Posts

Showing posts from June, 2025

২৮ দিনে রেমিট্যান্স এলো ২৫৪ কোটি ডলার

Image
যুগান্ত বার্তাঃ চলতি জুনের প্রথম ২৮ দিনে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ২৫৩ কোটি ৯৩ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩১ হাজার ২৩৩ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা)। রোববার (২৯ জুন) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। জুনের ২৮ দিনের প্রতিদিন গড়ে নয় কোটি ৬ লাখ ৮৯ হাজার ২৮৬ ডলার এসেছে। গত মে মাসে প্রতিদিন এসেছিল নয় কোটি ৮৯ লাখ ৮৫ হাজার ৬৬৭ ডলার। আর আগের বছরের জুন মাসে প্রতিদিন এসেছিল আট কোটি ৪৬ লাখ ২০ হাজার ডলার। জুন মাসের ২৮ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৫ কোটি ৬৪ লাখ ৬০ হাজার ডলার। এরমধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৬ কোটি ১২ লাখ ৩০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬১ কোটি ৬১ লাখ ৪০ হাজার ডলার। কোনো প্রবাসী আয় আসেনি স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, হাবিব ব্যাংক, পদ্মা ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, সিটিজেন ব্যাংক, কম্যুনিটি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে।

রাঙ্গাবালীতে তরুণীকে জোর করে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল, নেপথ্যে পিতা!

Image
যুগান্ত বার্তাঃ পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক তরুণীকে হাত-পা ধরে জোরপূর্বক তুলে নেওয়ার ১৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাটিকে পারিবারিক বললেও এর পেছনে রাজনৈতিক কারণ থাকার ইঙ্গিত মিলেছে। ঘটনাটি ঘটে শনিবার (২৯ জুন) মধ্যরাতে উপজেলার মৌডুবী ইউনিয়নের মাঝের দেওর এলাকায়। জানা গেছে, বাইলাবুনিয়া গ্রামের শাখাওয়াত হোসেনের মেয়ে তন্নীর সঙ্গে পাশের গ্রামের কামাল গাজীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের অমতে গত ২০ জুন তারা পালিয়ে বিয়ে করেন এবং তন্নী স্বামীর বাড়িতেই বসবাস করছিলেন। শনিবার রাতে তন্নীর বাবা স্থানীয় কয়েকজন ব্যক্তিকে নিয়ে মেয়ের শ্বশুরবাড়িতে যান। এ সময় তন্নী বাবার বাড়িতে ফিরতে রাজি না হওয়ায় তাকে জোর করে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার ভিডিও ধারণ করে তার স্বামী কামাল গাজী ফেসবুকে পোস্ট করেন। ভিডিওর ক্যাপশনে কামাল লেখেন, "আমার বাড়ি থেকে আমার কলিজা বউকে এভাবে মেরে হাত-পা বেঁধে নিয়ে গেছে। দেশবাসীর সহযোগিতা চাই।" পোস্টটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে জানতে কামাল ...

রাষ্ট্রব্যবস্থা নিয়ে ছাত্র রাজনীতিতে নানা মত

Image
যুগান্ত বার্তাঃ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যখন গণতন্ত্র ও অসাম্প্রদায়িকতার চর্চা নিয়ে ব্যাপক আলোচনা চলছে, তখন ভবিষ্যৎ প্রজন্মের ভাবনা কোন দিকে প্রবাহিত হচ্ছে? একটি উন্নয়নমুখী ও মানবিক বাংলাদেশ গড়তে গণতান্ত্রিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক সমাজব্যবস্থা অপরিহার্য বলে মনে করছেন বিশ্লেষকরা। এই প্রেক্ষাপটে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) কয়েকটি রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলে উঠে এসেছে মতাদর্শের বৈচিত্র্য। একদিকে যেমন গণতন্ত্রকে শক্তিশালী করার দাবি উঠেছে, তেমনই কেউ কেউ এর বিকল্প হিসেবে ইসলামী খিলাফতভিত্তিক রাষ্ট্রব্যবস্থার পক্ষে মত দিয়েছেন। তা নিয়ে ডিআইইউ রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর কয়েকজনের কথা তুলে ধরেছেন মোঃ আল শাহারিয়া সুইট। গণতন্ত্রের বিকাশের পূর্বশর্ত হলো অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশের জন্ম হয়েছে গণতন্ত্র ও অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে। এ চেতনার মূল শক্তি হলো জনগণের ক্ষমতায়ন, মতপ্রকাশের স্বাধীনতা, ন্যায়বিচার এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার। যদিও নির্বাচনকে গণতন্ত্রের প্রবেশদ্বার বলা হয়, তবুও গণতন্ত্র মানে কেবল নির্বাচন নয়; বরং এটি...

