Posts

Showing posts from November, 2025

নির্বাচন হচ্ছে না, এবার ভেতরের খবর ফাঁস : জিল্লুর রহমান

Image
                                   সংগৃহীত ছবি যুগান্ত বার্তাঃ জনপ্রিয় টিভি উপস্থাপক ও রাজনৈতিক বিশ্লেষক জিল্লুর রহমান বলেছেন, “ফেব্রুয়ারি মাসে বর্তমান সরকারের অধীনে আমি কোনো নির্বাচন দেখি না। আমি আবারও আমার কথার পুনরাবৃত্তি করছি। আমি বরাবরই বলে আসছি—যদি কোনো নির্বাচন হয়ও, সেটা একটি ‘ফার্সিকাল ইলেকশন’ হবে। সেটা হয়তো ২০১৪, ২০১৮ বা ২০২৪-এর মতো কিংবা আরো পেছনে গেলে ১৯৯৬ সালের ফেব্রুয়ারি বা ১৯৮৬, ১৯৮৮ সালের মতো একটি নির্বাচন হবে এবং আদতে আমি এখন আর কোনো নির্বাচন দেখি না। অ নেকেই অবাক হতে পারেন—কেন আসলে দেখি না? যারা অবাক হন, আমি তাদের কাছে পাল্টা প্রশ্ন ছুড়তে চাই—কেন আপনি নির্বাচন দেখেন? কোন বিবেচনায় দেখেন? নির্বাচনের কী প্রস্তুতি আছে? সরকারের কোন সদিচ্ছা আপনি দেখতে পান? রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনকেন্দ্রিক কী ধরনের তৎপরতা লক্ষ করেন?” শনিবার (২৯ নভেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে জিল্লুর রহমান এসব কথা বলেন। জিল্লুর রহমান বলেন, ‘আমি বরাবরই বলে আসছি যে নির্বাচনটি অনেক আগেই হয়ে যাওয়া উচিত ছিল। কারণ...

‘আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে, আল্লাহ আমাকে এরকম মর্যাদা দিয়েছেন’-জামায়াত নেতা শাহজাহান চৌধুরী।

Image
যুগান্ত বার্তাঃ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর প্রশাসন আন্ডারে (আয়ত্ত্বে) আনার বক্তব্য নিয়ে সমালোচনার মধ্যে আরেকটি বক্তব্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ওই বক্তব্যে তাকে বলতে শোনা যায়, আল্লাহর ওয়াস্তে বাড়াবাড়ি করিয়েন না। আমার নাম শাহজাহান চৌধুরী। আমি শুনতেছি, অনেকে নাকি উল্টাপাল্টা বলতেছে; খবরদার, খবরদার, খবরদার। তিনি আরও বলেন, আমার নাম শাহজাহান চৌধুরী। আমাকে যারা চেনেনি তারা এখনও মাটির নিচে বসবাস করে। আমি চোখ তুলে দেখতেছি, আমার জন্য আল্লাহ আছে। আল্লাহ মেহেরবানি, আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তায়ালা আমাকে এরকম মর্যাদা দিয়েছেন।  চট্টগ্রাম জামায়াতের একাধিক নেতা নিশ্চিত করেছেন, গত ১৩ নভেম্বর সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের তুলাতলী এলাকায় গণসংযোগকালে শাহজাহান চৌধুরী এই বক্তব্য দিয়েছিলেন। তবে সম্প্রতি বক্তব্যটি ছড়িয়ে পড়লে চট্টগ্রামে আলোচনা শুরু হয়। এতে শাহজাহান চৌধুরী বলেন, সেজন্য বলে যাচ্ছি, চুদুর বুদুর (উল্টাপাল্টা) করিও না। লুলা (অবশ) হয়ে যাবে। আমি যদি চোখের পানি ফেলি, লুলা হয়ে য...

ভয়াবহ ভূমিকম্প! কেঁপে উঠলো ঢাকা।

Image
                             সংগৃহীত ছবি যুগান্ত বার্তাঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্য মতে, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ২ বলে ধারণা করা হচ্ছে এবং এর কেন্দ্রস্থল ঘোড়াশালের নিকটবর্তী এলাকা। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ থেকে ১০টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়েছে।

এক ম্যাচ জয়ের পর ৯ বছরে সর্বোচ্চ র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ, ভারতের র‌্যাঙ্কিং ৬ ধাপ নিচে নেমেছে

