Posts

Showing posts from February, 2024

চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে নতুন কারিকুলামের উপর শিক্ষাসম্মেলন অনুষ্ঠিত

Image
  যুগান্ত বাংলা বার্তা: নোয়াখালীতে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নতুন কারিকুলাম কতটা কার্যকরী” শীর্ষক শিক্ষাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সোনাইমুড়ী উপজেলার ‘চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়’ প্রাঙ্গণে এই সম্মেলনের আয়োজন করে বিদ্যালয়টি। . বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম রাশিদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক অজিত দেব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা, উপজেলা শিক্ষা অফিসার মো. নাজিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ফ ম বাবুল বাবু, আপন শিশুবিকাশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. সুলতানা রাজিয়াসহ উপজেলার স্বনামধন্য স্কুল, মাদ্রাসা ও কলেজের অধ্যক্ষ, শিক্ষকমণ্ডলীসহ শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকগণও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উদ্বোধন করেন উক্ত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি স্থানীয় সাবেক জনপ্রতিনিধি মো. নুরুল হক। স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ সরকার দেশব্যাপী ‘জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১’ চালু করেছে। শিক্...

প্রতারনার মামলা আমিন মোহাম্মদ গ্রুপের নির্বাহীদের বিরুদ্ধে গ্ৰেফতারী পরোয়ানা

Image
  যুগান্ত বাংলা বার্তা(ষ্টাফ রিপোর্ট):   প্রতারণার দায়ে ভূমিদস্যু আমীন মোহাম্মদ গ্ৰুপের নির্বাহীদের বিরুদ্ধে গ্ৰেফতারী পরোয়ানা জারি হয়েছে।  বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) মুন্সীগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ওই আদেশ দেন।  গ্ৰেফতার আদেশ হওয়া অভিযুক্তরা হলেন, আমীন মোহাম্মদ গ্ৰুপের ব্যাবস্থাপনা পরিচালক মোঃ আমিনুল হক নাবিল,রমজানুল হক নিহাদ। তাদের সহযোগী জনি হোসেন, মানিক শেখ, মেহেদী হাসান জনি ব্যাপারী, অনিক মাসুদ খান আনিস, আইয়ুব খান, অন্তর হোসেন ও মোঃ বাদল মিয়া।  মামলা সূত্রে জানা গেছে,  ঢাকার নিকটবর্তী মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শিকারপুর, বড়বর্ত্তা ও কেয়াইন মৌজাভুক্ত আল-মুসলিম বিল্ডার্স লিমিটেড ও সাধারণ জনগনের শতশত বিঘা জমি জোরপূর্বক দখল করে বহু সংখ্যক ক্রেতার নিকট অবৈধ ভাবে আকর্ষনীয় চটকদার বিজ্ঞাপন প্রকাশ করে প্লট বিক্রি করে আসছিলো আমিন মোহাম্মদ গ্রুপ। বিশাল এ প্রতারনার দায়ে আদালত কোম্পানির ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে তাদেরকে আইনের আওতায় নেয়ার নির্দেশ প্রদান করে।

গাজাবাসীদের জন্য নেই কোনও আশ্রয়স্থল

Image
যুগান্ত বাংলা বার্তা (আন্তর্জাতিক ডেস্ক): টানা প্রায় পাঁচ মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। অবিরাম এই হামলায় ভূখণ্ডটিতে নিহতের সংখ্যা পৌঁছেছে প্রায় ৩০ হাজারে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। অন্যদিকে দুই বছর পেরিয়ে ইউক্রেনে চলমান যুদ্ধ গড়িয়েছে তৃতীয় বছরে। দীর্ঘ এই সময়ে হামলা-পাল্টা হামলায় হয়েছে হাজারও মানুষের প্রাণহানি। তবে নতুন এক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের কারণে নিহত নারী ও শিশুর সংখ্যা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত নারী ও শিশুদের চেয়ে ৬ গুণ বেশি।  আজ রোববার (২৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের নিরলস আক্রমণের মধ্যে গাজায় নারী ও শিশুদের মৃত্যুর সংখ্যা চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ছয় গুণ ছাড়িয়ে গেছে। আর এটি এই অঞ্চলে মারাত্মক বর্বরতার বিষয়টিই সামনে আনছে। তুরস্কের এই বার্তাসংস্থা বলছে, আনাদোলু ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়ান-ইউক্রেনীয় যুদ্ধে বেসামরিক হতাহতের সংখ্যা এবং গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের আগ্রাসনে নিহত নার...

