Posts

Showing posts from April, 2025

রাজাপুরে আলোচিত মিজান-মোর্শেদসহ সাত গুম-খুনের ঘটনায় তদন্তে কমিশন

Image
যুগান্ত বার্তাঃ ঝালকাঠির রাজাপুর থেকে ২০১০ সালে গুম হওয়া একাধিক ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলেছেন গুম-খুন কমিশনের সদস্যরা। বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর দ্বারা গুম হওয়া ব্যক্তিদের সন্ধান এবং তাদের ভাগ্য নির্ধারণে গঠিত পাঁচ সদস্যের গুম-খুন তদন্ত কমিশন এই তদন্ত পরিচালনা করছে। কমিশনের সদস্যদের মধ্যে রয়েছেন হাইকোর্টের দুই অবসরপ্রাপ্ত অতিরিক্ত বিচারক মো. ফরিদ আহমেদ শিবলী এবং মানবাধিকারকর্মী নূর খান। রাজাপুর উপজেলার সাতুরিয়া এলাকার আলোচিত বেলায়েত জমাদ্দারের দুই ছেলে মিজান ও মোর্শেদ জমাদ্দার, ইন্দ্রপাশা এলাকার আঃ ছালাম হাওলাদারের ছেলে মো. অসীম (৩৫) ও মো. রাজীব হাওলাদার (২৫), দক্ষিণ সাউদপুর এলাকার ফোরকান এবং পার্শ্ববর্তী কাউখালী উপজেলার পার সাতুরিয়া এলাকার মো. মুরাদের পরিবারের বাড়িতে গিয়ে সরেজমিন তদন্ত করেন তদন্ত কমিটির সদস্যরা। তদন্তকালে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ্র, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. শাহ আলম, রাজাপুর থানার অফিসার ইনচার্জ মো. ইসমাইল হোসেন এবং কাউখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন...

বিশ্বাসযোগ্য তদন্ত ও প্রমাণ ছাড়া ভারতের অভিযোগ অযৌক্তিক: পাকিস্তান

Image
যুগান্ত বার্তাঃ পাকিস্তান বলেছে, "বিশ্বাসযোগ্য তদন্ত এবং যাচাইকৃত সাক্ষ্য-প্রমাণের অভাবে" পহেলগামের হামলাকে পাকিস্তানের সাথে যুক্ত করার ভারতের প্রচেষ্টা “অযৌক্তিক, যুক্তিহীন এবং যৌক্তিক পরাজয়ের লক্ষণ”। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই কথা বলা হয়েছে। পহেলগাম হামলার পরে ভারতের প্রতিশোধমূলক পদক্ষেপের জবাবে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি আজ ভারতীয় নাগরিকদের ভিসা স্থগিত, ভারতের বিমানের জন্য আকাশসীমা বন্ধ এবং ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণাসহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, পাকিস্তান এবং তাদের সশস্ত্র বাহিনী “তার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে সম্পূর্ণভাবে সক্ষম এবং প্রস্তুত রয়েছে।” পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি ভারতের বিরুদ্ধে পদক্ষেপ ঘোষণার পাশাপাশি বলেছে, "কোনো রকম বৈষম্য ছাড়াই পাকিস্তান সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানায় এবং সন্ত্রাসবাদের বিরোধিতাকারী নেতৃস্থানীয় দেশ হিসেবে অনেক ক্ষতির মুখোমুখি হয়েছে"। এই কমিটি বলেছে, "পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদের ইন্ধন দেওয়ার জন্য ভার...

