শীতেে বিপাকে পড়েছেন দিনমজুর ও স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষ

শীতের কারণে বিপাকে পড়েছেন দিনমজুর ও স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষ

যুগান্ত বাংলা বার্তা:

নীলফামারীর সৈয়দপুরে আজ মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকাল ৯টায় এখানে তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। ফলে এখানে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতের তীব্রতা আরও বাড়বে বলে জানালেন সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া কার্যালয়ের কর্মকর্তা

সকাল থেকে নীলফামারী জেলার পথঘাট ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল। যানবাহন গুলো দিনের আলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিছুটা কমলেও সূর্যের দেখা মিলেনি। শীতের কারণে বিপাকে পড়েছেন দিনমজুর ও স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষ। সকাল থেকে মাঠেঘাটে কৃষি শ্রমিকদের উপস্থিতি ছিল খুবই কম। গ্রামের স্বল্প আয়ের মানুষজন খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হাকিম বলেন, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থা কয়েক দিন চলবে।

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বিপ্লব গুরুতর আহত, সুযোগ বুঝে সর্বস্ব লুটলো চালক

জনসচেতনতা বৃদ্ধি করলেই ডেঙ্গুর প্রকোপ ও এর ভয়াবহতা দূর করা সম্ভব : সাখাওয়াত হোসেন খান

গণতন্ত্র হুমকির মুখে? গণতন্ত্রে বিশ্বাস না করা শক্তির উত্থান হচ্ছে- মির্জা ফখরুলের সতর্ক বার্তা