ফেনীতে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ দ্বগ্ধ ৩


ফেনীতে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ দ্বগ্ধ ৩

যুগান্ত বাংলা বার্তা:

ফেনীতে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ হয়ে এক শিশুসহ ৩ জন দ্বগ্ধ হয়েছে। মঙ্গলবার রাত পৌণে ৯টার দিকে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কস্থ মেডিস্ক্যান হাসপাতালের পাশে ইতালী ভবন-২ এর ৫ম তলায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

অাহতরা হচ্ছেন, গৃহকর্তা আষিশ (৪০) ও তার স্ত্রী টুম্পা রানী (৩০) এবং তার ছেলে রিক (১০), তারা ওই ভবনের ৫ম তলায় ভাড়া থাকতেন।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ জানান, রাত ৮টা ৪৮ মিনিটের দিকে ইতালী ভবন-২ এর ৫ তলায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘরের আসবাবপত্র ও বিভিন্ন স্থানে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনে দ্বগ্ধ অবস্থায় ৩ জনকে উদ্ধার করে করে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ  করা হয়। প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতি প্রায় ৩ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। বিদ্যুতের ফেইজের কানেকশান ক্রুটিপূর্ণ হওয়ায় ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণ হয়ে এ দুর্ঘটনাটি ঘটে।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ফৌজুল কবির জানান, অগ্নিদ্বগ্ধ হওয়া আষিশের অবস্থা সংকটাপন্ন। এছাড়াও গৃহবধু টুম্পা রানীর দেহের ৩৫ থেকে ৪০ ভাগ এবং তার ছেলে রিকের দেহের ৪০ থেকে ৫০ ভাগ দ্বগ্ধ হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেখ হাসিনা বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে।

Comments

Popular posts from this blog

ঘুম ভে‌ঙ্গে‌ছে লাপাত্তা মামা-ভা‌গ্নের !

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন : অতিরিক্ত পুলিশ সুপার

বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক: বর্ণাঢ্য কুচকাওয়াজে শপথ গ্রহণ