বাবার সম্পত্তি ভাগ চাইতে গিয়ে ভাইদের হাতে রক্তাক্ত জখম বড় বোন

বাবার সম্পত্তি ভাগ চাইতে গিয়ে ভাইদের হাতে রক্তাক্ত জখম বড় বোন

যুগান্ত বার্তাঃ-  লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বাবার সম্পত্তি ভাগ চাইতে গিয়ে ভাইদের হাতে রক্তাক্ত জখম হয়েছেন বড় বোন মোসাম্মদ বেগম। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ভাইদের কাছে পৈতৃক সম্পত্তি ভাগ চাইতে গেলে বুড়িমারী ইউনিয়ন ৮নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আব্দুল করিমের ছেলে সাত্তার (৪৫) রাজ্জাক (৪২) সিদ্দিক (৪০) মোসাম্মদ বেগমকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে মাথায় ফাটিয়ে দেয়।

মোসাম্মদ বেগম বলেন, জমি আমাদেরকে দেওয়া দূরের কথা উল্টো আমাকে এবং আমার মেয়েকে মাথা ফাটিয়ে দিয়েছে। দশ-বারোটা সেলাই পড়েছে আমার মেয়ের মাথায়। আমার ডাইন পাশে কাঁধে পাখনা বাঁশ দিয়ে আঘাত করেছে। রক্তাক্ত অবস্থায় আমারা যখন মেডিকেলে আসার জন্য চেষ্টা করি কিন্তু কিছুতেই আসতে দিচ্ছিল না পরে ত্রিপল নাইনে ফোন দিয়ে পুলিশের সহযোগিতায় মেডিকেলে গিয়ে ভর্তি হলে গুরুত্ব অসুস্থ হওয়ায় পাটগ্রাম সদর হাসপাতাল থেকে রংপুরের রেফার্ড করেছে।

এ নেক্কারজনক ঘটনার সঠিক বিচার চেয়ে বেগম খাতুন বলেন, আমার ভাইদের বিচার আমি প্রশাসনের কাছে চাই। আর কোন ভাই জেনো এরকম ভুল করতে সাহস না পায় এবং আমার জমি আমাকে ফিরিয়ে দেওয়া হোক। মামলার প্রস্তুতি চলছে বলে বেদনাদায়ক কান্নায় ভেঙ্গে পড়েন।

বিবাদীর বাড়িতে গেলে বড় ভাইয়ের স্ত্রী বলেন, তারা সকলেই লালমনিরহাট  গেছেন। আমরা সম্পত্তির জন্য ৬০ হাজার  টাকা দিয়েছি এবং সামনে বসার কথা রয়েছে।

বুড়িমারী ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আমাকে বলেন, এই ঘটনা নিয়ে কয়েকবার বসাবসি হয়েছে। কোন সমাধান আসেনি। এই নিয়ে থানায় একটি অভিযোগ দিয়েছে ভুক্তভোগীরা। তাতেও সমাধান আসেনি এবং গত পরশুদিন বিষয়টি নিয়ে বসার কথা ছিল।

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বিপ্লব গুরুতর আহত, সুযোগ বুঝে সর্বস্ব লুটলো চালক

জনসচেতনতা বৃদ্ধি করলেই ডেঙ্গুর প্রকোপ ও এর ভয়াবহতা দূর করা সম্ভব : সাখাওয়াত হোসেন খান

গণতন্ত্র হুমকির মুখে? গণতন্ত্রে বিশ্বাস না করা শক্তির উত্থান হচ্ছে- মির্জা ফখরুলের সতর্ক বার্তা