Posts

Showing posts from March, 2024

রকা'র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Image
  যুগান্ত বাংলা বার্তা, (রিপোর্টার:- মোঃ শাহজালাল, রাসেল)  রংপুর ওল্ড ক্যাডেট অ্যাসোসিয়েশন (রকা) এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।  ২৯ মার্চ শুক্রবার রাজধানীর রাওয়া কনভেনশন হল মহাখালী এ দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুবায়ের সালেহীন এসইউপি, এনডিইউ, পিএসসি বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর জেনারেল বর্তমানে অ্যাডজুটেন্ট জেনারেল (এজি) এবং চেয়ারম্যান, ক্যাডেট কলেজ গভার্নিং বডি। দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এহতেশামুল হক, প্রেসিডেন্ট, রংপুর ওল্ড ক্যাডেটস এসোসিয়েশন (রকা)। দোয়া ও ইফতার মাহফিল সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক (রকা) শাহীদ শাওন। এ সময় আরো উপস্থিত ছিলেন জেনারেল সেক্রেটারি (রকা) মেজর (অবঃ) হাসান ইকবাল সহ রংপুর ওল্ড ক্যাডেট অ্যাসোসিয়েশন (রকা) প্রায় ৬৫০ জন অতিথিবৃন্দ। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে রংপুর ওল্ড ক্যাডেট অ্যাসোসিয়েশন (রকা) এর সকল প্রাক্তন এবং বর্তমান সদস্যবৃন্দ মঙ্গল কামনায় আল্লহর নিকট দোয়া করা হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত সকল প্রকল্প নির্ধারিত সময়ে সম্পন্ন করতে হবে/ জলবায়ু সহনশীল মৎস্যচাষ প্রযুক্তি উদ্ভাবন করতে পদক্ষেপ নেওয়া হবেঃ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

Image
  যুগান্ত বাংলা বার্তা (রিপোর্টার- মোঃ শাহজালাল): ঢাকা, ২৮ মার্চ ২০২৪ (বৃহস্পতিবার) জলবায়ু সহনশীল মৎস্যচাষ পদ্ধতি উদ্ভাবন করতে সরকার পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান। সরকারের গৃহীত উন্নয়নমূলক কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের মাধ্যমে মৎস্য উৎপাদন ও সম্প্রসারণের ক্ষেত্রে সকল স্টেকহোল্ডাদেরে এগিয়ে আসতে তিনি আহবান জানিয়েছেন। তিনি বলেন, জলবায়ু সহনশীল মৎস্য উৎপাদন ও ব্যবস্থাপনার জন্য গবেষণার উপর বিশেষ জোর দিতে হবে। তিনি আরও বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত সকল প্রকল্প নির্ধারিত সময়ে সম্পন্ন করতে হবে।  আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে ঢাকার ফার্মগেটস্থ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) অডিটোরিয়ামে মৎস্য অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট (মৎস্য অধিদপ্তর অংশ) শীর্ষক" প্রকল্পের কেন্দ্রীয় কর্মশালায়  প্রধান অতিথি  হিসেবে বক্তব্য প্রদানকালে মন্ত্রী এসব কথা বলেন।  মন্ত্রী বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত সকল প্রকল্প নির্ধারিত সময়ে সম্পন্ন করতে হবে। প্রকল্প বাস্তবায়নে দীর...

কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ছাত্র-ছাত্রীদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Image
যুগান্ত বাংলা বার্তা (রিপোর্টার:- মোঃ আরিফ উদ্দিন):- ঢাকা, ২৭ মার্চ ২০২৪ বুধবার, তেজগাঁও PWD অফিস অডিটোরিয়াম, ঢাকা, সিপিআই এক্স স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  সিপিআই এক্স স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এর আহবায়ক নাজিমুজ্জামান হাবলুর সভাপতিত্বে, অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট এর প্রাক্তন চিপ ইন্সট্রাক্টর জনাব ফজলুর রহমান ভুইয়া, অনুষ্ঠান পরিচালনা করেন জাবেদ হোসেন ভুইয়া। আলোচনা করেন প্যারাডাইজ ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আল- আমিন ভূইয়া, কুমিল্লা পলিটেকনিক ছাত্র সংসদের সাবেক ভিপি গোলাম মোস্তফা, শান্তি নিবাস প্রোপ্রাটিজ লিমিটেড এর ব্যবস্থাপনা ও পরিচালক কুমিল্লা পলিটেকনিক ছাত্র সংসদের সাবেক জি.এস মো:আবুল কাশেম, সিপিআই ওয়েলফেয়ার এসোসিয়েশনের যুগ্ম আহবায়ক শাহজাহান কবির প্রিন্স, ইঞ্জিনিয়ার সাদেকুল আমিন, এমরান হোসেন। এ সময় ইফতার ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ি কামরুজ্জামান কনক, মোঃ মাসুদ রানা, নেছার পাটোয়ারি, মোঃ মিঠু, মোঃ শিহাব, কামরুল, প্রান্ত, তুষার সহ অন্যান্য অতিথি বৃন্দ উপস্থিত ছ...

ঈদকে সামনে রেখে জমে উঠেছে টঙ্গীর ‘চোরাই’ মার্কেট'

Image
যুগান্ত বাংলা বার্তা: আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে জমজমাট টঙ্গীর বহুল আলোচিত রেল স্টেশন ও বউবাজারের চোরাই মার্কেট। রমজান মাসে দিনের বেলা এসব মার্কেটে তেমন মানুষের আনাগোনা না থাকলেও ইফতারের পর থেকে প্রকাশ্যে বেচা কেনা চলে এই দুই চোরাই মার্কেটে।   গৃহস্থালি পণ্য থেকে শুরু করে ইলেক্ট্রনিকস পণ্য, চোরাই মোবাইল ফোন, নামিদামি বিভিন্ন ব্রান্ডের জুতা, কাপড় সহ প্রায় সব পণ্য সামগ্রিই সুলভ মূল্যে পাওয়া যায় এসব মার্কেটে। এছাড়াও পুরোনো পণ্য ঘষামাজা করে নতুন বলেও বিক্রি করা হয় এখানে। এসব মার্কেট থেকে সুলভে পণ্য কিনে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। প্রশাসনের নাকের ডগায় এই দুই মার্কেটে চোরাই পণ্য বেচা কেনা হলেও অনেকটাই অন্ধকারে স্থানীয় প্রশাসন। সরেজমিনে ঘুরে জানা যায়, শিল্প অধ্যুষিত বিশেষ শ্রেণির জেলা গাজীপুরের টঙ্গীর জনগুরুত্বপূর্ণ স্থান টঙ্গী রেলওয়ে জংশন এলাকায় গড়ে উঠেছে শতাধিক চোরাই জুতার দোকান। এসব দোকানে বিভিন্ন ব্রান্ডের নতুন পুরাতন জুতার পাশাপাশি অনায়াসে বিক্রি হচ্ছে চোরাই জুতা। নামি ব্রান্ডের জুতা সুলভ মূল্যে পাওয়ায় এই মার্কেট থেকে জুতা কিনতে ভিড় করেন নিম্ন আয়ের মানুষ। সেই সুযোগকে ক...

পবিত্র মাহে রমজানে এসো আলোর সন্ধানে যুব সংগঠনের উদ্যোগে সুবিধা বঞ্চিত ও পথচারী মানুষদের মাঝে বিনামূল্যে মাসব্যাপী ইফতার বিতরণ চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে উদ্বোধন হয়েছে।

