Posts

Showing posts from October, 2024

প্রবাসী দুলাভায়ের টাকা আত্মসাত করে শালা এখন আঙ্গুল ফুলে কলাগাছ ! থানার বিচার মানবেনা বিএনপি নেতা গাজী মাসুদ

Image
যুগান্ত বার্তাঃ সৌদি আরব প্রবাসীকে ব্যাবসার কথা বলে (১৭,৫০০০০), টাকা আত্মসাত করে দুলাভাই কে পথে বসিয়ে দেয়ার অভিযোগ উঠেছে আড়াইহাজার গোপালদি গ্রামের আবু হাসান ও কেফায়েত উল্লার বিরুদ্ধে।  দোকান কেনা বা ব্যাবসার কথা বলে বিপুল অংকের ওই অর্থ হাতিয়ে নেন। দীর্ঘ বছরের প্রবাস জীবনের উপার্জিত কষ্টের সব টাকা হারিয়ে একেবারে পথে বসেছেন দুলাভাই আবু বাছির। হারানো টাকা ফিরে পেতে আবু বাছিরের দুই  শালা আবু হাসান ও কেফায়েত উল্লার নামে থানায় অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, চর শিবপুর গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে আবু বাছির ভাগ্যের চাকা ঘোরাতে সৌদি আরব  পাড়ি জমান। বিদেশে গিয়ে ভাগ্যের চাকাও ঘুরিয়ে ফেলেন। সেখানে একটি দোকান দিয়ে তিনি দুই হাতে টাকা উপার্জন করেন।  ১।এরই মাঝে গত ২০১৪ইং শুরুর দিকে জালপট্রি মসজিদের পাশ্বে (পূর্বের নাম), বৈশাখী ট্রেডার্স গ্রে-কাপড়ের দোকান নেবার জন্য আমার গচ্ছিত টাকার সর্বসাকুল্য টাকার পরিমান ৯,০০,০০০/-(নয় লাক্ষ টাকা নেয়)। ২।গোপালদি বাজার সিনেমা হল রোডে স্টীল ব্রিজ সংলগ্ন জনাব, আশেক আলী ষ্টোর (পূর্বের নাম),পাইকারি মুদি মালের দোকান সময় ২০১৮ সালের শেষ অংশে।  ২৮/০...

রংপুর কারমাইকেল কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেন ড. রেহেনা খাতুন

Image
  যুগান্ত বার্তাঃ রংপুর কারমাইকেল কলেজের   উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেন    পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের উপপরিচালক ও  কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির কার্যনির্বাহী সদস্য প্রফেসর ড. রেহেনা খাতুন। মঙ্গলবার (২৯ অক্টোবর ) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে  এ তথ্য জানানো হয়েছে। ড. রেহেনা খাতুন  আইবিএসসি, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন শেষে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্রী ড. রেহেনা খাতুন এর আগে রংপুর সরকারি কলেজে দুই বছর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাত বছর শিক্ষকতা করেছেন। তিনি কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক জনাব রকিবুস সুলতান মানিক-এর সহধর্মিণী। প্রফেসর ড. রেহেনা খাতুন ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ায় খুশি রংপুর অঞ্চলের সচেতন মহল। তাদের চাওয়া উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ এই কারমাইকেল কলেজটি যেন এবার তার হারানো ঐতিহ্য ফিরে পায়। দীর্ঘদিন থেকে অবহেলিত অবস্থায় পড়ে থাকা কলেজটি যেন সবদিক থেকে অবদান রাখতে...

ছাদ থেকে লাফিয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু: হুমকির অভিযোগে ৪ সাংবাদিক গ্রেপ্তার

Image
যুগান্ত বার্তাঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে মোস্তফা তারেক ইকবাল ওরফে রবিন পাটওয়ারী নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যুর ঘটনায় স্থানীয় চার সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ অক্টোবর) সকালে নিহতের স্ত্রী শারমিন আক্তার বাদী হয়ে হুমকি, টাকা দাবি এবং আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তাদের বিরুদ্ধে রামগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এর আগে, রাতে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় এবং পরে মামলা দায়েরের ভিত্তিতে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার হওয়া সাংবাদিকরা হলেন ইত্তেফাকের জাকির হোসেন মোস্তান, যায়যায়দিনের বেলায়েত হোসেন বাচ্চু, সমকালের জাকির হোসেন সুমন এবং মানবকণ্ঠের শাখায়াত হোসেন জাহাঙ্গীর। তারা রামগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। রবিবার (২৭ অক্টোবর) বিকেলে রামগঞ্জ উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন মোস্তফা তারেক ইকবাল, যা তার মৃত্যুতে রূপ নেয়। গুরুতর অবস্থায় তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি পল্লী সঞ্চয় ব্যাংকের রামগঞ্জ শাখায় জুনিয়র কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। নিহতের পরিবারের দাবি, অভিয...

জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক ঢাকায়

Image
যুগান্ত বার্তাঃ জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক মঙ্গলবার (২৯ অক্টোবর) দুদিনের সফরে বাংলাদেশে এসেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান। সফরকালে তুর্ক বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। তার কর্মসূচির মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্রধান বিচারপতি, সেনাপ্রধান ও সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে সাক্ষাৎ অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ভাষণ দেবেন এবং সাম্প্রতিক প্রতিবাদ আন্দোলনের সঙ্গে জড়িত শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন। সফরের অংশ হিসেবে জাতিসংঘের সংস্থা ও কূটনৈতিক মিশনের সদস্যদের সঙ্গেও বৈঠক করবেন। সফর শেষে আগামী ৩০ অক্টোবর বিকেল সাড়ে ৫টায় ঢাকায় সংবাদ সম্মেলন করবেন ভলকার তুর্ক।

ছাত্রলীগ, ২৫২ এসআই এবং ১৭ বিলিয়ন ডলার লুট: যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া

Image
যুগান্ত বার্তাঃ সম্প্রতি আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করার প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। জননিরাপত্তা, আইনশৃঙ্খলা এবং রাষ্ট্রের স্বার্থে এই সংগঠনকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়েছে। ছাত্রলীগকে নিষিদ্ধ করার পর তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের প্রয়োগ নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক ব্রিফিংয়ে কথা হয়েছে। যুক্তরাষ্ট্র বলেছে, তারা চায় বাংলাদেশিরা তাদের মত প্রকাশের স্বাধীনতা এবং মৌলিক মানবাধিকার উপভোগ করুক। স্থানীয় সময় সোমবার (২৮ অক্টোবর) এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানান, বাংলাদেশের ২৫২ জন উপ-পরিদর্শককে (এসআই) শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে এবং বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ১৭ বিলিয়ন ডলার লুট ও পাচারের বিষয়ে আলোচনা হয়। মিলার জানান, বাংলাদেশে ২৫২ জন পুলিশ সাব-ইন্সপেক্টরকে চূড়ান্ত নিয়োগ থেকে বরখাস্ত করা হয়েছে এবং অভিযোগ উঠেছে যে, সমস্ত হিন্দু অফিসারকে বাদ দেওয়া হয়েছে। এই বিষয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রতিক্রিয়া জানতে চাইলে মিলার বলেন, “আমরা ধর্মীয় বৈষম্যের বিরোধিতা করি।” এক সাংবাদিক সরকারের চাক...

প্রবাসী দুলাভায়ের টাকা আত্মসাত করে শালা এখন আঙ্গুল ফুলে কলাগাছ ! শালার নামে থানায় অভিযোগ

Image
  নারায়ণগঞ্জ প্রতিনিধি : সৌদি আরব প্রবাসীকে ব্যাবসার কথা বলে (১৭,৫০০০০), টাকা আত্মসাত করে দুলাভাই কে পথে বসিয়ে দেয়ার অভিযোগ উঠেছে আড়াইহাজার গোপালদি গ্রামের আবু হাসান ও কেফায়েত উল্লার বিরুদ্ধে।  দোকান কেনা বা ব্যাবসার কথা বলে বিপুল অংকের ওই অর্থ হাতিয়ে নেন। দীর্ঘ বছরের প্রবাস জীবনের উপার্জিত কষ্টের সব টাকা হারিয়ে একেবারে পথে বসেছেন দুলাভাই আবু বাছির হারানো টাকা ফিরে পেতে তার দুই  শালা আবু হাসান ও কেফায়েত উল্লার নামে থানায় অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, চর শিবপুর গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে আবু বাছির ভাগ্যের চাকা ঘোরাতে সৌদি আরব  পাড়ি জমান। বিদেশে গিয়ে ভাগ্যের চাকাও ঘুরিয়ে ফেলেন। সেখানে একটি দোকান দিয়ে তিনি দুই হাতে টাকা উপার্জন করেন।  ১।এরই মাঝে গত ২০১৪ইং শুরুর দিকে জালপট্রি মসজিদের পাশ্বে (পূর্বের নাম), বৈশাখী ট্রেডার্স গ্রে-কাপড়ের দোকান নেবার জন্য আমার গচ্ছিত টাকার সর্বসাকুল্য টাকার পরিমান ৯,০০,০০০/-(নয় লাক্ষ টাকা নেয়)। ২।গোপালদি বাজার সিনেমা হল রোডে স্টীল ব্রিজ সংলগ্ন জনাব, আশেক আলী ষ্টোর (পূর্বের নাম),পাইকারি মুদি মালের দোকান সময় ২০১৮ সালের শেষ অংশে। ...

মোহাম্মদপুরে অভিযানে ৪৫ জনকে গ্রেপ্তার

Image
যুগান্ত বার্তাঃ রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।  তাদের বিরুদ্ধে এ এলাকায় ছিনতাই, ডাকাতি, সন্ত্রাসী ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। শনিবার রাতেই এ ৪৫ জনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানান মোহাম্মদপুর থানার ওসি ইফতেখার। মি. ইফতেখার বলেন, “আমি অভিযানে তাদের সঙ্গে ছিলাম না। বলতে পারছি না আসলে কী গ্রাউন্ডে তাদের অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু তারা নিশ্চিত হয়েছেন যে তারা অপরাধের সাথে জড়িত। আমাদের কাছে হ্যান্ড ওভার করেছে। এখন আমরা যাচাই- বাছাই করবো কে কোন অপরাধের সাথে জড়িত”। সেনাবাহিনীর সাথে তথ্য আদান-প্রদানের মাধ্যমে সফল অভিযান সম্পন্ন হয়েছে বলে জানান মি. ইফতেখার। তিনি জানান, “ঢাকা শহরের শীর্ষ সন্ত্রাসীর দশটা তালিকা করলে এর পাঁচটার জন্ম ও বেড়ে ওঠা কমপক্ষে হবে মোহাম্মদপুরে। শুধু মোহাম্মদপুরের একটা থানায় ঢাকার শীর্ষ সন্ত্রাসীর অর্ধেকের বেশি জন্ম দিয়েছে এবং বেড়ে উঠেছে সহায়তা করেছে। ঐতিহাসিকভাবে মোহাম্মদপুর ক্রাইম জোন”। এসব অপরাধ কার্যক্রম দমন করতে আজ রোববার থেকে মোহাম্মদপুর এলাকায় প্রতিটি হাউজিংয়ে অস্থায়ী ক্যাম্প বসাবেন সেনাবাহিনীর সদস্যর...

