কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ছাত্র-ছাত্রীদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।



যুগান্ত বাংলা বার্তা (রিপোর্টার:- মোঃ আরিফ উদ্দিন):-

ঢাকা, ২৭ মার্চ ২০২৪ বুধবার, তেজগাঁও PWD অফিস অডিটোরিয়াম, ঢাকা, সিপিআই এক্স স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 


সিপিআই এক্স স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এর আহবায়ক নাজিমুজ্জামান হাবলুর সভাপতিত্বে, অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট এর প্রাক্তন চিপ ইন্সট্রাক্টর জনাব ফজলুর রহমান ভুইয়া, অনুষ্ঠান পরিচালনা করেন জাবেদ হোসেন ভুইয়া। আলোচনা করেন প্যারাডাইজ ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আল- আমিন ভূইয়া, কুমিল্লা পলিটেকনিক ছাত্র সংসদের সাবেক ভিপি গোলাম মোস্তফা, শান্তি নিবাস প্রোপ্রাটিজ লিমিটেড এর ব্যবস্থাপনা ও পরিচালক কুমিল্লা পলিটেকনিক ছাত্র সংসদের সাবেক জি.এস মো:আবুল কাশেম, সিপিআই ওয়েলফেয়ার এসোসিয়েশনের যুগ্ম আহবায়ক শাহজাহান কবির প্রিন্স, ইঞ্জিনিয়ার সাদেকুল আমিন, এমরান হোসেন।


এ সময় ইফতার ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ি কামরুজ্জামান কনক, মোঃ মাসুদ রানা, নেছার পাটোয়ারি, মোঃ মিঠু, মোঃ শিহাব, কামরুল, প্রান্ত, তুষার সহ অন্যান্য অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মোনাজাত করেন গণপূর্ত অধিদফতর তেজগাঁও মসজিদের ইমাম। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে কুমিল্লা পলিটেকনিক এর সকল প্রাক্তন এবং বর্তমান ছাত্র/ছাত্রী এবং শিক্ষকদের মঙ্গল কামনায় আল্লহর নিকট দোয়া করা হয়।

Comments

Popular posts from this blog

ঘুম ভে‌ঙ্গে‌ছে লাপাত্তা মামা-ভা‌গ্নের !

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন : অতিরিক্ত পুলিশ সুপার

বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক: বর্ণাঢ্য কুচকাওয়াজে শপথ গ্রহণ