Posts

Showing posts from March, 2025

পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জনাব আরিফ উদ্দিন-

Image
  যুগান্ত বার্তা (সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি): পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হেযবুত তাওহীদের নারায়ণগঞ্জ অঞ্চলের সভাপতি আরিফ উদ্দিন । এক শুভেচ্ছা বার্তায় আরিফ উদ্দিন বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। সৌহার্দ্য-সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত হোক পারস্পারিক ভ্রাতৃত্ববোধ। ঈদ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। তিনি আরও বলেন, পবিত্র ঈদুল ফিতরের এই চেতনা হোক সর্বস্তরের সকলের ঐক্যবদ্ধ হওয়ার জন্য অনুপ্রেরণা। ইনশাআল্লাহ আমরা সবাই যদি আবারো তওহীদের উপর ঐক্যবদ্ধ হতে পারি তাহলে সমাজ থেকে সমস্ত অন্যায় নির্মূলে হয়ে যাবে আসবে প্রকৃত ঈদের আনন্দ। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।

ঈদযাত্রার শেষ দিনেও রেলস্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড়

Image
যুগান্ত বার্তাঃ প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা ছাড়ছেন হাজারো মানুষ। আজও রাজধানীর কমলাপুরসহ বিভিন্ন রেলস্টেশনে উপচেপড়া ভিড় দেখা গেছে। তবে এবার বেশিরভাগ ট্রেন নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে, ফলে যাত্রীদের ভোগান্তি অন্যান্য বছরের তুলনায় কম। আজ (৩০ মার্চ) ট্রেনে ঈদযাত্রার সপ্তম ও শেষ দিনে প্রচণ্ড ভিড় থাকলেও ৯৮ শতাংশ ট্রেন সময়সূচি মেনে চলছে। ফলে স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষার বিড়ম্বনা কমেছে। শনিবার ভোর ৪:৪৫ থেকে সকাল ১১টা পর্যন্ত ২২টি ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। বলাকা, তুরাগ এক্সপ্রেস, জয়দেবপুর কমিউটার, দেওয়ানগঞ্জ, ধূমকেতু, পর্যটক এক্সপ্রেস, পারাবত, নীলসাগর, সোনার বাংলা, সৈয়দপুর, তিস্তা, মহানগর প্রভাতী, সুন্দরবন, মহুয়া, বুড়িমারী, কর্ণফুলী, রংপুর, কিশোরগঞ্জ, জামালপুর এক্সপ্রেস, একতা, রূপসী বাংলা এক্সপ্রেসসহ মোট ২৩টি ট্রেন। কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা গেছে, প্ল্যাটফর্মে মানুষের ঢল। প্রতিটি কোচ যাত্রীতে পূর্ণ, ফলে অনেককে দাঁড়িয়ে ভ্রমণ করতে হচ্ছে। এসি-কোচ ছাড়া অন্যসব কোচে গাদাগাদি অবস্থা। শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করলেও ছাদে যাত্রী ওঠা ঠেকানো যাচ্ছে না। একজন যাত্রী বলেন, ...

দেশের ২০ জেলায় আজ উদযাপন হচ্ছে ঈদ

Image
যুগান্ত বার্তাঃ   সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে আজ রোববার। সৌদির সঙ্গে মিল রেখে আজ বাংলাদেশের বিভিন্ন জেলায় ঈদ উদযাপন করছেন। সকালে তারা নিজ নিজ এলাকায় জামাতে ঈদের নামাজ আদায় করেছেন। এ পর্যন্ত দেশের ২০ জেলায় ঈদ উদযাপনের খবর পাওয়া গেছে। বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্যে ঈদ উদযাপনের চিত্র উঠে এসেছে। মাদারীপুর- সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে মাদারীপুরের ৩০ গ্রামের মানুষ ঈদুল ফিতর উদযাপন করছেন। আজ রোববার সকাল ৯টায় মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের তাল্লুক গ্রামের তাল্লুক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাত পড়ান চরকালিকাপুর ফরাজী বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা সিদ্দিকুর রহমান। শরীয়তপুরের সুরেশ্বর দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত জান শরীফ শাহ্ সুরেশ্বরীর (রহ.) অনুসারীরা প্রায় দেড়শ বছর আগ থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা রাখেন। তার অনুসারীরা ঈদুল ফিতর উদযাপন ও ঈদুল আযহা পালন করে আসছেন। ফরিদপুর- ফরিদপুরের বোয়ালমারী উপজেলার প্রায় ১৩ গ্রামে ঈদ উদযাপন হচ্ছে আজ রোববার। সৌদির সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উ...

চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদ রোববার

Image
  যুগান্ত বার্তাঃ সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। শনিবার এক বৈঠকের পর দেশটির সুপ্রিমকোর্ট এ ঘোষণা দিয়েছেন। খবর খালিজ টাইমসের। খালিজ টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারত ও পাকিস্তানেও আগামী সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আগামীকাল দেশটিতে খালি চোখে ঈদের চাঁদ দেখা যাবে। এদিকে ইন্দোনেশিয়ায় আজ ঈদের চাঁদ দেখা যায়নি। দেশটিতে আগামী সোমবার ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হবে বলে ঘোষণা করা হয়েছে।  ব্রুনাইও ঈদুল ফিতরের ঘোষণা দিয়েছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সোমবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। তবে দেশটিতে এবার রোজা হচ্ছে ২৯টি।  এর আগে পবিত্র ঈদুল ফিতরের দিন ঘোষণা করে অস্ট্রেলিয়া। দেশটিতে আগামী সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ শনিবার দেশটির ফতোয়া পরিষদ এই ঘোষণা দিয়েছে।  এদিকে বাংলাদেশে কাল রোববার (৩০ মার্চ) জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসবে। এদিন বাংলাদেশের আকাশে শাওয়াল ও ঈদের চাঁদের অনুসন্ধান করা হবে। তবে বাংলাদেশে চাঁদ দেখা কমিটির বৈঠক বসার আগেই সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক জ...

অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ-এর সর্বোচ্চ নেতার পক্ষ থেকে দেশবাসীর প্রতি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা

Image
  যুগান্ত বার্তাঃ দেশ বাসিকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মানবতার কল্যাণে নিবেদিত অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহিদ এর সর্বোচ্চ নেতা জনাব হোসাইন মোহাম্মদ সেলিম।

ভারতসহ ৩ দেশে ঈদের তারিখ ঘোষণা

Image
যুগান্ত বার্তাঃ ভারত, ইন্দোনেশিয়ায় ও মালয়েশিয়া আনুষ্ঠানিকভাবে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। এই তিনটি দেশেই আগামী সোমবার (৩১ মার্চ) উদযাপন হবে পবিত্র ঈদুল ফিতর। শনিবার (৩১ মার্চ) খালিজ টাইমস এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ইন্দোনেশিয়ায় আজ ঈদের চাঁদ দেখা যায়নি। দেশটিতে আগামী সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে বলে ঘোষণা করা হয়েছে। এদিকে মালয়েশিয়াও আনুষ্ঠানিকভাবে ঈদের ঘোষণা দিয়েছে। আগামী সোমবার (৩১ মার্চ) দেশটিতে ঈদ উদযাপন করা হবে। সে হিসেবে এ বছর ৩০টি রোজা পালন করবে মালয়েশিয়া। আগামীকাল রোববার সহজেই খালি চোখে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে বলে আশা করছে দেশটি। এছাড়াও ভারতে ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপন করা হবে। আগামীকাল, রোববার খালি চোখে চাঁদ দেখা যাবে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে। তবে আজ ২৮ রমজান পালন হচ্ছে বাংলাদেশের এই প্রতিবেশী রাষ্ট্রে।

ময়মনসিংহে ১৩ তলা ভবন থেকে লাফিয়ে তরুণীর আত্মহত্যা

Image
যুগান্ত বার্তাঃ ময়মনসিংহ নগরীর গাঙ্গিনারপাড় এলাকায় একটি বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে ২৫ বছর বয়সী এক তরুণী আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৮ মার্চ) দুপুর ১টার দিকে গাঙ্গিনারপাড়ের ১৩ তলা বর্ণালী টাওয়ারের ছাদ থেকে লাফিয়ে পড়েন ওই তরুণী। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে এখন পর্যন্ত নিহতের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানান, ভবনের ছাদ থেকে তরুণীকে লাফ দিতে দেখে অনেকে ঘটনাস্থলে ছুটে আসেন। তবে কেউ তাকে চিনতে পারেননি। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। প্রাথমিক তদন্ত চলছে। এখনো আত্মহত্যার কারণ জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাড়ছে যাত্রীর চাপ, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

Image
  যুগান্ত বার্তাঃ গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে ধীরে ধীরে বাড়ছে যাত্রীর চাপ। ঈদুল ফিতরকে সামনে রেখে নানান পেশার মানুষ নাড়ির টানে ঘরে ফিরতে শুরু করেছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। যাত্রীরা বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন, তবে যান চলাচল এখনো স্বাভাবিক রয়েছে। সারি সারি যাত্রীবাহী বাস চললেও অধিকাংশ বাসের সিট ফাঁকা নেই। এতে যাত্রী ও পরিবহন শ্রমিকরা স্বস্তি প্রকাশ করেছেন। নিরাপদ সড়ক বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের (নিসআ) কয়েকজন শিক্ষার্থী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিয়ম মেনে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছে। স্থানীয় বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ মোড়ে ঘুরে দেখা যায়, যাত্রীদের সংখ্যা বেশি থাকায় পরিবহন শ্রমিকদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, ভোগড়া বাইপাস, কালিয়াকৈরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইজ উদ্দিন বলেন, মহাসড়কে যানজট প্রতিরোধে হাইওয়ে পুলিশ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে...

