রেজাল্টের কয়েকদিন আগে এসএসসি পরীক্ষার্থীর লাশ


রেজাল্টের কয়েকদিন আগে এসএসসি পরীক্ষার্থীর লাশ

নিজস্ব প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা সেতুর নিচে থেকে নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ হওয়া স্কুলছাত্র আলিফ এর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। নিখোঁজ হওয়ার তিন দিন পরে মঙ্গলবার (৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের নতুন চরের সিটি ইকনোমিক জোন সংলগ্ন এলাকা থেকে নৌ-পুলিশ মরদেহটি উদ্ধার করেছে বলে জানা গেছে। 

নিহত স্কুলছাত্র আলিফ গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুরা গ্রামের ফয়সাল প্রধানের একমাত্র ছেলে । নিহত আলিফ এ বছর ভবেরচর ল্যান্ডভারী স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে বলে জানিয়েছেন তার স্বজনরা।

নিহত আলিফের পরিবার, স্বজন ও স্থানীয়রা জানায়, গত ৫ মে দুপুরে বন্ধুদের সঙ্গে গজারিয়ার তেতৈতলা এলাকার পাশের মেঘনা নদীতে গোসল করতে যায় আলিফ। সেখানে মেঘনা সেতুর নিচ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আলিফ নিখোঁজ হয়। পরে তার স্বজনরা নদীতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধান শুরু করে। পরে ঢাকা ফায়ার সার্ভিসের ডুবুরি দল যোগ দিলেও নিখোঁজের সন্ধান পায়নি। পরে আজ তার মরদেহ নদীতে ভেসে উঠলে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পায় নিহতের পরিবার।

গজারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান  বলেন, নিহতের মরদেহ নদীতে ভেসে উঠলে নিহতের পরিবার মরদেহের সন্ধান পায়। পরে নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করেছে।

Comments

Popular posts from this blog

ঘুম ভে‌ঙ্গে‌ছে লাপাত্তা মামা-ভা‌গ্নের !

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন : অতিরিক্ত পুলিশ সুপার

বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক: বর্ণাঢ্য কুচকাওয়াজে শপথ গ্রহণ