পুতিন-মাস্কের নিয়মিত যোগাযোগ, উদ্বেগে ওয়াশিংটন

Image
যুগান্ত বার্তাঃ যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থনকারী মার্কিন ধনকুবের ইলন মাস্ক ২০২২ সালের শেষ দিক থেকে ‘নিয়মিত যোগাযোগ’ করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। এমন প্রতিবেদন প্রকাশ্যে আসার পর ওয়াশিংটন উদ্বেগ প্রকাশ করেছে। এরইমধ্যে এই ঘটনায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) প্রশাসক বিল নেলসন তদন্তের আহ্বান জানিয়েছেন। খবর পলিটিকো ও সিএনএনের। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, মহাকাশ যান প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রতিষ্ঠাতা মাস্ক পুতিনের সঙ্গে ‘ব্যক্তিগত নানা বিষয়, ব্যবসা, ভূরাজনৈতিক উত্তেজনা’ নিয়ে আলোচনা করেছেন। এটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগের। এর কারণ হিসেবে বলা হয়েছে, স্পেসএক্সের সঙ্গে নাসা ও মার্কিন সেনাবাহিনীর সম্পর্ক আছে। এ ছাড়া প্রতিবেদনে আরও বলা হয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মাস্ককে তার প্রতিষ্ঠানের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা তাইওয়ানে চালু না করতে অনুরোধ করেছিলেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের তরফে পুতিন মাস্ককে এই অনুরোধ করেছিলেন।   এমন রিপোর্টের পর মার্কিন হাউস আর্মড সার্ভিসেস কমিটির শীর্...

ভালুকায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও সেচ্ছায় রক্তদান কর্মসূচি

Image
যুগান্ত বার্তাঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও সেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। রবিবার সকালে ভালুকা পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত ওই ফ্রি মেডিকেল ক্যাম্পে পৌর যুবদলের সভাপতি আতিকুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ গোলজার হোসেন, এডভোকেট উসমান গনি মল্লিক মাখন, আবদুল্লাহ আল মামুন পাঠান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ শামছুদ্দিন খান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মতিউর রহমান মিল্টন, সহ দপ্তর সম্পাদক মাসুদ রানা, যুবদল নেতা সেলিম আকন্দ, সমর পাঠান রিপন, তালুকদার আকমল খান, আশরাফুল, আঃ মান্নান উজ্জল, একাব্বর মন্ডল, অলি উল্লাহ, সোহাগ আহম্মেদ ইকবাল সিজার, হেলাল উদ্দিন প্রমুখ। পরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তথাকথিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ‘কিশোর গ্যাং’ থেকে এসেছেন: নানক

Image
  যুগান্ত বার্তাঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ‘কিশোর গ্যাং’ থেকে এসেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেছেন, হিযবুত তাহরীর, জামায়াত-শিবিরসহ জঙ্গিরা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়ে নির্বাচিত সরকার উৎখাতের ষড়যন্ত্র চালিয়েছিল। মাস্টারমাইন্ডের এই ষড়যন্ত্রের মূল লক্ষ্য ছিল- এই দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে মুছে ফেলা। যেটি প্রমাণিত হয়েছে গত আড়াই মাসে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে নিজের ভেরিফায়েড পেজ থেকে লাইভে এসে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে জাহাঙ্গীর কবির নানক আত্মগোপনে আছেন। এই প্রথম তিনি সামনে এলেন। প্রায় ১১ মিনিট ফেসবুক লাইভে বক্তব্য রাখেন তিনি। ড. মুহাম্মদ ইউনূসের সরকারকে ‘ফ্যাসিস্ট সরকার’ বলে উল্লেখ করেন নানক বলেন, শেখ হাসিনা সংবিধান অনুযায়ী সশরীরে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে লিখিত পদত্যাগপত্র দেননি। এর মানে তিনি এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, আর মুহাম্মদ ইউনূসের সরকার অবৈধ। দেশে এখন জোর যার মুল্লুক তার পরিস্থিতি- এই মন্তব্য করে আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য দাবি করে...

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘দানা’

Image
  যুগান্ত বার্তাঃ শক্তি বেড়ে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে ‘দানা’। এর কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ উঠেছে ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত, যার ফলে সাগর হয়ে উঠেছে বিক্ষুব্ধ। ফলে সব সমুদ্রবন্দরে বহাল রাখা হয়েছে তিন নম্বর সতর্ক সংকেত। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক বিশেষ বুলেটিনে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘দানা’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৯৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৫৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৪৮৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৪৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর অগ্রবর্তী অংশের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকা এবং এর অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের ওপর দিয়ে দমকা/ঝ...

