Posts

Showing posts from May, 2025

পাঁচবিবিতে সাংবাদিকদের সাথে বিএনপির কেন্দ্রীয় নেতা ফয়সাল আলীমের মতবিনিময়

Image
যুগান্ত বার্তাঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক ঘনিষ্ঠ মতবিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ফয়সাল আলীম। গতকাল বৃহস্পতিবার (২৯ মে ২০২৫) পাঁচবিবির মাস্টারমাইন্ড স্কুলে আয়োজিত এ মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের কুশল বিনিময়ের পাশাপাশি বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাঁর কর্মপরিকল্পনা তুলে ধরেন। ফয়সাল আলীম বলেন, “আমার প্রয়াত পিতার রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করাই আমার অঙ্গীকার। এই অঞ্চলের উন্নয়ন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিকে সক্রিয় করতে সাংবাদিক ভাইদের সহায়তা দরকার।” তিনি বলেন, “নির্বাচনপরবর্তী রোডম্যাপ আমি ইতোমধ্যে প্রস্তুত করেছি। জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ানো, দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করা এবং তরুণদের সম্পৃক্ত করাই আমার অগ্রাধিকার।” এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব বুলু, বিএনপি নেতা রফিকুল ইসলামসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের ত্যাগী নেতৃবৃন্দ।

নিম্নচাপের প্রভাবে ভয়াবহ জোয়ারে গলাচিপা পানির নিচে, জনজীবন বিপর্যস্ত

Image
যুগান্ত বার্তাঃ   নিম্নচাপের প্রভাবে টানা বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারে পটুয়াখালীর গলাচিপা উপজেলা ব্যাপক জলাবদ্ধতায় আক্রান্ত হয়েছে। সোমবার সকাল থেকে জোয়ারের পানি ও বৃষ্টির মিলিত আঘাতে গলাচিপা পৌর এলাকা ও পার্শ্ববর্তী ইউনিয়নের বহু অংশ তলিয়ে গেছে। জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। খেয়াঘাট, ফেরিঘাট, পানপট্টি লঞ্চঘাট, বদনাতলীসহ গুরুত্বপূর্ণ ঘাটগুলো পানির নিচে চলে যাওয়ায় যান চলাচল প্রায় অচল হয়ে পড়েছে। সরেজমিন দেখা গেছে, ফেরিঘাট এলাকায় পানি ঢুকে পড়ায় ঘাটে এসে আটকে গেছে কাঁচামাল বোঝাই ট্রাক। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, দীর্ঘ সময় আটকে থাকলে পণ্য নষ্ট হয়ে যাবে। এতে বাজারে সরবরাহ ব্যাহত হতে পারে এবং মূল্যবৃদ্ধির আশঙ্কাও করছেন তারা। রামনাবাদ, বুড়া গৌরঙ্গ, আগুণমুখা ও তেঁতুলিয়া নদীর দুই পাড়ের নিম্নাঞ্চল ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। পানপট্টি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে পড়েছে বসতঘরে। উত্তাল আগুণমুখার ঢেউয়ে ভাঙছে ঘরবাড়ি, বিলীন হচ্ছে জনপদ। কৃষি ও মৎস্য খাতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। খেতের ফসল ও মাছের ঘেরে পানি ঢুকে পড়ায় মৎস নির্ভর মানুষজন পড়েছেন বিপাকে। পানি বাড়তে থাকলে মাছ সম্...

জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

Image
যুগান্ত বার্তাঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে জাপানে পৌঁছেছেন। তাকে বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইট বুধবার (২৮ মে) স্থানীয় সময় দুপুর ২টা ৫ মিনিটে জাপানের রাজধানী টোকিওতে পৌঁছায়। প্রধান উপদেষ্টাকে জাপানে বাংলাদেশ রাষ্ট্রদূত মো. দাউদ আলী বিমানবন্দরে অভ্যর্থনা জানান।   এর আগে এই ফ্লাইট মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ সময় দিনগত রাত ২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। ভোরে ফ্লাইটটি হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করে। সেখানে দেশটির শ্রমমন্ত্রী ক্রিস সান স্বাগত জানান অধ্যাপক ইউনূসকে। এরপর আবার টোকিওর উদ্দেশে যাত্রা করেন প্রধান উপদেষ্টা। জাপান সফরে প্রধান উপদেষ্টা নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দেবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।   আগামী ৩১ মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সফরকালে জাপানের প্রধানমন্ত্রী শ...

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ৭ জুন পবিত্র ঈদুল আজহা

Image
যুগান্ত বার্তাঃ বাংলাদেশের আকাশে বুধবার সন্ধ্যায় হিজরি ১৪৪৬ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে ৭ জুন শনিবার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বুধবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বিষয়টি জানিয়েছেন। সভায় জানানো হয়, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র, দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৬ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার (২৯ জুন) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। আগামী ৭ জুন (১০ জিলহজ) শনিবার দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এ উৎসবে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশে পশু কুরবানি করেন। এর আগে মঙ্গলবার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ৬ জুন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপিত হওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের ওই ঘোষণায় বলা হয়, স...

