Posts

Showing posts from January, 2025

দীর্ঘ নয় বছরের হয়রানির অবসান

Image
যুগান্ত বার্তাঃ মানিকগঞ্জে দীর্ঘ নয় বছর আগে দায়েরকৃত মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন হেযবুত তওহীদের ৬ সদস্য। মঙ্গলবার (২৮ জানুয়ারি) মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলার সকল আসামিকে বেকসুর খালাস দিয়ে রায় ঘোষণা করেন। এ সময় তারা সকলে আদালতে উপস্থিত ছিলেন। অব্যাহতিপ্রাপ্তরা হলেন, হেযবুত তওহীদ মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি মহিদুর রহমান, সদস্য নিয়ামত আলী, মোতালেব হোসেন, কামরুল ইসলাম, আব্দুল হাকিম ও জুয়েল আহমেদ। মামলার রায় ঘোষণার পর তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন হেযবুত তওহীদের স্থানীয় নেতাকর্মীরা। অবসান ঘটে একযুগের হয়রানির। জানা যায়, ২০১৫ সালের ২৩ ডিসেম্বর মানিকগঞ্জের সাটুরিয়া এলাকায় হেযবুত তওহীদের সাংগঠনিক প্রচারকাজে অংশ নেয়ার সময় কয়েকজন গ্রাম পুলিশের সদস্য তাদেরকে বাধা প্রদান করে থানায় খবর দেয়। পরে সাটুরিয়া থানা পুলিশ তাদের আটক করে প্রথমে ৫৪ ধারায় গ্রেফতার করে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ১৬/৩, ১৫/২/২৫ ধারায় সন্ত্রাসমূলক ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের একটি  সাজানো মামলা দায়ের করা হয়। প্রায় তিন মাস কারাগারে থাকার পর জামিনে মুক্ত হন তারা। পরবর্তীতে দীর্...

নোয়াখালীতে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

Image
যুগান্ত বার্তাঃ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জমকালো আয়োজনে নোয়াখালীতে ‘হোসাইন মোহাম্মদ সেলিম মিনিবার ফুটবল টুর্নামেন্ট’ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পোরকরা গ্রামের চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের মাঠে পিনাকল স্পোটর্স এ্যাসোসিয়েশনের আয়োজনে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। গত ১৪ ডিসেম্বর পিনাকল স্পোর্টসের উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্ট উদ্বোধন হয়। টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের ২৪টি দল প্রতিদ্বন্দ্বিতা করে। দেড় মাসব্যাপী আয়োজিত টুর্নামেন্টে হাড্ডাহাডি লড়াই শেষে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেন নুরুল হক একাডেমি ও শহিদ সাইফুল্লাহ স্পোর্টিং ক্লাব। ফাইনালে ৫০ মিনিটের খেলায় দুই শূন্য গোলে নুরুল হক একাডেমি বিজয় অর্জন করে। ফাইনাল ম্যাচ শেষে একটি জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পিনাকল স্পোর্টসের প্রতিষ্ঠাতা ও হেযবুত তওহীদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম ও অন্যান্য অতিথিগণ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হেযবুত তওহীদের ইমাম তার বক্তব্যে বলেন, “তরুণ প্রজন্মকে মাদক,...

ঢাবি প্রো-ভিসির পদত্যাগে ৭ কলেজ শিক্ষার্থীদের ৪ ঘণ্টার আল্টিমেটাম

Image
যুগান্ত বার্তাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদকে পদত্যাগের জন্য ৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন ৭ কলেজের শিক্ষার্থীরা। পাশাপাশি, রোববার রাতে পুলিশের হামলায় জড়িতদের বিচারের দাবি জানান তারা। সোমবার (২৭ জানুয়ারি) ঢাকা কলেজে আয়োজিত সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি উত্থাপন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজ শাখার সদস্য সচিব সজিব উদ্দীন। শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে জানান, যদি বিকেল ৪টার মধ্যে প্রো-ভিসি পদত্যাগ না করেন কিংবা তাদের ছয় দফা দাবি পূরণ না হয়, তাহলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। দাবিগুলো হলো: ১. ঢাকা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘাতের দায় নিয়ে ঢাবি প্রশাসনকে ক্ষমা চাইতে হবে এবং প্রো-ভিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে। ২. ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশে হামলাসহ শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলায় জড়িত এএসপি, ওসি এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। ৩. ইডেন ও বদরুন্নেসা কলেজসহ সাত কলেজের নারী শিক্ষার্থীদের সম্পর্কে ঢাবি শিক্ষার্থীদের কুরুচিপূর্ণ মন্তব্য ও অশালীন আচরণে জড়িতদের বিচার করতে ...