সিস্টেমের সংস্কার নয়, দরকার আমূল পরিবর্তন : হোসাইন মোহাম্মদ সেলিম

Image
যুগান্ত বার্তাঃ সিস্টেমের সংস্কার নয়, দরকার আমূল পরিবর্তন বলে মন্তব্য করেছেন হেযবুত তওহীদের সর্বোচ্চ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম।  বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১০ টায় রংপুর বিভাগ হেযবুত তওহীদের আয়োজনে রংপুর টাউনহলে অনুষ্ঠিত ‘রাষ্ট্র সংস্কারে ইসলামের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, আমাদের সামনে দীন বা জীবনব্যবস্থা বা System of Life দু’টি। একটি হচ্ছে মানুষের তৈরি দীন: যেমন গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, আমিরতন্ত্র, একনায়কতন্ত্র ইত্যাদি। আরেকটি আল্লাহর দেওয়া দীন: ইসলাম। আমরা কোনটা গ্রহণ করব সেটা আমাদের ব্যাপার। আমরা মানুষের তৈরি সিস্টেম গ্রহণ করলে একটা ফল পাবো আর আল্লার দেওয়া সিস্টেম গ্রহণ করলে আরেকটা ফল পাবো।’   তিনি আরো বলেন, ‘যে সিস্টেমটাকে বর্তমানে আমরা আঁকড়ে ধরে আছি, তার গোড়াতেই গলদ। গোড়ায় থাকা সেই গলদের ফলাফল হিসেবে আমাদের সামনে বহু সমস্যা দৃশ্যমান হচ্ছে। আর সবাই মিলে সেগুলো সমাধানের চেষ্টা করছে, অথচ গোড়াতে কেউ হাতই দিচ্ছে না। গোড়াতে হাত দিতে হবে। সিস্টেমটাই পাল্টাতে হবে। এই সিস্টেম পাল্টে আল্লাহর দেওয়া সিস্টেমে প্রত্যাবর...

রাষ্ট্রপতি ইস্যুতে এখনো সিদ্ধান্ত হয়নি: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

Image
যুগান্ত বার্তাঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদে থাকা বা না থাকার ব্যাপারে প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদের তরফে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, "এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কিছু হলে আপনারা জানবেন।" বুধবার সকালে বিএনপি'র সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সকালে বিএনপির একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথিভবন যমুনা, যা বর্তমানে প্রধান উপদেষ্টার বাসভবন, সেখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে দেখা করতে যান। প্রতিনিধি দলে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেছেন, নতুন করে কেউ দেশে সাংবিধানিক বা রাজনৈতিক সংকট সৃষ্টি করার চেষ্টা করলে সেটিকে এবার 'ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে'। এদিকে, রাষ্ট্রপতি ইস্যুতে বিএনপি’র সাথে প্রধান উপদেষ্টার কোনো আলোচনা হয়েছে কী-না, সে প্রশ্ন এড়িয়ে যান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি বলেন, "এ ব্যাপারে বিএনপি নেতারাই সাংবাদিকদের জানানোর কথা।" এর আগে, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মা...

এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়া শিক্ষার্থীর সচিবালয়ে ঢুকে বিক্ষোভ

Image
যুগান্ত বার্তাঃ  এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরা ফলাফল বাতিলের দাবিতে আজ বুধবার সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করে। বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী ৫৩ জন শিক্ষার্থীকে আটক করে। দুপুরে শিক্ষার্থীরা সচিবালয়ের ছয় নম্বর ভবনের সামনে অবস্থান নেয়, যেখানে শিক্ষা মন্ত্রণালয় অবস্থিত। সেখানে অবিলম্বে ফলাফল বাতিলের দাবিতে তারা শ্লোগান দিতে থাকে। বিক্ষোভে প্রায় একশ'র মতো শিক্ষার্থী উপস্থিত ছিল, যাদের অধিকাংশই পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী তাদের সঙ্গে কথা বলে সচিবালয় থেকে সরে যাওয়ার অনুরোধ জানালেও তারা অবস্থান ধরে রাখে। এরপর পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে। কিছু শিক্ষার্থী সেখান থেকে বের হতে সক্ষম হলেও অনেকে সচিবালয়ের বিভিন্ন স্থানে আটকা পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনী তাদের একত্রিত করে আটক করে প্রিজন ভ্যানে করে নিয়ে যায়। সচিবালয়ের নিরাপত্তার জন্য বিকেল সাড়ে তিনটায় সবগুলো গেট বন্ধ করা হয়। এর আগে গত রবিবার একই দাবিতে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। তারা বোর্ডের ভেতরে ঢুকে ভাঙচুর করে এবং বোর্ড চেয়ারম্যানের কক্ষে হামলা চালায়। গত ১৫ ...

রাষ্ট্রপতির পদত্যাগসহ ৫ দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

Image
যুগান্ত বার্তাঃ রাষ্ট্রপতির পদত্যাগ, ’৭২-র সংবিধান বাতিল, বিগত তিনটি সংসদ নির্বাচন অবৈধ ঘোষণা, ছাত্রলীগ নিষিদ্ধসহ মোট পাঁচ দফা নতুন দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এই কর্মসূচি ঘোষণা করেন ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। পাঁচ দফা হলো- অনতিবিলম্বে ৭২ এর সংবিধান বাতিল করতে হবে। সে জায়গায় ২৪ এর গণঅভ্যুত্থানের পক্ষ থেকে নতুন করে সংবিধান লিখতে হবে; এই সপ্তাহের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠনের সঙ্গে চিহ্নিত করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং তাদেরকে আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে; এই সপ্তাহের মধ্যে বর্তমান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দীনকে পদচ্যুত করতে হবে; জুলাই বিপ্লব ও গণঅভ্যুত্থানের স্পিরিটের আলোকে ‘২৪ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে এই সপ্তাহের মধ্যে নতুন করে রূপরেখা প্রণয়ন করতে হবে এবং ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে হবে। এসব নির্বাচনে যারা নির্বাচিত হয়েছিল তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। একই সাথে তারা যেন ২৪ পরবর্তী বাংলাদেশে কোনোভাবেই প্রাসঙ্গিক হতে না পারে ও নির্বাচনে অংশ নিতে না ...

