ছাত্র আন্দোলনে আহত সাংবাদিক রাকিবকে বাসাজের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান
যুগান্ত বার্তাঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আক্রান্ত ও আহত সাংবাদিক এইচএম রাকিবের প্রতি সংহতি জানিয়ে বাসাজের পক্ষ থেকে এক লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর ২০২৪) সকাল ১০টায় রাজধানীর ফার্মগেটের হোটেল গি-ভিঞ্চির রুফটপ রেস্টুরেন্টে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভায় তাকে এ অর্থ প্রদান করা হয়। প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা আনুষ্ঠানিকভাবে চেকটি হস্তান্তর করেন। জানা গেছে, দৈনিক দেশেরপত্রের স্টাফ রিপোর্টার এইচএম রাকিব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলার শিকার হন। গত ১৫ জুলাই সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে আন্দোলনের সংবাদ সরাসরি সম্প্রচারকালে ৭-৮ জন ছাত্রলীগ-যুবলীগ কর্মী তার ওপর লাঠি দিয়ে আঘাত করে এবং বেধড়ক মারধর চালায়। গুরুতর আহত রাকিবকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়। মাথায় আঘাতের ফলে তিনি মাথাব্যথা, মাথা ঘোরা এবং ঝাপসা দৃষ্টিসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন বলে জানা গেছে। হামলাকারীরা তার ক্যামেরা, মোবাইল ফোন ও মাইক্রোফোন ছিনিয়ে নেয়। ‘গণমাধ্যম সংস্কারে আমাদের প্রস্তাবনা’ শীর্ষক উক্ত আলোচনা সভায় চেক প্রদান অনুষ্ঠান ছাড়াও গণমা...