দেশে নৈরাজ্য প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্র-জনতার অভ্যুত্থান হয়নি : নুর

দেশে নৈরাজ্য প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্র-জনতার অভ্যুত্থান হয়নি : নুর

যুগান্ত বার্তাঃ সদ্য নিবন্ধিত রাজনৈতিক দল গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, "দেশে নৈরাজ্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে ছাত্র-জনতার অভ্যুত্থান হয়নি। শেখ হাসিনার সরকার দীর্ঘদিন ক্ষমতায় থেকে স্বৈরাচারে পরিণত হয়েছিল। বিচার বিভাগ, শাসন ব্যবস্থা, ব্যবসায়িক খাত, অর্থনীতি ও গণমাধ্যমকে ধ্বংস করেছে তারা।"

শনিবার পটুয়াখালী প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নুর এ মন্তব্য করেন। তিনি বলেন, "আওয়ামী লীগ মানুষের বাকস্বাধীনতা হরণ করে ১৮ কোটি মানুষকে অবরুদ্ধ করেছিল। তাই দেশের মানুষ গণঅভ্যুত্থানে সামিল হয়ে সরকারকে পালাতে বাধ্য করে।"

তিনি আরও বলেন, "বিএনপির কর্মকাণ্ডে আবারও নৈরাজ্য ও সন্ত্রাস দেখা দিচ্ছে। দেশের শান্তি বজায় রাখতে হলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। দেশের মানুষকে শান্তি দিতে হলে নতুন কোনো নৈরাজ্য প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না।"

এই মতবিনিময় সভায় পটুয়াখালী জেলা শাখার সভাপতি সৈয়দ নজরুল ইসলাম লিটু ও সাধারণ সম্পাদক শাহ আলম শিকদারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বিপ্লব গুরুতর আহত, সুযোগ বুঝে সর্বস্ব লুটলো চালক

জনসচেতনতা বৃদ্ধি করলেই ডেঙ্গুর প্রকোপ ও এর ভয়াবহতা দূর করা সম্ভব : সাখাওয়াত হোসেন খান

গণতন্ত্র হুমকির মুখে? গণতন্ত্রে বিশ্বাস না করা শক্তির উত্থান হচ্ছে- মির্জা ফখরুলের সতর্ক বার্তা