বাংলাদেশে হেযবুত তওহীদ সদস্যদের নিরাপত্তার দাবিতে যুক্তরাষ্ট্রে মানববন্ধন

Image
যুগান্ত বার্তাঃ বাংলাদেশে হেযবুত তওহীদের উপর উগ্রবাদীদের হামলা ও হুমকির প্রতিবাদে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্থানীয় সময় সকাল ১১:০০ টায় এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে হেযবুত তওহীদ নিউইয়র্ক শাখা। বাংলাদেশে হেযবুত তওহীদের সদস্যদের উপর সন্ত্রাসী হামলার ও হুমকির ঘটনায় তারা উদ্বেগ প্রকাশ করে এসময় বক্তারা বলেন, হেযবুত তওহীদ একটি অরাজনৈতিক আন্দোলন। এই আন্দোলনের অবস্থান জঙ্গিবাদ, সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে। যে কারণে আন্দোলনের সদস্যরা বিভিন্ন সময়ে উগ্রবাদী গোষ্ঠীর হামলার শিকার হয়েছে। বাংলাদেশে বর্তমানে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই সংগঠনের নেতাকর্মীদের উপর প্রতিনিয়ত হামলার হুমকি ও উস্কানি দিয়ে যাচ্ছে গোষ্ঠীটি। এসময় বাংলাদেশে হেযবুত তওহীদের নিরাপত্তা চেয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানান বক্তারা। পাশাপাশি এ ব্যাপারে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করেন তারা। প্রতিবাদ সমাবেশ শেষে জাতিসংঘ মহাসচিব বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমেরিকা শাখার সভাপতি হারুন অর রশিদ , সহ-সভাপতি সারয়ার জাহ...

শ্রমিক অসন্তোষে ৪০ কোটি ডলারের ক্ষতি, শিগগির সমাধানের তাগিদ

Image
যুগান্ত বার্তাঃ শ্রমিক অসন্তোষের কারণে বাংলাদেশের পোশাক খাতে অন্তত ৪০ কোটি ডলারের উৎপাদন ব্যাহত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিজিএমইএ)। গতকাল এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি খন্দকার রফিকুল ইসলাম জানান, শ্রমিক অসন্তোষের প্রভাবের কারণে ৩০০ থেকে ৪০০ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং ৫-৬ শতাংশ ক্রয়াদেশ বিদেশে চলে গেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় বিদেশি ক্রেতারা আবারো বাংলাদেশে ফিরছেন বলে তিনি জানান। গাজীপুর, সাভার ও আশুলিয়াসহ বিভিন্ন স্থানে শ্রমিক অসন্তোষের জেরে কিছু সহিংস ঘটনার পর বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে কিছু ক্রয়াদেশ প্রতিযোগী দেশগুলোতে চলে গেছে। উদাহরণস্বরূপ, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি ছিল ৫.৩৪ শতাংশ, যেখানে ভিয়েতনাম এবং ভারতের প্রবৃদ্ধি যথাক্রমে ১৫.৫৭ ও ১৩.৪৫ শতাংশ। এ পরিস্থিতির উন্নতির জন্য বিজিএমইএ যৌথবাহিনী ও কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। অর্থ সংকটে থাকা কিছু কারখানার জন্য বিজিএমইএ সুদমু...

গাজীপুরে বাসন ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট আরেফিন আকন্দের সম্পদের পাহাড়!

Image
যুগান্ত বার্তাঃ গাজীপুর জেলার বাসন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ফার্মাসিস্টের দায়িত্বে থাকা মো. আরেফিন আকন্দের কোটি কোটি টাকার সম্পদের খোঁজ মিলেছে। অভিযোগ উঠেছে, বাসন ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে যোগদানের পর তিনি নানান অনিয়ম আর দুর্নীতিতে জড়িয়ে পড়েন। আর এসব দুর্নীতির অর্থে নিজ জেলায় গড়েছেন বিপুল পরিমাণ সম্পদ। অনুসন্ধানে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কয়েক কোটি টাকার সম্পদের পাহাড় গড়ে তোলার তথ্য পাওয়া গেছে তার বিরুদ্ধে। জানা যায়, মো. আরেফিন আকন্দ গাজীপুরের সদর থানার বুরুলিয়া এলাকার স্থানীয় বাসিন্দা। তিনি ২০০১ সালে স্বাস্থ্য বিভাগে বাসন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ফার্মাসিস্ট হিসেবে নিয়োগ পান। নিয়োগের সময় তার বেতন ছিল পাঁচ হাজার টাকা। নিয়োগের পর থেকে দেশের বিভিন্ন জেলার ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ফার্মাসিস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন আরেফিন। ২০১০ সালে তিনি বাসন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে যোগদান করেন এবং বর্তমানে সেখানেই কর্মরত রয়েছেন। অভিযোগ রয়েছে, আরেফিন আকন্দ ফার্মাসিস্ট হলেও স্বাস্থ্য কেন্দ্রের প্রায় সবকিছুর নিয়ন্ত্রণ ...

