Posts

Showing posts from February, 2025

বাংলাদেশ কবি সাহিত্যিক পরিষদের আন্তর্জাতিক গুনীজন সংবর্ধনা ও চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকভাবে পালিত হয়েছে।

Image
যুগান্ত বার্তাঃ গতকাল ২৮ ফেব্রুয়ারি, রোজ শুক্রবার, দুপুরে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে অনেক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কবি সাহিত্যিক পরিষদের আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা ও চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্বের সেরা কবি, ডক্টর জাহাঙ্গীর আলম রুস্তম ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল খালেক লিটন ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর আব্দুল মান্নান, এবং উক্ত অনুষ্ঠানের সভাপতি দায়িত্ব পালন করেছেন, বাংলাদেশ কবি  সাহিত্যিক পরিষদের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মোঃ ফেরদৌস আলম। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন অনেক গুনীজন ও উক্ত অনুষ্ঠানে আরো আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন সারা বাংলার খ্যাতিসম্পন্ন লেখকগণ ও পাঠকগণ সহো বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ের কবিবৃন্দ, এবং অনুষ্ঠানে একাধিক কবিদের মিলন মেলায়,উক্ত অনুষ্ঠানটি শুরু হয় দুপুর ২:৩০ মিনিটে এবং নানারকম জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানটি শেষ হয় রাত ৮:৩০ মিনিটে,এই অনুষ্ঠান সম্পর্কে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব ম...
Image
  যুগান্ত বার্তাঃ যাত্রা শুরু করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। দলটির আহ্বায়ক ঘোষণা করা হয়েছে সাবেক তথ্য উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। সদস্যসচিব করা হয়েছে জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেনকে। সমাবেশে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা সাম্য ও মানবিক মর্যাদা মূলমন্ত্রকে রাষ্ট্রের ভিত্তি নির্ধারণ করে একটি নতুন বাংলাদেশ তথা সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার বার্তা দিয়ে শপথ গ্রহণ করছেন। শুক্রবার সন্ধ্যায় সমাবেশ থেকে নাহিদ ইসলাম দলের ঘোষণাপত্র পাঠ করেন। ঘোষণাপত্রে বলা হয়েছে, আমরা মনে করি জুলাই ২০২৪ গণঅভ্যুত্থান আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে। একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে। আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। আমাদের সেকেন্ড রিপাবলিকে জাতীয় স্বার্থ সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। ভেঙে পড়া রাজনৈতিক, সামাজিক, ...

‘হেযবুত তওহীদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা, উস্কানি, হামলা বন্ধ করুন’

Image
যুগান্ত বার্তাঃ গত ২৪ ফেব্রুয়ারি রংপুরের পীরগাছায় হেযবুত তওহীদের বিভাগীয় সভাপতির বাড়িতে হামলা করে লুটপাট, ভাংচুর, অগ্নিসংযোগ ইত্যাদির প্রতিবাদ জানিয়েছেন হেযবুত তওহীদের সর্বোচ্চ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, হেযবুত তওহীদ গত ত্রিশ বছর থেকে দেশের আইন মান্য করে শান্তিপূর্ণ উপায়ে আল্লাহ রসুলের প্রকৃত ইসলামকে আধুনিক, যৌক্তিক এবং প্রাঞ্জল ভাষায় জনগণের সামনে তুলে ধরছে। হেযবুত তওহীদের কোনো রাজনৈতিক সম্পৃক্ততাও নাই, কোনো অর্থনৈতিক স্বার্থও নাই। কিন্তু একটা উগ্রবাদী গোষ্ঠী প্রতিনিয়ত পরিকল্পিতভাবে সাধারণ মানুষকে মিথ্যা কথা বলে উস্কানি দিয়ে সারাদেশে একটা মব সৃষ্টি করার অপচেষ্টা করছে। হেযবুত তওহীদের ইমাম আরও বলেন, আপনারা জানেন বাংলাদেশে দীর্ঘদিন থেকে আল্লাহর পবিত্র ধর্ম ইসলামকে ব্যবহার করে একটা গোষ্ঠী রাজনীতি করছে। অপরাজনীতিতে ধর্মকে ব্যবহার করছে। ধর্মকে ব্যবহার করে তারা গোষ্ঠী স্বার্থ, ব্যক্তি স্বার্থ, উদ্ধার করছে। ফলে মানুষের ধর্মীয় সেন্টিমেন্ট ভুল খাতে প্রবাহিত হচ্ছে। নানান ধরনের গুজব, মিথ্যা, বানোয়াট তথ্য ইত্যাদি রটিয়ে দিয়ে সাধারণ মানুষের উপর আক্রমণ চাল...

