Posts

Showing posts from May, 2024

বাসযোগ্য আরেকটি গ্রহ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের

Image
যুগান্ত বার্তা: বিজ্ঞানীদের দুটি দল তাত্ত্বিকভাবে বাসযোগ্য একটি গ্রহ আবিষ্কার করেছেন, যা পৃথিবীর চেয়ে ছোট কিন্তু শুক্রের চেয়ে বড়। প্রায় ৪০ আলোকবর্ষ দূরে একটি ছোট তারাকে প্রদক্ষিণ করছে। শুক্রবার (২৫ মে) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল মাসিক জার্নালে বৃহস্পতিবার প্রকাশিত দুটি গবেষণা অনুসারে, এক্সোপ্ল্যানেটটির নাম ‘গ্লিস ১২বি’। জ্যোতির্বিজ্ঞান তত্ত্ব বলছে, প্ল্যানেটটি মীন রাশিতে অবস্থিত, যা একটি শীতল  রেড  ডোয়ার্ফ নক্ষত্রকে প্রদক্ষিণ করে। এটি সূর্যের আকারের প্রায় ২৭% এবং এর তাপমাত্রার সূর্যের তুলনায় ৬০% বলে জানিয়েছে রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি। যেহেতু প্ল্যানেটটির নক্ষত্র সূর্যের চেয়ে অনেক ছোট, তাই ‘গ্লিস ১২বি’ এখনও বাসযোগ্য অঞ্চলের মধ্যে পড়ে। নক্ষত্রটি আদর্শ দূরত্বে থাকায়, প্ল্যানেটটিতে পানির অস্তিত্ব থাকতে পারে। যদিও এটি প্রতি ১২ দশমিক ৮ দিনে তার কক্ষপথ সম্পূর্ণ করে। যেহেতু এক্সোপ্ল্যানেটটির বায়ুমণ্ডল স্তর নেই তাই বিজ্ঞানীরা ধারণা করছে, এর তাপমাত্রা প্রায় ৪২ ডিগ্রি সেলসিয়াস ( ১০৭ ড...

তিন মেগা প্রকল্প আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে জুনে, চলমান থাকবে পাঁচটি

Image
যুগান্ত বার্তা: বর্তমানে ফাস্টট্র্যাক প্রকল্পের তালিকায় রয়েছে আটটি প্রকল্প। এর মধ্যে তিনটি আগামী জুনে শেষ হচ্ছে। দেশের ফাস্টট্র্যাক বা সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পগুলোর মধ্যে তিনটি প্রকল্প আগামী মাসেই শেষ হচ্ছে। ফলে নতুন অর্থবছরের উন্নয়ন প্রকল্পের তালিকা থেকে বাদ পড়বে এ তিন প্রকল্প। প্রকল্পগুলো হলো পদ্মা বহুমুখী সেতু; পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প এবং দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইন। এরই মধ্যে এই তিন প্রকল্পের উদ্বোধন হয়ে গেছে। এখন আনুষ্ঠানিকভাবে প্রকল্প শেষ করা বাকি। প্রকল্পগুলো চালু হলেও টুকটাক কিছু কাজ চলমান থাকে, যেমন প্রাথমিক রক্ষণাবেক্ষণ, ঠিকাদারের বকেয়া বিল পরিশোধ ইত্যাদি। এসব কাজ শেষে আগামী বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বই থেকে এসব প্রকল্প বাদ দেওয়া হবে। বাস্তব পরিস্থিতি বিবেচনায় কোনো প্রকল্প আপাতত স্থগিত (অ্যাবানডেন্ড) করা উচিত, আবার কোনোটির বাস্তবায়ন বিলম্বিত করা উচিত। মুহাম্মদ ফাওজুল কবির খান, সাবেক সচিব   অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নে সরকার দেশের আট মেগা প্রকল্পকে ফাস্টট্র্যাক প্রকল্প হিসেবে তালিকাভুক্ত করে। এসব প্রকল্প একাধিক দফা সংশোধনের জন্য এ...