দেশের বিদ্যুৎ খাতে বাড়ছে অস্থিরতা

Image
যুগান্ত বার্তাঃ পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর ২৪ কর্মকর্তা-কর্মচারীর চাকরিচ্যুতি ও বিভিন্ন দাবি-দাওয়ার প্রেক্ষিতে আন্দোলন চলমান রয়েছে। এর মধ্যেই আরও বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা ও গ্রেফতার করার ঘটনা ঘটেছে। এ অবস্থায় নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের (এনডব্লিউপিজিসিএল) কর্মকর্তা-কর্মচারীরা নতুন করে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু করেছেন। এ সবকিছুর ফলে দেশের বিদ্যুৎ খাতে অস্থিরতা আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পল্লী বিদ্যুতের শাটডাউনের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র লোডশেডিং ও ব্ল্যাকআউটের ঘটনা ঘটছে। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয়ের ঝুঁকি তৈরি হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এদিকে, বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করে তোলার অভিযোগে পল্লী বিদ্যুৎ সমিতির বেশ কয়েকজন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলাম ও ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার এসকে শাকিল আহমেদকে রিমান্ডে নেয়া হয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প...

রাজধানীতে শৃঙ্খলা ফেরাতে সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান, আটক ১২

Image
  যুগান্ত বার্তাঃ রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিট সড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত ১১টা থেকে ১টা পর্যন্ত চেকপোস্ট এলাকায় এই অভিযান চালানো হয়, যেখানে সেনাবাহিনীর পাশাপাশি ট্রাফিক ও থানা-পুলিশ অংশ নেয়। অভিযানে মোট ১৩৬টি মামলা দেওয়া হয় এবং ২ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। মাদকসেবন, সরকারি কাজে বাধা প্রদান, এবং সিগনাল অমান্য করাসহ বিভিন্ন অপরাধে ১২ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া ২৭টি মোটরসাইকেল ও ২টি প্রাইভেট কার জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে খিলক্ষেত থানায় হস্তান্তর করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা কর্মকর্তা জানান, অভিযানে অধিকাংশ মামলা দেওয়া হয় মোটরসাইকেল ও কিছু প্রাইভেট কারের বিরুদ্ধে। সিগন্যাল অমান্য, গাড়ির রেজিস্ট্রেশন এবং ড্রাইভিং লাইসেন্সের কাগজপত্র সঠিক না থাকায় এসব মামলা ও জব্দের সিদ্ধান্ত নেওয়া হয়।

লেবাননে আতঙ্কে দিন কাটছে বাংলাদেশি প্রবাসীদের

Image
  যুগান্ত বার্তাঃ ‘দিনে কাজ করি, রাতে ঘুমাতে যাই। তখনই শুরু হয় বোমাবর্ষণ। চারপাশ যেন জাহান্নামে পরিণত হয়। পুরো এলাকাজুড়ে শুরু হয় কান্নার রোল, আর বিকট আওয়াজে বোমা ফাটার শব্দ পাই। হামলা শুরুর পর থেকে দুশ্চিন্তা আর বোমার শব্দে ঘুম নেই।’—এমন কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সাহিদ হোসেন, যিনি লেবাননের বৈরুত শহরের হামড়া এলাকায় বসবাস করেন। কুমিল্লার মুরাদনগর উপজেলার টনকি ইউনিয়নের ভাইড়া গ্রামের মোহাম্মদ ফজলুর রহমানের ছেলে সাহিদ, ২০২৩ সালের সেপ্টেম্বরে জীবিকার তাগিদে লেবাননে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু ইসরায়েলের হামলার পর থেকে তার মতো হাজারো বাংলাদেশি প্রবাসী নির্ঘুম রাত কাটাচ্ছেন। তাদের অনেকে দেশে ফিরতে চান, আবার অনেকেই ঋণ করে আসার কারণে লেবাননে থেকে কাজ করতে বাধ্য হচ্ছেন। বৈরুতের পাশের শহর সেমুনের বাসিন্দা মো. ফরহাদ জানান, ইসরায়েলের হামলা শুরুর পর থেকে দুশ্চিন্তায় তার ও তার সঙ্গী বাংলাদেশিদের দিন কাটছে। বৈরুতের সেমুন, তারাবুলস, জুনি, আলাইসহ কয়েকটি এলাকায় এখন পর্যন্ত সরাসরি কোনও হামলা না হলেও আশপাশের শহরগুলোতে ধ্বংসযজ্ঞ চলছে। এসব এলাকার বাংলাদেশিরা নিরাপদ আশ্রয়ে সরে গেছেন এবং তাদের অনেকে কাজ...