আসাদুল হাসান বিপুল কে সভাপতি ও মাসুম রেজা কে সাধারণ সম্পাদক করে সদর থানা জিসাস এর কমিটি অনুমোদন

Image
  শহর প্রতিবেদনঃ নারায়ণগঞ্জ সদর থানা জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর কমিটি গঠন করা হয়েছে। গতকাল  মোঃ আসাদুল হাসান বিপুল কে সভাপতি ও মোঃ মাসুম রেজা কে  সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ সদর থানা কমিটি অনুমোদন দেওয়া  হয়।  জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর জিসাস এর সভাপতি মোঃ সোহেল মাহামুদ নারায়ণগঞ্জ মহানগর এর  নিজস্ব  কার্যালয়ে এই  কমিটির অনুমোদনন ও ঘোষণা  দেয়া হয়।  কমিটির অন্যান্য আরে সদস্যরা হলেন, তাহসিন খান,  ইয়াসিন আরাফাত, জিসাদ ভুইয়ান, আলামিন ভূঁইয়ান, রিশাদ খান, আজমান ভূঁইয়ান, শফিকুল জিসান,  তাহমিদ আবরার আলিফ, ইফতেকার অর্ণব, প্রীতিব মাহমুদ, ইফতেকার ইনফি, সাইফুল ইসলাম সাজ্জাদ, ইমরান চৌধুরি, সাফিন আহমেদ, সাইফুল হিমেল, ঈশান শাকিব  মোহাম্মদ রোমান, হিমু আহমেদ, রায়হান অপু,  ইয়াসিন আহমেদ, অয়ন আহমেদ, মিনহাজুল ফেরদৌস, তূর্য খান, মাহফুজ হাসান দীপু, জুয়েল বেপারি,  রিজবি হাসান, মহিদ চৌধুরি, আসিফ দেওয়ান, আলামিন রহমান, খন্দকার সিয়াম, শিহাব মৃ...

মডেল গ্রুপের ব্যাস্থাপনা পরিচালক মাসুদুজ্জামন মাসুদ এর উদ্বেগে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান।

Image
যুগান্ত বার্তা ( সানজিদা খানম মুক্তা ):-  নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি ও মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিটিজেন ব্যাংক পিএলসি’র অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ এর উদ্বেগে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান ও বিশ হাজার দুস্থ-মানুষের জন্য  খাবারের আয়োজন।  শনিবার ( ১৪ জুন), নারায়ণগঞ্জের,ফতুল্লা থানাধীন বরফ কল মাঠে সকাল থেকে সারাদিন ব্যাপী এই অনুষ্ঠানটি পরিচালিত হয়েছে। এই অনুষ্ঠানটি আয়োজনে ছিলেন  নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যাবসায়ী ও মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদ।  নারায়ণগঞ্জ ৫ আসনের ভবিষ্যৎ সংসদ সদস্য পদে নির্বাচনে প্রার্থী চান তিনি, এই নিয়ে নারায়ণগঞ্জের সকল মানুষের কাছে দোয়া পার্থী।  এসময় সেখানে উপস্থিত ছিলেন মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদ,নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের বিভিন্ন সাংবাদিকবৃন্দ, আইন শৃংখলা বাহিনী, নারায়ণগঞ্জ জেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও নারায়গঞ্জের সকল স্তরের সাধারন জনগণ।

