Posts

Showing posts from December, 2025

বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়ে নবজাতকের নামকরণ খালেদা জিয়া

Image
যুগান্ত বার্তাঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সদ্য জন্ম নেওয়া এক কন্যাশিশুর নাম রাখা হয়েছে ‘খালেদা জিয়া’। শিশুটি ৩০ ডিসেম্বর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জন্মগ্রহণ করে। নবজাতকের বাবা ইলিয়াস আজিজ ও মা মারিয়ম লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ইলিয়াস আজিজ জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং দেশপ্রেমের জন্য তার প্রতি পরিবারের গভীর শ্রদ্ধা রয়েছে। শিশুটির জন্মের দিন চারদিকে শোকের আবহ ছিল, সেই অনুভূতির প্রতিফলন হিসেবে তারা মেয়ের নাম রেখেছেন খালেদা জিয়া। তিনি বলেন, “আল্লাহ বাঁচিয়ে রাখলে আমরা চাই মেয়েকে কোরআনের হাফেজ হিসেবে বড় করি।” মা মারিয়ম লালুয়া জানিয়েছেন, নামকরণের পেছনে পারিবারিক অনুভূতি ও সম্মানবোধ কাজ করেছে। তারা আশা করেন, এই শিশু নৈতিকতা ও আদর্শের সঙ্গে বড় হয়ে সমাজে এক উন্নত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হবে। স্থানীয় বাসিন্দা আল-আমিন বলেন, নবজাতকের এমন নামকরণ এলাকায় আলোচনা সৃষ্টি করেছে। যদিও এটি ব্যক্তিগত সিদ্ধান্ত, তবুও এটি রাজনৈতিক ইতিহাসের প্রতি মানুষের আবেগকে প্রতিফলিত করছে। স্থানীয় বিএনপি নেতারা বলেছেন, খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি গুর...

জামায়াত নায়েবে আমীর ডা. তাহেরের তুলনায় স্ত্রীর সম্পদ পাঁচ গুণ বেশি

Image
যুগান্ত বার্তাঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। নির্বাচন কমিশনে জমা দেওয়া তার হলফনামা অনুযায়ী, তার ঘোষিত মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৮৫ লাখ টাকা। তবে তার স্ত্রী ডা. হাবিবা চৌধুরীর সম্পদের পরিমাণ স্বামীর তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি, যা দাঁড়িয়েছে ৫ কোটি ৫০ লাখ টাকায়। স্বামী-স্ত্রী উভয়েই পেশায় চিকিৎসক। রোববার (২৮ ডিসেম্বর) কুমিল্লা জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে জমা দেওয়া হলফনামায় এসব তথ্য উল্লেখ করেন ডা. তাহের। সেখানে তিনি আরও জানান, তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে মোট ৩৫টি মামলা দায়ের হয়েছিল। তবে এসব মামলার অধিকাংশই আদালতের আদেশে স্থগিত, প্রত্যাহার কিংবা চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। বর্তমানে এসব মামলার কোনোটি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ক্ষেত্রে আইনগত বাধা নয় বলেও তিনি হলফনামায় ঘোষণা দিয়েছেন। সম্পদ বিবরণীতে দেখা যায়, ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নামে মোট ১০ শতক কৃষিজমি ও ১৫ শতক অকৃষিজমি রয়েছে, যার অর্জনকালীন মূল্য উল্লেখ ...

বুধবার বাদ জোহর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা, স্বামীর কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Image
যুগান্ত বার্তাঃ   সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজা আগামী বুধবার অনুষ্ঠিত হবে। জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে, যা অনুষ্ঠিত হবে বাদ জোহর। এ সিদ্ধান্তটি নিয়েছে অন্তর্বর্তী সরকার মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকের পর। বৈঠকে আরও নির্ধারণ করা হয়েছে যে, জানাজার পর রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে তার স্বামী, শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধির পাশে দাফন করা হবে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের শোক ঘোষণা করেছে এবং একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। দলের পক্ষ থেকে বিএনপি সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে।

খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনা ও জয়ের গভীর শোক

Image
যুগান্ত বার্তাঃ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।এই তথ্য বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় জানানো হয়েছে। বার্তায় শেখ হাসিনা উল্লেখ করেছেন, খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর অবদানের কারণে বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন। তিনি মরহুমার পরিবার, বিশেষ করে বিএনপির নেতা তারেক রহমান ও পরিবারের অন্য সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী সজীব ওয়াজেদ জয়ও খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বার্তায় তিনি লিখেছেন, খালেদা জিয়ার মৃত্যু “বাংলাদেশের উত্তরণের পথে এক গভীর প্রভাব ফেলবে” এবং “বর্তমান সময়ে দেশের স্থিতিশীলতা অর্জনের প্রচেষ্টায় এটি একটি বড় ধাক্কা।” শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের শোকবার্তায় খালেদা জিয়ার রাজনৈতিক উচ্চতা, নেতৃত্বের স্বীকৃতি এবং ব...

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংসংবাদ

Image
যুগান্ত বার্তাঃ বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপক প্রতিধ্বনি সৃষ্টি করেছে। আলজাজিরা, বিবিসি, রয়টার্স, এপি, দ্য ডন, এনডিটিভি এবং দ্য টাইমস অফ ইন্ডিয়ার মতো প্রভাবশালী সংবাদমাধ্যমগুলো তার মৃত্যুর খবর গুরুত্বসহকারে প্রচার করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, দীর্ঘদিন লিভার সিরোসিসসহ বিভিন্ন অসুস্থতার সঙ্গে লড়াই করার পর বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে মারা গেছেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স খালেদা জিয়ার মৃত্যুকে বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হিসেবে চিহ্নিত করেছে। সংবাদমাধ্যমটি তার সেনাশাসন বিরোধী আন্দোলন এবং রাজনৈতিক বৈরিতার মধ্যে আপসহীন ভূমিকার কথাও বিশেষভাবে উল্লেখ করেছে। বিবিসি প্রথম শিরোনামে জানিয়েছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু ও এনডিটিভি বলেন, তার মৃত্যু দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি শূন্যতা তৈরি করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো খালেদা জিয...

আশুলিয়া ও লক্ষ্মীপুরে হেযবুত তাওহীদ ছাত্র ফোরামের সদস্যদের ওপর হামলা

Image
যুগান্ত বার্তাঃ ঢাকার আশুলিয়া ও লক্ষ্মীপুরে হেযবুত তাওহীদ ছাত্র ফোরামের শান্তিপূর্ণ প্রচার কার্যক্রম চলাকালে রাতে উসকানিমূলক ও পরিকল্পিত হামলার ঘটনা ঘটেছে। পৃথক দুই ঘটনায় সংগঠনটির একাধিক সদস্য আহত হয়েছেন। এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারী ও উসকানিদাতাদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ছাত্র ফোরাম। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, রাতে ঢাকার আশুলিয়ায় নিয়মিত প্রচার কার্যক্রম চলাকালে একটি সংঘবদ্ধ চক্র ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর বক্তব্য ছড়িয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। তারা মিথ্যা ও ভিত্তিহীনভাবে দাবি করে যে হেযবুত তাওহীদ একটি নিষিদ্ধ সংগঠন। এ অপপ্রচারের ফলে স্থানীয়ভাবে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি শান্ত রাখতে ছাত্র ফোরামের সদস্যরা চেষ্টা করলেও একপর্যায়ে উসকানিদাতারা আরও আগ্রাসী হয়ে ওঠে এবং সংগঠনের দুই সদস্যের ওপর শারীরিক হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। একই রাতে লক্ষ্মীপুর জেলাতেও অনুরূপ একটি ঘটনা ঘটে। সেখানে ছাত্র ফোরামের প্রচার কার্যক্রম চলাকালে কয়েকজন মাদ্রাসা শিক্ষক সংগঠনটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুলভাবে উপস্থাপন করে স্থানীয় জনগণের মধ্যে উত্...