ইতিহাস থেকে হারিয়ে যাওয়া দশ দিন

Image
যুগান্ত বার্তাঃ মনে করো, এক রাতে তুমি ঘুমাতে গেলে। ঘুমানোর আগে ক্যালেন্ডারে চোখ রেখে তারিখ দেখলে ৪ অক্টোবর। খুব ভালো একটা ঘুম দিয়ে সকালে ওঠার পর হাই তুলতে তুলতে যখন পত্রিকার পাতায় তাকালে, তখনই তোমার মাথায় হাত! পত্রিকায় বড় বড় অক্ষরে লেখা ‘তারিখ: ১৫ অক্টোবর’। কিন্তু তা কীভাবে সম্ভব? তাহলে কি তুমি টাইম ট্রাভেলের সাক্ষী হলে? নাকি এক ঘুমেই পার করে দিয়েছ দশ দিন? ভুতুড়ে শোনালেও ১৫৮২ সালের অক্টোবর মাসের ক্যালেন্ডারটির দিকে ভালোমতো লক্ষ করলে ঠিক এমনই এক ঘটনার দেখা পাওয়া যায়। তবে এটা কোনো ভূতের গল্প কিংবা অলৌকিক ঘটনা নয়। সাধারণত বছরের সব কটি মাস ৩০ কিংবা ৩১ দিনে হলেও ১৫৮২ সালের অক্টোবর মাসে ছিল সব মিলিয়ে ২১ দিন। কিন্তু কেন? কোথায় হারাল বাকি ১০ দিন? আমরা আমাদের দৈনন্দিন জীবনে এখন যে ক্যালেন্ডার ব্যবহার করে থাকি, তা হলো গ্রেগরিয়ান ক্যালেন্ডার। কিন্তু এই গ্রেগরিয়ান ক্যালেন্ডারের বয়স কিন্তু খুব বেশি নয়। এর আগে জুলিয়ান ক্যালেন্ডার নামে আরেকটি ক্যালেন্ডার ব্যবহৃত হতো। সেই জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী পৃথিবী সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে সময় নেয় ৩৬৫ দিন ৬ ঘণ্টা। এই ছয় ঘণ্টা সময়কে আলাদা করে জমিয়ে চার ...

এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৭৭.৭৮ শতাংশ

Image
যুগান্ত বার্তাঃ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সব শিক্ষা বোর্ডের ফলাফল একসঙ্গে প্রকাশ করা হয়। এবছর পাসের হার ৭৭.৭৮ শতাংশ। এছাড়া জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী। এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের দুই হাজার ৬৯৫টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিলেন ১৩ লাখ ৩১ হাজার ৫৮ জন। সেখানে পাস করেছে ১০ লাখ ৩৫ হাজার ৩০৯ জন শিক্ষার্থী। গত বছর ১১টি বোর্ডে গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ। এ বছর পাসের হার কমেছে দশমিক ৮৬ শতাংশ। তবে গতবছরের চেয়ে এ বছর ৪ দশমিক ৩৪ শতাংশ ছাত্রী বেশি পাস করেছে।

বাংলাদেশি ট্রলারে মিয়ানমার নৌবাহিনীর গুলি, নিহত ১

Image
যুগান্ত বার্তাঃ বাংলাদেশের কক্সবাজারের টেকনাফের কাছে মিয়ানমার নৌবাহিনীর গুলিতে একজন বাংলাদেশি জেলে নিহত হয়েছেন। এছাড়া আরও দুইজন আহত হয়েছেন। মিয়ানমারের নৌবাহিনী ছয়টি ট্রলারসহ প্রায় ৫০ থেকে ৬০ জন জেলেকে আটক করে, যদিও ১১ জনকে পরে ফেরত পাঠানো হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার সময় বাংলাদেশি জেলেরা মাছ ধরছিলেন। জেলেদের দাবী, তারা বাংলাদেশের সমুদ্রসীমার মধ্যেই ছিল, তবে সীমানা নিয়ে ভুল বোঝাবুঝির কারণে গুলি চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশ কোস্টগার্ড তাদের উদ্ধার করে, তবে এখনও মিয়ানমারের হাতে আটক জেলেদের ফেরত আনার প্রচেষ্টা চলছে। নিহত জেলে ওসমান শাহপরীর দ্বীপের বাসিন্দা ছিলেন।

যুক্তরাষ্ট্রে হারিকেন মিল্টনের তাণ্ডব: নিহত ১০, ব্যাপক ক্ষয়ক্ষতি

Image
যুগান্ত বার্তাঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হারিকেন মিল্টনের আঘাতে ভয়াবহ ধ্বংসযজ্ঞ হয়েছে, এতে অন্তত ১০ জনের মৃত্যু নিশ্চিত করেছে মার্কিন নিরাপত্তা বিভাগ। বুধবার (৯ অক্টোবর) রাতে ঘণ্টায় ১৯৫ কিলোমিটার গতির ক্যাটাগরি ৩ মাত্রার এই ঝড়টি ফ্লোরিডার পশ্চিম উপকূলে আঘাত হানে। ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানায়, বৃহস্পতিবার সকালের দিকে ঝড়টি শক্তি হারিয়ে ক্যাটাগরি ১-এ নেমে আসে, তবে তখনো ১৫০ কিলোমিটার গতিবেগে তা ধ্বংসযজ্ঞ চালায়। ফ্লোরিডার বিভিন্ন অংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে প্রায় ৩০ লাখ মানুষ। টাম্পা উপসাগরীয় অঞ্চলে সর্বোচ্চ ক্ষতি হয়েছে, যেখানে আকস্মিক বন্যা ও জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।

