জেল থেকে বেরিয়েই অস্ত্র হাতে ডাকাতির প্রস্তুতি, কুমিল্লায় তিনজন আটক

জেল থেকে বেরিয়েই অস্ত্র হাতে ডাকাতির প্রস্তুতি, কুমিল্লায় তিনজন আটক

যুগান্ত বার্তাঃ জেল থেকে জামিনে মুক্তি পেয়ে ফের অস্ত্র হাতে অপরাধে নামার চেষ্টা করছিল তিন চিহ্নিত আসামি। তবে পুলিশের তৎপরতায় তারা ধরা পড়ে গেছে অস্ত্র ও গুলিসহ।

সোমবার (৩ জুন) রাত ১০টা ৩৫ মিনিটে কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকায় একটি চেকপোস্টে তল্লাশির সময় সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড ফাঁড়ির পুলিশ একটি সিএনজি থামিয়ে তাদের আটক করে। এ সময় পুলিশের ওপর গুলি চালানোর চেষ্টা করে আসামিরা। একপর্যায়ে ধস্তাধস্তি হলে ইপিজেড ফাঁড়ির এসআই (নিঃ) মো. খাজু মিয়া আহত হন।

তবে পুলিশের সাহসী অভিযানে শেষ পর্যন্ত তিনজনকে আটক করা সম্ভব হয়। আটককৃতদের একজন, কুমিল্লা নগরীর শ্রীবল্লভপুর এলাকার মো. খাইরুল হাসান (৩০)। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও গুলিভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

বাকি দুজন হলেন — কুমিল্লার জগন্নাথপুর গ্রামের হাসান রিয়াদ (২৮) এবং চাঁদপুর জেলার উত্তর মতলব নয়াকান্দি এলাকার মো. সোহাগ মোল্লা (৩৫)। খাইরুলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৪০টি, হাসান রিয়াদের বিরুদ্ধে ১৬টি এবং সোহাগ মোল্লার বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, আসন্ন ঈদুল আযহা সামনে রেখে পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় গরুর হাটে আগত ব্যবসায়ী ও ক্রেতাদের কাছ থেকে অর্থ ও মূল্যবান সামগ্রী ছিনতাইয়ের উদ্দেশ্যে তারা অস্ত্রসহ যাচ্ছিল।

আটককৃতদের মধ্যে রিয়াদ ও সোহাগ সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছে। খাইরুল এক মাস আগে জামিনে বের হয়েছিল। তাদের সঙ্গে আরও কয়েকজন ছিল, যারা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। পলাতকদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পরদিন ৪ জুন সদর দক্ষিণ মডেল থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা (নম্বর–০৮) রুজু করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বিপ্লব গুরুতর আহত, সুযোগ বুঝে সর্বস্ব লুটলো চালক

জনসচেতনতা বৃদ্ধি করলেই ডেঙ্গুর প্রকোপ ও এর ভয়াবহতা দূর করা সম্ভব : সাখাওয়াত হোসেন খান

গণতন্ত্র হুমকির মুখে? গণতন্ত্রে বিশ্বাস না করা শক্তির উত্থান হচ্ছে- মির্জা ফখরুলের সতর্ক বার্তা