ভোট বর্জনের প্রচারপত্র বিলি বরিশাল বিএনপির


বরিশালে ভোট বর্জনের প্রচারপত্র বিলি বিএনপির

যুগান্ত বাংলা বার্তা: 
বরিশালে ভোট বর্জনের প্রচারপত্র বিলি ও কর্মসূচিসহ বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। তিনদিন ব্যাপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বরিশাল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক জিয়া উদ্দিন সিকদারের নেতৃত্বে মহানগর বিএনপি ও বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দের সমন্বয়ে লিফলেট বিতরন করার পাশাপাশি বিক্ষোভ মিছিল করে। 

ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে আজ থেকে ফের তিন দিনব্যাপী বরিশাল সহ সারাদেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা সহ তফসিল বাতিল ও প্রধান নির্বাচমিশনারের পদত্যাগ, ৭ জানুয়ারি সরকারের প্রহসনমূলক ভোট বর্জনের প্রচারপত্র বিলি ও কর্মসূচি পালন করার এক প্রর্যায়ে বিক্ষোভ মিছিলে রুপ নেয়।

এর আগে নগরীর এনায়েতুর রহমান সড়ক থেকে শুরু করে চকবাজার সড়ক, চকেরপুল ও বাজার রোড এলাকায় পথচারি, বিভিন্ন যানবাহনে লিফলেট বিতরণ করে একই সাথে নির্বাচন বাতিল ও সরকারের পদত্যাগের দাবি জানান তারা।

Comments

Popular posts from this blog

ঘুম ভে‌ঙ্গে‌ছে লাপাত্তা মামা-ভা‌গ্নের !

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন : অতিরিক্ত পুলিশ সুপার

বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক: বর্ণাঢ্য কুচকাওয়াজে শপথ গ্রহণ