পবিত্র মাহে রমজানে এসো আলোর সন্ধানে যুব সংগঠনের উদ্যোগে সুবিধা বঞ্চিত ও পথচারী মানুষদের মাঝে বিনামূল্যে মাসব্যাপী ইফতার বিতরণ চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে উদ্বোধন হয়েছে।
যুগান্ত বাংলা বার্তা, রিপোর্ট-শাহজালাল (রাসেল):
আজকের ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ সংগঠক, নারায়ণগঞ্জ জেলা রোভারের কমিশনার শরীফ মোহাম্মদ আরিফ মিহির। সভাপতিত্ব করেন এসো আলোর সন্ধানে যুব সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ নবী হোসেন।
আরো উপস্থিত ছিলেন এসো আলোর সন্ধানে যুব সংগঠনের সহকারী সাধারন সম্পাদক বৃষ্টি আক্তার, মহিলা বিষয়ক সম্পাদক কাজল রেখা, সাংস্কৃতিক সম্পাদক মোঃ সোহাগ,পরিচালক প্রোগ্রাম মোঃ তানভীর হাসান, কাজল সরকার সহকারী পরিচালক প্রোগ্রাম, অররা আক্তার প্রচার সম্পাদক, আনজাম মাহতাব হাদী -সদস্য, রোজা মনি সদস্য, উষ্ণা মনি - সদস্য, আরফিন আহমেদ ও যুবরাজ প্রমুখ।
প্রতি বছর এসো আলোর সন্ধানে যুব সংগঠন গরিব,সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে রমজানে মাসব্যাপী ইফতার বিতরণ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত, যুব উন্নয়ন অধিদপ্তরের অন্তর্ভুক্ত রেজিষ্ট্রেশন নং নারায়ণগঞ্জ-৭০/সদর -৩৫ এসো আলোর সন্ধানে যুব সংগঠন প্রতিনিয়ত সেবামুলক কাজ পরিচালনা করে যাচ্ছে।


Comments