ফরিদপুরে হেযবুত তওহীদের সদস্যদের ওপর হামলা: গুরুতর আহত ২

Image
যুগান্ত বার্তাঃ ফরিদপুর জেলা শহরের রাজবাড়ী মোড় ও চর কমলাপুর এলাকায় হেযবুত তওহীদের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এই হামলার ঘটনায় সংগঠনের অন্তত দুই জন সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে । স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে হেযবুত তওহীদ ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে একটি রিকশায় সাউন্ড সিস্টেম বসিয়ে সংগঠনের এমাম হোসাইন মোহাম্মদ সেলিমের রেকর্ডকৃত জনসচেতনতামূলক বক্তব্য প্রচার করা হচ্ছিল। প্রচারকাজে নিয়োজিত ছিলেন মাহিদুর রহমান মৃদুল ও জিহাদ মোল্লা। রিকশাটি রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় পৌঁছালে ৮-১০ জন উগ্রবাদী যুবক তাদের গতিরোধ করে এবং প্রচারকাজ বন্ধ করতে বাধ্য করে। কোনো প্রকার বিশৃঙ্খলা এড়াতে হেযবুত তওহীদের সদস্যরা প্রচারণা বন্ধ করে চর কমলাপুরস্থ তাদের অফিসের দিকে ফিরে যেতে শুরু করেন।” প্রত্যক্ষদর্শীরা জানান, রাজবাড়ী মোড়ের ওই চক্রটির উস্কানিতে রিকশাটি চর কমলাপুর জোড়া সেতু এলাকায় পৌঁছালে পূর্বের ব্যক্তিদের উস্কানিতে আরও ১০-১২ জন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পুনরায় তাদের পথরোধ করে। এসময় তাদের বাঁচাতে আরও এগিয়ে...

প্রত্যাশিত বাংলাদেশ গড়তে আল্লাহর সাহায্য চাইলেন, নবীর ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনার প্রতিশ্রুতি দিলেন- তারেক রহমান

Image
যুগান্ত বার্তাঃ প্রত্যাশিত বাংলাদেশ গড়তে আল্লাহর কাছে সাহায্য চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত জনগণের উদ্দেশে তিনি বলেন, আজকের এই মঞ্চে তার সঙ্গে অনেক জাতীয় নেতৃবৃন্দও উপস্থিত আছেন। তিনি দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করার আহ্বান জানান এবং বলেন, “আমরা আল্লাহর রহমত চাই। আমরা জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই। আমাদের অবশ্যই এই দেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। যেকোনো উসকানির মুখে আমাদের ধীর ও শান্ত থাকতে হবে। আমরা দেশে শান্তি চাই। আমরা দেশে শান্তি চাই। আমরা দেশে শান্তি চাই।” তারেক রহমান আরও বলেন, “আসুন, আমরা আল্লাহ রাব্বুল আল-আমিনের দরবারে হাত তুলে প্রার্থনা করি। হে একমাত্র মালিক, হে একমাত্র পরওয়ারদিগার, হে একমাত্র রহমতদানকারী, হে একমাত্র সাহায্যকারী—আপনি যদি আমাদের ওপর রহমত করেন, আমরা কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সক্ষম হব। ইনশাআল্লাহ, আল্লাহর রহমত ও সাহায্য থাকলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব।” তিনি যোগ করেন, “আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি যে, আগামী দিনে যারা দেশ পরিচ...

যেকোন ধরনের পরিস্থিতি মোকাবেলায় সরকার প্রস্তুত, নির্বাচন হবে নির্ধারিত সময়ে: প্রধান উপদেষ্টা

Image
যুগান্ত বার্তাঃ আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। সোমবার (২২ ডিসেম্বর) রাতে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে টেলিফোন আলাপের সময় তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, প্রায় আধা ঘণ্টাব্যাপী এই আলাপে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত বিষয়, আসন্ন সাধারণ নির্বাচন, দেশের গণতান্ত্রিক রূপান্তর, এবং তরুণ রাজনৈতিক কর্মী শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ফোনালাপে যুক্তরাষ্ট্রের দূত সার্জিও গোর প্রফেসর ইউনূসকে সম্প্রতি শুল্ক আলোচনায় নেতৃত্ব দেওয়ার জন্য অভিনন্দন জানান। আলোচনার ফলে বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক ২০ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে তাদের ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় রয়েছে, যা স্বৈরাচারী শাসনামলে কেড়ে নেওয়া হয়েছিল। তিনি সতর্ক করে বলেন, ক্ষমত...