সাবেক সেনাপ্রধান ও আইজিকে রক্ষার প্রশ্নই ওঠে না: ওবায়দুল কাদের

Image
নিজস্ব প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল (অব.) আজিজ আহমেদ ও পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদকে রক্ষার কোনো প্রশ্নই আসে না। অন্যায় করলে শাস্তি পাবে, তাদের প্রোটেকশন দেয়ার প্রশ্নই আসে না। শুক্রবার (২৪ মে) সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ব্যক্তি অপরাধ করতে পারে, প্রশ্ন হচ্ছে সরকার তাদের শাস্তি নিশ্চিত করছে কিনা? অপরাধ যেই করুক, শাস্তি তাকে পেতেই হবে। সংবাদ সম্মেলনে বিএনপির সমালোচনা করে কাদের বলেন, মির্জা ফখরুল মানুষিক ট্রমার চরম পর্যায়ে আছে। নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে যা ইচ্ছে বলছে। এসময় বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার বিষয়ে তিনি বলেন, বিএনপি নেতা বলে নয়, অগ্নি সন্ত্রাস, জঙ্গি সন্ত্রাস, পুলিশের ওপরে হামলা, সাংবাদিকদের ওপরে হামলার কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতা অর্জন করেছে। বন্দুকের নলের ওপর ক্ষমতায় থাকার যে চর্চা বিএনপির, তা তারা অব্যাহত রেখেছে। বিএনপির শক্তি ক্রমান্বয়ে কমে এসেছে, তাই নেতিবাচক রাজনীতির চর্চা করছে। আওয়ামী লীগ ক্...

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যেসব দেশ

Image
  ফাইল ছবি/ এএফপি যুগান্ত বার্তা: গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর সম্প্রতি ইউরোপজুড়ে গাজাবাসী তথা ফিলিস্তিনের প্রতি সমর্থন বাড়তে শুরু করেছে। সংঘাতের প্রথমদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর অধিকাংশই ইসরায়েলকে সমর্থন করলেও ব্যাতিক্রম ছিল কয়েকটি পশ্চিমা দেশ। তাদের মধ্যে স্পেন ও আয়ারল্যান্ড অন্যতম। এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিলো দেশ দুটি। তাদের সঙ্গে একই সিদ্ধান্তের কথা জানিয়েছে আরেক পশ্চিমা দেশ নরওয়ে। এমন পরিস্থিতিতে অনেকেরই জানার আগ্রহ তৈরি হতে পারে যে এখন পর্যন্ত বিশ্বের কয়টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বোভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বা দিচ্ছে। চলুন, জেনে নেওয়া যাক। ২০২৪ সাল কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন সময়ে বিশ্বের ১৪৩টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তাদের মধ্যে ২০২৪ সালে স্বীকৃতি দেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে- বাহামা, ত্রিনিনাদ অ্যান্ড টোবাগো, জামাইকা অ্যান্ড বারবাডোজ। স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ, আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী...

প্রধানমন্ত্রীর অনুমতি ঢাকায় ব্যাটারি চালিত অটো রিকশা চলবে: ওবায়দুল কাদের

Image
যুগান্ত বার্তা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শুধু ঢাকা শহরে ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বল্প-আয়ের মানুষের কষ্টের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী এ অনুমতি দিয়েছেন। সোমবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওলামা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ঢাকা সিটিতে ব্যাটারিচালিত তিন চাকার গাড়ি চলাচল নিষিদ্ধের সিদ্ধান্ত ছিল। কিন্তু মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের অনুমতি দিতে বলেছেন। তবে ২২টি মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ থাকবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ওলামা লীগে চাঁদাবাজের স্থান নেই। ধর্মের নামে ব্যবসা চলবে না। আওয়ামী লীগের সঙ্গে কাজ করতে হলে জাতির পিতার আদর্শ মেনে চলতে হবে। শেখ হাসিনার সৎ রাজনীতিকে অনুসরণ করতে হবে। ফ্রি স্টাইলে যা খুশি বলবেন, এরকম লোক আমাদের দরকার নেই। তিনি বলেন, ওলামা লীগের ইতিহাস আমাদের জন্য খুব সুখকর নয়। অতীতে যা দেখেছি, কারও সঙ্গে কারও মিল নেই। নেতায় নেতায় বিবেদ। দলের ...