পুলিশ,র‍্যাব ও আনসারের পোশাকে থাকছে যেসব পরিবর্তন

Image
যুগান্ত বার্তাঃ বাংলাদেশ পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার (২০ জানুয়ারি) আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশ বাহিনী সংস্কারের দাবি উঠে। একইসঙ্গে পুলিশের পোশাক পরিবর্তন দাবি উঠে। সংবাদ সম্মেলনে জানানো হয়, পুলিশের পোশাক হবে লোহার (আয়রন) রংয়ের। র‍্যাবের পোশাক হবে জলপাই (অলিভ) রংয়ের। আর আনসারের পোশাক হবে সোনালি গমের (গোল্ডেন হুইট) রংয়ের। পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের কারণ জানতে সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “সবার মন-মানসিকতা পরিবর্তন করা জরুরি। সে জন্য পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক পরিবর্তন করা হচ্ছে।” কবে থেকে পোশাক পরিবর্তন হবে, তা জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “ধীরে ধীরে পরিবর্তন হবে।” পুলিশকে জনবান্ধব করতে হলে বাহিনীটির প্রশিক্ষণে পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় অন্যদের মধ্যে সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন ...

হেযবুত তওহীদ সদস্যদের উপর হামলার প্রতিবাদে পাবনায় সংবাদ সম্মেলন ও মানববন্ধন

Image
যুগান্ত বার্তাঃ পাবনায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হেযবুত তওহীদের সদস্যদের উপর নৃশংসভাবে হামলার ঘটনায় সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে পাবনা জেলা হেযবুত তওহীদ। সোমবার (২০ জানুয়ারি) বিকাল ৪ টায় ক্যাফে পাবনা হলরুমে এ সংবাদ সম্মেলন ও পরে পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পাবনা জেলা হেযবুত তওহীদের সভাপতি মাহাতাব উদ্দিন। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত রোববার রাতে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর ঘোষপুর এলাকায় মৃত আজিজুলের ছেলে মুন্না প্রামানিকের নেতৃত্বে আনুমানিক ৩০-৪০ জনের একটি সন্ত্রাসীবাহিনী বন্দুক, চাপাতি, চাইনিজ কুড়াল, রড এবং অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে হেযবুত তওহীদের সদস্যদের উপর নৃশংস হামলা চালায়। এসময় এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে অন্তত ১০ সদস্যকে আহত করে তারা। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বক্তারা অভিযোগ করে বলেন, এর আগে ২০২২ সালের ২৩ আগস্ট চরঘোষপুরে হেযবুত তওহীদের স্থানীয় কার্যালয়ে এই উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠীটি অতর্কিত হামলা চালিয়েছিল। ওই হামলায় সুজন মণ্ডল...

মেডিকেলে কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের ভর্তি স্থগিত

Image
যুগান্ত বার্তাঃ মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের ভ র্তি প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। সোমবার (২০ জনুয়ারি) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় পাস করা ১৯৩ জনের যাচাই-বাছাই ২৯ জানুয়ারির মধ্যে, সে পর্যন্ত তাদের ভর্তি প্রক্রিয়া স্থগিত থাকবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শাহাদত হোসেনের পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, মেডিকেল কলেজ ২০২৪-২৫ সালের এম.বি.বি.এস. ভর্তি কার্যক্রমে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বিদ্যমান বিধি অনুসারে শুধু মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনাদের সন্তানদের জন্য প্রযোজ্য হবে, তাদের নাতি-নাতনি বা অন্য কারো জন্য প্রযোজ্য হবে না। এই কোটার অধীনে সংরক্ষিত ২৬৯টি আসনের মধ্যে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ১৯৩ জন প্রার্থী পাওয়া গেছে। অবশিষ্ট ৭৬টি আসন ইতোমধ্যেই মেধা তালিকা থেকে পূরণ করা হয়েছে। এই কোটায় প্রাথমিকভাবে নির্বাচিত ১৯৩ জনের পিতা/মাতার মুক্তিযোদ্ধা সনদপত্র, নিজের জন্মনিবন্ধন সনদসহ যাবতীয় প্রমাণাদি ও একাডেমিক সার্টিফিকেট ন...

