রাশিয়ার দ্বীপে দেখা গেল ‘দুটি সূর্য’!

 রাশিয়ার দ্বীপে দেখা গেল ‘দুটি সূর্য’!

 একই সময়ে আকাশে দেখা গিয়েছিল দুটি সূর্যের। সংগৃহীত ছবি

যুগান্ত বার্তাঃ অনেককে তুলনা দিতে শোনা যায়, ‘আমি সূর্যের মতো একা’, কিন্তু এই উপমা এখন আর হয়ত ধোপে টিকবে না। কারণ রাশিয়ার সাকহালিন দ্বীপে ঘটেছে অদ্ভুত এক ঘটনা। একই সময়ে আকাশে দেখা গেছে দুটি সূর্য।


দ্বীপটির মানুষ এমন দৃশ্য থেকে অবাক হয়ে গেছেন। অদ্ভুত দৃশ্যকে ক্যামেরায় ধরেও রাখা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এটি একটি প্রাকৃতিক ঘটনা। একে ‘সান ডগ’ নামে বলা হয়।


বিশেষজ্ঞরা জানান, এটি সানডগ। বায়ুমণ্ডলীয় অপটিক্যাল ইফেক্ট। সানডগকে কখনও কখনও মক সান বা পারহেলিয়া বলা হয়। এটিকে সূর্যের পাশে উজ্জ্বল আলোর ছায়া বা দাগের মতো দেখা যায়। যা কখনও বামপাশে, কখনও ডানপাশে এবং মাঝে মাঝে দুই পাশে দেখা যায়।


তাদের বলছেন, এটা একটি ভ্রম। মূলত ওই অঞ্চলের তাপমাত্রা এতটা কমে গেছে যে বাতাসে বরফের স্ফটিক তৈরি হয়েছে। সেই কারণে সূর্য একাধিক স্থানে দেখা দিয়েছে। প্রকৃতপক্ষে, আকাশে একটি সূর্যই ছিল।


দেশটির জাতীয় আবহাওয়া পরিষেবা অনুযায়ী, সাকহালিন দ্বীপে আজ সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটি আরও কমে মাইনাস ২৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামার সম্ভাবনা রয়েছে।

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বিপ্লব গুরুতর আহত, সুযোগ বুঝে সর্বস্ব লুটলো চালক

জনসচেতনতা বৃদ্ধি করলেই ডেঙ্গুর প্রকোপ ও এর ভয়াবহতা দূর করা সম্ভব : সাখাওয়াত হোসেন খান

গণতন্ত্র হুমকির মুখে? গণতন্ত্রে বিশ্বাস না করা শক্তির উত্থান হচ্ছে- মির্জা ফখরুলের সতর্ক বার্তা