মানুষকে অদৃশ্য করার ‘জাদুর চাদর’ আবিষ্কারের দাবি চীনের

Image
  যুগান্ত বার্তা: চীনের একদল স্নাতক শিক্ষার্থী এমন এক ধরনের কোট বা চাদর আবিষ্কার করেছেন যা মানুষকে লুকিয়ে ফেলতে সক্ষম। কোনো ক্যামেরা দিয়েই এ ধরনের কাপড় পরিহিত কোনো ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব নয়। এই চাদর দেখতে খুবই সাধারণ এবং দামেও সস্তা। হংকং থেকে প্রকাশিত চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, চীনা তরুণ গবেষকদের আবিষ্কৃত এই অদৃশ্য জাদুর চাদরের নাম দেওয়া হয়েছে ‘ইনভিসডিফেন্স’। গবেষকেরা বলছেন- এই চাদরটি খালি চোখে দেখা গেলেও কোনো ক্যামেরা দিয়ে এটিকে শনাক্ত করা সম্ভব নয়। গত বছরের ২৭ নভেম্বর চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে আয়োজিত চায়না পোস্টগ্র্যাজুয়েট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিস কমপিটিশনে এই আবিষ্কার প্রথম পুরস্কার জিতে নেয়। তরুণ গবেষকদের এই প্রকল্পের তত্ত্বাবধায়ক ছিলেন উহান ইউনিভার্সিটির স্কুল অব কম্পিউটার সায়েন্সের অধ্যাপক ওয়াং ঝেং। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে একাডেমিক আলোচনার আন্তর্জাতিক সংগঠন অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ২০২৩ সালের সম্মেলনে এই আবিষ্কারের নিবন্ধ গৃহীত হয়েছে। এই আবিষ্কারের...

গাজীপুরে মোবাইল চোর ও ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেফতার

Image
নিজস্ব প্রতিনিধি: গাজীপুরে মোবাইল চোর ও ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানা পুলিশ। মঙ্গলবার(২১ মে) রাতে বাসন থানাধীন মোগড়খাল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- চাঁদপুর জেলার মতলব থানার বারুলকান্দি গ্রামের রাজ্জাকের ছেলে মোঃ রাব্বী(২৪) ও যশোরের ঝিগলগাছা থানার কাটাখাল গ্রামের মোঃ ইমরানের ছেলে মোঃ জিহাদ(১৮)।  তারা গাজীপুর মহানগরীর মোগড়খাল এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছে।   স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, মোগড়খাল এলাকার মজিদের ছেলে রাহাতের নেতৃত্বে চক্রটি দীর্ঘদিন যাবত বাসন থানাধীন মোগড়খাল এলাকায় মোবাইল চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসাসহ অন্যন্যা অপরাধ কার্যক্রম সংঘটিত করে আসছে। এলাকাবাসী জানায়,  মঙ্গলবার (২১/৫)  সন্ধ্যায় চক্রের সদস্য রাব্বি ও জিহাদ এলাকার হাজী মোতালেবের ৬ তলা বিশিষ্ট ভবনের ৫ তলার একটি ফ্লাটের দরজার লক ভেঙে রুমের ভিতর প্রবেশ করে এবং রুমে থাকা ২ টি মোবাইল ফোন, স্বর্ণ অলংকার, নগদ টাকাসহ আরো অন্যন্যা মালামাল চুরি করে পালিয়ে যায়। পরে ওই বাড়ির সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে চোরদের চিহ্নিত করা হয়...

রাইসির মৃত্যুতে বাংলাদেশে বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক

Image
নিজস্ব প্রতিনিধি:   হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে বৃহস্পতিবার এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। মঙ্গলবার সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই শোক পালনের ঘোষণা দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, “সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, গত ১৯ মে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের মহামান্য রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি এবং অন্যান্যদের মৃত্যুতে আগামী ২৩ মে বৃহস্পতিবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।” শোক পালনের অংশ হিসেবে সেদিন দেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনায় সব মসজিদে বিশেষ দোয়া করা হবে এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। গত রোববার আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি বাঁধ প্রকল্প উদ্বোধনের পর উত্তর-পূর্বাঞ্চলের শহর তাবরিজে ফেরার পথে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা যান ইরানের প্রেসিডেন্ট রাইসি এব...