কাশ্মীরে হামলাকারীদের দুনিয়ার শেষ প্রান্তে গিয়েও খুঁজে বের করব: মোদী

Image
যুগান্ত বার্তাঃ কাশ্মীরে জঙ্গি হামলার প্রায় ৪৮ ঘণ্টা পর প্রথম প্রকাশ্য জনসভা থেকে হামলার ঘটনায় জড়িতদের কড়া বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ বিহারের মধুবনির সভা থেকে তিনি বৃহস্পতিবার বলেন, প্রতিটি সন্ত্রাসী এবং তাদের মদতদাতাদের কল্পনাতীত শাস্তির ব্যবস্থা করা হবে ৷ দুনিয়ার শেষ প্রান্তে গিয়েও হামলাকারীদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করবে ভারত ৷ এদিন সভার শুরুতেই পহেলগাঁওয়ে নিহতদের স্মৃতিতে দুমিনিটের নীরবতা পালন করে বক্তব্য শুরু করেন মোদী ৷ পঞ্চায়েতি রাজের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে পহেলগাঁওয়ের জঙ্গি হামলা সম্পর্কে তিনি বলেন, “২২ এপ্রিল সন্ত্রাসীরা পর্যটকদের নিমর্মভাবে হত্য়া করেছে ৷ কাশ্মীরে বেছে বেছে হিন্দু নিধন করা হয়েছে। পহেলগাঁওয়ে নিরীহদের নির্মমভাবে হত্যা করেছে জঙ্গিরা। হামলায় কেউ ছেলেকে হারিয়েছেন ৷ কেউ বাবাকে হারিয়েছেন ৷ কেউ হারিয়েছেন স্বামীকে ৷ তাদের কেউ বাংলায় কথা বলতেন ৷ আবার কেউ ওড়িয়া ভাষায় কথা বলতেন ৷ কেউ গুজরাতের বাসিন্দা ৷ কেউ বিহারের লাল ৷ এ হামলা কেবল পর্যটকদের ওপর নয়, এটি ভারতের আত্মার ওপর হামলা। হামলাকারী ও ষড়যন্ত্রকারীরা কল্পনাও করতে পারবে না যে, ত...

রূপগঞ্জকে ক্লিন করার ঘোষণা দিলেন সেলিম প্রধান

Image
যুগান্ত বার্তাঃ (রিপোর্ট- কামরুল হাসান বিপ্লব)  রূপগঞ্জকে ক্লিন করার ঘোষণা দিয়েছেন রূপগঞ্জ ওয়ান ফ্যামেলির পৃষ্ঠপোষক সেলিম প্রধান। তিনি বলেন বাংলাদেশে আমার একটি জন্ম স্থান  যেখানে ৫ আগস্টের পূর্বে হামলা হয়েছে আবার ৫ আগস্টের পরবর্তী সময়েয় আমার বাসায় গুলি, বোমা, আগুন দেয়া হয়েছে।  আগে করেছে গোলাম দস্তগীর গাজী, পাপ্পা গাজী, বালু হাবিবের লোকেরা। আর ৫ আগস্টের পরে একটি দলের কিছু লোক।  আমার বাড়ির পাশে একটি মার্কেট আছে যেখানে আমার স্বাক্ষর জাল করে ভাড়া চুক্তি দলিলের বলে মার্কেটটি দখলের চেষ্টা করা হয়েছে। আজকে আমি আদালতে মামলায় স্বাক্ষর করে এসেছি। বৃহস্পতিবার ২৪ এপ্রিল নারায়ণগঞ্জ আদালতে স্বাক্ষর জালিয়াতি মামলার স্বাক্ষর ভেরিফিকেশন স্বাক্ষর শেষে সাংবাদিকদের কাছে এমন কথা বলেন তিনি। পরবর্তীতে রূপগঞ্জে নিজ বাসায় সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলনেও একই কথা বলেন সেলিম প্রধান। পুলিশের কর্মকান্ড দিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আমার বাড়িতে দুবার হামলা হয়েছে কিন্তু পুলিশের কোন তৎপরতা দেখছিনা। আমি বলছি না পুলিশ খারাপ প্রতিষ্ঠান হিসাবে পুলিশ ভাল কিছু সদস্য হয়তো খারাপ।  রূপগঞ্জের বর্তম...

স্ত্রীকে ফিরে পেতে শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে মামলা, পাল্টা মামলায় কারাগারে স্বামী

Image
যুগান্ত বার্তাঃ গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় স্ত্রীকে ফেরত পেতে শ্বশুরবাড়ির পরিবারের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন স্বামী। জানা যায়, স্ত্রীকে ফেরত পেতে গাইবান্ধা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট-২ আদালতে পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন সাঘাটার দিঘলকান্দি গ্রামের মো. মাসুদ করিম। পরবর্তীতে স্ত্রী মিনারা আক্তার মিমের যৌতুক ও নারী নির্যাতনের মামলায় স্বামী মাসুদ করিমকে গ্রেফতার করে পুলিশ। তবে মিমের অভিযোগকে মিথ্যা দাবি করেছে মাসুদ করিম। মাসুদের পরিবারের দাবি, স্ত্রীর পরিবারের চাপে নাটক সাজিয়ে যৌতুক ও নারী নির্যাতনের মিথ্যা মামলা করা হয়। সেই মামলায় মিনারা আক্তার মিম স্বামীসহ মোট পাঁচজনকে আসামি করে ১৬ এপ্রিল ২০২৫ তারিখে সাঘাটা থানায় মামলা করেন, যার মামলা নম্বর-১৩। ওই মামলায় পুলিশ মাসুদ করিমকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। আদালতে পাঁচজনের জামিন আবেদন করা হলে চারজনের জামিন মঞ্জুর হয়, তবে মাসুদ করিমের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। জানা যায়, সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের মো. আবু হাসেম ব্যাপারীর ছেলে মাসুদ করিম এবং ঢাকা জেলার বাড্ডা থানার পূর্বপ...