রাজধানীতে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা, আহত অন্তত ছয়

Image
যুগান্ত বার্তাঃ ঢাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। রাজধানীর মিরপুর-২ এলাকার পানির ট্যাংকি সংলগ্ন স্থানে শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় এ হামলা হয়। এতে অন্তত ছয়জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় এনসিপির কয়েকজন নেতাকর্মী পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নেত্রী হোসনেয়ারা সাদিকের বাসায় যান। ওই সময় পুলিশের উপস্থিতিতেই এনসিপির নেতাকর্মীদের ওপর আকস্মিক হামলা চালানো হয়। হামলায় তারা বিভিন্নভাবে আহত হন। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত আহতদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে পাঠানো হয়। হামলার খবর ছড়িয়ে পড়লে রাতেই শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। এ সময় তিনি হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক...

হাদির জানাজায় অংশ নিতে লন্ডন সফর সংক্ষিপ্ত করে ঢাকায় জামায়াত আমির

Image
যুগান্ত বার্তাঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২০ ডিসেম্বর) সকালে তিনি ঢাকায় পৌঁছান। ঢাকায় পৌঁছেই বিমানবন্দর থেকে সরাসরি তিনি শহীদ শরিফ ওসমান হাদিকে শেষবারের মতো দেখার জন্য সেখানে যান। পরে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন। এ বিষয়ে নিজের ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, শহীদ ওসমান হাদির জানাজায় শরিক হতে তিনি লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন। শোকাহত পরিবারের সঙ্গে কথা হলেও এমন গভীর শোকের মুহূর্তে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা তার জানা নেই বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তিনি মহান আল্লাহর কাছে পরিবার ও দেশবাসীর জন্য সবরে জামিল কামনা করেন। জামায়াত আমির আরও বলেন, শহীদ ওসমান হাদি কোনো দল বা মতের প্রতিনিধিত্ব করেন না; তিনি এই দেশের সার্বভৌমত্বের প্রতীক। এ কারণে তিনি সবাইকে দল-মতের ঊর্ধ্বে উঠে দলে দলে জানাজায় অংশগ্রহণের আহ্বান জানান। ডা. শফিকুর রহমান তার পোস্টে উল্লেখ করেন, দেশের এই বীর সন্তানকে সর্বোচ্চ সম্মান জানানো আমাদের সবার দায়িত্ব। পাশাপাশি তার স্বপ্...

হাদি হত্যার বিচার: যে আল্টিমেটাম দেওয়ার পর শাহবাগ ছাড়লেন ছাত্র-জনতা

Image
যুগান্ত বার্তাঃ শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগে অবস্থান শেষ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ হাদির খুনিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) হাদির জানাজা শেষে শাহবাগে সমবেত হওয়া ছাত্র-জনতা এ আল্টিমেটাম প্রদান করে। এ সময় শহীদ হাদির পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের জানান, ২৪ ঘণ্টার মধ্যে বিচার প্রক্রিয়ার অগ্রগতি না জানালে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকে পদত্যাগ করতে হবে। দুপুর আড়াইটার দিকে লাখো মানুষের উপস্থিতিতে শহীদ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজার নামাজ পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজা চলাকালীন উপস্থিত বা সরাসরি টেলিভিশনে দেখার সময় অনেকেই অশ্রুসিক্ত হয়ে পড়েন। জানাজার পর হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নেওয়া হয়। বিকেল সাড়ে ৩টায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে হ...

প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের প্রকাশনা সাময়িকভাবে স্থগিত

Image
যুগান্ত বার্তাঃ হামলার কারণে কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় শুক্রবার (১৯ ডিসেম্বর)  প্রথম আলো  ও  দ্য ডেইলি স্টার  পত্রিকা প্রকাশিত হয়নি। পাশাপাশি, দু’টির অনলাইন কার্যক্রমও প্রায় বন্ধ রয়েছে। শুক্রবার সকালে  প্রথম আলো  ‘পাঠকের প্রতি’ শিরোনামে প্রকাশিত একটি বার্তায় জানিয়েছে, বিগত রাতে তাদের কার্যালয়ে ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায় স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। পত্রিকাটি জানিয়েছে, এ কারণে আজ তাদের ছাপা সংস্করণ প্রকাশ করা যায়নি। তারা পাঠকদের প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করে জানিয়েছে, যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত কারিগরি ব্যবস্থা পুনরুদ্ধার করে অনলাইন এবং পত্রিকার প্রকাশ পুনরায় শুরু করা হবে। পাঠকদের সহযোগিতারও প্রার্থনা করা হয়েছে। একই ধরনের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে  দ্য ডেইলি স্টার । তাদের অনলাইন সংস্করণে জানানো হয়েছে, আগের রাতে পত্রিকার অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের পর সাময়িক সময়ের জন্য প্রকাশনা ব্যাহত হচ্ছে। বিজ্ঞপ্তিতে পাঠকদের ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে এবং অনলাইন সার্ভিস পুনরায় চালু হওয়ার আগ পর্যন্ত দুঃখ প্রকাশ করা হয়েছে।