গাজীপুরে বাসে নারী যাত্রীকে ধর্ষণচেষ্টা, হেলপার ও কন্ট্রাক্টর গ্রেফতার

Image
যুগান্ত বার্তাঃ গাজীপুরে যাত্রীবাহী বাসে এক নারী যাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বাসের হেলপার ও কন্ট্রাক্টরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী যাত্রী থানায় অভিযোগ দায়ের করলে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানা পুলিশ আজমেরি পরিবহনের হেলপার ও কন্ট্রাক্টরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন গাজীপুর মহানগরের এনায়েতপুর গ্রামের মো. নাইম মিয়ার ছেলে শাহেদ আলী (১৯) ও টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার পাঁচটেকি গ্রামের মো. খাইরুল ইসলামের ছেলে কামরুল ইসলাম (১৭)। ভুক্তভোগী নারী যাত্রীর স্বজনরা জানান, নিজ গন্তব্যে পৌঁছাতে ওই নারী বৃহস্পতিবার সন্ধ্যার পর ঢাকার উত্তরা-হাউজ বিল্ডিং এলাকা থেকে আজমেরি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ওঠেন। বাসটি চালাচ্ছিলেন মো. বাচ্ছু মিয়া, তার পাশে ছিলেন আরেক চালক শাকিল হোসেন। বাসটি গাজীপুরের হারিকেন এলাকায় যানজটে পড়লে দীর্ঘক্ষণ আটকে থাকে। অন্যান্য যাত্রীরা নেমে গেলেও ওই নারী ঘুমিয়ে পড়ায় বাসেই থেকে যান। এ সময় বাসে দুই চালক, দুই হেলপার এবং একমাত্র ওই নারী যাত্রী ছিলেন। রাত নয়টার দিকে বাইমাইল এলাকায় বাসটি একটি নির্জ...

ধর্ষণের বিচারের দাবিতে মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের

Image
যুগান্ত বার্তাঃ মাগুরায় শিশু আছিয়ার ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিসহ সারাদেশে সংঘটিত ধর্ষণের দ্রুত বিচারের দাবিতে মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। রোববার (৯ মার্চ) রাত পৌনে দুইটায় বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বটতলায় জমায়েত হয়ে মিছিল বের করেন। তারা ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রাত পৌনে তিনটায় ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন। বিক্ষোভে শিক্ষার্থীদের ‘ধর্ষকদের গদিতে, আগুন জ্বালো একসাথে’, ‘তুমি কে-আমি কে, আছিয়া-আছিয়া’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘হলে হলে খবর দে, ধর্ষকদের কবর দে’, ‘চব্বিশের বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই’— ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। বিক্ষোভে অংশ নেওয়া রসায়ন বিভাগের শিক্ষার্থী শামসুজ্জামান বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের সময় যে স্বপ্ন নিয়ে জনগণ রক্ত দিয়েছিল, সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যর্থ হয়েছে। একের পর এক...

২০২৫ সালের রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি

Image
যুগান্ত বার্তাঃ পবিত্র শবে বরাত পালিত হয়েছে গত ১৪ ফেব্রুয়ারি। সেই হিসেবে চাঁদ দেখা সাপেক্ষে ১৪৪৬ হিজরি সালে রমজান শুরু হবে আগামী ১ বা ২ মার্চ। সেই তারিখ ধরে সেহরি ও ইফতারের সময়সূচি ঠিক করে দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। গত ২৭ জানুয়ারি ইসলামিক ফাউন্ডেশন ১৪৪৬ হিজরির রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি চূড়ান্ত করা হয়। সেহরির শেষ সময় সতর্কতামূলকভাবে সুবহে সাদিকের ৩ মিনিট আগে ধরা হয়েছে এবং ফজরের ওয়াক্ত শুরুর সময় সুবহে সাদিকের ৩ মিনিট পরে রাখা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২ মার্চ প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোর ৫টা ৪ মিনিট ও ইফতারির সময় ৬টা ২ মিনিট। শেষ রোজায় সেহরির শেষ সময় ভোর ৪টা ৩৪ মিনিট ও ইফতারির সময় ৬টা ১৫ মিনিট।   ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট পর্যন্ত যোগ করে ও ৯ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন।