এবার নারায়ণগঞ্জ সিটিতে পশুর হাট বসবে ১৪ টি

 


যুগান্ত বার্তা: গত বছরের তুলনায় এবার ৪টি কমিয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১৪টি অস্থায়ী পশুর হাট ইজারার জন্য দরপত্র আহ্বান করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। ঈদ-পূর্ববর্তী তিন দিনের জন্য এসব হাট পরিচালনার কথা বলা হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন থেকে।

সিটি থেকে সিদ্ধান্ত নিয়ে বলেছেন যদি অতি মাত্রা হাট বসে, তাহলে ক্রেতা-বিক্রতা উভয়েরই সমস্যার শেষ নেই, তাই এবার কমানো হবে পশুরহাট।

বিষয়টি নিশ্চিত করেছেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন।

মোহাম্মদ জাকির হোসেন জানান, গতবার ১৮টি হাটের দরপত্র আহ্বান করলেও এবার হাটের সংখ্যা ৪টি কম। যদিও এবার শহরের ভেতরে একটি হাটের ইজারা আহ্বান করা হয়েছে। সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জ অঞ্চলে ৮টি ও কদমরসুল অঞ্চলে ৫টি হাটের অনুমতি দেওয়া হয়েছে,এখন পর্যন্ত এই সকল সিদ্ধান্ত বিদ্যামান রয়েছে পরবর্তী কোনো সিদ্ধান্ত পরিবর্তন হলে জানানো হবে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন


Comments

Popular posts from this blog

ঘুম ভে‌ঙ্গে‌ছে লাপাত্তা মামা-ভা‌গ্নের !

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন : অতিরিক্ত পুলিশ সুপার

বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক: বর্ণাঢ্য কুচকাওয়াজে শপথ গ্রহণ