কাশ্মীরে পর্যটকদের ওপর হামলা, নিহত ২৬: এনডিটিভি

Image
যুগান্ত বার্তাঃ ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পাহালগামে পর্যটকদের ওপর হামলা হয়েছে। এতে ২৬ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি। যদিও কোনো কোনো সংবাদমাধ্যম এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা পাঁচ বলে জানিয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে পাহালগামের বাইসরন উপত্যকায় অস্ত্রধারীরা পর্যটকদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছুড়লে এ হতাহতের ঘটনা ঘটে। কোনো গোষ্ঠী এখনো এ হামলার দায় স্বীকার করেনি। তবে গুজরাট থেকে পাহালগামে ঘুরতে যাওয়া এক পর্যটক জানান, হঠাৎ হামলা হলে ছোটাছুটি শুরু হয়। লোকজন কান্না-চিৎকার করতে থাকে। ভারতীয় মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভারতীয় সেনাসদস্যরা ঘটনাস্থলের দিকে ছুটে যাচ্ছেন। আবার কিছু ভিডিওতে ভিকটিমদের বলতে শোনা যায়, হামলাকারীরা ধর্মভেদে পর্যটকদের আলাদা করছিল। কাশ্মীরের মুখ্যমন্ত্রী এ ঘটনার পর তার এক্স অ্যাকাউন্টে এক বার্তায় বলেন, সাম্প্রতিক বছরগুলিতে বেসামরিক নাগরিকদের ওপর চালানো যেকোনো হামলার তুলনায় ভয়াবহ এটি। এনডিটিভির খবরে বলা হয়, ঘটনার পরপরই সেখানে আহতদের হাসপাতালে নিতে সামরিক বাহিনীর হেলিকপ্টার পাঠা...

পহেলা বৈশাখে সারাদিনব্যাপী আয়োজন।

Image
যুগান্ত বার্তাঃ পহেলা বৈশাখে সকাল ৬টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সুরের ধারার আয়োজনে পাহাড় ও সমতলের বিভিন্ন জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়া মুক্তমঞ্চে হবে  বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। আশপাশে পাবেন বাহারি বাঙালি খাবার। ঢাকা বিশ্ববিদ্যালয় ‘নববর্ষে ঐকতান, ফ্যাসিবাদের অবসান’–এই প্রতিপাদ্যে চব্বিশের চেতনা ধারণ করে সমকাল, ইতিহাস, ঐতিহ্যকে ধারণ করে এবারের নববর্ষের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। সকাল ৯টায় চারুকলা অনুষদ থেকে বের হবে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। এই আয়োজনে বাঙালিসহ পাহাড় ও সমতলের ২৮টি জাতিগোষ্ঠীর ৪৯৪ জন শিল্পী বর্ণিল সাজে সজ্জিত হয়ে অংশগ্রহণ করবে। অংশগ্রহণকারী জাতিগোষ্ঠীর মধ্যে রয়েছে বাঙালি, চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, লুসাই, পাংখোয়া, বম, ম্রো, রাখাইন, খিয়াং, বানাই, সাঁওতাল, ওঁরাও, তুরী, মাহালি, মালপাহাড়িয়া, কোল, মাহাতো, মুণ্ডা রাজোয়াড়, মনিপুরী, খাসিয়া, চা-জনগোষ্ঠী, গারো, হাজং, কোচ ও মালো। এছাড়াও শোভাযাত্রায় দুই শতাধিক ব্যান্ড মিউজিশিয়ানস অংশগ্রহণ করবে এবং পৃথিবীর শান্তি কামনায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সম্মি...