১৪ বছরেও আলো ছড়াতে ব্যর্থ দক্ষিণ বঙ্গের বাতিঘর খ্যাত বরিশাল বিশ্ববিদ্যালয়

Image
যুগান্ত বার্তাঃ দেশের দক্ষিণাঞ্চলের উচ্চশিক্ষার আশার আলো হিসেবে যাত্রা শুরু করেছিল ২০১১ সালে বরিশাল বিশ্ববিদ্যালয়। কিন্তু দীর্ঘ ১৪ বছর চলে গেলেও আজ নানা অব্যবস্থাপনা, শিক্ষকদের সংকট এবং প্রশাসনিক জটিলতায় পড়েছে এই শিক্ষাপ্রতিষ্ঠানটি। বিশ্ববিদ্যালয়ে বর্তমানে একাধিক বিভাগে পর্যাপ্ত শিক্ষক নেই। ক্লাস ও পরীক্ষার সময়সূচি বিঘ্নিত হচ্ছে। এছাড়াও, আবাসন সংকট, নিন্মমানের ক্যান্টিন সুবিধা এবং ইন্টারনেট সমস্যাও শিক্ষার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।লাইব্রেরিতে বইয়ের সল্পতা ও রিডিং রুমে সিটের সংকট। বিভিন্ন বিভাগে প্রভাষক ও অধ্যাপকের স্বল্পতা।নিয়মিত ক্লাস না হওয়া।গবেষণার সুযোগ ও গাইডলাইন না থাকা পর্যাপ্ত শ্রেণিকক্ষ, ল্যাব ও পাঠাগার সংকট, পরিবহন সংকট । নানা ধরনের সংকট গেলেই আছে বিশ্ববিদ্যালয়টিতে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা প্রায় ১১ হাজার শিক্ষার্থীর জন্য রয়েছে ৪টি হল, যেখানে প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী আবাসিক সুবিধা বঞ্চিত। ২৫টি বিভাগের জন্য রয়েছে মাত্র ৩৬টি শ্রেণিকক্ষ। বর্তমানে ১৬৭ জন শিক্ষক দিয়ে প্রায় ১৫০টি ব্যাচে পাঠদান পরিচালিত হচ্ছে। এর মধ্যে অনেকে আবার শিক্ষা ছুটিতে থাকায় শিক্ষ...

দেলোয়ার তুমি কার? আওয়ামী লীগের,না-কি বিএনপির?!!

Image
যুগান্ত বার্তাঃ সোনারগাঁও ইউনিয়নের বৈদার বাজার ৬ নং ওয়ার্ডের সফল দুই দুই বার নির্বাচিত মেম্বার ছিলেন দেলোয়ার। এখন আওয়ামী লীগ পল্টি খেতেই বের হয়ে এলো আসল রুপ,কোনো সময় বিএনপি, আবার কোনো সময় জামাত, আসলে সে কোন দলের? এটাই জনগনের প্রশ্ন। সেখ হাসিনা সরকার পতনের কিছু দিন পরেই দেখা গেছে বিএনপির কিছু নেতা কর্মীদের সাথে উঠা বসা  তার। এবং বিএনপির ব্যানার, ফেসটুনেও শুভেচ্ছা বানীও দিচ্ছে। ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেলোয়ারের শুভেচ্ছা বানী দেখেই  সাধারণ জনগণের মনে প্রশ্ন আসলে দেলোয়ার সে কোন দলের, আওয়ামী লীগের না-কি বিএনপির? এবিষয়ে সরজমিন গিয়ে এলাকার কিছু সাধারণ জনগণের সাথে কথা বললে, তার বলেন দেলোর সাহেব এক সময় আওয়ামী লীগের রাজনীতি করতেন এবং তিনি বৈদারবাজার ৬নং ওয়ার্ডে নির্বাচিত দুই দুই বার সফল মেম্বার ছিলেন। আওয়ামী লীগ পল্টি খেতেই তাকে বিএনপির বিভিন্ন কর্যক্রমের মধ্যে দেখা যায় এবং ব্যানারেও বিভিন্ন ছবির দেখা মেলে। এবিষয়ে দেলোয়ারের মুঠো ফোনে ফোন করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