Image
যুগান্ত বাংলা বার্তা, রিপোর্ট-শাহজালাল (রাসেল): আজকের ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ সংগঠক, নারায়ণগঞ্জ জেলা রোভারের কমিশনার শরীফ মোহাম্মদ আরিফ মিহির।  সভাপতিত্ব করেন এসো আলোর সন্ধানে যুব সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ নবী হোসেন। আরো উপস্থিত ছিলেন এসো আলোর সন্ধানে যুব সংগঠনের  সহকারী সাধারন সম্পাদক বৃষ্টি আক্তার, মহিলা বিষয়ক সম্পাদক কাজল রেখা, সাংস্কৃতিক সম্পাদক মোঃ সোহাগ,পরিচালক প্রোগ্রাম মোঃ তানভীর হাসান, কাজল সরকার সহকারী পরিচালক প্রোগ্রাম,  অররা আক্তার প্রচার সম্পাদক,  আনজাম মাহতাব হাদী -সদস্য, রোজা মনি সদস্য, উষ্ণা মনি - সদস্য, আরফিন আহমেদ ও যুবরাজ প্রমুখ। প্রতি বছর এসো আলোর সন্ধানে যুব সংগঠন গরিব,সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে রমজানে মাসব্যাপী ইফতার বিতরণ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত, যুব উন্নয়ন অধিদপ্তরের অন্তর্ভুক্ত রেজিষ্ট্রেশন নং নারায়ণগঞ্জ-৭০/সদর -৩৫ এসো আলোর সন্ধানে যুব সংগঠন প্রতিনিয়ত সেবামুলক কাজ পরিচালনা করে যাচ্ছে।

আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের সম্মাননা প্রদান অনুষ্ঠিত

Image
যুগান্ত বাংলা বার্তা {রিপোর্ট-শাহজালাল (রাসেল)}: আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল আলোকিত নারী সম্মাননা স্মারক-২০২৪ ১০ মার্চ অল কমিউনিটি ক্লাব গুলশানে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ আব্দুস শহীদ, এম.পি. মাননীয় মন্ত্রী, কৃষি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জিল্লুর রহমান,  এম.পি, মৌলভীবাজার-৩; একুশে পদকপ্রাপ্ত সংগীত শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব শুভ্র দেব; হাসিনা নাহীদ ইভা, চেয়ারম্যান, অলিলা গ্রুপ; লায়ন কল্পনা রাজিউদ্দীন, বিশিষ্ট সমাজসেবক ও এক্স গভর্নর, লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫৩১; লায়ন ফারহানা বক্স, ডিস্ট্রিক্ট গভর্নর, ডিস্ট্রিক ৩১৫এ, বাংলাদেশ, লায়ন্স ইন্টারন্যাশনাল; কেএম আলমগীর ইকবাল, ব্যবস্থাপনা পরিচালক, লিরা গ্রুপ এবং সভাপতি, অল কমিউনিটি ক্লাব লিমিটেড। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সারমিন সেলিম তুলি। গত বছরের মত এ বছরেও আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ২০ জন সফল নারীকে আলো...

নিঁখুত ভাবে জেলেদের তালিকা প্রস্তুত করতে হবে’ বিলুপ্ত ও পরিত্যক্ত জলাশয় সংস্কার করতে হবে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী।

Image
যুগান্ত বাংলা বার্তা, রিপোর্টার:-শাহাজালাল(রাসেল) ঢাকা, ০৪ মার্চ ২০২৪ (সোমবার) প্রকৃত জেলেদের খুঁজে বের করে সঠিকভাবে তালিকা প্রস্তুত এবং বিলুপ্ত ও পরিত্যক্ত জলাশয় সংস্কারপূর্বক মাছ চাষের আওতায় আনার ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান। আজ সোমবার (০৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে ডিসিদের উদ্দেশ্যে মন্ত্রী এ আহবান জানান।   ডিসিদের উদ্দেশ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, পুকুর, পচা, ডোবা, ছোট ছোট খাল, নদী যেগুলো বিলুপ্তির পথে, সেগুলো চিহ্নিত করে সংস্কারপূর্বক মাছ চাষের আওতায় আনার ব্যবস্থা নিতে হবে। শেখ হাসিনার বাংলাদেশে মাছে ভাতে সকলেই ভালোভাবে বেঁচে থাকবে, কেউ খাবারের অভাবে, পুষ্টির অভাবে মারা যাবে না বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, ইলিশ মাছ ধরা নিষিদ্ধকালীন সময়ে জেলেদেরকে সরকার কর্তৃক প্রদত্ত ভিজিএফ কার্ডের মাধ্যমে সহযোগিতা করা হয়। এক্ষেত্রে তিনি প্রকৃত জেলে এবং যেসব জেলে ক্ষতিগ্রস্ত তাদের তালিকা যেন নিঁখুতভাবে প্রস্তুত করা হয়, সেদিকে লক্ষ্য রাখার জন্য ডিসিদের প্রতি ...

