২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য ১৪টি জরুরি নির্দেশনা

২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য ১৪টি জরুরি নির্দেশনা

যুগান্ত বার্তাঃ ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার চূড়ান্ত সময়সূচি (রুটিন) প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। ঘোষিত সময়সূচি অনুযায়ী, এই পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে শুরু হয়ে ২০ মে পর্যন্ত চলবে। শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে মঙ্গলবার (২০ জানুয়ারি) এই সময়সূচি জানানো হয়।

পরীক্ষার্থীদের নিরাপদ ও সুষ্ঠু পরীক্ষার জন্য ঢাকা শিক্ষা বোর্ড ১৪টি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে। পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষাকক্ষে উপস্থিত হতে হবে এবং প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। পরীক্ষা প্রথমে বহুনির্বাচনী এবং পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) ধাপে অনুষ্ঠিত হবে, যেখানে কোনো বিরতি থাকবে না।

পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র অন্তত সাত দিন আগে নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধানের নিকট থেকে সংগ্রহ করবে। শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান, খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়গুলোর ধারাবাহিক মূল্যায়নের নম্বর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রকে সরবরাহ করবে, যা অনলাইনে বোর্ডের ওয়েবসাইটে প্রেরণ করা হবে।

পরীক্ষার্থীরা তাদের উত্তরপত্রের OMR ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড যথাযথভাবে লিখে বৃত্ত পূরণ করবে এবং কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। পরীক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে।

প্রত্যেক পরীক্ষার্থী শুধুমাত্র নিবন্ধনপত্রে উল্লেখিত বিষয়গুলোতে অংশগ্রহণ করতে পারবে। প্রবেশপত্র বিতরণে কোনো জটিলতা সৃষ্টি হলে প্রতিষ্ঠানপ্রধান দায়ী থাকবেন। পরীক্ষায় শিক্ষা বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। কেন্দ্রসচিব ছাড়া কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন আনতে বা ব্যবহার করতে পারবে না। এছাড়া, সকল অংশে পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে। ব্যবহারিক পরীক্ষা তাদের নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার ফলাফল প্রকাশের সাত দিনের মধ্যে পরীক্ষার্থীরা পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে পারবে। এ বিষয়ে দৈনিক পত্রিকা ও শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন প্রক্রিয়া, তারিখ ও সময় জানানো হবে।

পরীক্ষার্থীদের নিরাপদ, সুষ্ঠু ও নিয়ম মেনে পরীক্ষা দিতে এই নির্দেশনাগুলো মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বিপ্লব গুরুতর আহত, সুযোগ বুঝে সর্বস্ব লুটলো চালক

জনসচেতনতা বৃদ্ধি করলেই ডেঙ্গুর প্রকোপ ও এর ভয়াবহতা দূর করা সম্ভব : সাখাওয়াত হোসেন খান

গণতন্ত্র হুমকির মুখে? গণতন্ত্রে বিশ্বাস না করা শক্তির উত্থান হচ্ছে- মির্জা ফখরুলের সতর্ক বার্তা