নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১২ বছর বয়সী মাদ্রাসাছাত্র নিখো

 

ষ্টাফ রিপোর্ট: নারায়ণগঞ্জের রুপগঞ্জে ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ মাদ্রাসাছাত্রের নাম আবির আহমেদ।

গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) আনুমানিক বিকেল ৩টা ৪০ মিনিটে রুপগঞ্জের বরপা বাগানবাড়ী মাদ্রাসার সামনে থেকে নিখোঁজ হন আবির। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আবিরের বাবা শামসুল আলম।

জিডিতে বলা হয়, আবিরের গায়ের রং শ্যামলা। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল গাঢ় আকাশী রংয়ের পাঞ্জাবী ও পায়জামা ও সাদা রংয়ের টুপি। আবির রুপগঞ্জের ওয়ার্ড-৬ এর আওতাধীন সুতালাড়া গ্রামের মো. শামসুল আলমের সন্তান।

অনেক খোঁজাখুজি করেও সন্তানকে না পাওয়ার কথা জিডিতে উল্লেখ করেন আবিরের বাবা। কেউ আবিরের সন্ধান পেলে ০১৪০৬৬৫৮৩০০ এই নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

Comments

Popular posts from this blog

ঘুম ভে‌ঙ্গে‌ছে লাপাত্তা মামা-ভা‌গ্নের !

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন : অতিরিক্ত পুলিশ সুপার

বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক: বর্ণাঢ্য কুচকাওয়াজে শপথ গ্রহণ