চার ভাগে ভাগ হয়ে যাবে বাংলাদেশ!

Image
যুগান্ত বার্তাঃ   বাংলাদেশের জনপ্রশাসন সংস্কার কমিশন দেশের পুরোনো চারটি বিভাগকে চারটি প্রদেশে ভাগ করার সুপারিশ করছে। এই প্রস্তাবের লক্ষ্য হলো দেশটির প্রশাসনিক কাঠামোতে বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় শাসন ব্যবস্থা শক্তিশালী করা। কমিশনের মতে, রাষ্ট্রীয় নিরাপত্তা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছাড়া, বাকী বিষয়গুলোর ব্যবস্থাপনা প্রদেশের হাতে দেওয়া হবে। কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তাদের সুপারিশের প্রথম খসড়া জমা দিয়েছেন। তবে এটি এখনও পূর্ণাঙ্গ প্রতিবেদন নয়, এবং আলোচনা পর্যায়ে রয়েছে। কমিশনের প্রাথমিক সুপারিশের মধ্যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, এবং খুলনা—এই চারটি প্রদেশের কথা উঠেছে। তবে, এই প্রদেশগুলোর কাঠামো এবং কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। বর্তমানে বাংলাদেশে আটটি প্রশাসনিক বিভাগ রয়েছে—ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, এবং ময়মনসিংহ। কুমিল্লা এবং ফরিদপুরকে নতুন বিভাগ করার পরিকল্পনাও রয়েছে। কিছুসময় আগে, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বাংলাদেশে পাঁচটি প্রদেশ করার প্রস্তাব দিয়েছিলেন, যা বিশেষভাবে বিকেন...

পাবনায় হেযবুত তওহীদ সদস্যদের উপর সুজন হত্যার আসামিদের হামলা, আহত ১০, আশঙ্কাজনক ১

Image
যুগান্ত বার্তাঃ আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারাল অস্ত্র নিয়ে পাবনায় আবারও হেযবুত তওহীদের সদস্যদের উপর সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রবিবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরঘোষপুর নফসারের ভাটা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। জানা যায়, ২০২২ সালের আগস্টে হেযবুত তওহীদ সদস্য সুজন হত্যা মামলার আসামিদের নেতৃত্বে এ হামলা করা হয়। এ ঘটনায় হেযবুত তওহীদের ১০-১২ জন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের মধ্যে ৬ জন পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন- পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর ঘোষপুর গ্রামের বাসিন্দা মো. ফিরোজ আব্দুল মমেন, মো. রূপক, মো. নয়ন, মো. সুলতান। তাৎক্ষণিকভাবে বাকিদের নাম পাওয়া যায় নি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে ২০-২৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারাল অস্ত্রশস্ত্র নিয়ে সংগঠনের স্থানীয় সদস্যদের বাড়িতে বাড়িতে অতর্কিত হামলা চালায়। এসময় তারা দুই রাউন্ড গুলিও ছোঁড়ে। হামলায় হেযবুত তওহীদের কমপক্ষে ১০ জন সদস্য আহত হয়। তাদের মধ্যে একজন গুরুতরভাবে আহত হন। হামলার পর...

সংবিধান ও রাষ্ট্রসংস্কার বিষয়ে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন

Image
যুগান্ত বার্তাঃ অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ কর্তৃক সরকারের নিকট দাখিলকৃত সংবিধান ও রাষ্ট্রসংস্কারের বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি ২০২৫) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের জহুরুল হক হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবিধান সংস্কার কমিশনসহ বেশ কয়েকটি কমিশন চূড়ান্ত খসড়া যখন অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জমা দিচ্ছিল ঠিক ঐ সময়ই জাতীয় প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে হেযবুত তওহীদ। এরআগে গত ২৪ ডিসেম্বর জাতীয় সংসদে সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে একটি লিখিত প্রস্তাবনা দাখিল করে হেযবুত তওহীদ। এ প্রস্তাবনায় ৪৯টি বিষয়ের ওপর বিস্তারিত সুপারিশ উপস্থাপন করেন হেযবুত তওহীদের মুখপাত্র মো. মশিউর রহমানের নেতৃত্বাধীন ৭ সদস্যের একটি প্রতিনিধি দল। বিষয়টি নিয়ে বুধবারের সংবাদ সম্মেলনে সবিস্তারে আলোকপাত করেন আন্দোলনটির নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে হেযবুত তওহীদের পক্ষ থেকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, “বিপ্লবের অর্থ হলো আমূল পরিবর্তন। ছাত্র-জনতার বিপ্লব তখনই সফল হবে যখন মৌলিক পরিবর্তন আনা হবে। যদি কোনো মৌলিক পরিবর্তন না ঘটে, তবে এই বিপ্লব ব্যর্থ হবে। হেযবুত তওহীদ প্রস্তাব করছে একমাত...

ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমান ও তাঁর স্ত্রী লায়লা গ্রেপ্তার

Image
যুগান্ত বার্তাঃ ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মো. মতিউর রহমান ও তাঁর স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়লা কানিজ লাকিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (গণমাধ্যম) তালেবুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, ভোরে গোয়েন্দা পুলিশের একটি দল বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করে। গত বছর মতিউরের ছেলের ফেসবুকে ১২ লাখ টাকা দামের একটি কোরবানির ছাগলের ছবি পোস্ট করার পর এই বিতর্কের সূত্রপাত হয়। ছবিটি ভাইরাল হওয়ার পর মতিউরের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন ওঠে। এরপর মতিউর ও তাঁর পরিবারের বিলাসবহুল জীবনযাপন, দামি ব্র্যান্ডের ঘড়ি, গাড়ি, রিসোর্ট, শুটিং স্পট, বাংলোবাড়ি, জমিসহ নামে-বেনামে সম্পত্তি নিয়ে আলোচনা শুরু হয়। বিতর্কের জেরে দুর্নীতি দমন কমিশন (দুদক) মতিউরের সম্পদ নিয়ে অনুসন্ধান শুরু করে। এর ধারাবাহিকতায় গত বছরের ২৪ জুন ঢাকার একটি আদালত মতিউর ও তাঁর পরিবারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন। চলতি বছরের ৬ জানু...

ডিসি মো: মাহমুদুল হক এর বদলিতে ফের নাজির হতে মরিয়া, দুর্নীতির বরপুত্র আবুল হোসেন ওরফে সিকদার। কে এই সিকদার?

Image
  যুগান্ত বার্তা (ক্রাইম রিপোর্টার): নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো: মাহমুদুল হক এর বদলির খবরে আবারও জেলা নাজির হতে দৌড়ঝাপ করছেন অর্থ আত্মসাৎ ও দূর্নীতির বরপুত্র আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাওয়া জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত আবুল হোসেন ওরফে শিকদার।  বিগত বছর গুলোতেও এমন দৌরঝাপ করেও কোনো সুবিধা নিতে পারেননি, বারবার ব্যর্থ হয়েছেন।  তার নিজস্ব আধিপত্য বিস্তারে অভিপ্রায়ে দূর্নীতিগ্রস্থ একাধিক  সহযোগী মিলে জেলা প্রশাসক কার্যালয় পুরোনো নিয়ন্ত্রণে রাখতে হরহামেশাই গ্রুপিংয়ে ব্যস্ত থাকে এই সিকদার। প্রসঙ্গত উল্লেখ্য যে, ভাগ্যক্রমে অর্থের বিনিময়ে বহু দেন-দরবারের বিনিময়ে বেশকিছু দিন আগে জেলা প্রশাসনের নাজির পদ ভাগিয়ে ক্ষমতার অপব্যবহার করে আলাদীনের চেরাগ পাওয়া মতো রাতারাতি অঢেল সম্পদের মালিক বনেছিলেন শিকদার। তার এইসব অপকর্ম ও দূর্নীতির মাধ্যমে সম্পদ অর্জনের ফূল ফিরিস্তি জাতীয় দৈনিকের সাংবাদিকদের হাতে এসে পৌঁছেছে।  এখন জনমনে একটাই প্রশ্ন? এতো সামান্য পদে কর্মরত থেকে, সামান্য বেতন স্কেলে, অঢেল সম্পদের পাহাড় সমান মালিক কিভাবে হলেন তিনি।  এর আগে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো: জস...