Image
যুগান্ত বার্তাঃ বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পর ফিফা র‌্যাঙ্কিংয়ে এসেছে বড়সড় সুখবর। ভারতকে হারিয়ে মাত্র এক ম্যাচের পরই তিন ধাপ উপরে উঠে এসেছে হাভিয়ের কাবরেরার দল। বুধবার (১৯ নভেম্বর) রাতে প্রকাশিত ফিফার সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, বাংলাদেশ ১৮৩ থেকে উঠে দাঁড়িয়েছে ১৮০তম স্থানে। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে শেখ মোরসালিনের একমাত্র গোলেই ২২ বছর পর ভারতকে হারিয়েছিল লাল-সবুজের যোদ্ধারা। সেই জয়ের প্রতিফলন মিলেছে নতুন র‌্যাঙ্কিংয়েও। বাংলাদেশ দলের রেটিং পয়েন্ট বেড়েছে ১৭.১৩; এখন মোট পয়েন্ট দাঁড়িয়েছে ৯১১.১৯—যা গত মাসে ছিল ৮৯৪.০৬। এ র‌্যাঙ্কিং বাংলাদেশের বিগত নয় বছরের মধ্যে সর্বোচ্চ; সর্বশেষ ২০১৬ সালের জুনে দলটি ছিল ১৮১তম স্থানে। অন্যদিকে, বাংলাদেশের কাছে হেরে বড় ধাক্কা খেয়েছে ভারত। তাদের র‌্যাঙ্কিং ১৩৬ থেকে নেমে ১৪২-এ গেছে—অবনতি ছয় ধাপ। নেপালও দুই ধাপ পিছিয়ে এখন ১৮২তম স্থানে। বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষে পরিবর্তন না এলেও শীর্ষ দশে নড়চড় হয়েছে। বছর শেষে প্রথম স্থানে রয়েছে স্পেন, তাদের পরেই আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড। তবে ক্রোয়েশিয়া মরক্কোকে টপকে উঠে এসেছে দশ নম্বরে। অন্যদিকে, ব্রাজিল উন্নত...

নতুন পোশাকে মাঠে পুলিশ

Image
যুগান্ত বার্তাঃ বাংলাদেশ পুলিশের সদস্যরা পুরাতন পোশাক ছেড়ে গতকাল থেকে নতুন পোশাক পরতে শুরু করেছেন। শুরুতে ঢাকা মহানগর পুলিশসহ (ডিএমপি) দেশের সব মহানগর পুলিশ ও বিশেষায়িত ইউনিটের পুলিশ সদস্যরা নতুন পোশাক পরেছেন। তবে জেলা পুলিশ এখনো তা পায়নি। ধাপে ধাপে পুলিশের সব সদস্যের কাছে নতুন পোশাক পৌঁছে যাবে। সব সদস্যের জন্য এখনো পোশাক তৈরি না হওয়ায় সীমিত পরিসরে এটি চালু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, গাঢ় নীল ও সবুজ রঙের পরিবর্তে লোহার রঙের পোশাক জেলা ও রেঞ্জ পুলিশ পর্যায়ক্রমে পরবেন। তবে এপিবিএন ও এসপিবিএনে আগের পোশাক থাকবে। ডিএমপির ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ডিএমপিসহ সব মহানগরে নতুন ইউনিফর্ম চালু হয়েছে। পরে অন্যান্য ইউনিটেও তা চালু করা হবে। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়ে গেছে। পুলিশ, র‌্যাব ও আনসারের জন্য তিনটি পোশাক সিলেক্ট করা হয়েছে। এটা আস্তে আস্তে ইমপ্লিমেন্ট হবে। পোশাকের সঙ্গে পুলিশ সদস্যদের মানসিকতারও পরিবর্তন হবে বলে আশা করছে অন্তর্র্বর্তী সরকার। পুলিশে সংস্কারের উদ্যোগও ন...

দিনাজপুরে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নেমেছে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াসে

Image
যুগান্ত বার্তাঃ উত্তরের জেলা দিনাজপুরে জেঁকে বসেছে শীত। তাপমাত্রা কমে আসায় এবং হিমেল হাওয়ার কারণে জনজীবনে এর প্রভাব পড়তে শুরু করেছে। শুক্রবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা সাধারণ মানুষের, বিশেষ করে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের দুর্ভোগ বাড়িয়েছে। দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, শুক্রবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ, যার কারণে শীতের অনুভূতি বেশি ছিল। সরেজমিনে দেখা যায়, সকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল চারপাশ। তীব্র শীতের কারণে খেটে খাওয়া মানুষেরা পড়েছেন বিপাকে। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। কাজের সন্ধানে বের হওয়া শ্রমজীবীদের গরম কাপড়, মাফলার ও কম্বল জড়িয়ে বের হতে দেখা গেছে। আবহাওয়া কর্মকর্তা আরও জানান, এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৪.০ ডিগ্রি সেলসিয়াস।

হারাম ও বাতিলের সঙ্গে আপস নেই, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা না করলে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে যুদ্ধ:

Image
যুগান্ত বার্তাঃ সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক ও মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ বলেছেন, হারাম ও কোনো বাতিলের সঙ্গে আপস নেই। বিএনপি ও জামায়াতের নেতাদের বলেছি, তারা যদি ক্ষমতায় গিয়ে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা না করেন, তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে আয়োজিত খতমে নবুওয়ত মহাসম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা আব্দুল হামিদ সরকারকে তওবা করে ভালো হয়ে ফিরে আসার আহ্বান জানান। তিনি বলেন, এই মাটি আলেম-ওলামার মাটি, এই মাটি পীর-দরবেশের ঘাঁটি। এখানে যত বজ্জাতি-শয়তানি করেছো, ভালো হয়ে যাও। অন্যথায় খুনি হাসিনার মতো দেশ থেকে পালাতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। মহাসম্মেলনে প্রধান অতিথি ছিলেন পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলি সদস্য ও জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং দেশ-বিদেশের শীর্ষ আলেম-ওলামা বক্তব্য রাখেন। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি আদায়ে প্রয়োজন হলে ঢ...