এক ফোনে ২ সিম ব্যবহার করলে গুণতে হবে বাড়তি খরচ


এক ফোনে ২ সিম ব্যবহার করলে গুণতে হবে বাড়তি খরচ

যুগান্ত বার্তা: বর্তমান সময়ের সব স্মার্টফোন ও ফিচার ফোনে দুইটি সিম স্লট থাকে। অর্থাৎ এক ফোনে দুইট সিম ব্যবহার করা যায়। বেশিরভাগ মানুষ দুইটি করেই সিম ব্যবহার করেন।

তবে আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তবে আপনার জন্য দুঃসংবাদ। এক ফোনে দুইটি সিম ব্যবহার করলে গুণতে হবে বাড়তি খরচ। এজন্য দেশটির মোবাইল ফোন অপারেটর জিও, এয়ারটেল এবং ভিআই পরিষেবার খরচ বাড়াতে চলেছে। সর্বশেষ ২০২১ সালে ভারতে মোবাইল বিল বাড়ানো হয়েছিল।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ২০২১ সালের ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত বেশ কিছু প্ল্যানের দাম বাড়লেও সার্বিকভাবে মোবাইল খরচ বৃদ্ধির কোপ পড়েনি। তবে শিগগিরই খরচ বাড়ছে। আগামী কয়েক মাসের মধ্যে প্রিপেইড ও পোস্টপেইড প্ল্যানের দাম বাড়াতে জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া।

আপনি যদি ডুয়াল সিম ব্যবহার করেন তাহলে আপনার জন্য সমস্যা বাড়তে পারে। কারণ দ্বিতীয় সিমের পাশাপাশি প্রাইমারি সিম সচল রাখতে আপনাকে টাকা খরচ করতে হবে। আর রিচার্জ প্ল্যানের দাম বাড়লে স্বাভাবিকভাবেই খরচ দ্বিগুণ হয়ে যাবে।

বর্তমানে জিও, এয়ারটেল এবং ভিআইএর ন্যূনতম ১৫০ টাকার রিচার্জ প্ল্যান রয়েছে। এটি ফোন চালু রাখার জন্য।

আগামী দিনে এই খরচ ১৫০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত বাড়তে পারে। অর্থাৎ আপনার যদি দুটি সিম থাকে তাহলে ২৮ দিনের জন্য এটি সক্রিয় রাখতে আপনাকে ৪০০ টাকা খরচ করতে হবে। যা স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের ওপর চাপ বাড়াবে। তাই যারা বেশি ডেটা, আনলিমিটেড কল এবং অন্যান্য সুবিধা চান তাদের বেশি টাকা খরচ করতে হবে।

শেয়ারনিউজ, ০৭ মে ২০২৪

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বিপ্লব গুরুতর আহত, সুযোগ বুঝে সর্বস্ব লুটলো চালক

জনসচেতনতা বৃদ্ধি করলেই ডেঙ্গুর প্রকোপ ও এর ভয়াবহতা দূর করা সম্ভব : সাখাওয়াত হোসেন খান

গণতন্ত্র হুমকির মুখে? গণতন্ত্রে বিশ্বাস না করা শক্তির উত্থান হচ্ছে- মির্জা ফখরুলের সতর্ক বার্তা