সাবেক সেনাপ্রধান ও আইজিকে রক্ষার প্রশ্নই ওঠে না: ওবায়দুল কাদের



নিজস্ব প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল (অব.) আজিজ আহমেদ ও পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদকে রক্ষার কোনো প্রশ্নই আসে না। অন্যায় করলে শাস্তি পাবে, তাদের প্রোটেকশন দেয়ার প্রশ্নই আসে না।


শুক্রবার (২৪ মে) সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ব্যক্তি অপরাধ করতে পারে, প্রশ্ন হচ্ছে সরকার তাদের শাস্তি নিশ্চিত করছে কিনা? অপরাধ যেই করুক, শাস্তি তাকে পেতেই হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির সমালোচনা করে কাদের বলেন, মির্জা ফখরুল মানুষিক ট্রমার চরম পর্যায়ে আছে। নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে যা ইচ্ছে বলছে।

এসময় বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার বিষয়ে তিনি বলেন, বিএনপি নেতা বলে নয়, অগ্নি সন্ত্রাস, জঙ্গি সন্ত্রাস, পুলিশের ওপরে হামলা, সাংবাদিকদের ওপরে হামলার কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতা অর্জন করেছে। বন্দুকের নলের ওপর ক্ষমতায় থাকার যে চর্চা বিএনপির, তা তারা অব্যাহত রেখেছে। বিএনপির শক্তি ক্রমান্বয়ে কমে এসেছে, তাই নেতিবাচক রাজনীতির চর্চা করছে। আওয়ামী লীগ ক্ষমতা অর্জন করেছে, দখল করেনি।

প্রসঙ্গত, বাংলাদেশের সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল (অব.) আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দুর্নীতির সঙ্গে ব্যাপকভাবে জড়িত থাকার দায়ে তার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়া হয় বলে জানায় দেশটি।

এছাড়া গত ৩১ মার্চ দেশের একটি গণমাধ্যমে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও র‌্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের নিয়ে সংবাদ প্রকাশিত হয়।

এরপর থেকেই সমালোচনা শুরু হয় পুলিশের সাবেক এই আইজিকে নিয়ে।

এর মধ্যে গত বৃহস্পতিবার (২৩ মে)  সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জে তার ৮৩টি দলিলের সম্পত্তি জব্দের আদেশ দেন।

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বিপ্লব গুরুতর আহত, সুযোগ বুঝে সর্বস্ব লুটলো চালক

জনসচেতনতা বৃদ্ধি করলেই ডেঙ্গুর প্রকোপ ও এর ভয়াবহতা দূর করা সম্ভব : সাখাওয়াত হোসেন খান

গণতন্ত্র হুমকির মুখে? গণতন্ত্রে বিশ্বাস না করা শক্তির উত্থান হচ্ছে- মির্জা ফখরুলের সতর্ক বার্তা