যুক্তরাষ্ট্রে দানবীয় দাবানল নিয়ন্ত্রণে মরিয়া দমকল কর্মীরা

Image
যুগান্ত বার্তাঃ যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে হুমকি তৈরি করেছে। দমকল কর্মীরা রাতদিন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। হেলিকপ্টার থেকে পানি এবং অগ্নিনিরোধক ছিটানো হলেও আগুন এখনো ব্যাপক এলাকায় ছড়িয়ে পড়ছে। পালিসেইডসের দাবানল প্রায় ২৩ হাজার একর এলাকা ধ্বংস করেছে। মান্ডেভিল ক্যানিয়নের দিকে আগুন ছড়িয়ে পড়ায় ব্রেন্টউডসহ আশপাশের বিভিন্ন এলাকায় বসবাসকারীদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এসব এলাকায় বিশ্বখ্যাত ব্যক্তিত্বদের বাসভবন ছাড়াও গেটি সেন্টারের মতো গুরুত্বপূর্ণ হিলটপ মিউজিয়াম রয়েছে। মিউজিয়ামটি ভ্যান গঁগ, মনেট এবং ডেগাসের শিল্পকর্মসহ প্রায় ১ লাখ ২৫ হাজার শিল্পকর্ম সংরক্ষণ করছে। এখনো পর্যন্ত মিউজিয়ামের কোনো ক্ষতি হয়নি। ইটন এলাকাতেও ১৪ হাজার একর এলাকা পুড়ে গেছে। অন্যদিকে, কেনেথ ও হার্স্ট এলাকায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে, বাতাসের গতিবৃদ্ধির পূর্বাভাস পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে। ফায়ার হাইড্রেন্টে পানি না থাকা এবং প্রয়োজনীয় অগ্নিনির্বাপক সরঞ্জামের অভাব দমকল কর্মীদের কাজ ব্যাহত করছে। লস এঞ্জেলস ফায়ার সার্ভিসের প্...

রাজধানীতে ৬০ লাখ টাকার আইসসহ ইমাম গ্রেফতার

Image
যুগান্ত বার্তাঃ রাজধানীর পল্টন থানাধীন গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৬০০ গ্রাম আইসসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ)। গ্রেফতারকৃতের নাম- মো. মনিরুল ইসলাম (৩৬)। তিনি রাজধানীর ডেমরা এলাকার বাওয়ানীবাদ জুট মিলস স্টাফ কোয়ার্টার মসজিদের ইমাম।  গতকাল বুধবার সন্ধ্যায় গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে আইসসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের প্রধান কার্যালয়ে সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক মুহাম্মদ ইউসুফ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর জানতে পারে আইসের একটি চালান কক্সবাজারের টেকনাফ থেকে ঢাকায় প্রবেশ করবে। এমন তথ্যের ভিত্তিতে লালবাগ সার্কেলের পরিদর্শকের নেতৃত্বে একটি টিম গঠন করে গুলিস্থান এলাকায় অভিযান চালিয়ে আইসসহ মনিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মনিরুল ইতোপূর্বে একাধিক ইয়াবা ও আইসের চালান সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রি করতো। গ্রেফতারকৃত আসামি...

জাজিরা থানার ভেতরে ওসির ঝুলন্ত লাশ

Image
যুগান্ত বার্তাঃ শরীয়তপুর জেলার জাজিরা থানার নতুন ভবনের দ্বিতীয় তলায় ইন্সপেকশন বাংলো (পদ্মা) রুম থেকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে কক্ষটি থেকে লাশটি উদ্ধার করা হয়। ঘটনার বিবরণের জানা যায়,  বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১টার এর মধ্যে কোনো এক সময়, ওসিকে তার রুমের জানালার গ্রিলের সঙ্গে গামছায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তার পায়ের কাছে একটি চেয়ারও পাওয়া গেছে। শেষবার সকাল ১১টার দিকে কনস্টেবল আজিজুল হক তাকে ফোনে অফিসের কাগজপত্র সই করার কথা জানান। তিনি উত্তরে বলেন, “তার একটু দেরি হবে।” এরপর তিনি অফিসে না যাওয়ায় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুস সালাম তার রুমে যান। সেখানে দরজা ভেতর থেকে ভেজানো অবস্থায় পেয়ে তিনি দরজা ঠেলে ঢুকে ঝুলন্ত মরদেহ দেখতে পান। পুলিশ সুপারসহ (এসপি) শরীয়তপুর জেলার উর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তাদের সঙ্গে জাজিরা উপজেলার ইউএনও, এসিল্যান্ড এবং জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরাও ছিলেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তসহ অন্...