ওসমান হাদির মরদেহ শুক্রবার সন্ধ্যায় দেশে আসবে

Image
যুগান্ত বার্তাঃ    শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন ও আন্দোলনকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এনসিপির স্বাস্থ্য সেলের প্রধান এবং ওসমান হাদির চিকিৎসায় সরাসরি সম্পৃক্ত থাকা চিকিৎসক ডা. আব্দুল আহাদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে মরদেহ বহনকারী বিমানটি। ফ্লাইটটি সন্ধ্যা আনুমানিক ৬টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। এর আগে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। গুরুতর অসুস্থ অবস্থায় তিনি সেখানে চিকিৎসা নিচ্ছিলেন। তাঁর মৃত্যুতে সহকর্মী, সমর্থক ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। জুলাই গণঅভ্যুত্থানে সাহসী ভূ...

দৌড়ে ওঠা নারীর ইশারায় থামল চলন্ত ট্রেন

Image
যুগান্ত বার্তাঃ বৃহস্পতিবার দুপুর ১টা ৫৫ মিনিটে চট্টগ্রামগামী ৪ ডাউন কর্ণফুলী এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ইমামবাড়ি স্টেশন থেকে যাত্রা শুরু করে। স্টেশন ত্যাগের প্রায় ১০০ গজ পর ট্রেনটি হঠাৎ থেমে যায়। কিছুক্ষণের মধ্যে দেখা যায়, দুজন নারী দৌড়ে এসে ট্রেনের সামনের ‘ঙ’ বগিতে উঠছেন। পরে ট্রেনটি আবার যাত্রা শুরু করে। পুরো ঘটনাটি মাত্র এক মিনিটের মতো চলা অনির্ধারিত যাত্রাবিরতির সৃষ্টি করে। ট্রেনের ওই বগিতে ওঠা দুই নারী মা-মেয়ে। তারা কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের নেমতাবাদ গ্রামের বাসিন্দা। মেয়েকে চিকিৎসকের কাছে দেখাতে কুমিল্লা যাচ্ছিলেন তারা। মাঝবয়সী মা আলেয়া বেগম জানান, ট্রেনের সময়সূচি দেখে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তবে দূর থেকে দেখতে পান ট্রেন ছেড়ে দিয়েছে। তখন তিনি মেয়েকে নিয়ে দৌড়াতে শুরু করেন। একপর্যায় তিনি হাতে ইশারা দেন এবং মেয়েকে ডাক্তার দেখানোর কথা চিৎকার করে জানাতে থাকেন। আলেয়া বেগম বলেন, “আমি প্রায়ই ট্রেনে যাতায়াত করি। আজ আমার ইশারায় ট্রেন থামানোর জন্য চালক আমাদের প্রতি সদয় হয়েছেন। এজন্য আমি কৃতজ্ঞ।” ট্রেনচালক মো. মিজানুর রহমান বলেন, “দুই নারীকে দৌড়াতে দেখে আমরা অ...

না ফেরার দেশে ওসমান হাদি, শোকের ছায়া রাজনৈতিক অঙ্গনে

Image
যুগান্ত বার্তাঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। ওই পোস্টে লেখা হয়, “ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহিদ হিসেবে কবুল করেছেন।” এই ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যু নিয়ে ব্যাপক শোকের ছায়া নেমে আসে। এদিকে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও পৃথক এক পোস্টে শরিফ ওসমান হাদির ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দুই এমপির প্রার্থী ইসির কাছে নিরাপত্তা চাইলেন