শেরপুরে উজানের ঢলে ব্যাপক ক্ষতি, দুর্ভোগে লাখো মানুষ

Image
যুগান্ত বার্তাঃ  শেরপুর জেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও, ধীরগতিতে পানি নেমে যাওয়ায় বন্যাকবলিত এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র ভেসে উঠেছে। আকস্মিক বন্যার তোড়ে পাকা সড়ক থেকে শুরু করে কাঁচা রাস্তা-ঘাট, ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যার পানি কমলেও বিস্তীর্ণ অঞ্চলে ক্ষয়ক্ষতির পরিমাণ এতটাই ব্যাপক যে ধান চাষাবাদ অনুপযোগী হয়ে পড়েছে। এখনো জেলার অন্তত ৭-৮টি ইউনিয়ন সম্পূর্ণ এবং ৬-৭টি আংশিক বন্যাকবলিত অবস্থায় রয়েছে, আর এসব এলাকার মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। বন্যার ফলে জেলার প্রধান সড়কগুলো থেকে শুরু করে কাঁচা রাস্তা, শত শত ঘরবাড়ি এবং ফসলি জমি বিধ্বস্ত হয়েছে। পানিতে তলিয়ে শত শত একর আমন ফসল নষ্ট হয়ে গেছে। বিশেষত নদীর পাড় ভেঙে বালুর স্তর পড়ায় চাষাবাদের উপযোগিতা হারিয়েছে অনেক জমি। এতে হাজারো কৃষক চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। স্থানীয় প্রশাসনের প্রাথমিক হিসাব অনুযায়ী, শেরপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে তিনটি, শ্রীবরদী উপজেলার ১০টির মধ্যে দুটি, ঝিনাইগাতি উপজেলার সাতটির মধ্যে ছয়টি, নকলা উপজেলার নয়টির চারটি এবং নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়। এর ফলে এসব এলাকার...

দুর্গাপূজা: বৃহস্পতিবার থেকে টানা ৪ দিন ছুটি

Image
যুগান্ত বার্তাঃ দুর্গাপূজা উপলক্ষ্যে এবার টানা চার দিন ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা। অন্তর্বর্তী সরকার মঙ্গলবার নির্বাহী আদেশে আগামী ১০ অক্টোবর সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করায় এই সুযোগ মিলছে। জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করেছে। গত ২ অক্টোবর মহালয়ায় দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান জানানোর মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। ৯ অক্টোবর ষষ্ঠীর মধ্যে দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। আর ১৩ অক্টোবর দশমীর দিন দেবী বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উসব। সাধারণত দশমীর দিন সরকারি ছুটি তাকে।কিন্তু  এবার রোববার দশমী হওয়ায় আগের দুইদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি নিয়ে তিন দিন ছুটি ভোগ করতে পারতেন চাকরিজীবীরা। তবে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবারও ছুটি থাকায় এবার পূজার ছুটি ৪ দিন হয়ে গেল। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, “আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ১০ অক্টোবর বৃহস্পতিবার দেশব্যাপী নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হল। সাধারণ ছুটিকালীন সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশা...

খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে সাংবাদিকের উপর হামলা

Image
যুগান্ত বার্তাঃ নীলফামারীর কিশোরগঞ্জে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা  এলএসডি) হুমায়ন কবিরের নির্দেশে লাতিফুল আজম নামে এক সাংবাদিককে অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার(৩ অক্টোবর)বিকালে উপজেলার  খাদ্য গুদামে এ ঘটনা ঘটে।এঘটনায় ওই সাংবাদিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জানা যায়, আজ বিকেল ৪টার দিকে খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় অক্টোবর মাসের চাল নিতে আসে অনুমোদিত ডিলাররা। ডিলারের উপস্থিতে চাল দেয়ার নিয়ম থাকলেও তাঁদের অনুপস্থিতে ঘোষ নিয়ে চাল দেন খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির। এমন তথ্য পেয়ে সেখানে যান দ্যা মনিং গ্লোরী পত্রিকার উপজেলা প্রতিনিধি লাতিফুল আজম, দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার উপজেলা প্রতিনিধি সামসুজ্জামান সুমন ও দৈনিক দেশ চিত্রের উপজেলা প্রতিনিধি আদর আলী।সেখানে গিয়ে ঘুম নিয়ে চাল দেওয়ার বিষয়ে  এলএসডি হুমায়ুন কবিরের কাছে ডিলারের অনুপস্থিতে চাল দেয়ার ব্যাপারে সংবাদকর্মীরা জানতে চাইলে  এলএসডি হুমায়ন কবির জানায় ডিলার এসে স্বাক্ষর দিয়ে গেছে তাই আমরা চাল পাঠিয়ে দিচ্ছি।পরে সেই কর্মকর্তার শ্রমিকের সর্দার পালানু রহমান তিন সং...

পাহাড়ি ঢলে শেরপুরের ৫০ গ্রাম প্লাবিত

Image
যুগান্ত বার্তাঃ টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার সবকটি পাহাড়ি নদীর পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মহারশি, চেল্লাখালী ও ভোগাই নদীর বাঁধের অন্তত সাত স্থান ভেঙে ঝিনাইগাতী উপজেলা সদর ও নালিতাবাড়ী পৌর এলাকা সহ অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। শেরপুর পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, নালিতাবাড়ীর চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ৫২৫ সেন্টিমিটার ওপর দিয়ে এবং ভোগাই নদীর পানি বিপৎসীমার ৫৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মহারশি, সোমেশ্বরী, মৃগী ও পুরাতন ব্রহ্মপুত্র নদীর পানি বেড়ে গেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ঝিনাইগাতীতে বৃষ্টিপাত হয়েছে ৩২০ মিলিমিটার। চলমান পাহাড়ি ঢল ও বৃষ্টি অব্যাহত থাকলে জেলার আমন আবাদের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে, জানান কৃষকরা। মহারশি নদীর খৈলকূড়ায় তিনটি স্থানে বাঁধ ভেঙে ও বাঁধ উপচে প্রবল বেগে ঢলের পানি লোকালয়ে প্রবেশ করে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। ঝিনাইগাতী উপজেলা সদর বাজার ও উপজেলা পরিষদ ইতোমধ্যেই প্লাবিত হয়েছে। নালিতাবাড়ীর শিমুলতলা, ঘাকপাড়া, মণ্ডলিয়াপাড়া,...