এবার এসএসসির ফলাফলে ঢাকা বোর্ডের সেরা ১০ স্কুল

পরীক্ষার্থীদের উচ্ছ্বাস
পরীক্ষার্থীদের উচ্ছ্বাস  © ফাইল ছবি

প্রকাশিত ফলাফলে দেশসেরা হয়েছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল। স্কুলটির শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। একই সাথে ২৮৫ জন শিক্ষার্থীর ২৮৪ জনই জিপিএ-৫ পেয়েছে।

তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকার রাজউক উত্তরা মডেল স্কুল। প্রতিষ্ঠানটির শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। ৭৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৫৮ জনই জিপিএ-৫ পেয়েছে।

তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানীর হলি ক্রস গার্লস হাই স্কুল। ২৩১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮৫ জনই জিপিএ-৫ পেয়েছে। তবে  স্কুলটির সবাই পাস করতে পারেননি। পাসের হার ৯৯ দশমিক ৫৭ শতাংশ।

চতুর্থ অবস্থানে রয়েছে শহীদ বীর উত্তম আনোয়ার গার্লস স্কুল। শতভাগ পাসের পাশাপাশি স্কুলটির ৬৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৯৯ জন। পঞ্চম অবস্থানে রয়েছে আদমজী ক্যান্টনমেন্ট স্কুল। ৭৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬২২ জন, এবং স্কুলটির পাসের হার শতভাগ। ষষ্ঠ অবস্থানে রয়েছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল। ৫৬১ জন পরিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪০৫ জন, এবং স্কুলটির শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

সপ্তম অবস্থানে রয়েছে ভিকারুননিসা নুন স্কুল। ২ হাজার ১৯৫ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৫ শত ২৮ জন। অকৃতকার্য হয়েছে ৩৪ জন, পাসের হার ৯৮ দশমিক ৪৫ শতাংশ। অষ্টম অবস্থানে রয়েছে সেন্ট জোসেফ হাই স্কুল। ১৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩৮ জন, এবং স্কুলটির পাসের হার শতভাগ।

নবম অবস্থানে রয়েছে সেন্ট গ্রেগরি হাই স্কুল। ২৫১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫৯ জন, এবং প্রতিষ্ঠানটির পাসের হার শতভাগ। দশম অবস্থানে রয়েছে মতিঝিল আইডিয়াল স্কুল। ২ হাজার ৪ শত ১১ জন পরিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯ শত ৫৬ জন, এবং স্কুলটির পাসের হার ৯৯ দশমিক ৫৯ শতাংশ।  

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বিপ্লব গুরুতর আহত, সুযোগ বুঝে সর্বস্ব লুটলো চালক

জনসচেতনতা বৃদ্ধি করলেই ডেঙ্গুর প্রকোপ ও এর ভয়াবহতা দূর করা সম্ভব : সাখাওয়াত হোসেন খান

গণতন্ত্র হুমকির মুখে? গণতন্ত্রে বিশ্বাস না করা শক্তির উত্থান হচ্ছে- মির্জা ফখরুলের সতর্ক বার্তা