Image
যুগান্ত বার্তাঃ ইসির কাছে নিরাপত্তা চেয়েছেন দুই সংসদ সদস্য প্রার্থী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ ও বরিশাল অঞ্চলের দুই সম্ভাব্য এমপি প্রার্থী পৃথকভাবে নির্বাচন কমিশনের কাছে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। কিশোরগঞ্জ-৪ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা বুধবার (১৭ ডিসেম্বর) নির্বাচন ভবনে গিয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, প্রার্থী হওয়ার প্রত্যয় ঘোষণার পর থেকেই তিনি নির্বাচনি এলাকায় নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং এতে ব্যাপক জনসমর্থন পাচ্ছেন। তার নির্বাচনি কার্যক্রমে বহু কর্মী ও সমর্থক সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তবে তিনি অভিযোগ করেন, আইনানুগ ও শান্তিপূর্ণ গণসংযোগ কার্যক্রমে বাধা সৃষ্টি এবং ভীতি ছড়ানোর উদ্দেশ্যে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার পুলিশ অনাকাঙ্ক্ষিত ও ন্যক্কারজনক তৎপরতা চালাচ্ছে। এর অংশ হিসেবে ১৬ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক ১টার দিকে তার এক নিরপরাধ কর্মী মো. কিয়ামত আলীকে গ্রেফতার করে ভুয়া মামলায় আদালতে পাঠানো হয়েছে বলে তিনি দাবি করেন। এতে তার কর্মী ও সমর্থকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং নির্...

এনসিপি নেত্রীর লাশ উদ্ধার: হাজারীবাগ হোস্টেল থেকে

Image
যুগান্ত বার্তাঃ রাজধানীর হাজারীবাগে একটি নারী হোস্টেল থেকে ধানমন্ডি শাখার এনসিপির নারী নেত্রী জান্নাত আরা রুমীর (৩২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জিগাতলা জান্নাত নারী হোস্টেলের ৫ তলা ভবনের পঞ্চম তলার একটি রুম থেকে তার লাশ পাওয়া যায়। হাজারীবাগ থানার উপপরিদর্শক এসআই মো. কামরুজ্জামান জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ঝুলন্ত অবস্থায় নেত্রীর মরদেহ দেখতে পায়। পরে মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে মর্গে পাঠানো হবে। নিহতের বাবার নাম মো. জাকির হোসেন। তিনি আরও জানান, মৃতা জান্নাত আরা এনসিপির ধানমন্ডি শাখার নারী নেত্রী ছিলেন। হাজারীবাগ থানার ওসি (অপারেশন) দেলোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে হচ্ছে। তবে তদন্তের মাধ্যমে আসল ঘটনা নির্ধারণ করা হবে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে।

পুরান ঢাকার লালবাগে প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

Image
যুগান্ত বার্তাঃ পুরান ঢাকার লালবাগ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পান এবং সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনের তীব্রতা এখনও বেশ বেশি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি এবং এ ঘটনায় কোনো হতাহতের তথ্যও এখনও পাওয়া যায়নি। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা বিভিন্ন দিক থেকে পানি প্রয়োগ এবং প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। স্থানীয়রা জানান, আগুনের ধোঁয়া চারপাশে ছড়িয়ে পড়ায় আশপাশের এলাকা কিছুটা কাক্সিক্ষত হয়ে উঠেছে। ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত রয়েছে, যাতে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা যায় এবং আশপাশের মানুষ ও অন্যান্য ভবনগুলো নিরাপদ রাখা যায়।

ওয়াজ মাহফিলে নিয়ন্ত্রণ চায় নির্বাচন কমিশন-

Image
যুগান্ত বার্তাঃ ত্রয়োদশ সংসদ নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত অনুমতি ছাড়া সব ধরনের ধর্মীয় প্রচার (ওয়াজ মাহফিল) আয়োজন নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সুষ্ঠু ভোটগ্রহণকে নিরবচ্ছিন্ন এবং এসব অনুষ্ঠান আয়োজন নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র ও ধর্ম সচিবকে চিঠি দিয়েছে সাংবিধানিক সংস্থাটি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে ইসির জনসংযোগ শাখা থেকে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে গতকাল সোমবার জানা গেছে। সরকারি সম্প্রচারমাধ্যম ও বেসরকারি টেলিভিশনে সাধারণ নির্বাচন এবং গণভোট উপলক্ষে নির্বাচনি প্রচারের ক্ষেত্রে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে গতকাল পৃথক আরেকটি চিঠি দিয়েছে ইসি। সংস্থাটির এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। ইসি সূত্র জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত ওয়াজ-মাহফিলের ওপর এই নিয়ন্ত্রণ আরোপ করা থাকবে। তবে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা রিটার্নিং অফিসারের (আরও) সম্মতি নিয়ে এ ধরনের ধর্মীয় প্রচার আয়োজনে অসুবিধা নেই। এসব নির্দেশনা দিয়ে রোববার সব রিটার্নিং কর্মকর্তাকে চিঠি পাঠানো হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ আমার দ...

