বুধবার রাত থেকে অভিযানে নামছে যৌথ বাহিনী

বুধবার রাত থেকে অভিযানে নামছে যৌথ বাহিনী

 যুগান্ত বার্তাঃ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, বৈধ অস্ত্র জমা দেওয়ার শেষ দিন আজ মঙ্গলবার। আগামীকাল বুধবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার পর থেকে অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধী গ্রেফতারের জন্য যৌথ বাহিনীর অভিযান শুরু হবে।

আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের প্রথম সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, "মাদক একটি বড় সমস্যা। এর নিয়ন্ত্রণ জরুরি। মাদকের গডফাদারদের আইনের আওতায় আনা হবে।"

মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, "সেখানকার সীমান্ত সমস্যা নিরসনে কাজ চলছে।"

আসন্ন দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "আশা করি পূজা উদযাপন ভালোভাবেই সম্পন্ন হবে।"

সাংবাদিকদের কোনও প্রশ্নের জবাব না দিয়ে চলে যাওয়ার সময় তিনি বলেন, "অস্ত্র উদ্ধারসহ সব বিষয়ে সরকারের পদক্ষেপ অনগ্রাউন্ডে দেখতে পাবেন।"

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বিপ্লব গুরুতর আহত, সুযোগ বুঝে সর্বস্ব লুটলো চালক

জনসচেতনতা বৃদ্ধি করলেই ডেঙ্গুর প্রকোপ ও এর ভয়াবহতা দূর করা সম্ভব : সাখাওয়াত হোসেন খান

গণতন্ত্র হুমকির মুখে? গণতন্ত্রে বিশ্বাস না করা শক্তির উত্থান হচ্ছে- মির্জা ফখরুলের সতর্ক বার্তা