পুলিশে চাকরি পাচ্ছেন আহতদের ১০০ জন

Image
  যুগান্ত বার্তাঃ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন,  জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে আহতদের মধ্যে প্রথমে ১০০ জনকে পুলিশের বিভিন্ন ইউনিটে কাজ দেয়া হবে। পর্যায়ক্রমে এ সংখ্যা আরও বাড়ানো হবে। এ ছাড়া অন্যান্য মন্ত্রণালয়ও আহতদের পুনর্বাসনের উদ্যোগ নেবে। গতকাল পুলিশের বিশেষ শাখার প্রধান কার্যালয় (এসবি) ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কার্যালয় পরিদর্শন শেষে এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।     তিনি বলেন, আপনারা জানেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেকে নিহত এবং আহত হয়েছেন। যারা আহত হয়েছেন তাদের কর্মসংস্থানের একটা ব্যবস্থা কীভাবে করা যায় সে বিষয়ে আমরা আলোচনা করেছি। যারা আহত হয়েছেন তাদের পুলিশে চাকরি দেয়ার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আপাতত ১০০ জন আহতকে দিয়ে শুরু করতে যাচ্ছি; পরবর্তী সময়ে আমরা এই সংখ্যাটা আরও বাড়াবো। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এর আগে এক হাজার শিক্ষার্থীকে ট্রাফিক ডিউটিতে নেয়ার জন্য প্রোপোজাল লেটার দেয়া হয়। যারা তিন থেকে চার ঘণ্টা ডিউটি করবেন। এখন পর্যন্ত ৪০০ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর বাইরেও ট্রাফিক ডিউ...

৭১ যেমন আমাদের শিকড় হিসেবে স্বীকৃতি পেয়েছে, ২৪-ও পাবে : সারজিস

Image
যুগান্ত বার্তাঃ জাতীয় নাগরিক কমিটির মূখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “৭১ যেমন আমাদের শিকড় হিসেবে সংবিধানে স্বীকৃতি পেয়েছে, তেমনি ২৪-ও আমাদের অস্তিত্বের লড়াই হিসেবে সংবিধানে ঠাঁই পাবে।” বুধবার (৮ জানুয়ারি) দুপুরে নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা মোড়ে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। সারজিস আলম বলেন, “জুলাই-আগস্ট ২০২৪ এর অভ্যুত্থানের বিষয়টি একটি লিখিত ঘোষণাপত্র হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত হওয়া উচিত। এ অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, তাদের সরকারি খরচে চিকিৎসা এবং আওয়ামী খুনী ও দোষরদের বিচারের বিষয়টি স্পষ্টভাবে সংবিধানে উল্লেখ থাকা প্রয়োজন।” তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব এবং তাদের যৌক্তিক ৭ দফা দাবির বাস্তবায়ন রাষ্ট্র দ্রুত সময়ের মধ্যেই করবে বলে তিনি প্রত্যাশা করেন। দিনব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীর শিবপুর ও সদর উপজেলাসহ বিভিন্ন স্থানে প্রচারণা চালায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এ কর্মসূচিতে সারজিস আলমের সঙ্গে ছিলেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ নরসিংদী ও শিবপুরের শতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

ঘুম থেকে উঠে দেখি মেজর ডালিম হয়ে গেছি’

