শাহজালাল বিমান বন্দর থেকে আটক জুনায়েদ আহমেদ পলক

শাহজালাল বিমান বন্দর থেকে আটক জুনায়েদ আহমেদ পলক

যুগান্ত বার্তাঃ- সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন।

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরের দিকে বিমানবন্দর থেকে তাঁকে আটক করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দরে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তা।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, ভারতের রাজধানী নয়াদিল্লির যাওয়ার উদ্দেশ্যে তিনি বিমানবন্দরে গিয়েছিলেন।

গত সোমবার (৫ আগস্ট) তাঁর ব্যক্তিগত সহকারী গণমাধ্যমকে বলেন, রোববার (৪ আগস্ট) রাতের পর থেকে পলকের সঙ্গে তিনি যোগাযোগ করতে পারছেন না।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার দেশত্যাগের খবর প্রচারের পরপরই নাটোরের সিংড়ায় জুনাইদ আহমেদ পলকের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এদিন বিকেল ৪টা নাগাদ সিংড়া উপজেলা সদরের গোডাউন পাড়ায় পলকের বাড়িতে জনতা আগুন জ্বালিয়ে দেয়। এ সময় লুটপাটের ঘটনাও ঘটে।

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বিপ্লব গুরুতর আহত, সুযোগ বুঝে সর্বস্ব লুটলো চালক

জনসচেতনতা বৃদ্ধি করলেই ডেঙ্গুর প্রকোপ ও এর ভয়াবহতা দূর করা সম্ভব : সাখাওয়াত হোসেন খান

গণতন্ত্র হুমকির মুখে? গণতন্ত্রে বিশ্বাস না করা শক্তির উত্থান হচ্ছে- মির্জা ফখরুলের সতর্ক বার্তা