হাইকোর্টে হেরে গেলেন ব্যারিস্টার সুমন

Image
  যুগান্ত বার্তা: আদালতে হেরে গেছেন আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণিতে ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট। এদিন ব্যারিস্টার সুমন ১৬৯ শিক্ষার্থীর ভর্তির পক্ষে ছিলেন। তার প্রত্যাশা ছিল, রায় শিক্ষার্থীদের ভর্তির পক্ষে আসবে। কিন্তু প্রত্যাশার আশানরূপ ফল পাননি এই আইনজীবী। মঙ্গলবার (২১ মে) সকাল থেকেই রায় ঘোষণার কার্যক্রম শুরু হলেও মাঝে শুধু এক ঘণ্টা বিরতি ছিল। এরপর বিকেল সাড়ে ৩টায় রায় ঘোষণা করেন হাইকোর্ট। রায় ঘোষণার পুরো সময় এজলাস কক্ষেই ছিলেন ব্যারিস্টার সুমন। রায় ঘোষণার পর ব্যারিস্টার সুমন বলেন, আমি মানুষ তো! আমি একা হেরে গেলে যতটা কষ্ট পাই তার চেয়ে অনেক বেশি কষ্ট পাই যখন দেখি আমার সঙ্গে থাকা মানুষগুলো হেরে যায়। তবে শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে আলোচনা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নেব। মঙ্গলবার রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির ১৬৯ ছাত্রীর ভর্তি বাতিল করে রায় দেন হাইকোর্ট। একইসঙ্গে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশও দেয়া হয়েছে। তদন্তের জন্য শ...

লোকসান এড়াতে টেলিটককে বাংলালিংকের সঙ্গে অ্যাকটিভ নেটওয়ার্ক শেয়ারিংয়ের সুপারিশ

Image
যুগান্ত বার্তা: লোকসান এড়াতে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটককে বাংলালিংকের সঙ্গে অ্যাকটিভ নেটওয়ার্ক শেয়ারিং বা অ্যাকটিভ টাওয়ার শেয়ারিংয়ের জন্য প্রয়োজনীয় বিনিয়োগ করতে বলা হয়েছে। এতেও যদি কাজ না হয়, তাহলে টেলিটককে লাভজনক করতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে (পিপিপি) দেওয়ার কথাও বলা হয়। সম্প্রতি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় (আইসিটি) সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ মতামত দেওয়া হয়। কমিটির বৈঠকের কার্যপত্র দেখে এ তথ্য পাওয়া গেছে। এতে দেখা যায়, টেলিটকসহ মন্ত্রণালয়ের অধীনে থাকা সংস্থাগুলোকে কীভাবে লাভজনক প্রতিষ্ঠানে দাঁড় করানো যায়, তা নিয়ে আলোচনা হয়। এজন্য কমিটির সদস্য নজরুল ইসলাম বাবুকে প্রধান করে একটি এবং কমিটির আরেক সদস্য অ্যাডভোকেট তারানা হালিমকে প্রধান করে আরেকটি সাব-কমিটি গঠন করা হয়। সংসদীয় কমিটির বৈঠকে তারা প্রতিবেদন উপস্থাপন করবেন।  কমিটির সভাপতি কাজী নাবিল আহমেদের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিএম কবিরুল হক, নজরুল ইসলাম বাবু, আবদুল­াহ নাহিদ নিগার, আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক, অ্যাডভোকেট তারানা হালিম...

মোবাইল টাওয়ার শেয়ারিংয়ের উদ্যোগ রবি ও বাংলালিংকের

Image
যুগান্ত বার্তা: দেশের অন্যতম দুই মোবাইল নেটওয়ার্ক অপারেটর রবি আজিয়াটা লিমিটেড ও বাংলালিংক তাদের নেটওয়ার্ক অবকাঠামো শেয়ার এর সম্ভ্যবতা যাচাইয়ের লক্ষ্যে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর করেছে। মোবাইল নেটওয়ার্কের মান ও গতি বৃদ্ধির মাধ্যমে দেশব্যাপী ফোর-জি’র প্রসার বাড়াতে এই যৌথ উদ্যোগ নিয়েছে অপারেটর দুইটি।   বিশ্বে টেলিযোগাযোগ শিল্পে নেটওয়ার্ক অবকাঠামোর যৌথ ব্যবহার জনপ্রিয় ও স্বীকৃত। এর মাধ্যমে সম্পদের সদ্ব্যবহার করে জ্বালানির যথাযথ ব্যবহারের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানই টেকসই পরিবেশ রক্ষার প্রতিশ্রুতি সমুন্নত রাখতে পারে। এছাড়া, এর ফলে ব্যয় ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি ও টেলিযোগাযোগ সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করায় সেবার মান ও মূল্য সংযোজন পরিষেবায় (ভিএএস) বেশি বিনিয়োগের সুযোগ তৈরি করে। টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোর মধ্যে এ ধরণের যৌথ উদ্যোগে বিপুল বৈদেশিক মুদ্রা সংরক্ষণেও সহায়ক ভূমিকা পালন করে। ১৭ মে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ‍ পলকের উপস্থিতিতে সমঝোতা চুক্তি হয়। বিশ্ব টেলিযোগাযোগ ও...

