ফতুল্লায় ক্রয়কৃত বাড়ি নির্মাণে বাধা, পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
যুগান্ত বার্তা (কামরুল হাসান বিপ্লব): নারায়ণগঞ্জের ফতুল্লায় দেলপাড়া রাসেল গার্মেন্টস সংলগ্ন ক্রয়কৃত জমি, নির্মাণকাজে বাধা, শ্রমিকদের ভয়ভীতি প্রদর্শন, মারধর এবং ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে পাঁচজনের বিরুদ্ধে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় ব্যবসায়ী মো. ফরহাদ। অভিযোগপত্রে অভিযুক্ত হিসেবে সালাম (৩৬), বীনা (৪৫), রাব্বি২৪), (১৮) ও মাহমুদা বেগম (৫৫)-এর নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগকারী ও স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, ১ নম্বর আসামি সালাম বিভিন্ন ধরনের অবৈধ ও অনিয়মমূলক কর্মকাণ্ডে জড়িত বলে এলাকায় অভিযোগ রয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, সালামের আচরণ ও কর্মকাণ্ড নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ রয়েছে এবং তাকে তারা ‘খারাপ প্রকৃতির লোক’ হিসেবে উল্লেখ করেন। তবে অভিযোগপত্রে বলা হয়, ফতুল্লায় দেলপাড়া রাসেল গার্মেন্টস সংলগ্ন এলাকায় অভিযোগকারী মো. ফরহাদের মালিকানাধীন প্রায় ০১.৯১ শতাংশ জমি রয়েছে। নামজারি ও সরকারি খাজনা পরিশোধের যাবতীয় কাজ সম্পূর্ণ করা হলে বলপ্রয়োগ ও হুমকি প্রদান করে আসছে। অভিয...