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

Image
যুগান্ত বার্তাঃ মহান বিজয় দিবস উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা  প্রফেসর মুহাম্মদ ইউনূস  সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় এ ভাষণ প্রদান করবেন তিনি। প্রধান উপদেষ্টার  প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে  বিষয়টি নিশ্চিত করা হয়েছে । প্রধান উপদেষ্টার এই ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো একযোগে সরাসরি সম্প্রচার করবে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ এবং বাংলাদেশ বেতার থেকে দেশব্যাপী সাধারণ মানুষ ভাষণটি সরাসরি দেখতে ও শুনতে পারবেন। বিজয় দিবস উপলক্ষে দেওয়া এই ভাষণে দেশের  সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি , মহান মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার মূল্যবোধ এবং ভবিষ্যৎ পথচলা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা থাকতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। জাতির এই ঐতিহাসিক দিনে প্রধান উপদেষ্টার ভাষণকে কেন্দ্র করে দেশবাসীর মধ্যে বিশেষ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

মোদি নিলেন না বাংলাদেশের নাম , বললেন ভারতের ঐতিহাসিক বিজয়

Image
যুগান্ত বার্তাঃ ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ইতিহাসের এক অভিন্ন মুহূর্ত হিসেবে বাংলার ইতিহাসে চিহ্নিত। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের পর পাকিস্তানি সেনারা শেষ পর্যন্ত আত্মসমর্পণ করে। এই দিনটি বাঙালি জাতির জন্য স্বাধীনতার চূড়ান্ত অর্জন এবং অগণিত শহীদদের স্মরণে শ্রদ্ধার প্রতীক। আজ সেই দিন, মহান বিজয় দিবস। এ বছরও এই বিশেষ দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফেসবুকে একটি পোস্ট করেছেন। পোস্টে মোদি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরকে ভারতের ‘ঐতিহাসিক বিজয়’ হিসেবে উল্লেখ করেছেন। কিন্তু একই সঙ্গে বাংলাদেশের নাম একবারও উল্লেখ করা হয়নি। তিনি লিখেছেন, বিজয় দিবসে আমরা সেই সাহসী সেনাদের স্মরণ করছি, যাদের সাহসিকতা ও আত্মত্যাগ ১৯৭১ সালে ভারতের জন্য একটি ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিল। মোদির ভাষায়, এই সেনাদের দৃঢ় মনোবল এবং নিস্বার্থ সেবা দেশকে রক্ষা করেছে এবং ইতিহাসে একটি গৌরবান্বিত মুহূর্ত খোদাই করেছে। তিনি আরও উল্লেখ করেছেন, এই দিন তাদের অসাধারণ মনোবলকে মনে করিয়ে দেয় এবং পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করে। এর আগে ভারতের সেনাবাহিনীও বিজয় দিবস উপলক্ষে একটি পোস্ট প্রকাশ করে। তারা মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথ...

রাজশাহীতে শিশু সাজিদের ঘটনায় ৫ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে

Image
যুগান্ত বার্তাঃ রাজশাহীর তানোরে দুই বছর বয়সী শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনিরুল ইসলাম মিয়া সংশ্লিষ্ট দপ্তরে এই নোটিশ পাঠান। তিনি জানান, ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে এবং সোমবার (১৫ ডিসেম্বর) এ বিষয়ে মামলা দায়ের করা হবে। মামলায় তিনজন আইনজীবী এবং শিশু সাজিদের পরিবারের একজন সদস্য বাদী হবেন। লিগ্যাল নোটিশটি কৃষি মন্ত্রণালয়ের সচিব, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান, সেচ বিভাগের নির্বাহী প্রকৌশলী, তানোরের সহকারী প্রকৌশলী, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ ও বগুড়ার জেলা প্রশাসক, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর কাছে পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, পরিত্যক্ত ও অরক্ষিত বোরহোলের কারণে শিশুর মৃত্যু কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও নজরদারির অভাবের ফল। এছাড়া বরেন্দ্র অঞ্চলে থাকা শত শত পরিত্যক্ত বোরহোল দ্রুত বন্ধ করার এবং অবৈধভাবে গভীর নলকূপ স্থাপনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। শিশ...

থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিতের দাবিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

Image
যুগান্ত বার্তাঃ থানা ও নিরাপত্তা স্থাপনা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন স্থগিতের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান জনস্বার্থে এ নোটিশ পাঠান। নোটিশটি পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং র‍্যাবের মহাপরিচালকের কাছে। নোটিশে আইনজীবী মো. মাহমুদুল হাসান উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও দেশ এখনো একটি গভীর নিরাপত্তা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বিপ্লব-পরবর্তী অস্থিতিশীল সময়ে দেশের বিভিন্ন থানা ও নিরাপত্তা স্থাপনা থেকে বিপুল পরিমাণ মারণাস্ত্র ও গোলাবারুদ লুট হয়ে যায়, যার একটি বড় অংশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এসব অস্ত্র অপরাধী ও সন্ত্রাসীদের হাতে থাকায় দেশে ভয় ও অনিশ্চয়তার পরিবেশ সৃষ্টি হয়েছে। নোটিশে বলা হয়, এই পরিস্থিতিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা হলে সাধারণ ভোটার ...

'মোটরসাইকেলে করে আসা দুই জন সম্প্রতি ওসমান হাদির প্রচারণার টিমে যোগ দিয়েছিল'

Image
  যুগান্ত বার্তাঃ যারা ওসমান হাদির ওপর গুলি চালিয়েছে তারা প্রায় দুই সপ্তাহ আগে তার প্রচারণার টিমে যোগ দিয়েছিল বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের একজন সদস্য। ইনকিলাব মঞ্চের সদস্য মোহাম্মদ ওসামা জানান, একটি মোটরসাইকেলে করে আসা দুইজনের মধ্যে থেকে একজন ওসমান হাদির ওপর গুলি চালায়। তার দাবি, "এই দুই জন প্রায় দুই সপ্তাহ আগে ওসমান হাদির প্রচারণার টিমে যোগ দিয়েছিল। মাঝখানে কিছুদিন তাদের দেখা যায়নি। কয়েকদিন আগে তারা আবার এসে প্রচারণার কাজে যোগ দেয়"। এদিকে পুলিশ ও র‍্যাব সদস্যরা ঘটনার বিষয়ে ভিডিও ফুটেজ ও সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তা জানান, তারা সব তথ্য যাচাই করে দেখছেন। প্রসঙ্গত, শুক্রবার দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন বলে জানায় পুলিশ। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন ওসমান হাদি। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোহাম্মদ সেলিম বিবিসি বাংলাকে জানান, বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন মি. হ...

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় মূল আসামি গ্রেপ্তার

Image
  যুগান্ত বার্তাঃ রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি ফ্ল্যাটে মা ও মেয়েকে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে পুলিশের একটি সূত্র জানায়, বরিশালের নলছিটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।  তিনি বলেছেন, মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যার ঘটনায় গৃহকর্মীকে ঝালকাঠি থেকে গ্রেপ্তার করা হয়েছে।  এর আগে এই জোড়া খুনের ঘটনায় প্রধান সন্দেহভাজন গৃহকর্মী আয়েশাকে শনাক্ত করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে মঙ্গলবার রাত পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এর আগে পুলিশ ও গোয়েন্দা সূত্র জানায়, তরুণীর পরিচয় শনাক্ত হলেও আনুষ্ঠানিকভাবে তা গ্রেপ্তারের পর প্রকাশ করা হবে। তাকে জিজ্ঞাসাবাদেই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে বলে তদন্তসংশ্লিষ্টদের ধারণা। গত সোমবার (৮ ডিসেম্বর) সকালে শাহজাহান রোডের ১৪ তলা ভবনের সপ্তম তলায় লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিয়াকে (১৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়। এই জোড়া হত্যার ঘটনায় সোমবার রাতে নি...