বিসিবিকে বোঝাতে শনিবার ঢাকায় আসছে আইসিসির প্রতিনিধি দল

বিসিবিকে বোঝাতে শনিবার ঢাকায় আসছে আইসিসির প্রতিনিধি দল

যুগান্ত বার্তাঃ আইসিসির প্রতিনিধি দল শনিবার ঢাকায় আসছে, বিসিবির সঙ্গে আলোচনার জন্য । আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের মাটিতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় বিসিবিকে বোঝাতে আগামীকাল ঢাকায় আসছে আইসিসির প্রতিনিধি দল।

বিসিবি পরিচালক ইফতেখার রহমান সম্প্রতি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে জানিয়েছেন, তারা আইসিসির প্রতিনিধিদের সঙ্গে বসতে আগ্রহী এবং আশা করছেন আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো যাবে। আইসিসির প্রতিনিধি দল শনিবার রাতে ঢাকায় পৌঁছাবেন এবং ধারণা করা হচ্ছে, রোববার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৈঠক অনুষ্ঠিত হবে।

ক্রিকেট সংশ্লিষ্টরা বলছেন, এই সফরকে আইসিসির শেষ মুহূর্তের উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। শুধু চাপ প্রয়োগ নয়, বিসিবিকে আস্থায় রাখার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। বিসিবির একটি সূত্র জানিয়েছে, বৈঠকে ভারতের মাটিতে যেসব সমস্যার কথা বলা হচ্ছে, সেসব নিয়েই আলোচনা হবে। আইসিসি নিরাপত্তা বিষয়ক পূর্ণ নিশ্চয়তা দেওয়ার পাশাপাশি বিকল্প ভেন্যুতে সম্ভাব্য সমস্যাগুলোর কথা বিসিবিকে জানাবে।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজিত হবে ভারত ও শ্রীলংকা কর্তৃক। গ্রুপপর্বে বাংলাদেশের সব ম্যাচ অনুষ্ঠিত হবে ভারতের কলকাতা ও মুম্বাইতে।

আইসিসি প্রতিনিধিদল আসার খবরে বিসিবির কর্মকর্তারা আশার আলো দেখছেন। নাম প্রকাশ না করার শর্তে একজন পরিচালক জানিয়েছেন, “আইসিসি আমাদের দাবি অযৌক্তিক মনে করছে না। অন্যথায় তারা এই প্রতিনিধিদল পাঠাত না। আমরা এখনো মনে করি আমাদের দাবি যৌক্তিক।”

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বিপ্লব গুরুতর আহত, সুযোগ বুঝে সর্বস্ব লুটলো চালক

জনসচেতনতা বৃদ্ধি করলেই ডেঙ্গুর প্রকোপ ও এর ভয়াবহতা দূর করা সম্ভব : সাখাওয়াত হোসেন খান

গণতন্ত্র হুমকির মুখে? গণতন্ত্রে বিশ্বাস না করা শক্তির উত্থান হচ্ছে- মির্জা ফখরুলের সতর্ক বার্তা