হাড় ক্ষয়ে যেসব ঝুঁকি সৃষ্টি হয় শরীরে, করণীয়

Image
যুগান্ত বাংলা বার্তা: অস্টিওপরোসিস বা হাড় ক্ষয় বলতে শরীরে হাড়ের ঘনত্ব কমে যাওয়াকে বুঝায়।  অস্টিওপরোটিক হাড় অনেকটা মৌচাকের মতো হয়ে যায়। এতে হাড় ঝাঁজরা বা ফুলকো হয়ে যায় বা এতে হাড় অতি দ্রুত ভেঙে যাওয়ার আশঙ্কা বেড়ে যায়।  মারাত্মক হাড় ক্ষয়ে হাঁচি বা কাশি দিলেও হাড় ভেঙে যেতে পারে। পঞ্চাশ বছরের পর থেকে শরীরে হাড় ক্ষয় বা এর লক্ষণগুলো প্রকাশ পেতে থাকে।  হাড় ক্ষয়ের শুরু কিন্তু অনেক আগে থেকেই হতে থাকে।  পুরুষ বা নারীর দেহের হাড় সাধারণত ২৮ বছর বয়স পর্যন্ত ঘনত্বে বাড়ে; ৩৪ বছর পর্যন্ত তা বজায় থাকে।  এরপর থেকে হাড় ক্ষয় হতে থাকে। মানবশরীরে হাড় ক্ষয়ের ঝুঁকি ও করণীয় সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক, হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. শাহজাদা সেলিম।    যাদের হাড় ক্ষয়ের ঝুঁকি বেশি তাদের হাড়ের ঘনত্ব দ্রুত কমতে থাকে।  নারীদের মাসিক পরবর্তী সময়ে হাড় ক্ষয়ের গতি বাড়ে। এ ছাড়াও অনেক কারণ বা ঝুঁকি হাড় ক্ষয়ের আশঙ্কা বৃদ্ধি করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ৩০% রজঃনিবৃত মহিলা হাড় ক্ষয়ে আক্রান্ত। ...

ড্রাইভিং লাইসেন্স পৌঁছে যাবে বাড়িতে, জেনে নিন প্রক্রিয়া

Image
 দেশের যেকোনো স্থানে গাড়ি চালানোর জন্য বৈধতার ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের বিকল্প নেই। প্রতীকী ছবি যুগান্ত বাংলা বার্তা: ড্রাইভিং লাইসেন্স শুধুমাত্র যেকোনো ধরনের মোটর গাড়ি চালানোর স্বীকৃতি স্বরূপ অনুমতিপত্র নয়, এটি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক কার্যকলাপে ব্যক্তির পরিচয় শনাক্তকরণের ক্ষেত্রেও একটি অপরিহার্য নথি। এ ছাড়া, এর সঙ্গে চালকের কারিগরি দক্ষতার পাশাপাশি পথচারি এমনকি চালকের নিজেরও ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি জড়িত। বাংলাদেশের মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর ৩ নং ধারা অনুযায়ী, ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি সর্বসাধারণের ব্যবহৃত কোনো রাস্তায় গাড়ি চালাতে পারবেন না। তাই দেশের যেকোনো স্থানে গাড়ি চালানোর জন্য বৈধতার ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের বিকল্প নেই। চলুন জেনে নেয়া যাক ড্রাইভিং লাইসেন্স করার পদ্ধতি। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পূর্বশর্ত: যেকোনো ধরনের ড্রাইভিং লাইসেন্সের প্রথম ও আবশ্যকীয় ধাপ হলো লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ। ড্রাইভিং লাইসেন্সের আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণি পাস। অপেশাদারের জন্য ন্যূনতম ১৮ বছর এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য বয়স ন...

ফরিদপুর সালথায় জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Image
যুগান্ত বাংলা বার্তা: ফরিদপুরের সালথা উপ‌জেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ পালিত হয়েছে। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এবং বি‌ভিন্ন সামা‌জিক ও রা‌জ‌নৈ‌তিক অঙ্গ সংগঠন দিবস‌টি উপল‌ক্ষে বি‌ভিন্ন অনুষ্ঠা‌নের  আয়োজন ক‌রে। দিবস‌টি উৎযাপন উপল‌ক্ষে ২১শে ফেব্রুয়ারি প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে উপজেলা পরিষদ চত্ত্বরে অব‌স্থিত শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জ‌লি নিবেদন করা হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ভাষা শহীদের স্মরনে নিরবতা পালন করা হয়। প্রথ‌মে ফ‌রিদপুর-২ আস‌নের সংসদ সদস‌্য শাহাদাব আকবর লাবু চৌধুরী শ্রদ্ধাঞ্জ‌লি নি‌বেদন করেন। এরপর পর্যায়ক্রমে বাংলাদেশ আওয়ামীলীগ সালথা উপজেলা শাখা, উপ‌জেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ সালথা থানা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সালথা ইউনিট, মু‌ক্তি‌যোদ্ধা সংসদ সন্তান কমান্ড, অফিসার্স ক্লাব, ফায়ার সা‌র্ভিস ও সি‌ভিল ডি‌ফেন্স, সালথা প্রেসক্লাব, উপ‌জেলা প্রাথ‌মিক শিক্ষক স‌মি‌তি, সালথা সরকারি কলেজ, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন সামা‌জিক ও রাজ‌নৈ‌তিক অঙ্গ সংগঠনের নেতৃ বৃন্দ উপ‌জেলা প‌রিষদ চত্ব‌রে অব‌স্থিত শহিদ মিনার...

