রকা'র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

 


যুগান্ত বাংলা বার্তা, (রিপোর্টার:- মোঃ শাহজালাল, রাসেল) 


রংপুর ওল্ড ক্যাডেট অ্যাসোসিয়েশন (রকা) এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

 ২৯ মার্চ শুক্রবার রাজধানীর রাওয়া কনভেনশন হল মহাখালী এ দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুবায়ের সালেহীন এসইউপি, এনডিইউ, পিএসসি বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর জেনারেল বর্তমানে অ্যাডজুটেন্ট জেনারেল (এজি) এবং চেয়ারম্যান, ক্যাডেট কলেজ গভার্নিং বডি। দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এহতেশামুল হক, প্রেসিডেন্ট, রংপুর ওল্ড ক্যাডেটস এসোসিয়েশন (রকা)। দোয়া ও ইফতার মাহফিল সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক (রকা) শাহীদ শাওন। এ সময় আরো উপস্থিত ছিলেন জেনারেল সেক্রেটারি (রকা) মেজর (অবঃ) হাসান ইকবাল সহ রংপুর ওল্ড ক্যাডেট অ্যাসোসিয়েশন (রকা) প্রায় ৬৫০ জন অতিথিবৃন্দ। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে রংপুর ওল্ড ক্যাডেট অ্যাসোসিয়েশন (রকা) এর সকল প্রাক্তন এবং বর্তমান সদস্যবৃন্দ মঙ্গল কামনায় আল্লহর নিকট দোয়া করা হয়।

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বিপ্লব গুরুতর আহত, সুযোগ বুঝে সর্বস্ব লুটলো চালক

জনসচেতনতা বৃদ্ধি করলেই ডেঙ্গুর প্রকোপ ও এর ভয়াবহতা দূর করা সম্ভব : সাখাওয়াত হোসেন খান

গণতন্ত্র হুমকির মুখে? গণতন্ত্রে বিশ্বাস না করা শক্তির উত্থান হচ্ছে- মির্জা ফখরুলের সতর্ক বার্তা