ফেনীতে চামড়ার বাজারে ধস: ক্রেতা না থাকায় হতাশ মৌসুমী ব্যবসায়ীরা

Image
যুগান্ত বার্তাঃ কোরবানির পশুর চামড়া নিয়ে ফেনী ট্রাংক রোডে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছেন মৌসুমী ব্যবসায়ীরা। কিন্তু ক্রেতার দেখা নেই। তীব্র গরমে বাড়ি বাড়ি ঘুরে সংগ্রহ করা চামড়া নিয়ে তাই বিষণ্ণ মনে অপেক্ষা করা ছাড়া তাদের আর কোনো উপায় থাকছে না। একজন মৌসুমী খরিদ্দার জানান, দীর্ঘক্ষণ অপেক্ষার পর নামমাত্র মূল্যে, মাত্র ৪৫০ টাকায় চামড়া বিক্রি করতে বাধ্য হয়েছেন। তার অভিযোগ, "সবকিছু সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। গতবারের মতো এবারও চামড়ার কোনো দাম নেই।" ফেনীর চামড়া ব্যবসায়ী ও মৌসুমী খরিদ্দারদের মতে, এই সংকট আজ নতুন নয়। বিগত প্রায় ১৫ বছর ধরেই তারা লোকসান, সিন্ডিকেট এবং আর্থিক দুর্নীতির শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একসময় ফেনীর এই চামড়া বাজারে যেখানে হাজার কোটি টাকার ব্যবসা হতো, সেখানে এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। বাজারটি সংকুচিত হতে হতে আগের তুলনায় প্রায় ৪০ গুণ ছোট হয়ে এসেছে। এর ফলে বহু ব্যবসায়ী তাদের ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হয়েছেন এবং স্থানীয় গুদামগুলোও এখন বন্ধ হওয়ার পথে। ব্যবসায়ীরা এই সংকটের জন্য ঢাকার ট্যানারি মালিকদের অনেকাংশে দায়ী করছেন। তাদের অভিযোগ, ট্যানারিগুলো থেকে সময়মতো ঋণের টাকা ও...

জেল থেকে বেরিয়েই অস্ত্র হাতে ডাকাতির প্রস্তুতি, কুমিল্লায় তিনজন আটক

Image
যুগান্ত বার্তাঃ জেল থেকে জামিনে মুক্তি পেয়ে ফের অস্ত্র হাতে অপরাধে নামার চেষ্টা করছিল তিন চিহ্নিত আসামি। তবে পুলিশের তৎপরতায় তারা ধরা পড়ে গেছে অস্ত্র ও গুলিসহ। সোমবার (৩ জুন) রাত ১০টা ৩৫ মিনিটে কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকায় একটি চেকপোস্টে তল্লাশির সময় সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড ফাঁড়ির পুলিশ একটি সিএনজি থামিয়ে তাদের আটক করে। এ সময় পুলিশের ওপর গুলি চালানোর চেষ্টা করে আসামিরা। একপর্যায়ে ধস্তাধস্তি হলে ইপিজেড ফাঁড়ির এসআই (নিঃ) মো. খাজু মিয়া আহত হন। তবে পুলিশের সাহসী অভিযানে শেষ পর্যন্ত তিনজনকে আটক করা সম্ভব হয়। আটককৃতদের একজন, কুমিল্লা নগরীর শ্রীবল্লভপুর এলাকার মো. খাইরুল হাসান (৩০)। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও গুলিভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। বাকি দুজন হলেন — কুমিল্লার জগন্নাথপুর গ্রামের হাসান রিয়াদ (২৮) এবং চাঁদপুর জেলার উত্তর মতলব নয়াকান্দি এলাকার মো. সোহাগ মোল্লা (৩৫)। খাইরুলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৪০টি, হাসান রিয়াদের বিরুদ্ধে ১৬টি এবং সোহাগ মোল্লার বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে। পুলিশ জানায়, আসন্ন ঈদুল আযহা সামনে রেখে পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় গরুর হাটে আগত ...