মেডিকেল ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় সেরা দশ হলেন যারা

Image
যুগান্ত বাংলা বার্তা: ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে সরকারি মেডিকেলে উত্তীর্ণ হয়েছেন ৫৩৮০ জন। এতে আবেদন করেছিলেন ১ লাখ ৪ হাজার ৩৭৪ জন শিক্ষার্থী। তীব্র এ প্রতিযোগিতায় জাতীয় মেধায় শীর্ষ ১০ জনের তালিকা প্রকাশ করা হল। মেডিকেল ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় সেরা দশ হলেন যারা— প্রকাশিত ফলে জাতীয় মেধায় প্রথম স্থান অধিকার করেছেন হলিক্রস কলেজের ছাত্রী তানজিম মুনতাকা সর্বা। দ্বিতীয় স্থান অধিকার করেছেন নটর ডেম কলেজের শিক্ষার্থী তাজওয়ার হাসনাত তোহা। তৃতীয় স্থান অধিকার করেছেন আহমদ আব্দুল্লাহ জামি। চতুর্থ স্থান অধিকার করেছেন মাশকুরা খন্দকার মেধা। পঞ্চম স্থান অধিকার করেছেন হলিক্রস কলেজের শিক্ষার্থী মোছা: ফাওজিয়া ফারিহা। ষষ্ঠ স্থান অধিকার করেছেন মির্জাপুর ক্যাডেট কলেজের রাইয়্যাদ। সপ্তম স্থান অধিকার করেছেন শেরউড ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজের রাবেয়া খাতুন রুমা। অষ্টম স্থান অধিকার করেছেন শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজের মো. মেসবাহুল ইসলাম। নবম স্থান অধিকার করেছেন নটর ডেম কলেজের ইরাম আহনাফ। দশম স্থান অধিকার করেছেন মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের সোমাইয়...

জনসচেতনতায় জনপ্রিয় সামাজিক সংগঠন রাইট টক বাংলাদেশ

Image
  যুগান্ত বাংলা বার্তা (স্টাফ রিপোর্ট): বাল্যবিবাহ মরণফাঁদ, পা দিলে জীবনের সর্বনাশ এসব ধরনের নানা স্লোগান ব্যবহার করে সকল শ্রেণি পেশার মানুষের মাঝে জনপ্রিয় সামাজিক সংগঠন রাইট টক বাংলাদেশ এর উদ্যোগে বাল্যবিবাহ বন্ধে জনসচেতনতা কর্মসূচি পালন করেছে।   শুক্রবার (৯ ফেব্রুয়ারী) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর, ঢাকা মেডিকেল এলাকাসহ বিভিন্ন জায়গায় এই কর্মসূচি পালন করেন সংগঠনটি। এই কর্মসূচি এসময় মানুষের ব্যাপক সারাও মিলে এবং সবাই সাধুবাদ জানান সংগঠনটিকে। এসময় উপস্থিত ছিলেন, রাইট টক বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি আল আমিন এম তাওহীদ, সহসভাপতি তানবীরুল রিপন, নুরনাহার হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক পার্থ সারথী সাধক, এহসানুল হক রানা, রোহিত রওশন। এছাড়াও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাফি, আরিফুল হক, জহিরুল ইসলাম সানি, খাইরুল ইসলাম বাবু, ছালদার রহমান, দপ্তর সম্পাদক মেহেদী, কোষাধ্যক্ষ রাকিব হোসেন, প্রচার সম্পাদক রবিউল হাসান তালহা, জান্নাতুন মনি, জিহাদ হোসেন বাবু, গোলাম রায়হান, ইসরাফিল, জিহাদ খান জয়, বেলায়েত শাস্ত্রী, নিরব, রাফসান, ক্রীড়া সম্পাদক আরফাত সিদ্দিকী, নুরুল ইসলাম বাবু, তা...

চীনের উইঘুর মুসলিম নির্যাতন বন্ধের দাবিতে শাহবাগে মানববন্ধন ও সমাবেশ বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের:

Image
যুগান্ত বাংলা বার্তা,: ৫ ফেব্রুয়ারী ঘুলজা গণহত্যা দিবস উপলক্ষে সংখ্যালঘু উইঘুর মুসলিম নির্যাতনের প্রতিবাদে আজ ৫ ফেব্রুয়ারী সোমবার বিকাল ৩টায় টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালন করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।  সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুন এর সঞ্চালনায় উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচীতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আরোও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট ভাস্কর্য শিল্পী রাশা, সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাড. এইউজেড প্রিন্স, দপ্তর সম্পাদক মুহাম্মদ নূর আলম সরদারসহ প্রমুখ নেতৃবৃন্দ। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের বক্তব্যে সংগঠন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, "আজ সেই ভয়াল ৫ ফেব্রুয়ারী। চীনের উইঘুর মুসলিম ঘুলজা গণহত্যা দিবস। বিশ্বজুড়ে উইঘুরেরা প্রতি বছর ৫ ফেব্রুয়ারিকে ঘুলজা গণহত্যার বার্ষিকী হিসেবে পালন করে। ১৯৯৭ সালের এই দিনে, চীনা বাহিনী ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতা এবং সমান অধিকারের দাবিতে জিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের একটি শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেওয়ার সময় হাজার হাজার নিরীহ উইঘুরদের হত্যা ও ...