প্রতারনার মামলা আমিন মোহাম্মদ গ্রুপের নির্বাহীদের বিরুদ্ধে গ্ৰেফতারী পরোয়ানা

 

যুগান্ত বাংলা বার্তা(ষ্টাফ রিপোর্ট):

 প্রতারণার দায়ে ভূমিদস্যু আমীন মোহাম্মদ গ্ৰুপের নির্বাহীদের বিরুদ্ধে গ্ৰেফতারী পরোয়ানা জারি হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) মুন্সীগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ওই আদেশ দেন। 

গ্ৰেফতার আদেশ হওয়া অভিযুক্তরা হলেন, আমীন মোহাম্মদ গ্ৰুপের ব্যাবস্থাপনা পরিচালক মোঃ আমিনুল হক নাবিল,রমজানুল হক নিহাদ। তাদের সহযোগী জনি হোসেন, মানিক শেখ, মেহেদী হাসান জনি ব্যাপারী, অনিক মাসুদ খান আনিস, আইয়ুব খান, অন্তর হোসেন ও মোঃ বাদল মিয়া। 

মামলা সূত্রে জানা গেছে, 

ঢাকার নিকটবর্তী মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শিকারপুর, বড়বর্ত্তা ও কেয়াইন মৌজাভুক্ত আল-মুসলিম বিল্ডার্স লিমিটেড ও সাধারণ জনগনের শতশত বিঘা জমি জোরপূর্বক দখল করে বহু সংখ্যক ক্রেতার নিকট অবৈধ ভাবে আকর্ষনীয় চটকদার বিজ্ঞাপন প্রকাশ করে প্লট বিক্রি করে আসছিলো আমিন মোহাম্মদ গ্রুপ। বিশাল এ প্রতারনার দায়ে আদালত কোম্পানির ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে তাদেরকে আইনের আওতায় নেয়ার নির্দেশ প্রদান করে।

Comments

Popular posts from this blog

ঘুম ভে‌ঙ্গে‌ছে লাপাত্তা মামা-ভা‌গ্নের !

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন : অতিরিক্ত পুলিশ সুপার

বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক: বর্ণাঢ্য কুচকাওয়াজে শপথ গ্রহণ