাবাদ বাজারে পত্রিকা বিক্রি করতে যান হেযবুত তওহীদের কর্মী জোবাইদা খাতুন, আয়েশা আক্তার খাদিজা ও শান্তনা আক্তার নিপা। এ সময় আসামী রুবেল সহ ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল ভুক্তভোগী নারীদের পত্রিকা বিক্রি করতে বাধা দেয়, অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং জোরপূর্বক একটি প্রাইভেটকারে তুলে অপহরণের চেষ্টা চালায়। অপহরণে ব্যর্থ...