কুমিল্লায় ১২০ টাকায় কনস্টেবল পদে চাকরি পেলেন ৭৫ জন

Image
যুগান্ত বার্তাঃ কুমিল্লা জেলা পুলিশে কনস্টেবল পদে ১২০ টাকায় ৭৫ জন প্রার্থী নিয়োগ পেয়েছেন। এদের মধ্যে ৭০ জন পুরুষ এবং ৫ জন নারী। বৃহস্পতিবার (১৫ মে) বিকেল সাড়ে ৪টায় জেলা পুলিশ লাইনের শহীদ আরআইবিএম আব্দুল হালিম মিলনায়তনে নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান। এ সময় আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন এবং লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসান মোস্তফা স্বপন। গত ৪ এপ্রিল শুরু হওয়া এই নিয়োগ প্রক্রিয়ায় ১ হাজার ৩৫১ জন প্রার্থী আবেদন করেন। মাঠের পরীক্ষা শেষে ৬৯০ জন উত্তীর্ণ হন। পরবর্তী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ২৩৯ জন। এর মধ্যে মেধা ও যোগ্যতার ভিত্তিতে চূড়ান্তভাবে ৭৫ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। পাশাপাশি অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে আরও ১৫ জনকে। পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান ফলাফল ঘোষণা শেষে বলেন, "স্বচ্ছ প্রক্রিয়ায় মেধার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়েছে।"

নজরুল বিশ্ববিদ্যালয়ে টানা তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে `গবেষণা মেলা'

Image
যুগান্ত বার্তাঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্র কর্তৃক আয়োজিত তৃতীয় গবেষণা মেলা সম্পন্ন হয়েছে। ১৪ই মে (বুধবার) সকাল ১০ টায় সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের সামনে অবস্থিত মুক্তমঞ্চে বেলুন উড়িয়ে ও কেক কেটে গবেষণা মেলা উদ্ভোধন করেন প্রধান অতিথি হিসেবে আগত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ.এইচ.এম. কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। উদ্বোধনী পর্বে সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ। উদ্বোধন শেষে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম তাঁর বক্তব্যে বলেন, "অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে শুধু জ্ঞান বিতর...

গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় ২৮ জন নিহত, আহত কয়েক ডজন

Image
যুগান্ত বার্তাঃ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে একটি হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ২৮ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। হামাস পরিচালিত বেসামরিক প্রতিরক্ষা সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন, এই হামলায় আরও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। হামাসের মুখপাত্রের দাবি, খান ইউনিসের ইউরোপিয়ান হাসপাতাল লক্ষ্য করে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো একযোগে অন্তত ছয়টি বোমা নিক্ষেপ করেছে, যা হাসপাতালের ভেতরের অংশের আঙ্গিনা ও আশেপাশের স্থাপনাগুলোকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। হাসপাতালের বিভিন্ন ইউনিটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং অক্সিজেন সরবরাহ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের লক্ষ্যবস্তু ছিল ইউরোপিয়ান হাসপাতালের নীচে অবস্থিত হামাসের একটি 'নিয়ন্ত্রণ কেন্দ্র'। আইডিএফ দাবি করেছে, হাসপাতালের নিচে হামাস তাদের সামরিক অপারেশন পরিচালনার জন্য একটি গোপন বাঙ্কার ব্যবহার করে আসছে। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে, এটি নিরস্ত্র বেসামরি...

ফোন থেকে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার ললিপপ অর্ডার দিল খুদে! ডেলিভারি পেয়ে আঁতকে উঠলেন মা

Image
—প্রতীকী ছবি। যুগান্ত বার্তাঃ মায়ের ফোন থেকে অ্যামাজনে ৭০ হাজার ললিপপ অর্ডার করে বসেছিল আট বছরের এক শিশু। দাম ৪ হাজার ডলার বা ভারতীয় মুদ্রায় দাম ৩ লক্ষ ৪০ হাজার টাকা। হাতের কাছে মায়ের ফোন পেয়েছিল আট বছরের খুদে। সেই ফোন নিয়ে এমন কাণ্ড ঘটাল নাবালক, যা দেখে প্রায় অজ্ঞান হওয়ার মতো অবস্থা মায়ের। কী করবেন ভেবে না পেয়ে মাথায় হাত দিয়ে বসে পড়েছিলেন তরুণী। এমন সময় বেজে ওঠে ঘণ্টি। যে ভয় পাচ্ছিলেন তিনি, সেগুলিই এসে পৌঁছেছে বাড়ির চৌকাঠে। ২২ বাক্স ললিপপ। দাম ৪ হাজার ডলার বা ভারতীয় মুদ্রায় ৩ লক্ষ ৪০ হাজার টাকা। মায়ের ফোন থেকে অ্যামাজ়নে ৭০ হাজার ললিপপ অর্ডার করে বসেছিল আট বছরের এক শিশু। ঘটনাটি ঘটেছে কেনটাকিতে।

বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ

Image
যুগান্ত বার্তাঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী প্রস্তাবও অনুমোদন দিয়েছে। যাতে ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। শ নিবার রাতে সাপ্তাহিক ছুটির দিনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডঃ মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাত সাড়ে আটটা থেকে পৌনে ১১টা পর্যন্ত এই বিশেষ সভা হয়। পরে যমুনার সামনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সভার সিদ্ধান্ত জানান আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপদেষ্টা আদিলুর রহমান খান, সৈয়দা রিজওয়ানা হাসান, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মো. মাহফুজ আলম। লিখিত বক্তব্যে আসিফ নজরুল বলেন, উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ...