Image
যুগান্ত বার্তাঃ সম্প্রতি সামাজিক প্ল্যাটফর্ম ইউটিউবে একটি সাক্ষাৎকার দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব.) শরিফুল হক ডালিম দাবি করা এক ব্যক্তি। এরপর থেকেই নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যাকে মেজর ডালিম বলে মন্তব্যের তীর ছুড়ে দিয়েছেন, এবার সেই মিনহাজুল আরেফিন সিদ্দিক নিজের অবস্থান পরিষ্কার করেছেন। সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে নিজের ফেসবুকে এক পোস্ট দিয়ে তার অবস্থান জানান। মিনহাজুল আরেফিন সিদ্দিক তার ফেসবুক পোস্টে লেখেন, ‘সকালে ঘুম থেকে উঠে দেখি, রাতারাতি মেজর ডালিম হয়ে গেছি। আর এরপরই বট বাহিনী ঝাপাইয়া পড়েছে আমার প্রোফাইলে।’   এর আগে রোববার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে এক লাইভ টকশো হয়। সাংবাদিক ইলিয়াসের সঙ্গে টকশোর শুরুতে মেজর ডালিম দাবি করা ব্যক্তি বলেন, দেশবাসীকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র-জনতাকে, যারা আংশিক বিজয় অর্জন করেছেন, তাদের লাল শুভেচ্ছা জানাই। বিপ্লব একটি সমাজ যেকোনো রাষ্ট্রে একটি চলমান প্রক্রিয়া। সেই অর্থে তাদের বিজয় এখনো পুরোপুরি অর্জিত হয়নি। তার জন্য আরও সময় প্রয়োজন। ২৪’এর গণঅভ্যুত্থানের নেপথ্যের নায়ক ছাত্র-জনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন, সম্...

বিয়ের ১৭ দিনের মাথায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী গ্রেফতার

Image
যুগান্ত বার্তাঃ নীলফামারীর সৈয়দপুরে বিয়ের মেহেদীর রং না মুছতেই লাশ হতে হয়েছে নববধূ মোছা. মুক্তাকে (২৪) গত রবিবার (৫ জানুয়ারি) ভোরে তাঁর শ্বশুর বাড়ির নিজের শয়নকক্ষ থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী রানাকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে সে। এ ব্যাপারে নিহতের বড় ভাই সাইদুল ইসলাম বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, সৈয়দপুর শহরের পশ্চিম কুন্দল এলাকার মৃত. মোস্তফা কামালের মেয়ে মুক্তা। সে (মুক্তা) শহরের একটি বিউটি পার্লারে কাজ করতেন। গত ১৫ দিন আগে শহরের কাজীপাড়া মৃত. বাবুল ইসলামের ছেলে মো. রানার (২৬) সঙ্গে বিয়ে হয় তার। বিয়ের পর থেকেই রানার অসদাচরণের কারণে স্ত্রী মুক্তার বনিবনা হচ্ছিল না। বিভিন্ন অন্যায় কাজের প্রতিবাদ করায় তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। ফলে সবসময় তাঁর ওপর নির্যাতন করতে থাকে স্বামী রানা। ঘটনার দিন শনিবার (০৪ জানুয়ারি) রাতেও মুক্তার মাসহ তাঁর পরিবারের লোকজন রানার বাড়িতে গিয়ে তাদের মধ্যে কলহ মিটিয়ে আসেন। কিন্তু স্বামী রানা আব...

শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল

Image
যুগান্ত বার্তাঃ জুলাই গণহত্যার সঙ্গে জড়িত থাকায় সরকার শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। এছাড়া গুম-হত্যার সঙ্গে জড়িত থাকায় আরও ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে বলেও জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজাদ মজুমদার জানান, ভারত সরকার এই বিষয়ে জানে এবং সে জন্য ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়েছে। পাসপোর্ট অধিদপ্তর থেকে আমাদের কাছে ৭৫ জনের পাসপোর্ট বাতিলের কথা জানানো হয়েছে। তবে এর বিস্তারিত বা কাদের কাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে সেই তথ্য আমাদের কাছে নেই। তিনি আরও বলেন, আইনগতভাবে একাধিক পাসপোর্ট থাকার বিধান নেই। পাসপোর্ট বাতিল হলে কূটনৈতিক পাসপোর্টই বাতিল হয়েছে।

সেনাবাহিনী নিয়োগ ২০২৫ সার্কুলার

Image
যুগান্ত বার্তাঃ বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাহিনীটি ৯৫তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ০৩ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২১ মার্চ পর্যন্ত। নারী-পুরুষ সবার জন্য রয়েছে আবেদনের সুযোগ। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ সেনাবাহিনী  পদের নাম:  ৯৫তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স শিক্ষাগত যোগ্যতা:    ক. জাতীয় মাধ্যম: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় যেকোনো একটিতে জিপিএ ৫.০০ ও অন্যটিতে ন্যুনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ।  (খ) ইংরেজী মাধ্যম: ‌‌‌‌‌‌‌‌‌‌’ও‌’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২ টি বিষয়েই ন্যুনতম ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ। অথবা ‘‌‌‌‌‌‌‌‌‌‌ও’‌ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ২টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড ও ১টিতে ‘সি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২ টি বিষয়েই ১টিতে ‘এ’ গ্রেড ও ১টিতে ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ। (গ) ২০২৫ সালের এইচএসসি/’এ’ লেভেল পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রার্থী...