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী ‌‘মারা গেছেন’

Image
যুগান্ত বার্তা: হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান মারা গেছেন বলে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা মেহের-এর এক নিউজে বলা হয়েছে। সোমবার প্রতিবেদনে মেহের নিউজ এজেন্সি জানিয়েছি, ইরানের রাষ্ট্রপতি, পররাষ্ট্রমন্ত্রী এবং পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতিসহ হেলিকপ্টারের অন্যান্য আরোহীরা ‘শহীদ’ হয়েছেন। তবে রাইসি কিংবা হেলিকপ্টারের অন্য আরোহীদের মৃত্যুর বিষয়ে দেশটির কর্তৃপক্ষ এখনও নিশ্চিত করে কিছু জানায়নি।   তবে ইরানি প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারের দুর্ঘটনাস্থলে যাত্রীদের জীবিত থাকার কোন চিহ্ন পায়নি বলে জানিয়েছে ইরানিয়ান রেড ক্রিসেন্ট। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রেড ক্রিসেন্ট থেকে এই তথ্য দেয়ার পর আশঙ্কা করা হচ্ছে হেলিকপ্টারটির কোনও যাত্রী হয়তো বেঁচে নেই!   এর আগে ইরানি রেড ক্রিসেন্টের প্রধান পীর হোসেন কোলিভান্দ জানিয়েছেন, ‘‘এখন আমরা উদ্ধারকারী দলের কাছ থেকে ভিডিও পাচ্ছি। তারা বলছেন, ‘হেলিকপ্টারের পুরো কেবিন ব্যাপক ক্ষতিগ্রস্ত ও পুড়ে গেছে।’ তারা আরও জানিয়েছেন, ‘ঘটনাস্থলে এখন পর্যন্ত কারও ব...

ছুটির ঘণ্টা সিনেমার পুনরাবৃত্তি, মাদারীপুরে ছুটির পর বিদ্যালয়ের টয়লেটে আটকা ছিল শিশু

Image
পাঁচখোলা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়। যুগান্ত বার্তা:    ক্লাস ছুটির পর সবাই বাড়ি গেলেও বিদ্যালয়ের টয়লেটে আটকা পড়ায় ফিরতে পারেনি প্রথম শ্রেণির এক ছাত্র। দীর্ঘ ৬ ঘণ্টা টয়লেটের দরজা ধাক্কাধাক্কি করার পর অবশেষে সন্ধ্যা ৬টায় বের হয় ওই শিশু। বৃহস্পতিবার (১৬ মে) মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের ৯নং পাঁচখোলা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও ছাত্রের পরিবার সূত্রে জানা যায়, পাঁচখোলা এলাকার মৃত নুরুল হকের ছেলে রাফিন। সে ৯নং পাঁচখোলা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিরর একজন ছাত্র। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার স্কুলে গিয়েছিলেন রাফিন। তখন তাদের পরীক্ষা চলতেছিল। পরীক্ষা শেষে বেলা সাড়ে ১২টার দিকে বিদ্যালয় ছুটির পর টয়লেটে যায়। পরে দপ্তরি খোকন খান বাথরুম চেক না করেই বাহির থেকে রশি দিয়ে আটকিয়ে দেন। পরে শিশুটি দরজাটি খোলার জন্য ডাক চিৎকার করলেও কোনো সাড়া মেলেনি।  এ সময় বারবার দরজা খোলার চিৎকার করায় শিশুটির গলা ও মুখ রক্তাক্ত হয়ে যায়। পরে প্রায় ছয় ঘণ্টা পর শিশুটি দরজা ধাক্কাধাক্কি করলে একপর্যায়ে টয়লেটের দরজাটি খুলতে সক্ষম হয়। এদিকে ছুটির পর শিশুটি...