Posts

Showing posts from April, 2026

যাত্রাবাড়ীতে প্রকাশ্যে চাঁদাবাজি: অভিযোগের পরও দাপট কমেনি সাইফুল গংয়ের, নীরব আইনশৃঙ্খলা বাহিনী

Image
  সাব-হেড: থানা ও র‌্যাবে লিখিত অভিযোগ, এমপির আশ্বাসও কার্যকর হয়নি—আতঙ্কে পরিবহন মালিক-শ্রমিক যুগান্ত বার্তাঃ রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় লেগুনা স্ট্যান্ডকে কেন্দ্র করে সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের দৌরাত্ম্য থামছেই না। অভিযোগ রয়েছে, থানা ও র‌্যাবের কাছে লিখিত অভিযোগ দায়ের করার পরও অভিযুক্তরা প্রকাশ্যে চাঁদা আদায় করে যাচ্ছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ভুক্তভোগী মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জ জেলা হালকা পরিবহন মালিক সমিতির যাত্রাবাড়ী-চিটাগাংরোড রুটের লেগুনা ও হিউম্যান হলার শাখার সহ-সভাপতি, জানান—গত প্রায় এক দশক ধরে “শিমরাইল এক্সপ্রেস লিমিটেড”-এর তত্ত্বাবধানে এই রুটে নিয়মিত পরিবহন পরিচালনা করা হচ্ছে। তবে সম্প্রতি একটি সংঘবদ্ধ চক্র, যার নেতৃত্বে রয়েছেন মোঃ সাইফুল ইসলাম, জোরপূর্বক স্ট্যান্ড নিয়ন্ত্রণের চেষ্টা করছে। অভিযুক্তদের মধ্যে তাইজুল ইসলাম সিকদার, উজ্জ্বল, হাসান, আরিফ, ওয়াশিম আকরাম, তরুণ, জসিমসহ আরও অজ্ঞাত ১০-১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, চক্রটি প্রতিটি লেগুনা থেকে দৈনিক ১৩০ টাকা, সাপ্তাহিক ৫০০ টাকা এবং মাসিক ১,৫০০ টাকা চাঁদা দাবি করছে। এতে অস্...

একসঙ্গে তিন বোনের এসএসসি-ঠাকুরগাঁওয়ের জমজ তিন বোনের অনন্য স্বপ্নযাত্রা

Image
যুগান্ত বার্তাঃ ঠাকুরগাঁওয়ের সালন্দর গ্রামের তিন বোন-স্বপ্নীল, স্বর্ণালী ও সেঁজুতি বর্মন-একই দিনে জন্ম নিয়ে যেমন বেড়ে উঠেছেন, তেমনি জীবনের গুরুত্বপূর্ণ ধাপ এসএসসি পরীক্ষাতেও একসঙ্গে অংশ নিচ্ছেন। তাদের এই অভিন্ন পথচলা এলাকায় তৈরি করেছে বিশেষ আলোচনার। তিন বোনের জন্ম ২০০৯ সালের ১৫ সেপ্টেম্বর। বাবা ঠান্ডারাম বর্মন ও মা ময়না রানী সেনের সংসারে বড় বোন মৃদুলা ও ছোট ভাই প্রদ্যুৎসহ তারা বেড়ে উঠেছেন একসঙ্গে। ছোটবেলা থেকেই তাদের জীবনযাত্রা, পড়াশোনা ও দৈনন্দিন কার্যক্রম প্রায় একই ছন্দে চলেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন এই তিন বোন। পরীক্ষার আগে সোমবার (২০ এপ্রিল) তাদের বাড়িতে গিয়ে দেখা যায়, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত তারা। পাশাপাশি বসে পড়াশোনা করে একে অপরকে সহযোগিতা করছেন তারা। শিক্ষাজীবনের শুরু থেকেই তারা একসঙ্গে এগিয়ে চলেছেন। প্রথমে কিন্ডারগার্টেন এবং পরে আরাজী কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। একই চেহারার কারণে শিক্ষক ও সহপাঠীদের অনেক সময় তাদের আলাদা করে চেনা কঠিন হয়ে যেত। ২০১৮ সালে তারা ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর...

দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে পারেন বিপুলসংখ্যক মানুষ – হুঁশিয়ারি হুইপ

Image
যুগান্ত বার্তাঃ সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি) বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সতর্ক করে বলেন, যদি চলমান সংঘাত দ্রুত থামানো না যায়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারেন। হুইপ আশরাফ উদ্দিন নিজান শুক্রবার (৩ এপ্রিল) লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে এই উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান বিশ্বজুড়ে চলমান সংঘাত কেবল আন্তর্জাতিক নয়, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও গভীর প্রভাব ফেলতে পারে। তিনি আরও সতর্ক করেন, যদি বৈশ্বিক অস্থিরতা অব্যাহত থাকে, তবে দেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। হুইপ নিজান বলেন, “আমাদের এখনই সচেতন হতে হবে এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।” বক্তব্যে তিনি দেশের জনগণকে ধৈর্য্য ধারণের পাশাপাশি বর্তমান পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করার আহ্...