যুগান্ত বার্তাঃ পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে নারায়ণগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক বিপ্লব খান। তবে অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, দুর্ঘটনার পর তাকে উদ্ধার না করে অচেতন অবস্থার সুযোগ নিয়ে তার সঙ্গে থাকা নগদ টাকা, রিয়াল ও মোবাইল ফোন লুট করে পালিয়ে গেছে মিশুক চালক। অভিযুক্ত চালকের নাম মো. ঝিলক শিকারী, সে ফতুল্লা থানার মাসদাইর বাজার কান্দুইন্না বাড়ির কাশেম শিকারীর ছেলে। বেপরোয়া গতি ও দুর্ঘটনা পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (১৯ এপ্রিল) আনুমানিক রাত ১১টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফিরছিলেন সাংবাদিক বিপ্লব। পথে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সামনে থেকে পূর্বপরিচিত চালক ঝিলকের মিশুকে (থ্রি-হুইলার) ওঠেন তিনি। চালক ঝিলক বেপরোয়া গতিতে গাড়ি চালাতে থাকলে সাংবাদিক বিপ্লব তাকে বারবার গতি কমানোর অনুরোধ করেন। কিন্তু চালক তা না শুনে আরও দ্রুত গতিতে গাড়ি চালাতে থাকেন। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডের (বিভাজক) সাথে ধাক্কা লেগে মিশুকটি উল্টে যায় এবং সাংবাদিক বিপ্লবের ওপর পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। মানবিকতার অবক্ষয়: আহত সাংবা...
যুগান্ত বার্তা (স্টাফ রিপোর্টার):- বাংলাদেশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জে সচেতনতামূলক র্যালি ও প্রচার অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকালে দেশব্যাপী একযোগে পরিচালিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে এ র্যালির আয়োজন করা হয়। সকাল ১০টায় নগর ভবন প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাব পর্যন্ত গিয়ে শেষ হয়। র্যালিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন বার্তা সম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন বহন করেন অংশগ্রহণকারীরা। এতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ নূর কুতুবুল আলম। বক্তারা ...
যুগান্ত বার্তাঃ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে গণতন্ত্র, নির্বাচন এবং রাজনৈতিক সংস্কৃতি নিয়ে বিতর্কের মধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশে এমন একটি শক্তির উত্থান ঘটছে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না এবং রাজনৈতিক প্রক্রিয়াকে দুর্বল করার জন্য পরিকল্পিতভাবে কাজ করছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে রাজনীতিবিদদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার মাধ্যমে দেশের রাজনীতিকে ধ্বংস করার একটি সুপরিকল্পিত প্রচেষ্টা চালানো হচ্ছে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। প্রয়াত রাজনীতিবিদ মাহবুবুল হক ও মাহবুবুল আলম তারার স্মরণে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, গণতন্ত্রের ভবিষ্যৎ এবং রাজনৈতিক সংস্কৃতির অবক্ষয় নিয়ে বিস্তৃত বক্তব্য দেন তিনি। মির্জা ফখরুল বলেন, একসময় রাজনীতিতে নৈতিকতা, মূল্যবোধ এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের একটি সংস্কৃতি ছিল। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও নেতাদের প্রতি একটি সম্মান বজায় থাকত। কিন্তু বর্তমানে সেই পরিবেশ অনেকটাই বদল...
Comments