বাকাএভ’র ভারপ্রাপ্ত সভাপতি মাজহারুল:

Image
যুগান্ত বাংলা বার্তা(ষ্টাফ রিপোর্ট) : বাংলাদেশ কাস্টমস অ্যান্ড ভ্যাট অফিসার্স অ্যাসোসিয়েশনের (বাকাএভ) (বাকাএভ) ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে রাজস্ব কর্মকর্তা (আরও) মো. মাজহারুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে। শনিবার (২ মার্চ) সেগুনবাগিচায় বাকাএভ কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় তাকে সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে। মো. মাজহারুল ইসলাম বর্তমানে বাকাএভ এর দ্বিতীয় সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমান সভাপতি খন্দকার লুৎফল আজম সহকারী কমিশনার (কাস্টমস এন্ড ভ্যাট) হিসেবে পদোন্নতি পেয়েছেন। ফলে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। বাকাএভ সূত্রমতে, সকাল ১১টায় বাকাএভ সভাপতি খন্দকার লুৎফল আজম এর সভাপতিত্বে বাকাএভ এর জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন বাকাএন্ড এর মহাসচিব মো. মাহবুব মোর্শেদ। সভায় বাকাএভ এর কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন। বাকাএভ কর্তৃক গৃহীত সিদ্ধান্তের সাথে উপস্থিত সদস্যদের দুই-তৃতীয়াংশের বেশি একমত পোষণ করেন। সভার শুরুতে ঢাকাস্থ বেইলি রোডে অগ্নিকান্ডে মর্মান্তিকভাবে মৃত্যুবরণকারী কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, ঢাকায় কর্মরত সহকারী রাজস্ব কর্ম...

বাপকা নব - নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান - ২০২৪

Image
যুগান্ত বাংলা বার্তা(রিপোর্ট- মো: আরিফ উদ্দিন): ০২ মার্চ ২০২৪, শনিবার বিকেল ৫ ঘটিকায় রাজধানী কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ (কেআইবি) থ্রি - ডি সেমিনার হল, কৃষি খামার সড়ক, ফার্মগেট, ঢাকা -১২১৫ এ বাপকা নব - নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান - ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহমান এমপি, মাননীয় মন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বাংলাদেশ অ্যাকোয়া প্রোডাক্ট কোম্পানীজ অ্যাসোসিয়েশন (বাপকা) নব - নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের বর্তমান পরিচালনা পর্ষদের নামের তালিকা,  উপদেষ্টা মোঃ আশেক উল্লাহ রফিক এমপি, সভাপতি মুহাম্মাদ হাবিবুর রহমান, সহ - সভাপতি সনাতন ঘোষ, সহ - সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক  মোঃ মনিরুল হক খান, সহ - সাধারণ সম্পাদক মোঃ জামিল হোসেন, কোষাধ্যক্ষ মতাসিম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম, নির্বাহী সদস্য মোহাম্মদ তারেক সরকার, নির্বাহী সদস্য আফতাব আলম, নির্বাহী সদস্য জুবায়ের আব্দুল্লাহ জামান, নির্বাহী সদস্য মো: খায়রুল কবীর, নির্বাহী সদস্য মো: আনোয়ার হো...