‘অশান্তির চাকরি’ ছেড়ে বসের সামনে নাচতে নাচতে বেরিয়ে গেলেন যুবক।
চাকরি ছেড়ে নাচতে নাচতে বেরিয়ে যান অনিকেত। ছবি সংগৃহীত যুগান্ত ডেস্ক: অফিসে কর্মীবান্ধব পরিবেশ না থাকলে সেখানে কাজ করা কঠিন। কিন্তু তারপরও আর্থিক সংকট, পরিবারের চাপসহ নানা কারণে মুখ বন্ধ করে সেই অস্বস্তিকর পরিবেশেই দিনের পর দিন কাজ করে যান অনেকে। হয়তো বারবার মনে হয়, এখান থেকে মুক্তি দরকার। কিন্তু অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে সাহসী পদক্ষেপটি আর নেওয়া হয়ে ওঠে না। কিন্তু, সেই ধারা ভাঙতে পেরেছেন ভারতের এক যুবক। অফিসে অশান্তির পরিবেশ আর বসের দুর্ব্যবহারের মুখে চাকরি ছেড়েছেন তিনি। আর সে জন্য নিজের শেষ কর্মদিবসে রীতিমতো বাদ্য-বাজনা বাজিয়ে বসের সামনে দিয়ে নাচতে নাচতে বিদায় নিয়েছেন ওই যুবক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ঘটনার ভিডিও। ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেছেন ভারতের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর অনিশ ভাগত। তিনি জানান, চাকরি ছেড়ে দেওয়া ওই যুবকের নাম অনিকেত। তিনি একটি অফিসে সেলস অ্যাসোসিয়েট হিসেবে চাকরি করছিলেন। কিন্তু সেখানকার কাজের পরিবেশ ছিল খুবই বাজে। অফিসের বস অনিকেতকে বিন্দুমাত্র সম্মান দিতেন না। এমনকি, তিন বছর চাকরি করলেও বেতন বেড়েছিল সামান্যই। বিজ্ঞাপন কিন্তু তারপরও চাকরি...