ফিলিস্তিনের পতাকায় ছেয়ে গেছে ঢাকা

Image
যুগান্ত বার্তাঃ মধ্যপ্রাচ্যের নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান দখলদার ইসরায়েলি বাহিনীর চালানো হত্যা ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’- এর উদ্যোগে আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে অনুষ্ঠিত হচ্ছে ‘মার্চ ফর গাজা’। বিকেল ৩টায় এই গণজামায়াতে শুরুর কথা থাকলেও সকাল থেকেই আসতে শুরু করেছে ছোট-বড় মিছিল। কোনো মিছিল আসছে শাহবাগের দিক থেকে, কোনোটি দোয়েল চত্ত্বরের দিক থেকে, কোনোটি আবার আসছে নীলক্ষেতের দিক থেকে। প্রত্যেকের হাতে রয়েছে দেশের পতাকা ও ফিলিস্তিনের পতাকা। সবার লক্ষ্য সোহরাওয়ার্দী উদ্যান, সেখানেই গাজার নিরস্ত্র জনগণের প্রতি সংহতি প্রকাশ, বিশ্বজনমত গঠন এবং মানবিক মূল্যবোধের পক্ষে সোচ্চার হওয়াই লক্ষ্য সবার। মূল অনুষ্ঠান বিকেলে হলেও সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি গেটেই মানুষের ঢল নেমেছে। এদিকে এই জমায়েত ঘিরে উদ্যানের আশপাশে জমে উঠেছেপতাকা, মাথার ব্যাজ ও টি-শার্ট বিক্রি। আর আগ্রহ নিয়েই সেসব কিনছে...

মেনাপুর পীর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ।

Image
  যুগান্ত বার্তাঃ  (মোঃ কাউছার পাটোওয়ারী):- চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার  ১ নং রাজারগাঁও ইউনিয়নের মেনাপুর পীর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ৮ এপ্রিল মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় বিদ্যালয় মাঠে কোরআন তেলাওয়াত  জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী মানিক রঞ্জন সরকারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ তারেক হোসেন এর উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাস্টার্স ইন ম্যানেজমেন্ট আফিসার মোঃ শরিফুল আরেফিন রনি। বিশেষ অতিথি ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রনি, মেনাপুর বাদসা মিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সাহাআলম মিজি, রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান ঢালী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক দাতা সদস্য ডাঃ মোঃ আনিছুর রহমান, সমাজ সেবক মোঃ হাচান মাহমুদ। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের জমিদাতা পরিবারের সদস্য খাজা বাক...

শিবপুরে পত্রিকা ছিনিয়ে নিয়ে পুড়িয়ে দেয় উগ্রবাদীরা

Image
  যুগান্ত বার্তাঃ  শিবপুরে দৈনিক দেশেরপত্র পত্রিকা বিক্রিতে বাধা প্রদান ও পত্রিকা কেড়ে নিয়ে পুড়িয়ে ফেলার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার শিবপুর পাইলট স্কুলের সামনে পত্রিকাটির কপি বিক্রয়ের সময় এ ঘটনা ঘটে। জানা যায়, ঘটনার দিন সকালে পত্রিকা বিক্রয়ের উদ্দেশ্যে শিবপুর পাইলট স্কুলের সামনে যান দেশেরপত্রের বিক্রয় প্রতিনিধি গাজী সাইদুল হাসান আইয়ুবী, আলী হোসেন ও মো. ফরিদ মিয়া। এ সময় শিবপুর উপজেলা ইমাম পরিষদের নেতা এরশাদ উল্লাহ ও আকরাম হোসেনসহ কয়েকজন তাদের পত্রিকা বিক্রিতে বাধা দেন। তারা জানান, শিবপুরে এই পত্রিকা বিক্রি নিষেধ এবং এখানে এই কার্যক্রম চালান যাবে না বলে হুমকি দেন। এ সময় মাছিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হারিছ রিকাবদার সেখানে উপস্থিত হলে সাইদুল হাসান আইয়ুবী তাকে বিষয়টি জানালে তিনি অভিযুক্তদের বাড়াবাড়ি করতে নিষেধ করেন। চেয়ারম্যান চলে যাওয়ার পর সাইদুল হাসান আইয়ুবী যখন ফিরে যাচ্ছিলেন, তখন অভিযুক্তরা ৪০পিস পত্রিকা তার কাছ থেকে জোড়পূর্বক কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে এবং আগুন দিয়ে পুড়িয়ে দেয়। যোগাযোগ করা হলে মাছিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হারিছ রিকাবদার জানান, পত্রিকা বিক্রিতে বাধাদ...