পাকিস্তানের পাল্টা হামলায় উত্তপ্ত জম্মু সীমান্ত, ব্রিগেড সদরদপ্তর গুঁড়িয়ে দেওয়ার দাবি

Image
যুগান্ত বার্তাঃ ভারতনিয়ন্ত্রিত জম্মুর পুঞ্চ-রাজৌরি অঞ্চলে নতুন করে সংঘর্ষ শুরু করেছে পাকিস্তান। বুধবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে পাকিস্তানি বাহিনী সেখানে কামান থেকে গোলা নিক্ষেপ করে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য সম্প্রচার বিভাগের অতিরিক্ত মহাপরিচালক। এক্স প্ল্যাটফর্মে দেওয়া পোস্টে তিনি জানান, ভারতের সেনাবাহিনী পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, পাকিস্তানি সেনাদের ছোড়া গুলিতে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে দুই নারী আহত হয়েছেন। তাঁদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। এদিকে পাকিস্তানের জিও নিউজ দেশটির নিরাপত্তা বাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে জানায়, পাকিস্তানের সেনাবাহিনী কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা সংলগ্ন ধুনদিয়াল সেক্টরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদরদপ্তর ধ্বংস করেছে। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে ভারতের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের অন্তত পাঁচটি স্থানে বিস্ফোরণ ঘটে। এসব হামলার প্রেক্ষাপটে পাকিস্তান এ প্রতিক্রিয়া দেখিয়েছে বলে মনে করা হচ্ছে। ভারতের পে...

ভারতের দুই যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের

Image
যুগান্ত বার্তাঃ পাকিস্তান দাবি করেছে, ভারতের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে তাদের বিমানবাহিনী। আজাদ কাশ্মির ও অন্যান্য অঞ্চলে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এই প্রতিক্রিয়া দেখিয়েছে পাকিস্তান। বুধবার (৭ মে) রাতে পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভিকে দেওয়া এক বিবৃতিতে দেশটির নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানান, "ভারতের আগ্রাসনের উপযুক্ত জবাব দিচ্ছে পাকিস্তান। শত্রু পক্ষের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে এবং আমাদের কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয়নি।" এর আগে ভারতের মিসাইল হামলায় পাকিস্তানের অন্তত তিনজন নিহত হন, যার মধ্যে একজন শিশু রয়েছে। আহত হয়েছেন আরও ১২ জন। হামলার পরপরই পাল্টা আকাশ ও স্থল অভিযান শুরু করে পাকিস্তান, বলে জানিয়েছেন পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তিনি জিও টিভিকে বলেন, “আকাশ ও স্থলে আমাদের জবাব চলছে।” পিটিভির পক্ষ থেকে এক্সে (সাবেক টুইটার) জানানো হয়েছে, পাল্টা হামলা অব্যাহত রয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সংবাদমাধ্যম এআরওয়াই নিউজকে বলেন, “ভারত কাপুরুষের মতো বেসামরিক লক্ষ্যবস্তুতে হামল...

তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া : আপিল বিভাগে তথ্য দাখিল

Image
যুগান্ত বার্তাঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া। তিনি পিএইচডি সম্পন্ন করেননি। সিডনির ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস থেকে এ তথ্য জানানো হয়েছে।  রোববার (৪ মে) আপিল বিভাগে বাড়ি সংক্রান্ত মামলায় এ তথ্য দাখিল করা হয়েছে। আইনজীবী ব্যারিস্টার সাজ্জাদ হায়দার বিষয়টি জানিয়েছেন। গত ১৩ মার্চ আপিল বিভাগে বাড়ি সংক্রান্ত মামলার শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক বলেছেন, ব্যারিস্টার তুরিন আফরোজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর থাকা অবস্থায় ক্ষমতার সব রকম অপব্যবহার করেছেন। তখন সে ছিল পরাক্রমশালী। এক মুহূর্তের মধ্যে তার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। উত্তরার বাড়িতে সেই মায়ের থাকার নির্দেশনা প্রার্থনা করছি। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদনের শুনানিতে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগে তিনি এসব কথা বলেন। গত ২০ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরায় পাঁচতলা বাড়িতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের মা শামসুন্নাহার বেগম এবং তুরিন আফরোজের ভাই শিশির আহমেদ শাহনেওয়াজ আহমেদের বস...