গুজব রটিয়ে হেযবুত তওহীদের বাড়িঘরে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ, আহত ২০, জিম্মি ২

Image
যুগান্ত বার্তাঃ রংপুরের পীরগাছায় হেযবুত তওহীদের সদস্যদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে উগ্রবাদী একটি গোষ্ঠী। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। এছাড়াও সংগঠনের দুই সদস্যকে জিম্মি করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। তারা হলেন- রংপুরের শাহীন, লালমনিরহাটের সুজন। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের এখনও উদ্ধার করা হয় নি। এ ঘটনায় আহতরা হলেন- ডা. আজিজ, সুজন আলী, মনিরুজ্জামান বাবু, মনির হোসেন, আলমগীর হোসেন, ভুট্টু,মুইন উদ্দীন, ইমরান রানা, গফুর আলী, আবিয়াজ রহমান সাগর, এমদাদ প্রমুখ। জানা যায়, স্থানীয়ভাবে ছড়ানো গুজবের পর সোমবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলার ২নং পারুল ইউনিয়নের ৩নং ওয়ার্ড নাগদহ ছিদাম বাজার সংলগ্ন আব্দুল কুদ্দুস শামীমের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আব্দুল কুদ্দুস শামীম হেযবুত তওহীদের রংপুর বিভাগীয় সভাপতি। জানা গেছে, হেযবুত তওহীদের সদস্যরা ছিদামহাটে ২৫ ফেব্রুয়ারি একটি কর্মী সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিচ্ছিলেন। এ খবর পেয়ে স্থানীয় ধর্মীয় উগ্রবাদী একটি গোষ্ঠী সম্মেলন বন্ধ করতে তৎপর হয়। রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে স্থানীয় ওয়ার্ড জামায়াতের সভাপতি সম্মেলনস্থলে এসে ডেকোরেটরদের কাজে বাধা দেন এবং হুমক...

এইচএম সেলিম রান টেন কে ম্যারাথন ২০২৫ অনুষ্ঠিত, শহীদ দিবসে জাতিকে ঐক্যের ডাক

Image
যুগান্ত বার্তাঃ জাতির মাঝে ঐক্যের চেতনা জাগ্রত করা ও তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করতে পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে “এইচএম সেলিম রান টেন কে ম্যারাথন ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি (শুক্রবার) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে এ আয়োজন করা হয়। ‘রান ফর ইউনিটি’ তথা ‘ঐক্যের জন্য দৌড়াও’ স্লোগানে এ ম্যারাথনে অংশ নেন ১২০০ দৌড়প্রেমী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের এ ব্যতিক্রমী উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে। অংশগ্রহণকারীদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। প্রতিযোগীদের পদচারণায় দিয়াবাড়ির পথ পরিণত হয়েছিল এক অভূতপূর্ব মিলনমেলায়। এ আয়োজন নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম ও ঐক্যের বীজ বপন করবে বলে মনে করেন আয়োজকরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ সেলিম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের তরুণ সমাজকে পরিকল্পিতভাবে বিভ্রান্ত করা হচ্ছে। তাদের সামনে সুস্পষ্ট কোনো আদর্শ নেই, যার ফলে তারা দিকভ্রান্ত হয়ে পড়ছে। জীবনের প্রকৃত লক্ষ্য কী,...

তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ হবে: যুবদল সভাপতি মোনায়েম মুন্না

Image
যুগান্ত বার্তাঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ হবে। যে বাংলাদেশ হবে আধুনিক ও স্বনির্ভর, আপামর মানুষের জন্য সুখময়, কল্যাণকর এবং বৈষম্যহীন নিরাপদ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) লক্ষ্মীপুর জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।  যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেন, মানুষের স্বাভাবিক জীবনকে ধবংস করে দিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা। স্বাধীন দেশে পরাধীন ছিল এদেশের মাতৃমঙ্গল জনগণ। হাসিনার সাড়ে পনের বছরের শাসনামল ছিল দেশের ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগের অত্যাচার-নির্যাতন হিটলারের অত্যাচার-নির্যাতনকেও হার মানিয়ে ছিল। হাসিনা রক্তপিপাসু এক ভয়ংকর খুনিতে পরিনত হয়েছিল। গত ১৬ বছরে বিএনপির অগণিত নেতা-কর্মীর ওপর ফ্যাসিস্ট আওয়ামী...

সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে ফের চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

Image
যুগান্ত বার্তাঃ কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে আবারও চিকিৎসা অবহেলার অভিযোগ উঠেছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিনয় সেন (৬৫) নামে এক রোগীর মৃত্যু হয়। তিনি কিশোরগঞ্জ পৌর শহরের সতাল এলাকার মৃত নয়ন সেনের ছেলে। রোগীর স্বজনদের অভিযোগ, বিনয় সেন রবিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় হৃদরোগের সমস্যা নিয়ে হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি হন। চিকিৎসার পর অবস্থার কিছুটা উন্নতি হয়। কিন্তু সোমবার সন্ধ্যায় কর্তব্যরত সিনিয়র নার্স আয়েশা ছিদ্দিকা একটি ইনজেকশন প্রয়োগ করার পর মাত্র ২-৩ মিনিটের মধ্যে বিনয় সেনের মৃত্যু হয়। এ ঘটনায় রোগীর স্বজন ও স্থানীয় বিক্ষুব্ধ জনতা হাসপাতালে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। নিহতের ছেলে হৃদয় সেন জানান, তার বাবা কিছুদিন আগে ঢাকা থেকে হৃদরোগের চিকিৎসা শেষে বাড়ি ফেরেন। রোববার শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয় চিকিৎসক ডা. মজিবুর রহমান তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তা...

আপারেশন ডেভিল হান্টে গাজীপুরে আটক ২০, হচ্ছে জয়েন্ট অপারেশন সেন্টার

Image
যুগান্ত বার্তাঃ গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে এখন পর্যন্ত ২০ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, যারাই সন্ত্রাসের সঙ্গে জড়িত তাদেরই গ্রেপ্তার করা হবে। আইজিপি জানান, ‘সব এজেন্সি মিলে আমরা একটা সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ, জয়েন্ট অপারেশন সেন্টার করব। যারা সমাজবিরোধী, সমাজে অস্থিতিশীলতা তৈরি করবে এবং এমন অপরাধ যার ফলে সমাজে আতঙ্ক তৈরি হয় তারা সবাই এটার আওতায় আসবে।’ গত শুক্রবার রাতে গাজীপুরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালায় একদল ছাত্র–জনতা। এ সময় স্থানীয় কিছু ব্যক্তি তাঁদের কয়েকজনকে আটক করে মারধর করেন। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি, ছাত্র–জনতার ওপর হামলাকারীরা ক্ষমতাচ্যুত সরকারের সমর্থক। তাদের গ্রেপ্তারের দাবিতে শনিবার গাজীপুরে সমাবেশও করেছে তারা।   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের পর গাজীপুরসহ সারাদেশে যৌথ বাহিনীর অভিযান পরিচালনার সিদ্ধা...

সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু

Image
যুগান্ত বার্তা:  আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে আজ থেকে গাজীপুর এলাকাসহ সারা দেশে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করা হবে। শনিবার (০৮ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় এ সিদ্ধান্ত।   সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আজ শনিবার থেকেই গাজীপুর এলাকাসহ সারাদেশে এই অভিযান শুরু হবে। ‘অপারেশন ডেভিল হান্ট’ -এর ব্যাপারে আগামীকাল প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। উল্লেখ্য, গতকাল (শুক্রবার) রাতে পতিত স্বৈরাচারের সন্ত্রাসীদের হামলায় গাজীপুরে কয়েকজন গুরুতর আহত হয়েছেন।   বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৫ জিসিজি/এসএএইচ।

সড়ক দুর্ঘটনায় সারজিস আলম আহত

Image
যুগান্ত বার্তাঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। বুধবার (৫ফেব্রুয়ার) রাত সোয়া ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্রিটিশ কাউন্সিলের সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন তিনি। আহত সারজিস আলম জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে বাংলামোটর কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছিলেন তিনি। ব্রিটিশ কাউন্সিলের সামনে আসলে একটা শিশু গাড়ির সামনে দিয়ে দৌড় দেয়। তখন প্রাইভেটকার সজোরে ব্রেক করলে আইল্যান্ডের সাথে ধাক্কা লাগে। বিশ্ববিদ্যালয়ের ২১শে হলের শিক্ষার্থী শুভ হাওলাদার বলেন, সংবাদ পেয়ে ব্রিটিশ কাউন্সিলের সামনে থেকে সারজিম আলমকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসি। তার বাম চোখের পাশে কেটে গিয়েছে। এছাড়া মাথায় আঘাত লেগেছে। ঢাকা মেডিকেল জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার জাবির হোসেন জানান, উনার বাম চোখে একটা স্টিচ সিলি দেয়া হয়েছে তবে তিনি সুস্থ আছেন।

বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধের সুপারিশ টাস্কফোর্সের

Image
যুগান্ত বার্তাঃ দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করার সুপারিশ করেছে অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক সংস্কার বিষয়ক টাস্কফোর্স। সম্প্রতি টাস্কফোর্স তাদের প্রতিবেদন জমা দিয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে "অর্থনীতির পুনর্কৌশলীকরণ এবং ন্যায়সঙ্গত ও টেকসই উন্নয়নের জন্য সম্পদ সহজলভ্যকরণ" শীর্ষক প্রতিবেদনটি হস্তান্তর করেন। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে স্থিতিশীল শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ছাত্ররাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করা উচিত। এছাড়া, প্রতিবেদন অনুযায়ী- বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা: সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য এসএটি ও জিআরই ভিত্তিক একক ভর্তি পরীক্ষা চালুর সুপারিশ করা হয়েছে। শিক্ষার মানোন্নয়ন: প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষায় মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে সরকারি, বেসরকারি খাত ও এনজিওগুলোর সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। ইংরেজি ভাষার ব্যবহার বৃদ্ধি: বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইংরেজি ভাষার ব্যবহার বাড়াতে ...

না ফেরার দেশে চলে গেলেন গনঅধিকার পরিষদের নেতা মো:রতন হাজী

Image
  যুগান্ত বার্তাঃ না ফেরার দেশে চলে গেলেন নারায়ণগঞ্জ মহানগর গনঅধিকার পরিষদের সহ-সভাপতি মোহাম্মদ রতন হাজী (৫৫)। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন। মরহুম মোহাম্মদ রতন হাজী গঙ্গাপুর কাঁচপুর এলাকার বাসিন্দা ছিলেন।শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে সোনারগাঁও পৌরসভার মাঠে জুলাই গণঅভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ বিনির্মানে গন আকাঙ্খার রাজনীতি শীর্ষক আলোচনা সভা সফল উদ্দেশ্যে নেতা কর্মীদের নিয়ে আসার সময় সোনারগাঁও চৌরাস্তার মোর আসলে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পরলে তাকে দ্রুত রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।পরবর্তীতে চিকিৎসকের সাথে কথা বলে যানাযায় তার হৃদযন্ত্রের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার কারনে তার মৃত্যু ঘটে।  তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন গনঅধিকার পরিষদের কেন্দ্রীয় শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ ও নারায়ণগঞ্জ মহানগর গনঅধিকার পরিষদের নেতৃবৃন্দসহ দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।