এসএসসি পরীক্ষা পেছানোর দাবিতে ‘অসহযোগ আন্দোলনের’ ডাক

Image
  যুগান্ত বার্তাঃ পরিবর্তিত সূচি অনুযায়ী আগামী ১০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। তবে পরীক্ষা এক মাস পেছানোসহ দুই দাবিতে সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। দুই দাবি নিয়ে এ আন্দোলনের ডাক দেয় শিক্ষার্থীরা। তাদের দুই দাবি হলো- পরীক্ষা এক মাস পেছানো এবং সব পরীক্ষায় তিন থেকে চার দিন বন্ধ দেওয়া। আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ১১টা থেকে জাতীয় শহীদ মিনারের সামনে শুরু হয়ে ঢাকা শিক্ষা বোর্ড পর্যন্ত এলাকায় বিকেল ৫টা পর্যন্ত চলবে এই আন্দোলন। আর অন্য জেলার শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডে আন্দোলন করবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি না মানলে পরীক্ষায় অংশ নেবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন এসএসসির পরীক্ষার্থীরা। দাবির যৌক্তিকতা হিসেবে পরীক্ষার্থীরা জানিয়েছে, রমজান মাসে রোজা রেখে ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি। এ ছাড়া ঈদের পরপরই পরীক্ষা হওয়ায় পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে না। তাই এক মাস সময় দিলে ভালোভাবে প্রস্তুতি নেওয়া যাবে। আন্দোলনরত শিক্ষার্থীরা আরো জানিয়েছে, গরমে একটানা পরীক্ষা দেওয়া সম্ভব নয়। গরমে একটানা পরীক্ষা দিলে শিক্ষ...

মায়ানমারে ফের ভূমিকম্প, মৃতের সংখ্যা ছাড়াল ৩০০০, সাময়িক যুদ্ধবিরতির সিদ্ধান্ত জুন্টা সেনার

Image
— প্রতীকী চিত্র। যুগান্ত বার্তাঃ মায়ানমারের ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩০০০ ছাড়িয়েছে। শুক্রবারের পর থেকে একের পর এক কম্পন অনুভূত হয়েছে সে দেশে। বুধবার রাতেও ৪.৮ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। শুক্রবারের জোরালো ভূমিকম্পের পর থেকে এখনও মাঝে মধ্যে কম্পন (আফটারশক) হয়ে চলছে মায়ানমারে। বুধবার রাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে মায়ানমারে। ভারতের ভূবিজ্ঞান সর্বেক্ষণ সংস্থা (ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি) অনুসারে, কম্পনের মাত্রা ছিল ৪.৮। ভূপৃষ্ঠ থেকে ২৫ কিলোমিটার গভীরে কম্পনটি অনুভূত হয়েছে। বুধবার বিকেলে আরও একটি কম্পন অনুভূত হয়েছে মায়ানমারে। সেটির মাত্রা ছিল ৪.৩।

বেড়ে চলেছে অপরাধ: শান্তি ফেরানোর উপায় কী?

Image
শাহাদৎ হোসেন:  যুগান্ত বার্তাঃ দেশে দিন দিন বেড়ে চলেছে নানা ধরণের অপরাধ। ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, দস্যুতা, অপহরণ, খুন, ধর্ষণ, চুরি, নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধির ফলে আইনশৃঙ্খলা বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। পরিসংখ্যান বলছে, কেবল আমাদের দেশেই নয়, সমগ্র বিশ্বেই সামাজিক অপরাধ, অন্যায় ও অশান্তি বেড়ে চলেছে। প্রতিদিন পত্রিকার পাতা খুললেই নানা অপরাধের চিত্র ফুটে ওঠে। সাম্প্রতিক অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশি ব্যবস্থার ভেঙে পরা। আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় না থাকায় অপরাধ বাড়ছে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। মানুষের নৈতিক অবক্ষয় ও আত্মিক অবনতি এতটাই তলানিতে পৌঁছেছে যে, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে পারলেই তারা অপরাধ সংঘটিত করছে। অপরাধের মধ্যে চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণের মতো অপরাধ ছাড়াও সামাজিকভাবে ক্ষতিকর একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে ‘মব কালচার’। ভিন্নমতাবলম্বীদের উপর হামলা, সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা, মাজারে হামলা ইত্যাদি ঘটনা বাড়ছে। সাম্প্রতিক সময়ে একটি উগ্রবাদী গোষ্ঠীর দ্বা...

আন্তর্জাতিক খেলা: কী হতে যাচ্ছে বাংলাদেশে?