২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন

Image
search 12   যুগান্ত বার্তাঃ ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন শুরু হয়েছে। বাংলাদেশ টেলিভিশন আজ (সোমবার) বিকেল ৩টা থেকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের বাজেট বক্তৃতা সরাসরি সম্প্রচার করছে। ইতোমধ্যে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত সাত লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেটে অনুমোদন দিয়েছে। প্রস্তাবিত বাজেটের মধ্যে রাজস্ব বাজেটের আকার ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা। চলতি বাজেটের তুলনায় আগামী বাজেট সাত হাজার কোটি টাকা কম। এবারই প্রথমবারের মতো বাজেটের আকার কমছে। জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশে এবার ভিন্ন বাস্তবতায় সংসদের বাইরে বাজেট উপস্থাপন করা হবে ভিন্ন আঙ্গিকে। অর্থ মন্ত্রণালয় জানায়, এবারের বাজেট বক্তৃতায় বর্তমান অন্তর্বর্তী সরকার গঠনের প্রেক্ষাপট এবং দেশের আর্থ-সামাজিক অবস্থার একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হবে। নতুন বাজেটের আকার কমলেও পরিচালন বা অনুন্নয়ন খাতে বরাদ্দের প্রাক্কলন করা হয়েছে ৫ লাখ ৫০ হাজার কোটি টাকা। চলতি বাজেটে এ খাতে বরাদ্দ ৫ লাখ ৬ হাজার ৯৭১ কোটি টাকা। তবে উন্নয়ন বাজেটে বরাদ্দ কমিয়ে ২ লাখ ৪০ হাজার ...

ফ্যাসিস্ট পালিয়ে গেলেও তার দোসর জাহাঙ্গীর মেম্বার ঘাপটি মেরে বসে আছে বহাল তবিয়তেই

Image
যুগান্ত বার্তাঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক গণমাধ্যম বিবৃতি দিয়ে বলেছিলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসর অনেকেই এখনও দেশে রয়ে গেছে। তারা ঘাপটি মেরে বসে আছে। তেমনি একজন আওয়ামী লীগের দোসরের নাম উঠে এসেছে। ফরিদপুর জেলার অন্তর্গত ৭ নং অম্বিকাপুর ইউনিয়নে ১ নং ওয়ার্ডের মেম্বার ও আওয়ামী লীগের দোসর মোঃ জাহাঙ্গীর এখনো তার পদে বহাল তাবিয়াতে। আওয়ামী ক্ষমতা থাকা কালীন ফরিদপুর জেলার ৩ আসনের এমপি পদ পার্থী শামীম হকের সাথে এই জাহাঙ্গীরে ছিলো গভীর সম্পর্ক, তারই ক্ষমতা খাটিয়ে এ-ই জাহাঙ্গীর মেম্বার অনেক অপকর্মে জরিত ছিলেন। শুধু সেখানেই তিনি ক্ষান্ত নয় এখনো বিএনপির হাত ধরে বিভিন্ন অপকর্মে জরিত এই জাহাঙ্গীর মেম্বার।  (৫ ই মে), শনিবার সরজমিনে গিয়ে দেখা গেলো তার বিরুদ্ধে নাম প্রকাশের অনিচ্ছুক কিছু ব্যাক্তবর্গ বল্লেন এই জাহাঙ্গীর মেম্বার আওয়ামী লীগ ক্ষমতা থাকা কালীন অনেক দূর্নীতির সাথে জরিত ছিলেন এই জাহাঙ্গীর মেম্বার,  আমরা মুখ খুল্লেই বিপদ! ফ্যাসিষ্ট সেখ হাসিনা সরকার পালি যাওয়ার পরই তার গভির সম্পর্ক বর্তমান ৭নং অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের রানিং চেয়ারম্যান ও যুগ্ম সাধারণ সম্পাদক,য...