Skip to main content

উল্লাস উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির কাউন্সিল নির্বাচন ২০২৪-২৫ অনুষ্ঠিত হয়েছে।

 


যুগান্ত বাংলা বার্তা:

মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাজধানীতে সংগঠনের নিজস্ব কার্যালয় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। নির্বাচনে ৮ টি পদের বিপরীতে দুটি প্যানেলে মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে মোট ভোটার সংখ্যা ১২৮৭ জন।


নির্বাচনে মুক্তবুদ্ধিচর্চার প্যানেলে সভাপতি পদে ড. শরীফ উদ্দিন আহমেদ, সহ-সভাপতি পদে ড. ঈশানী চক্রবর্তী, ড. মেজবাহ উদ্দিন আহমেদ ও রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান, কোষাধাক্ষ পদে ড. আব্দুল্লাহ আল মাহমুদ, সাধারণ সম্পাদক পদে ড. মোঃ হাকিম আরিফ, সম্পাদক পদে ড. মোহাম্মদ হুমায়ুন কবির, এছাড়াও সদস্য পদে ড. এ কে এম গোলাম রাব্বানী, খান মাহাবুব, ড. মোঃ আব্দুল করিম, ড. মোঃ কামরুল  আলম খান, ড. মোঃ মোকাম্মেল হোসেন ভূঁইয়া, ড. নুসরাত ফাতেমা, ড. এস এম শামীম রেজা, ড. সাদেকা হালিম, ড. শুচিতা শরমিন ও ড.জেড এম পারভেজ সাজ্জাদ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন।


নির্বাচনে মূলধারা প্যানেলে সভাপতি পদে ড. হারুন অর রশিদ, সহ-সভাপতি পদে ড. হাফিজা খাতুন, ড. সাজাহান মিয়া ও ড. ইয়ারুল কবীর, কোষাধাক্ষ পদে ড. মোহাম্মদ আবদুল মজিদ, সাধারণ সম্পাদক পদে ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, সম্পাদক পদে ড. মোঃ আবদুর রহিম, এছাড়াও সদস্য পদে ড. আবদুল বাছির, ড. আরিফা সুলতানা, ড. আশা ইসলাম নাঈম, ড. ভীষ্মদেব চৌধুরী, ড. মাহবুবা নাসরীন, মোঃ লুৎফর রহমান, ড. মীজানুর রহমান, ড. নাজমা খান মজলিস, ড. সাব্বীর আহমেদ ও ড. সিকদার মনোয়ার মুর্শেদ (সৌরভ সিকদার) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


নির্বাচন চলাকালীন সময়ে একাধিক প্রার্থী একুশে সংবাদ বলেন, খুব সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা প্রার্থীরা সকলেই একে অপরের প্রতি আন্তরিক। যেই জয়ী হবে তার সাথে এক হয়ে এই বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির উন্নয়ন সহ সকল ধরনের রিসার্চ সফলতার সহিত সম্পন্ন করতে ব্যবস্থা নেব। তরুনদের জন্য থাকবে সকল সকল ধরনের ডিজিটাল সু-ব্যবস্থা।


একাধিক ভোটার বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের খুবই কাছের মানুষ। সবাইকেতো জয়ী করতে পারবোনা। তবে যেই জয়ী হবে সে সকলকে নিয়ে উন্নয়নের কাজ করবে এটা আমাদের প্রত্যাশা। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য। 


প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক শরিফ উল্লাহ ভূঁইয়া বলেন, সকাল থেকে খুব সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছে। প্রার্থী ও ভোটার বাংলাদেশের সকলের সুপরিচিত। একে অপরের আপনজন। কোন ধরনের বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছে।

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বিপ্লব গুরুতর আহত, সুযোগ বুঝে সর্বস্ব লুটলো চালক

জনসচেতনতা বৃদ্ধি করলেই ডেঙ্গুর প্রকোপ ও এর ভয়াবহতা দূর করা সম্ভব : সাখাওয়াত হোসেন খান

গণতন্ত্র হুমকির মুখে? গণতন্ত্রে বিশ্বাস না করা শক্তির উত্থান হচ্ছে- মির্জা ফখরুলের সতর্ক বার্তা