Image
হাসান মাহদী: যুগান্ত বার্তাঃ সম্প্রতি বাংলাদেশের সার্বিক পরিস্থিতি ও বিশেষ করে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্প প্রশাসন গভীর উদ্বিগ্ন বলে দিল্লিতে এসে জানিয়েছেন মার্কিন ন্যাশনাল ইনটেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্ড। তিন দিনের ভারত সফরে এসে এনডিটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। ‘ইসলামি সন্ত্রাসবাদে’র বিপদ বাংলাদেশকেও প্রভাবিত করছে বলে বার্তা সংস্থা এএনআই-কে দেওয়া দ্বিতীয় আর একটি সাক্ষাৎকারে মন্তব্য করেন তুলসী গ্যাবার্ড। তুলসী বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে এই ইসলামি জঙ্গিবাদের সরাসরি প্রভাব পড়েছে ও এখনও পড়ে চলেছে আমেরিকার মানুষের ওপর। তিনি আরও বলেছেন, আমরা আরও দেখছি এর জন্য কীভাবে ভুগতে হচ্ছে ভারতকে, কীভাবে তা প্রভাব ফেলছে বাংলাদেশে। এখন তা সিরিয়াতে, ইসরায়েলে ও মধ্যপ্রাচ্যের আরও নানা দেশেই প্রভাব ফেলছে। এখানে লক্ষণীয় বিষয়, তুলসী গ্যাবার্ড বাংলাদেশকে সিরিয়া, ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল ও ইসলামী সন্ত্রাসবাদের উছিলায় ধ্বংস হয়ে যাওয়া দেশগুলোর সাথে তুলনা করতে কার্পণ্য করেন নি। আতঙ্কের বিষয় হল, ইরাক, সিরিয়া, লিবিয়া, আফগানিস্তানকে লণ্ডভণ্ড করার আগে সে সব দেশের বিরুদ্ধে এমনসব ...

আজ আব্রানের শুভ জন্মদিন

Image
  যুগান্ত বার্তাঃ শুভ জন্মদিন আব্রান। দ্বিতীয় জন্মদিনে শুভকামনায় নানাভাই দেলোয়ার হোসেন। তালতলা ক্লাব, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

ছিদামহাট যেন বাংলার বুকে এক টুকরো গাজা: ন্যায়বিচারের অপেক্ষায় ভুক্তভোগীরা

Image
যুগান্ত বার্তাঃ রংপুরের পীরগাছার ছিদামহাট যেন বাংলাদেশের বুকে এক টুকরো গাজা। দখলদার ইসরায়েলিদের হামলার মুখে গাজার মতো ধ্বংসপুরী যেন পীরগাছার হেযবুত তওহীদের বসতভিটা। গাজাবাসীর মতো ঈদ আসেনি পীরগাছায় উগ্রবাদীদের হামলার শিকার হেযবুত তওহীদের পরিবাগুলোর মাঝেও। তারা উগ্রবাদীদের আস্ফালনে আজও বাড়িঘর ছাড়া। ঈদের আনন্দ যেন আতঙ্কে পরিণত হয়েছে তাদের জন্য। ঘটনার একমাস পেরিয়ে গেলেও এখনো গ্রেফতার হয়নি আসামিদের একজনও। দোর্দণ্ড প্রতাপে এলাকায় বিরাজ করছে তারা। তাদের হুমকি-ধামকির মুখে এলাকায় যেতে পারছে না ভুক্তভোগীরা। ঘর-বাড়ি হারা পরিবারগুলোর লোকজন মানবেতর জীবনযাপন করছে। মাটির সাথে মিশিয়ে দেওয়া ঘরবাড়িগুলো গাজার ধ্বংসলীলা কথা স্মরণ করিয়ে দেয়।  ঈদের দিনেও তারা পথে পথে ঘুরে ফিরছেন। কেউ আত্মীয়-স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। ঘটনার দিন এক পোশাকে বাড়ি ছেড়েছেন সবাই। নিজেদের জন্য নতুন পোশাক কেনা তো দূরের কথা ছোট ছোট বাচ্চাদের নিয়ে উদ্বাস্তুর ন্যায় জীবন কাটছে তাদের। অসহায় পরিবারগুলো সরকারের দিকে তাকিয়ে থাকলেও সরকারের পক্ষ থেকে পুনর্বাসনের কোনো উদ্যোগ এখনো লক্ষ্য করা যাচ্ছে না। জানা যায়, ঘটনার দিন ২৪ ফেব্রুয়ারি ...