জালিয়াতি করে সহায়তা নেওয়ার চেষ্টা, যা বললেন সারজিস

Image
যুগান্ত বার্তাঃ আন্দোলনে সম্পৃক্ত নয় এমন অনেকে চিকিৎসার কাগজপত্র জালিয়াতি করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে সুযোগ-সুবিধা নিতে চেষ্টা করেছিল বলে জানিয়েছেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। বুধবার (১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। সারজিস বলেন, এ ধরনের প্রতারণা ঠেকাতে সহায়তা পাওয়ার জন্য প্রমাণ হিসেবে চিকিৎসকের সত্যায়িত চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র জমা দিতে হবে আন্দোলনে আহতদের। এ মাসে নিহতদের পরিবারগুলোকে আবারও বড় অংকের আর্থিক সহযোগিতা করা হবে বলে জানান তিনি। সারজিস বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের তালিকায় জুলাই বিপ্লবে নিহতের সংখ্যা ৮২৬ জন। তার মধ্যে ৬২৮ জনের পরিবারকে সহযোগিতা দেয়া হয়েছে। বাকি আছে ১৯৮ জন শহীদের পরিবার। তিনি জানান, ব্যাংকে জমা ১০৯ কোটি ২০ লাখ ২৩ হাজার টাকার মধ্যে সহযোগিতা দেওয়া হয়েছে প্রায় ৪৭ কোটি ৩২ লাখ টাকা।এখনো ৬১ কোটি টাকার মতো অ্যাকাউন্টে আছে। এছাড়া আন্দোলনে আহত ১১ হাজার ৩০৬ জনের মধ্যে এক হাজার ৬০১ জনকে সহযোগিতা দেয়া হয়েছে। আমরা সরকারের কাছে আহতদের একটা লিস্ট চেয়েছিলাম। তারা এটি দিয়েছে।

২০২৫ সালকে স্বাগত জানালো বিশ্ব

Image
যুগান্ত বার্তাঃ নতুন বছর ২০২৫ সালকে স্বাগত জানিয়েছে বিশ্ব। বিশ্বে সবার আগে নতুন বছরে পা রেখেছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপদেশ কিরিবাতি। এর পরপরই নিউজিল্যান্ডের অকল্যান্ডে আতশবাজির মধ্য দিয়ে বরণ করা হয় নতুন বছর। অস্ট্রেলিয়ার সিডনিতে রাত ১২টা বাজতেই ঝলমলে আতশবাজির মাধ্যমে ২০২৫ সালকে স্বাগত জানানো হয়। একই সময়ে দেশটির নর্দার্ন টেরিটোরিও নতুন বছরে প্রবেশ করে। এরপর নতুন বছরে পা দেয় জাপান। রাজধানী টোকিওর তোদাই-জি মন্দিরে ঐতিহ্যবাহী ঘন্টাধ্বনির মাধ্যমে দেশটি নতুন বছরকে বরণ করে। জাপানের পর দক্ষিণ কোরিয়া, ভারত ও শ্রীলঙ্কা একে একে ২০২৫ সালে প্রবেশ করে। এরপর যুক্তরাজ্যসহ আরও ২৫টি দেশ স্বাগত জানায় নতুন বছরকে। চীনে নতুন বছর উদযাপনে ছিল বিশেষ প্রস্তুতি। শ্যানডং প্রদেশে একদল নারী শুভকামনা সম্বলিত ব্যানার নিয়ে ২০২৫ সালকে বরণ করে। কংজিয়াং কাউন্টিতে গ্রামের বাসিন্দারা বাদ্যযন্ত্র বাজিয়ে উদযাপন করে নতুন বছর। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নতুন বছরের আগমনে ভাষণ দেন। তবে যুক্তরাজ্যে বৈরী আবহাওয়ার কারণে কিছু বর্ষবরণ অনুষ্ঠান বাতিল করা হয়। দক্ষিণ কোরিয়াও বছরের শেষ দিকে ঘটে যাওয়া ভয়াবহ উড়োজাহাজ দু...