শিক্ষার্থী ভর্তির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ
বুধবার (১৫ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ নির্দেশনা জারি করে।
নির্দেশনায় বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্দেশনার আলোকে মাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৩-২৪ অর্থবছরের ভর্তি ফি’র টাকা সরকারি কোষাগারে জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার চালানের কপিসহ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের আঞ্চলিক পরিচালককে আগামী চার কর্মদিবসের মধ্যে ই-মেইলে (addshesecondary2@gmail.com) অধিদফতরে পাঠানোর জন্য জন্য নির্দেশ দেওয়া হয়।

Comments