খালেদা জিয়াকে তার জীবন ও সংগ্রামের বই হস্তান্তর

খালেদা জিয়াকে তার জীবন ও সংগ্রামের বই হস্তান্তর


নিজস্ব প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার হাতে তুলে দেওয়া হয়েছে তার জীবন,আন্দোলন ও সংগ্রাম নিয়ে লেখা ‘বেগম খালেদা জিয়ার জীবন ও সংগ্রাম’ শীর্ষক বই।

গতকাল শনিবার রাত ৮ টায় গুলশানের বাসভবন ফিরোজায় বেগম খালেদা জিয়ার হাতে বইটি তুলে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অধ্যাপক ডক্টর মাহবুব উল্লাহ। মরহুম সাংবাদিক মাহফুজউল্লাহর লেখা ইংরেজি বইটির ভাষান্তর করেছেন শাহরিয়ার সুলতান।
এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর মাহবুব উল্লাহ, মিসেস মাহফুজল্লাহ দিনারজাদী বেগম,বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য আফরোজা খানম রিতা,শাহরিয়ার সুলতান ও প্রকাশক মোঃ জহির দীপ্তি। বিএনপি মহাসচিবসহ নেতারা এ সময় চেয়ারপার্সনের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার সুস্থতা কামনা করেন ।

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বিপ্লব গুরুতর আহত, সুযোগ বুঝে সর্বস্ব লুটলো চালক

জনসচেতনতা বৃদ্ধি করলেই ডেঙ্গুর প্রকোপ ও এর ভয়াবহতা দূর করা সম্ভব : সাখাওয়াত হোসেন খান

গণতন্ত্র হুমকির মুখে? গণতন্ত্রে বিশ্বাস না করা শক্তির উত্থান হচ্ছে- মির্জা ফখরুলের সতর্ক বার্তা